Dhaka , Sunday, 26 April 2026
নিবন্ধন নাম্বারঃ ১১০, সিরিয়াল নাম্বারঃ ১৫৪, কোড নাম্বারঃ ৯২
শিরোনাম ::
সিদ্দিরগঞ্জ থানায় পুলিশ সদস্যের হৃদরোগে মৃত্যু নোয়াখালীতে ছাত্রীকে ব্ল্যাকমেইল করে ধর্ষণ, প্রধান শিক্ষক গ্রেপ্তার চবির প্রাঙ্গণে জ্ঞানের আলোকশিখা, কেন্দ্রীয় ‘সরস্বতী জ্ঞান মন্দির’ উদ্বোধন নদীর ঘাটে লুকানো ২৭’শ লিটার ডিজেল জব্দ, গ্রেপ্তার ১ পাইকগাছায় হাসপাতাল ব্যবস্থাপনা কমিটির সভা অনুষ্ঠিত সিডিএ কর্ণফুলী হাউজিং হবে চট্টগ্রামের সবচেয়ে নান্দনিক আবাসিক প্রকল্প :- প্রকৌশলী নুরুল করিম, সিডিএ চেয়ারম্যান রূপগঞ্জের লন্ডন প্রবাসীর বাড়িতে দুর্ধর্ষ ডাকাতি, নগদ টাকা ও বিদেশী মুদ্রাসহ মালামাল লুট শ্রীপুরে ব্যবসার পাওনা টাকা চাওয়ায় পার্টনারদের মারধরে যুবক অপূর্ব বাছাড়ের আত্মহত্যা লক্ষ্মীপুরের রামগঞ্জে বিদ্যুৎ অফিসের অর্থ বাণিজ্য, বিচ্ছিন্ন করা অবৈধ ইটভাটায় পুনরায় বিদ্যুৎ সংযোগ প্রেসক্লাব পাইকগাছার ত্রৈমাসিক সভা অনুষ্ঠিত জাতীয়তাবাদী মুক্তিযুদ্ধের প্রজন্মের কমিটি ঘোষণা; সভাপতি ইশরাক হোসেন দপ্তর লেখক আসাদ পারভেজ। প্রচণ্ড গরম ও লোডশেডিংয়ে বিপর্যস্ত গাজীপুরের জনজীবন নোয়াখালীতে কাভার্ডভ্যানে ট্রাকের ধাক্কা, নিহত ২ মধুপুরে জাসাসের উদ্যোগে মরহুম লোকমান হোসেন ফকির এর মৃত্যু বার্ষিকী পালন জাতিসংঘে বাংলাদেশের ভাবমূর্তি ক্ষুণ্ণ করার প্রতিবাদে রাঙামাটিতে পিসিসিপি’র বিক্ষোভ লালমনিরহাটে মে দিবস ও পেশাগত স্বাস্থ্য দিবস পালনের তোড়জোড়: প্রস্তুতি সভা সম্পন্ টেকনাফে বিদেশি পিস্তলসহ ১ মানবপাচারকারী কোস্ট গার্ডের হাতে আটক আমাদের সম্মিলিত লক্ষ্য একটাই, আগামীর সুন্দর দুর্গাপুর : ডেপুটি স্পিকার কায়সার কামাল পাইকগাছায় জাতীয় পুষ্টি সপ্তাহের দ্বিতীয় দিনের কর্মসূচি পালিত স্থানীয় সরকার নির্বাচন হবে কঠিন চ্যালেঞ্জ: পানি সম্পদ মন্ত্রী রানা প্লাজা ট্র্যাজেডির বিচার দাবিতে নারায়ণগঞ্জে লাল পতাকা র‍্যালী আড়াইহাজারে জমি বিরোধে সংঘর্ষ, আহত ৩—একজনের অবস্থা গুরুতর ইসলামি আদর্শের ভিত্তিতে একটি কল্যাণ রাষ্ট্র প্রতিষ্ঠা করাই জামায়াতে ইসলামীর লক্ষ্য: মাওঃ আব্দুল হালিম রূপগঞ্জে দুর্বৃত্তের দেয়া আগুনে পুড়ল পিকআপ ভ্যান রূপগঞ্জে রাস্তা নির্মাণের দাবিতে মানববন্ধন চট্টগ্রামে অত্যাধুনিক হাসপাতাল এবং পার্ক গড়তে চান মেয়র ডা. শাহাদাত হোসেন দুর্গম পাহাড়ে চিকিৎসা সেবায় যেনো কোনো ত্রুটি না হয়:- নির্দেশ পার্বত্য মন্ত্রীর সরকারের এক ইঞ্চি জমির রাজস্ব ফাঁকি দেওয়ার সুযোগ দেওয়া হবে না:- ভূমি প্রতিমন্ত্রী জরাজীর্ণ টিনের ঘরে পাঠদান, বিনা বেতনে পড়াচ্ছেন শিক্ষকরা মহান মে দিবস ও জাতীয় পেশাগত স্বাস্থ্য ও সেফটি দিবস ২০২৬ উপলক্ষ্যে প্রস্তুতিমূলক সভা অনুষ্ঠিত

রোহিঙ্গা ক্যাম্পে গোলাগুলি – লাশ উদ্ধার

  • Reporter Name
  • আপডেট সময় : 06:09:06 pm, Saturday, 10 December 2022
  • 186 বার পড়া হয়েছে

রোহিঙ্গা ক্যাম্পে গোলাগুলি - লাশ উদ্ধার

তৌহিদ বেলাল, কক্সবাজার।।

কক্সবাজারের উখিয়ায় রোহিঙ্গা ক্যাম্পে পুলিশের সাথে সন্ত্রাসীদের প্রচন্ড গোলাগুলির ঘটনা ঘটেছে। এতে দুই রোহিঙ্গা সন্ত্রাসী নিহত ও বেশ কিছু গুলিসহ অন্যান্য অস্ত্র উদ্ধার হয়েছে।

উখিয়া উপজেলার বালুখালি রোহিঙ্গা ক্যাম্পের বি ব্লকে শুক্রবার (৯ ডিসেম্বর) রাত প্রায় দশটার দিকে এই গোলাগুলির ঘটনা সংঘটিত হয়।

নিহতরা হলেন, উখিয়ার বালুখালির ৮-ইস্ট রোহিঙ্গা ক্যাম্পের বি-২৪ ব্লকের মৃত মুহাম্মদ ইউনুসের পুত্র সেলিম উল্লাহ (৩২) ও একই ক্যাম্পের মুহাম্মদ জুবায়ের (৩০)।

ঘটনাস্থল থেকে দেশীয় তৈরি এলজি’র অংশবিশেষ, ১১ রাউন্ড গুলি, ৪ রাউন্ড তাজা কার্তুজ, ৪টি শর্ট গানের কার্তুজ, একটি ম্যাগজিন ও চাকু উদ্ধার করা হয়েছে।

জানা যায়, শুক্রবার রাত সাড়ে ন’টার দিকে প্রায় অর্ধশত সশস্ত্র রোহিঙ্গা সন্ত্রাসী বালুখালি ৮-ইস্ট রোহিঙ্গা ক্যাম্পের হেড মাঝি রফিকুল ইসলামের উপর অতর্কিত হামলা চালায়। ঘটনার সংবাদ পেয়ে আর্মড পুলিশ ব্যাটালিয়ন-এপিবিএন’র সদস্যরা ঘটনাস্থলে ছুটে যায়। সেসময় সন্ত্রাসীরা ‘পুলিশ-পুলিশ’ বলে এপিবিএন সদস্যদের লক্ষ্য করে অনবরত গুলি ছুঁড়তে থাকে। ওইসময় পুলিশও আত্মরক্ষার্থে পাল্টা গুলি চালায়। এক পর্যায়ে সশস্ত্র সন্ত্রাসীরা পালিয়ে গেলে ঘটনাস্থল থেকে দু’জনের লাশ ও অস্ত্র-গুলি উদ্ধার করা হয়।

উখিয়া থানার অফিসার ইনচার্জ (ওসি) শেখ নাদিম আলি ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, ‘সুরতহাল রিপোর্ট সংগ্রহ শেষে লাশ দুটি উদ্ধার করে ময়নাতদন্তের জন্য কক্সবাজার জেলা সদর হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে’।
ঘটনার সময় পুলিশ ৭৩ রাউন্ড গুলি চালিয়েছে বলেও জানান ওসি।

আপনার মতামত লিখুন

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল ও অন্যান্য তথ্য সঞ্চয় করে রাখুন

জনপ্রিয় সংবাদ

সিদ্দিরগঞ্জ থানায় পুলিশ সদস্যের হৃদরোগে মৃত্যু

রোহিঙ্গা ক্যাম্পে গোলাগুলি – লাশ উদ্ধার

আপডেট সময় : 06:09:06 pm, Saturday, 10 December 2022