Dhaka , Wednesday, 25 February 2026
নিবন্ধন নাম্বারঃ ১১০, সিরিয়াল নাম্বারঃ ১৫৪, কোড নাম্বারঃ ৯২
শিরোনাম ::
পাঁচবিবিতে নবনির্বাচিত এমপির সঙ্গে সরকারি দপ্তর প্রধানদের মতবিনিময় সভা পাঁচবিবি বাজারে অসময়ে সজনে কেজি ২০০ টাকা, হতাশ ক্রেতারা কালীগঞ্জে অনলাইন জুয়া ও অবৈধ সিম চক্রের ৫ সদস্যকে গ্রেফতার করেছে ডিবি রূপগঞ্জে ডাকাতি হওয়া ড্রাম ভর্তি তেলের ট্রাক উদ্ধার, অস্ত্রসহ দুই ডাকাত গ্রেপ্তার নোয়াখালীর বেগমগঞ্জে ইনজেকশনে শিশু মৃত্যুর অভিযোগ রাজাপুরে ইয়াবা ও গাঁজা নিয়ে ছাত্রলীগ নেতাসহ আটক দুই কাঁঠালিয়ায় ইয়াবা কারবারি যুবলীগের সদস্যের কামড়ে এসআই আহত, আটক ১ বাকলিয়ার অর্থনৈতিক উন্নয়নে যোগাযোগ ব্যবস্থা ঢেলে সাজাচ্ছি:- মেয়র ডা. শাহাদাত হোসেন পাইকগাছায় ডিজিটাল সংযোগ স্থাপন প্রকল্পের প্রশিক্ষণ সম্পন্ন পাইকগাছায় আইনশৃঙ্খলা কমিটির মাসিক সভা অনুষ্ঠিত বেআইনি ভাবে সরকারি গাছ কাটার অভিযোগে মিঠামইনে বিএনপি সভাপতির হারাতে হলো পদ নিকলীতে নিখোঁজের সাত দিন পর প্রতিবন্ধী নারীর অর্ধগলিত মরদেহ উদ্ধার চকরিয়ায় তিন সাংবাদিকের উপর বালুদস্যুদের হামলারপ্রতিবাদে মানববন্ধন ও সমাবেশ নাইক্ষ্যংছড়ি সীমান্তে আরাকান আর্মির তিন সদস্য আটক করেছে বিজিবি রূপগঞ্জে বিগত ১৭ বছরে সরকারী খালগুলো দখল থেকে পুনরুদ্ধার ও মাদক বন্ধ করা হবে: এমপি দিপু ভুঁইয়া এতিম ও পথশিশুদের মাঝে চবি রিপোর্টার্স ফোরামের ইফতার বিতরণ ফতুল্লায় ভুল চিকিৎসার অভিযোগে ব্যক্তির মৃত্যু, আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন জালকুড়িতে ট্রাক-মাইক্রোর সংঘর্ষ, আহত ২ পাঁচবিবি উপজেলা আইনশৃঙ্খলা সভায় কঠোর বার্তা: মাদক-জুয়া দমনে জোরালো অভিযান পাঁচবিবিতে অনলাইন জুয়ার শিকার যুবকের মর্মান্তিক মৃত্যু হিলি স্থলবন্দরের বাণিজ্য সম্প্রসারণে মতবিনিময় সভা অমর একুশে বইমেলায় নিশ্ছিদ্র নিরাপত্তা বলয় সিসিটিভি, চেকপোস্ট, সাদা পোশাকে নজরদারি—ডিএমপির সমন্বিত পরিকল্পনা লক্ষ্মীপুর আইনজীবী সমিতি নির্বাচনে সভাপতি ও সাধারণ সম্পাদক সহ বিএনপির ৬ জন এবং আওয়ামীলীগের ৮ জন জয়ী লক্ষ্মীপুরে পুকুর পাড় থেকে যুবকের মরদেহ উদ্ধার দেশ গড়তে সরকারকে সময় দিন: গুজব ও প্রতিহিংসার রাজনীতি বন্ধের আহ্বান স্বাস্থ্যসেবায় গতি আনতে ঢাকা মেডিকেলে ৫০০ গাড়ি প্রয়োজন: মেঘনা আলম নোয়াখালীতে ইনজেকশনে শিশু মৃত্যুর অভিযোগ নোয়াখালীতে প্রাইভেটকারে ইয়াবা পাচার, গ্রেপ্তার ২ রুমিন ফারহানার সমর্থকের মামলায় জামিন পেলেন বিএনপি নেতাকর্মীরা রূপগঞ্জ উপজেলা প্রশাসনের উদ্যোগে নবনির্বাচিত সংসদ সদস্য দিপু ভূঁইয়াকে সংবর্ধনা ও মতবিনিময় সভা অনুষ্ঠিত

রূপগঞ্জে ডাকাতি হওয়া ড্রাম ভর্তি তেলের ট্রাক উদ্ধার, অস্ত্রসহ দুই ডাকাত গ্রেপ্তার

  • Reporter Name
  • আপডেট সময় : 03:07:29 pm, Wednesday, 25 February 2026
  • 2 বার পড়া হয়েছে

মাকসুদুল হোসেন তুষার,

নারায়ণগঞ্জের রূপগঞ্জে ডাকাতি হওয়া ড্রাম ভর্তি তেলের ট্রাক উদ্ধার করেছে পুলিশ। এ সময় ডাকাতদের ব্যবহৃত ধারালো অস্ত্রসহ দুই ডাকাতকে গ্রেফতার করা হয়।

গ্রেফতারকৃত ডাকাতরা হলেন, কিশোরগঞ্জ জেলার সদর উপজেলার বোয়ালিয়া গ্রামের শামসুদ্দিনের ছেলে সেকান্দর (৪০) ও নারায়ণগঞ্জের আড়াইহাজার উপজেলার গাজীপুরা গ্রামের মৃত জ্ঞানেন্দ্র চন্দ্র শীলের ছেলে রণ চন্দ্র শীল (৩০)।

রুপগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সবজেল হোসেন জানান, গত মঙ্গলবার ২৪ ফেব্রুয়ারি বিকেলে তারাবো এলাকার শবনম ওয়েল ইন্ডাস্ট্রিজ লিমিটেড কারখানা থেকে ৬০ ড্রাম তেল ট্রাকে করে ময়মনসিংহ জেলার ফুলবাড়িয়া থানার দেওখোলা এলাকার মমতাজ ট্রেডার্সের উদ্দেশ্যে রওনা হন ট্রাকচালক বাবুল মিয়া।

বিকেল সাড়ে পাঁচটার দিকে উপজেলার বানিয়াদী এলাকার এলায়েট মিলস সংলগ্ন পাকা রাস্তার উপর ৮/১০ জন ডাকাত দলের সদস্যরা দেশীয় অস্ত্রে-শস্ত্রে সজ্জিত হয়ে একটি তেলের ড্রাম ভর্তি ট্রাক ডাকাতি করে পালিয়ে যাওয়ার চেষ্টা করে। এ ঘটনার সংবাদ পেয়ে এসআই নাজিম উদ্দিন এর নেতৃত্বে একদল পুলিশ অভিযান পরিচালনা শুরু করেন।
ঘটনার একঘন্টা পর এলায়েট মিলস সংলগ্ন পাকা রাস্তার উপর থেকে সেকান্দার ও রণচন্দ্রশীল নামের দুই ডাকাতকে দেশীয় অস্ত্রসহ গ্রেফতার করে এবং তেলের ড্রাম ভর্তি ট্রাক উদ্ধার করে। এসময় ডাকাত দলের অন্যান্য সদস্যরা কৌশলে দৌড়ে পালিয়ে যায়। ঘটনাস্থল থেকে ডাকাতির কাজে ব্যবহৃত একটি হায়েস গাড়ী, দেশীয় অস্ত্র, ১টি খেলনা ওয়াকি-টকি এবং লুন্ঠিত একটি তেলের ড্রাম ভর্তি ট্রাক পুলিশের হেফাজতে নেওয়া হয়।

গ্রেফতারকৃতদের বিরুদ্ধে রূপগঞ্জ থানায় মামলা দায়ের করা হয়েছে। পলাতক ডাকাতদের গ্রেপ্তারের জন্য অভিযান চলমান রয়েছে বলেও জানান ওসি।

আপনার মতামত লিখুন

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল ও অন্যান্য তথ্য সঞ্চয় করে রাখুন

জনপ্রিয় সংবাদ

পাঁচবিবিতে নবনির্বাচিত এমপির সঙ্গে সরকারি দপ্তর প্রধানদের মতবিনিময় সভা

রূপগঞ্জে ডাকাতি হওয়া ড্রাম ভর্তি তেলের ট্রাক উদ্ধার, অস্ত্রসহ দুই ডাকাত গ্রেপ্তার

আপডেট সময় : 03:07:29 pm, Wednesday, 25 February 2026