
রূপগঞ্জ (নারায়ণগঞ্জ) প্রতিনিধি।।
রূপগঞ্জে আসন্ন গোলাকান্দাইল ইউনিয়ন পরিষদের নির্বাচনে জয়নাল আবেদিন ৫ নং ওয়ার্ডের মেম্বার প্রার্থী। জয়নাল আবেদিন তালা মার্কা নিয়ে প্রতিদন্ধীতায় নেমেছেন। আজ ০২ নভেম্বর মঙ্গলবার বলাইখা এলাকায় তিনি তার নির্বাচনি ক্যাম্পে এক বৈঠকের আয়োজন করেন।
এসময় এলাকাবাসী ৫ নং ওয়ার্ডের বিভিন্ন সমস্যার কথা তুলে ধরেন, এবং সমাধানের প্রতিশ্রুতি দিয়ে এলাকাবাসীর কাছে ভোট চান। এলাকাবাসী দীর্ঘদিন যাবত ৫ নং ওয়ার্ডে স্থায়ী জলাবদ্ধতার কথা উল্লেখ করে বলেন যে আমাদের জলাবদ্ধতা দূর করতে পারবে আমরা তাকেই ভোট দিবো পরে জয়নাল আবেদিন এলাকার জলাবদ্ধতা নিষ্কাশনের ব্যবস্থা করার প্রতিশ্রুতি দেন।

























