
মাকসুদুল হোসেন তুষার,
নারায়ণগঞ্জের রূপগঞ্জে বসতবাড়ি দখলের চেষ্টায় বাধাঁ দেওয়ায় প্রতিপক্ষের লোকজন নারীসহ একই পরিবারের ৫জনকে পিটিয়ে আহত করেছে বলে অভিযোগ পাওয়া গেছে। গত সোমবার সন্ধ্যায় উপজেলার তারাব পৌরসভার মোগরাকুল এলাকায় এ ঘটনা ঘটে। মঙ্গলবার ভুক্তভোগী মোমেন মিয়া বাদী হয়ে রূপগঞ্জ থানায় একটি অভিযোগ দেন।
মোমেন মিয়া জানান, মোগরাকুল এলাকায় ৫ শতাংশ জমিতে বসতবাড়ি নির্মাণ করে গত ২৫ বছর ধরে বসবাস করে আসছে। একই এলাকার শফিকুর ইসলাম স্বপন, মোস্তফা, শামীম, ফয়সাল, শাহাদাত হোসেন, সাব্বির, সূজন খারাপ প্রকৃতির লোক। তারা গত বেশকিছুদিন ধরে তারা আমার বসতবাড়ি দখলের পায়তারা করে আসছিল। গত সোমবার সন্ধ্যায় প্রতিপক্ষের লোকজন দেশীয় অস্ত্রশস্ত্রে সজ্জিত হয়ে আমার বাড়ি দখল করতে আসে। এসময় মোমেন মিয়া ও তার স্ত্রী ইতি বেগম, ছোট ভাই রনি, নাজমুল হাসান ও বাবা মোবারক হাসান বাঁধা প্রদান করলে প্রতিপক্ষের লোকজন তাদের এলোপাথারিভাবে পিটিয়ে গুরুতর আহত করে। এসময় প্রতিপক্ষের লোকজন স্বর্ণালংকার ও নগদ টাকা লুট করে নিয়ে যায়।
এ ব্যাপারে প্রতিপক্ষের লোকজনের সঙ্গে যোগাযোগ করা হলে তারা তাদের বিরুদ্ধে আনীত অভিযোগ মিথ্যে বলে দাবি করে।
এ ব্যাপারে রূপগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) তরিকুল ইসলাম বলেন, এ ধরনের অভিযোগ পেয়েছি। তদন্ত মোতাবেক ব্যবস্থা নেওয়া হবে।

























