
তৌহিদুল ইসলাম চঞ্চল,
লালমনিরহাট পৌরসভার নিউকলোনী হানিফ পাগলার মোড় এলাকার নরসুন্দর হিন্দু ধর্মাবলম্বী পরেশ চন্দ্র শীল -৬৯- ও তার ছেলে বিষ্ণু চন্দ্র শীল-৩৫- ইসলাম ধর্ম ও মহানবীকে নিয়ে কটূক্তিপূর্ণ মন্তব্য করেছেন এমন অভিযোগ তুলেছেন নাজমুল ইসলাম ও সাজিদ হোসেন নামে দুই ব্যক্তি। তাদের কাছে এই বিষয়টি জানতে পেরে স্থানীয় মুসল্লিরা ওই দুই ব্যক্তিকে আটক করেন।
এই সময় ওই এলাকায় উত্তেজনা বিরাজ করায় সদর থানা পুলিশ ঘটনাস্থলে পৌঁছায় ও আটক ব্যক্তিদের পুলিশ হেফাজতে নেয়।
রবিবার -২২ জুন- দুপুর আনুমানিক ২ঃ০৫ মিনিটে এই ঘটনা ঘটে বলে নিশ্চিত করেছেন সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা -ওসি- মোহাম্মদ নূরনবী।
অভিযুক্ত ব্যক্তিরা হলেন- পূর্ব সাপটানা নবীনটারীর মৃত খোকারাম শীলের ছেলে পরেশ ও তার ছেলে বিষ্ণু।
পুলিশ জানায়, রবিবার দুপুরে সাপ্টিবাড়ী ইউপির বালাটারির বাসিন্দা মো. নাজমুল ইসলাম -১৯- হানিফ পাগলার মোড়ে অবস্থিত পরেশের সেলুনে চুল কাটাতে যান। সে সময় অভিযুক্ত পরেশ নাজমূলকে বলেন ,’ তোমার নবী কয়টা বিয়ে করছে? তোমার নবীর সর্বশেষ স্ত্রী বয়স খুবই কম ছিল! তুমি এখন দাড়ি রাখতেছো কেন! বুড়া বয়সে দাড়ি রাখবা?’। এছাড়াও ইসলাম ধর্ম নিয়ে বিভিন্ন ধরনের কটূক্তিমূলক মন্তব্য করেন। এর আগেও গোশালা বাজার এলাকার সাজিদ হোসেনের -১৭- কাছে পরেশ এমন মন্তব্য করেন বলে অভিযোগ রয়েছে। এই ঘটনার পর নাজমূল ও সাজিদ স্থানীয় মুসল্লিদের বিষয়টি জানালে তারা রমেশের সেলুন ঘেরাও করে বাবা ও ছেলেকে আটক করে। ফলে সেই এলাকায় উত্তেজনা বিরাজ করে। পুলিশ তৎক্ষণাৎ ঘটনাস্থলে গিয়ে আটক ব্যক্তিদের থানা হেফাজতে নিয়ে আসে। এরপর ধর্মপ্রাণ মুসল্লিরা থানার সামনে অবস্থান নিয়ে স্লোগান দেন ও বিক্ষোভ করেন। পরিস্থিতি সামলাতে ঘটনাস্থলে সেনাবাহিনী উপস্থিত হয়ে উত্তেজিত জনতাকে শান্ত করে।
ওসি মোহাম্মদ নূরনবী বলেন, “পরিস্থিতি এখন শান্ত রয়েছে। আটক দুই ব্যক্তির বিরুদ্ধে ধর্ম অবমাননার মামলা দায়েরে প্রক্রিয়া চলমান রয়েছে।

























