Dhaka , Wednesday, 2 September 2026
নিবন্ধন নাম্বারঃ ১১০, সিরিয়াল নাম্বারঃ ১৫৪, কোড নাম্বারঃ ৯২
শিরোনাম ::
কাউখালীতে প্রতিমন্ত্রী সোহেল মনজুর ত্রাণ বিতরণ, বৃক্ষরোপণ ও পোনা মাছ অবমুক্ত করেন ধর্মপাশায় বিএনপির ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন রাজনগরে বিএনপির ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকীতে বিশাল র‍্যালি নেপাল নিয়ে বিদেশিদের যে অনুরোধ মনীষার আর্জেন্টিনার জার্সিতে মেসির স্মরণীয় ১০ অধ্যায় ২০২৭ সালের রোজা শুরু কবে থেকে, জানা গেল মাদারীপুরে মসজিদের ইমামের ঘরে বিস্ফোরণ আগস্টের ৩০ দিনে প্রবাসী আয় ৩৪৮০৯ কোটি টাকা বিএনপির ৪৮ বছরের ৪৮ অর্জন তুলে ধরলেন মাহদী আমিন তারেক রহমানের নেতৃত্বে বাংলাদেশের উজ্জ্বল ভবিষ্যৎ রয়েছে: ট্রাম্প বিমান বাহিনীর জিপ দুর্ঘটনায় ৩ সদস্য নিহত, আহত ৪ আইন অমান্য করে পুকুরের ওপর দোতলা ভবন, গুঁড়িয়ে দিচ্ছে প্রশাসন বিএনপির ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী:দুর্গাপুরে পৌর ও কলেজ ছাত্রদলের বৃক্ষরোপণ কলমাকান্দায় নানা আয়োজনে বিএনপির ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী পালিত ‘শহীদ জিয়ার বহুদলীয় গণতন্ত্রের চর্চা অব্যাহত রাখতে বিএনপি ঐক্যবদ্ধভাবে কাজ করে যাচ্ছে’: ব্যারিস্টার মীর হেলাল বালুমহল নিয়ে হরিরামপুরে বিএনপির দুই পক্ষের মিছিল, ধাওয়া-পাল্টাধাওয়া দূর্যোগ মোকাবেলায় প্রতিটি খাদ্য গুদামে পর্যাপ্ত খাদ্য মজুদ রয়েছেঃ মানিকগঞ্জে খাদ্যমন্ত্রী আফরোজা খানম সাটুরিয়ায় নারী হত্যার রহস্য উদঘাটন, ২৪ ঘণ্টার মধ্যে মূল ঘাতক গ্রেফতার পাইকগাছায় ২৪ বৃত্তিপ্রাপ্ত শিক্ষার্থী সংবর্ধিত বিগত সরকার বিদ্যুতের কথা বলে লাখ লাখ কোটি টাকা পাচার করেছে: এমপি সাঈদ আসলাম বক্তাবলীতে জয়নাল ও তার দুই ছেলের বিরুদ্ধে মানববন্ধন মধুপুরে বিএনপির ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকীতে আলোচনা সভা ও দোয়া মৌলভীবাজারে বিএনপির ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকীতে বিশাল সমাবেশ ও বর্ণাঢ্য র‍্যালি হাটহাজারীতে দেশীয় পেনগানসহ ৫টি আগ্নেয়াস্ত্র ও ২০ রাউন্ড গুলি উদ্ধার; অস্ত্র সরবরাহকারী চক্রের ২ সদস্য গ্রেফতার টঙ্গীতে গুঁড়িয়ে দেওয়া হলো মাদকের হটস্পট হাজির মাজার বস্তি দুর্গাপুরের জনমনে একটাই সুর,চেয়ারম্যান পদে আলোচনায় আনোয়ার হোসেন আজাদ সুর, কবিতা ও আলোচনায় দুর্গাপুরে জাতীয় কবিকে স্মরণ অনুপস্থিত থেকেও হাজিরা খাতায় স্বাক্ষর: নারায়ণগঞ্জ ভূমি অফিসের এ অনিয়মে ভূমি প্রতিমন্ত্রীর অসন্তোষ প্রকাশ প্লাস্টিক বর্জ্য দিলেই চিড়িয়াখানায় বিনা মূল্যে প্রবেশ, ডিসি জাহিদের ব্যতিক্রমী উদ্যোগ পরনিন্দা করে লাভ নাই তারেক রহমান রাতের ভোটে নির্বাচিত প্রধানমন্ত্রী নয় – মাদারীপুরে এমপি খোকন তালুকদার

লালমনিরহাটে পুলিশের অভিযান: চোরাই অটোরিকশা ও বিপুল পরিমাণ গাঁজা উদ্ধার, গ্রেপ্তার ১

  • Reporter Name
  • আপডেট সময় : 10:57:04 pm, Thursday, 31 July 2025
  • 110 বার পড়া হয়েছে

চঞ্চল,

লালমনিরহাট জেলা পুলিশ পৃথক দুটি অভিযান চালিয়ে দুটি চোরাই অটোরিকশা উদ্ধার করেছে এবং বিপুল পরিমাণ গাঁজাসহ এক মাদক কারবারিকে গ্রেপ্তার করেছে। লালমনিরহাট জেলা পুলিশ সুপার তরিকুল ইসলামের সার্বিক নির্দেশনায় এই অভিযানগুলো পরিচালিত হয়।

বৃহস্পতিবার দুপুরে বিজ্ঞপ্তির মাধ্যমে এই তথ্য জানায় লালমনিরহাট জেলা পুলিশ।

৩০ জুলাই, বুধবার জেলা গোয়েন্দা শাখা (ডিবি) লালমনিরহাট, আদিতমারী থানা এবং কালীগঞ্জ থানাধীন গোড়ল তদন্ত কেন্দ্রের সদস্যরা পৃথক সময়ে এই অভিযান দুটি পরিচালনা করেন।

এই অভিযানে কালীগঞ্জ থানাধীন শিবরাম এলাকা থেকে পলাতক আসামি মনিরুজ্জামান ওরফে জামালের বাড়ি থেকে দুটি চোরাই অটোরিকশা উদ্ধার করা হয়। উদ্ধারকৃত অটোরিকশা দুটির মধ্যে একটি আদিতমারী থানাধীন ভেলাবাড়ী ইউনিয়নের সালমারা গ্রামের জয়নাল আবেদীনের বলে শনাক্ত করা হয়েছে। জয়নাল আবেদীনের বর্ণনা অনুযায়ী, তার অটোরিকশাটি গত ২৪ জুলাই, ২০২৫ বৃহস্পতিবার রাত ১০টায় হাতীবান্ধা থানাধীন দইখাওয়া বাজার এলাকা থেকে চুরি হয়েছিল। তার অভিযোগের ভিত্তিতেই জেলা পুলিশ এই অভিযান পরিচালনা করে। উদ্ধারকৃত অটোরিকশা দুটি জব্দ তালিকা মূলে জব্দ করে আদিতমারী থানায় হস্তান্তর করা হয়েছে।

একই দিনে, লালমনিরহাট জেলা পুলিশ কর্তৃক পৃথক একটি অভিযান পরিচালিত হয়। জেলা গোয়েন্দা শাখা, লালমনিরহাট কর্তৃক মাদক বিরোধী এই অভিযানে ৩০ জুলাই, ২০২৫ বৃহস্পতিবার লালমনিরহাট সদর থানাধীন মোগলহাট ইউনিয়ন পরিষদের ১নং ওয়ার্ড খানাটারী মৌজা থেকে সিরাজুল ইসলাম (২৫) নামে এক মাদক কারবারিকে গ্রেপ্তার করা হয়। তার কাছ থেকে ১৯ কেজি ১৭৫ গ্রাম মাদকদ্রব্য গাঁজা উদ্ধার করা হয়েছে। গ্রেপ্তারকৃত আসামির বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেওয়া হয়েছে।

এ বিষয়ে লালমনিরহাট জেলা পুলিশ সুপার তরিকুল ইসলাম বলেন, “মাদকের বিরুদ্ধে আমরা নিরলস কাজ করে যাচ্ছি। লালমনিরহাট জেলাকে মাদকমুক্ত করাই আমাদের লক্ষ্য। আর সেইজন্য সামাজিক প্রতিরোধ গড়ে তোলার পাশাপাশি তথ্য দিয়ে আমাদের সহযোগিতা করতে হবে।”

আপনার মতামত লিখুন

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল ও অন্যান্য তথ্য সঞ্চয় করে রাখুন

জনপ্রিয় সংবাদ

লালমনিরহাটে পুলিশের অভিযান: চোরাই অটোরিকশা ও বিপুল পরিমাণ গাঁজা উদ্ধার, গ্রেপ্তার ১

আপডেট সময় : 10:57:04 pm, Thursday, 31 July 2025