Dhaka , Thursday, 28 May 2026
নিবন্ধন নাম্বারঃ ১১০, সিরিয়াল নাম্বারঃ ১৫৪, কোড নাম্বারঃ ৯২
শিরোনাম ::
রেড মিট ঝুঁকি কমিয়ে স্বাস্থ্যকরভাবে খাবার পরামর্শ রূপগঞ্জে ঈদ উপহার সামগ্রী বিতরণ সৌদি আরবের সঙ্গে মিল রেখে লালমনিরহাটে একদিন আগেই পবিত্র ঈদুল আযহা উদযাপন টিকিটের টাকা নিয়ে উধাও বাস মালিকরা, নারায়ণগঞ্জে যাত্রীদের বিক্ষোভ জনদুর্ভোগে এগিয়ে এলেন ছাত্রদল নেতা নাছির, নিজ টাকায় সড়ক মেরামত রামগঞ্জের জ্যেষ্ঠ সাংবাদিকের ছবি ব্যবহার করে ফেসবুকে অপপ্রচার থানায় জিডি জঙ্গল সলিমপুরে ‘ইয়াসিন-ফারুক সাম্রাজ্য’! পাহাড়ের গুহায় অস্ত্র কারখানা, প্রশাসনের বিরুদ্ধে যুদ্ধের প্রস্তুতির অভিযোগ আসন্ন ঈদকে কেন্দ্র করে সীমান্তে কঠোর অবস্থানে ১৫ বিজিবি: ফুলবাড়ীতে মাদক স্পটে অভিযানে ৬০ বোতল ইস্কাপ সিরাপ জব্দ ‘হাটগুলোতে স্বস্তিদায়ক পরিবেশ নিশ্চিত করতে সরকার কাজ করছে’: প্রতিমন্ত্রী মীর শাহে আলম ঈদের জামাতের জন্য প্রস্তুত জমিয়তুল ফালাহ ময়দান: চসিক মেয়র ঈদের ছুটিতে একসঙ্গে ফিরছিলেন বাড়ি, এবার পাশাপাশি কবরে শায়িত তারা কালশী বস্তিতে ভয়াবহ আগুন: একদিন আগেও ছিল ঘর, আজ ফ্লাইওভারের নিচেই তাদের ঠিকানা সংসদ ভবনের দক্ষিণ প্লাজায় হবে ঈদুল আজহার জামাত রায়পুরায় দোকানে ঢুকে ব্যবসায়ীকে কুপিয়ে হত্যা নোয়াখালীতে নসিমন উল্টে ব্যবসায়ীর মৃত্যু মির্জাপুরে ট্রেনে কাটা পড়ে অজ্ঞাত পরিচয় এক যুবকের মৃত্যু হাজরাপুর ইউনিয়নে তরুণদের আস্থার প্রতীক চেয়ারম্যান প্রার্থী ইঞ্জিনিয়ার সাইমুম সিরাজ শোয়ার আগে যে কাজটি করতে ভোলেন না ক্যাটরিনা ইউরো জেতানো অধিনায়ককে ছাড়াই স্পেনের বিশ্বকাপ স্কোয়াড ঘোষণা আঘাত বা ক্ষত যখন ক্যানসারে রূপ নেয়, যেসব লক্ষণ অবহেলা করা যাবে না গাছের তাল পাড়তে নিষেধ করায় প্রতিবেশীর বর্বরোচিত হামলা, বৃদ্ধ গুরুতর আহত ৬ ঘন্টার মধ্যে কোরবানির বর্জ্য অপসারণের লক্ষ্য চসিকের, নগরজুড়ে তদারকিতে থাকবেন মেয়র ডা. শাহাদাত রূপগঞ্জে ফল ব্যবসায়ী হত্যার বিচারের দাবিতে এলাকাবাসীর মানববন্ধন ও বিক্ষোভ মিছিল পাইকগাছায় অপপ্রচারের প্রতিবাদে সংবাদ সম্মেলন; আইনগত ব্যবস্থার দাবি রাজনৈতিক দ্বন্দ্বে অপপ্রচারের প্রতিবাদে রূপগঞ্জে যুবদল নেতার সংবাদ সম্মেলন নদীর তীরে হাঁটতে গিয়ে পেলেন ২০ কেজির কোরাল মাছ পাইকগাছায় কোরবানির পশু জবাই ও চামড়া সংরক্ষণ বিষয়ক প্রশিক্ষণ অনুষ্ঠিত ঢাকা-৫ এর জলাবদ্ধতা নিরসনে এমপি কামাল হোসেন এর দ্রুত হস্তক্ষেপ চায় এলাকাবাসী আধুনিকতার চাপে অস্তিত্ব সংকটে কামার শিল্প আমি মোদির বড় ভক্ত: ট্রাম্প

রূপগঞ্জে বালু ভরাটকে কেন্দ্র করে আ’লীগ-যুবলীগের দু’গ্রুপের রক্তক্ষয়ী সংঘর্ষ, ফাঁকা গুলি, আহত-১০

  • Reporter Name
  • আপডেট সময় : 05:34:25 pm, Tuesday, 29 June 2021
  • 469 বার পড়া হয়েছে

রূপগঞ্জে বালু ভরাটকে কেন্দ্র করে আ’লীগ-যুবলীগের দু’গ্রুপের রক্তক্ষয়ী সংঘর্ষ, ফাঁকা গুলি, আহত-১০

দৈনিক আজকের বাংলা ডেস্ক।।

রূপগঞ্জে এশিয়ান হাইওয়ে (বাইপাস) সড়কের দুই পাশে বালু ভরাটের কাজকে কেন্দ্র করে আওয়ামীলীগ ও যুবলীগের দু’গ্রুপের মাঝে ধারালো অস্ত্রেশস্ত্রে সজ্জিত হয়ে কয়েক দফা ধাওয়া পাল্টা ধাওয়া ও রক্তক্ষয়ী সংঘর্ষের ঘটনা ঘটেছে। এসময় ফাঁকা গুলি বর্ষণের ঘটনাও ঘটে। সংঘর্ষে অন্তত ১০ জন আহত হয়েছেন। এ ঘটনাকে কেন্দ্র করে পুরো এলাকায় আতঙ্ক ছড়িয়ে পড়ে। যে কোন সময় আবারো সংঘর্ষের আশঙ্কা করছেন এলাকাবাসী। মঙ্গলবার (২৯ জুন) দুপুরে উপজেলার কাঞ্চন পৌরসভার মায়ারবাড়ী এলাকায় ঘটে এ সংঘর্ষের ঘটনা ঘটে।
প্রত্যক্ষদর্শী ও স্থানীয় সুত্রে জানা গেছে, এশিয়ান হাইওয়ে (বাইপাস) সড়ক প্রসস্থ্যকরণ কাজ চলছে। সড়কের উভয় দিকে বালু ভরাট করে প্রসস্থ্যকরণ করতে হবে। আর এ বালু ভরাট করতে হবে শীতলক্ষ্যা নদী থেকে ড্রেজারের পাইপ লাইন স্থাপন করে। আর ড্রেজার পাইপের মাধ্যমে বালু ভরাট কাজ দাবি করেন কাঞ্চন পৌর আওয়ামীলীগের সাধারন সম্পাদক গোলাম রসুল কলি ও তার লোকজন। অপর দিকে, একই কাজ দাবি করেন কাঞ্চন পৌর যুবলীগ নেতা সফিকুল ইসলাম। মঙ্গলবার সকাল থেকে এশিয়ান হাইওয়ে (বাইপাস) সড়কে বালু ভরাট কাজ করার লক্ষ্যে কাজ ড্রেজারের পাইপ লাইন স্থাপন করছিলেন যুবলীগ নেতা সফিকুল ইসলামসহ তার লোকজন। দুপুরে গোলাম রসুল কলির সমর্থক ইসলাম উদ্দিনসহ তার লোকজন এতে বাঁধা দিয়ে বলেন পাইপ লাইনটি স্থাপন করে বালু ভরাটের কাজটি করবেন তারা। এ নিয়ে দু’গ্রুপের লোকজনের মাঝে তর্কবিতর্ক ও বাকবিতন্ডা হয়। এক পর্যায়ে তারা রামদা, চাপাতিসহ ধারালো অস্ত্রেশস্ত্রে সজ্জিত হয়ে ধাওয়া পাল্টা ধাওয়ায় জড়িয়ে পড়েন। কয়েক রাউন্ড ফাঁকা গুলি বর্ষণও করা হয়। এসময় পুরো এলাকায় আতঙ্ক ছড়িয়ে পড়ে। পরে উভয় গ্রুপের লোকজন রক্তক্ষয়ী সংঘর্ষে জড়িয়ে পড়েন। সংঘর্ষে অন্তত ১০ জন আহত হয়েছেন। এদের মধ্যে স্বপন, সাজিদ, রায়হান, শরীফ, জোবায়ের, হানিফ ও নাফিজকে স্থানীয় ইউএসবাংলা মেডিকেল কলেজ হাসপাতালসহ বিভিন্ন ক্লিনিকে ভর্তি করা হয়েছে। সংঘর্ষের সংবাদ পেয়ে পুলিশ ঘটনাস্থলে পৌছে পরিস্থিতি শান্ত করেন।
এ বিষয়ে কাঞ্চন পৌর আওয়ামীলীগের সাধারন সম্পাদক গোলাম রসুল কলি বলেন, বাইপাস সড়কে বালু ভরাটের কাজটি আমরা পেয়েছি। জোরপুর্বক পাইপ বসানোর সময় বাঁধা দিতে গেলে আমার লোকজনের উপর সফিকের নেতৃত্বে হামলা চালানো হয়। পাল্টা অভিযোগ করে যুবলীগ নেতা সফিকুল ইসলাম সফিক বলেন, বালু ভরাটের কাজটি পেয়ে পাইপ লাইন স্থাপন করতে গেলে গোলাম রসুল কলির লোকজন হামলার ঘটনা ঘটায়।
এ বিষয়ে ভোলাব তদন্ত কেন্দ্রের ইনচার্জ মাহাবুবুর রহমান বলেন, বর্তমানে পরিস্থিতি স্বাভাবিক রয়েছে।

ট্যাগ :

আপনার মতামত লিখুন

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল ও অন্যান্য তথ্য সঞ্চয় করে রাখুন

জনপ্রিয় সংবাদ

রেড মিট ঝুঁকি কমিয়ে স্বাস্থ্যকরভাবে খাবার পরামর্শ

রূপগঞ্জে বালু ভরাটকে কেন্দ্র করে আ’লীগ-যুবলীগের দু’গ্রুপের রক্তক্ষয়ী সংঘর্ষ, ফাঁকা গুলি, আহত-১০

আপডেট সময় : 05:34:25 pm, Tuesday, 29 June 2021