Dhaka , Thursday, 28 May 2026
নিবন্ধন নাম্বারঃ ১১০, সিরিয়াল নাম্বারঃ ১৫৪, কোড নাম্বারঃ ৯২
শিরোনাম ::
রেড মিট ঝুঁকি কমিয়ে স্বাস্থ্যকরভাবে খাবার পরামর্শ রূপগঞ্জে ঈদ উপহার সামগ্রী বিতরণ সৌদি আরবের সঙ্গে মিল রেখে লালমনিরহাটে একদিন আগেই পবিত্র ঈদুল আযহা উদযাপন টিকিটের টাকা নিয়ে উধাও বাস মালিকরা, নারায়ণগঞ্জে যাত্রীদের বিক্ষোভ জনদুর্ভোগে এগিয়ে এলেন ছাত্রদল নেতা নাছির, নিজ টাকায় সড়ক মেরামত রামগঞ্জের জ্যেষ্ঠ সাংবাদিকের ছবি ব্যবহার করে ফেসবুকে অপপ্রচার থানায় জিডি জঙ্গল সলিমপুরে ‘ইয়াসিন-ফারুক সাম্রাজ্য’! পাহাড়ের গুহায় অস্ত্র কারখানা, প্রশাসনের বিরুদ্ধে যুদ্ধের প্রস্তুতির অভিযোগ আসন্ন ঈদকে কেন্দ্র করে সীমান্তে কঠোর অবস্থানে ১৫ বিজিবি: ফুলবাড়ীতে মাদক স্পটে অভিযানে ৬০ বোতল ইস্কাপ সিরাপ জব্দ ‘হাটগুলোতে স্বস্তিদায়ক পরিবেশ নিশ্চিত করতে সরকার কাজ করছে’: প্রতিমন্ত্রী মীর শাহে আলম ঈদের জামাতের জন্য প্রস্তুত জমিয়তুল ফালাহ ময়দান: চসিক মেয়র ঈদের ছুটিতে একসঙ্গে ফিরছিলেন বাড়ি, এবার পাশাপাশি কবরে শায়িত তারা কালশী বস্তিতে ভয়াবহ আগুন: একদিন আগেও ছিল ঘর, আজ ফ্লাইওভারের নিচেই তাদের ঠিকানা সংসদ ভবনের দক্ষিণ প্লাজায় হবে ঈদুল আজহার জামাত রায়পুরায় দোকানে ঢুকে ব্যবসায়ীকে কুপিয়ে হত্যা নোয়াখালীতে নসিমন উল্টে ব্যবসায়ীর মৃত্যু মির্জাপুরে ট্রেনে কাটা পড়ে অজ্ঞাত পরিচয় এক যুবকের মৃত্যু হাজরাপুর ইউনিয়নে তরুণদের আস্থার প্রতীক চেয়ারম্যান প্রার্থী ইঞ্জিনিয়ার সাইমুম সিরাজ শোয়ার আগে যে কাজটি করতে ভোলেন না ক্যাটরিনা ইউরো জেতানো অধিনায়ককে ছাড়াই স্পেনের বিশ্বকাপ স্কোয়াড ঘোষণা আঘাত বা ক্ষত যখন ক্যানসারে রূপ নেয়, যেসব লক্ষণ অবহেলা করা যাবে না গাছের তাল পাড়তে নিষেধ করায় প্রতিবেশীর বর্বরোচিত হামলা, বৃদ্ধ গুরুতর আহত ৬ ঘন্টার মধ্যে কোরবানির বর্জ্য অপসারণের লক্ষ্য চসিকের, নগরজুড়ে তদারকিতে থাকবেন মেয়র ডা. শাহাদাত রূপগঞ্জে ফল ব্যবসায়ী হত্যার বিচারের দাবিতে এলাকাবাসীর মানববন্ধন ও বিক্ষোভ মিছিল পাইকগাছায় অপপ্রচারের প্রতিবাদে সংবাদ সম্মেলন; আইনগত ব্যবস্থার দাবি রাজনৈতিক দ্বন্দ্বে অপপ্রচারের প্রতিবাদে রূপগঞ্জে যুবদল নেতার সংবাদ সম্মেলন নদীর তীরে হাঁটতে গিয়ে পেলেন ২০ কেজির কোরাল মাছ পাইকগাছায় কোরবানির পশু জবাই ও চামড়া সংরক্ষণ বিষয়ক প্রশিক্ষণ অনুষ্ঠিত ঢাকা-৫ এর জলাবদ্ধতা নিরসনে এমপি কামাল হোসেন এর দ্রুত হস্তক্ষেপ চায় এলাকাবাসী আধুনিকতার চাপে অস্তিত্ব সংকটে কামার শিল্প আমি মোদির বড় ভক্ত: ট্রাম্প

রূপগঞ্জে নৌকা প্রতীকের নির্বাচনী প্রচারে বাঁধায় থানায় অভিযোগ

  • Reporter Name
  • আপডেট সময় : 07:00:00 pm, Monday, 1 November 2021
  • 249 বার পড়া হয়েছে

রূপগঞ্জে নৌকা প্রতীকের নির্বাচনী প্রচারে বাঁধায় থানায় অভিযোগ

রূপগঞ্জ (নারায়ণগঞ্জ) প্রতিনিধি ।।
নারায়ণগঞ্জের রূপগঞ্জ উপজেলার কায়েতপাড়া ইউয়িন পরিষদ নির্বাচনে আওয়ামীলীগের মনোনীত চেয়ারম্যান প্রার্থী আলাহাজ্ব মোঃ জাহেদ আলীর নৌকা প্রতীকের পশ্চিমগাও এলাকার নির্বাচনী প্রচারনা কালে কায়েতপাড়া ইউনিয়ন ছাত্রলীগের সাধারন সম্পাদককে কুপিয়ে জখম করেছে। এসময় নির্বাচনী ক্যাম্প, বঙ্গবন্ধু শেখ মুজিবর রহমান ও প্রধানমন্ত্রীর ছবি ভাংচুর ও নৌাকা প্রতীকের পোষ্টার ছিঁড়ে ফেলার অভিযোগ পাওয়া গেছে। গতকাল ১নভেম্বর সোমবার সকাল সাড়ে ১০টায় আওয়ামীলীগের বিদ্রোহী প্রার্থী মিজানুর রহমানের সমর্থিত ৩০/৩৫ সদস্যের একদল সন্ত্রাসী রাম দা, ছুরি, ছেনি, এসএস পাইপ, লোহার রডসহ দেশীয় অস্ত্রেশস্ত্রে সজ্জিত হয়ে হামলা চালিয়ে নির্বাচনী ক্যাম্প ভাংচুর করে। নির্বাচনী ক্যাম্পের চেয়ার, টেবিল, নৌকার প্রতীক, নির্বাচনী ক্যাম্পে রক্ষিত জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবর রহমানের ও প্রধানমন্ত্রী শেখ হাসিনার ছবি ভাংচুর করে পদদলিত করে। এসময় নির্বাচনী ক্যাম্পে থাকা নৌকা প্রতীকের সমর্থকদের ক্যাম্প থকে বের করে দেয়। পরে নৌকা প্রতীকের সমর্থকরা জোটবদ্ধ হয়ে ধাওয়া করলে সন্ত্রাসীরা পালিয়ে যায়। হামলায় বিএনপি ও জামায়াতের নেতাকর্মীরাও অংশ নেয় বলে অভিযোগ রয়েছে। ঘটনার পর থেকে এলাকায় অতিরিক্ত পুলিশ মোতায়েন ও টহল পুলিশ বৃদ্ধি করা হয়েছে।
কায়েতপাড়া ইউনিয়ন আওয়ামীলীগ নেতা শ্রী রবি রায় বলেন, কালো টাকা, বহিরাগত অস্ত্রধারী সন্ত্রাসীদের হাতে কায়েতপাড়া ইউনিয়নের ভোটাররা আজ ভীত সন্ত্রস্ত।
আওয়ামীলীগের মনোনীত চেয়ারম্যান প্রার্থী আলহাজ্ব মোঃ জাহেদ আলী বলেন, প্রতীক বরাদ্দের পর থেকে নৌকার গণসংযোগে হামলা, নেতাকর্মীদের ভয়ভীতি, হুমকি, নির্বাচনী ক্যাম্প ভাংচুর ও নৌকা প্রতীকের পোষ্টার ছিঁড়ে ফেলা হচ্ছে। বিএনপি, জামায়াত নেতাকর্মীদের সঙ্গে নিয়ে বিদ্রোহী প্রার্থীর সমর্থিত সন্ত্রাসীরা নির্বাচনী আচরণবিধি ভঙ্গ করে অনিয়ম চালাচ্ছে। কিন্তু স্থানীয় প্রশাসন অজ্ঞাত কারণে নিরব ভুমিকা পালন করছে।
আওয়ামীলীগের বিদ্রোহী প্রার্থী মিজানুর রহমান বলেন, নির্বাচনী আচরণবিধি মেনেই গণসংযোগ করা হচ্ছে। নৌকা প্রতীকের নির্বাচনী ক্যাম্প ভাংচুরের ঘটনায় আমাদের কেউ জড়িত নয়। প্রতিহিংসামূলক আমার বিরুদ্ধে অভিযোগ করা হচ্ছে।
রূপগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা এএফএম সায়েদ বলেন, আওয়ামীলীগের নৌকা প্রতীকের বরুনা এলাকার নির্বাচনী ক্যাম্প ভাংচুরের ঘটনা পুলিশ পরিদর্শন করেছে। সুষ্ঠু তদন্ত করে আইনগত ব্যবস্থা গ্রহণ করা হবে।

ট্যাগ :

আপনার মতামত লিখুন

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল ও অন্যান্য তথ্য সঞ্চয় করে রাখুন

জনপ্রিয় সংবাদ

রেড মিট ঝুঁকি কমিয়ে স্বাস্থ্যকরভাবে খাবার পরামর্শ

রূপগঞ্জে নৌকা প্রতীকের নির্বাচনী প্রচারে বাঁধায় থানায় অভিযোগ

আপডেট সময় : 07:00:00 pm, Monday, 1 November 2021