Dhaka , Thursday, 12 March 2026
নিবন্ধন নাম্বারঃ ১১০, সিরিয়াল নাম্বারঃ ১৫৪, কোড নাম্বারঃ ৯২
শিরোনাম ::
রূপগঞ্জে ঈদের আগে শ্রমিকদের বকেয়া বেতন ও বোনাস পরিশোধে শিল্প মালিকদের সঙ্গে উপজেলা প্রশাসনের মতবিনিময় মাদকাসক্ত ছেলের হামলায় বাবা ও বড়ভাই একইসাথে টেটাবিদ্দ ঢাকা ইউনিভার্সিটি স্টুডেন্ট’স এসোসিয়েশন অব চন্দনাইশের ২০২৫-২৬ কার্যনির্বাহী কমিটি নোয়াখালীতে অটোরিকশা চালককে গলা কেটে হত্যা: ৩ দিনেও রহস্যের জট খুলেনি পাইকগাছা পৌরসভার শহর সমন্বয় কমিটির সভা অনুষ্ঠিত রামুর দক্ষিণ মিঠাছড়িতে ডাকাতি প্রস্তুতিকালে অস্ত্রসহ তিন ডাকাত আটক ঈদকে ঘিরে পাঁচবিবিতে জমে উঠেছে বেচাকেনা, ক্রেতাদের ভিড়ে সরগরম মার্কেটগুলো রূপগঞ্জে আইনশৃঙ্খলা বিষয়ক মাসিক সভা অনুষ্ঠিত রূপগঞ্জে পোশাক কারখানায় শ্রমিক অসন্তোষ ঢাকা–সিলেট মহাসড়ক অবরোধ রামুতে অপহৃত ৬ বছরের শিশু উদ্ধার : অপহরণকারী নূর হোসেন গ্রেফতার মধুপুরে শালবন ক্রিয়েশন পক্ষ থেকে শুভেচ্ছা স্মারক প্রদান পাইকগাছায় স্বাধীনতা দিবসের প্রস্তুতি সভা অনুষ্ঠিত জঙ্গল সলিমপুর–আলিপুর এলাকায় অস্থায়ী ক্যাম্প পরিদর্শন করলেন পুলিশ সুপার অফিস ফাঁকি দিয়ে ব্যবসা ও জমি দখল: লালমনিরহাটে পরিবার পরিকল্পনা পরিদর্শকের বিরুদ্ধে মামলা লালমনিরহাট জেলা সমাজসেবা কার্যালয়ে ইফতার ও দোয়া মাহফিল অনুষ্ঠিত পূর্ব বরকল সুন্নি কল্যাণ পরিষদের উদ্যোগে ইফতার ও দোয়া মাহফিল সম্পন্ন রায়পুর ১০নং ইউনিয়নে মেম্বার পদে লড়বেন মোক্তার হোসেন জুয়েল। মধুপুরে গারো পরিবারের ঘরবাড়ি ভাঙ্গার অভিযোগ ইউএনও’র ঘটনাস্থল পরিদর্শন সিএমপি’র অভিযানে বিদেশী আগ্নেয়াস্ত্র ও গুলিসহ শীর্ষ সন্ত্রাসী বড় সাজ্জাদের ০৩ সহযোগী গ্রেফতার লাঙ্গলবন্দে মহাঅষ্টমী পূণ্যস্নান উৎসব উপলক্ষে স্নানঘাট পরিদর্শনে জেলা প্রশাসক চবি ছাত্রদলের সহ-সভাপতি কে ইসলাম ফাহিমের উদ্যোগে এতিমখানায় ইফতার আয়োজন পাইকগাছায় জাতীয় দুর্যোগ প্রস্তুতি দিবস পালিত পাইকগাছায় সার ডিলারদের বিরুদ্ধে অভিযান; ৪ জনকে জরিমানা মুছাপুর রেগুলেটর না থাকায় এখন নদী ভাঙন রোধ করা যাচ্ছেনা: বন ও পরিবেশ মন্ত্রী পাঁচবিবিতে পাম্পে মিলছে না তেল, কোথাও মিললেও বাইকে মাত্র ২ লিটার যানবাহনের দীর্ঘ সারি সীতাকুন্ডের জঙ্গল সলিমপুরে যৌথবাহিনীর সমন্বয়য়ে সন্ত্রাসবিরোধী অভিযান পরিচালনা করেছে র‌্যাব-৭, চট্টগ্রাম মধুপুরে জাতীয় দুর্যোগ প্রস্তুতি দিবস ২০২৬ উদযাপন ট্রাসকো এপারেলস লি. শ্রমিক অসন্তোষ নিরসনে বৈঠক, মঙ্গলবার কারখানা খোলার সিদ্ধান্ত ঈদে যাতায়াত নিরাপদ রাখতে নারায়ণগঞ্জে বিশেষ সভা সিদ্ধিরগঞ্জে ডিএনডি লেক থেকে অজ্ঞাত ব্যক্তির লাশ উদ্ধার

রূপগঞ্জে অগ্নিকান্ডের ঘটনাস্থলে বিএনপি’র দুই গ্রুপের সংঘর্ষ, আহত-২০

  • Reporter Name
  • আপডেট সময় : 08:40:04 pm, Tuesday, 13 July 2021
  • 209 বার পড়া হয়েছে

রূপগঞ্জে অগ্নিকান্ডের ঘটনাস্থলে বিএনপি’র দুই গ্রুপের সংঘর্ষ, আহত-২০

নারায়নগঞ্জ প্রতিনিধি ।।

নারায়ণগঞ্জের রূপগঞ্জে হাসেম ফুড লিমিটেড কারখানায় ভয়াবহ অগ্নিকান্ডের ঘটনাস্থল পরিদর্শণ করেন বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপি’র একটি প্রতিনিধিদল। ঘটনাস্থলে কেন্দ্রীয় নেতাদের সামনে অবস্থান নেয়াকে কেন্দ্র করে স্থানীয় বিএনপি ও অঙ্গ সংঘঠনের দুই গ্রুপের মাঝে দুই দফা ধাওয়া পাল্টা ধাওয়া, ইট পাটকেল নিক্ষেপ ও সংঘর্ষের ঘটনা ঘটেছে। সংঘর্ষে সাংবাদিকসহ উভয় গ্রুপের অন্তত ২০ জন আহত হয়েছেন। পরে পুলিশ ঘটনাস্থলে পৌছে পরিস্থিতি নিয়ন্ত্রনে আনেন। এ ঘটনাকে কেন্দ্র করে উভয় গ্রুপের নেতাকর্মীদের মাঝে চরম উত্তেজনা বিরাজ করছে। মঙ্গলবার (১৩ জুলাই) দুপুরে উপজেলার কর্ণগোপ এলাকার ঢাকা-সিলেট মহাসড়কে ঘটে এ সংঘর্ষের ঘটনা। এ ধরনের ন্যাক্কারজনক ঘটনায় তীব্র সমালোচনা করেছেন স্থানীয় এলাকাবাসী।
প্রত্যক্ষদর্শী ও স্থানীয় সুত্রে জানা গেছে, গত ৮ জুলাই বিকেলে হাসেম ফুড লিমিটেড কারখানার ৬তলা ভবনে ভয়াবহ অগ্নিকান্ডের ঘটনা ঘটে। অগ্নিকান্ডে এখন পর্যন্ত ৫২ জনের লাশ উদ্ধার করা হয়েছে। ঘটনার ৬ষ্ঠ দিনে বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপির কেন্দ্রীয় কমিটির একটি প্রতিনিধিদল ঘটনাস্থল পরিদর্শণ করতে আসেন। বিএনপির স্থানীয় কমিটির সদস্য নজরুল ইসলাম, বিএনপির যুগ্ন মহাসচিব খায়রুল কবির খোকন ও বিএনপি নির্বাহী কমিটির প্রচার সম্পাদক সহিদউদ্দিন চৌধুরী এনি প্রতিনিধিদলের নেতৃত্ব দেন।
দুপুর প্রায় আড়াইটার দিকে প্রতিনিধিদল হাসেম ফুড লিমিটেডের মুল গেইটের সামনে এসে উপস্থিত হন। সেখানে কেন্দ্রীয় নেতাদের সামনে জেলা বিএনপির আহবায়ক অ্যাডভোকেট তৈমুর আলম খন্দকারসহ তার সমর্থকরা অবস্থান নেয়ার চেষ্টা করেন। এসময় বিএনপি কেন্দ্রীয় নির্বাহী কমিটির সদস্য মোস্তাফিজুর রহমান ভুইয়া দিপুসহ তার সমর্থকরাও অবস্থান নেয়ার চেষ্টা করেন। অবস্থান নেয়াকে কেন্দ্র করে কেন্দ্রীয় নেতাদের সামনেই উভয় গ্রুপের নেতাকর্মীরা হাতাহাতি ও বাকবিতন্ডায় জড়িয়ে পড়েন। পরে কেন্দ্রীয় নেতাদের হস্তক্ষেপে শান্ত হয়। পরে ঘটনাস্থল পরিদর্শণ করে বিএনপির কেন্দ্রীয় কমিটির নেতৃবৃন্দ চলে যান।
চলে যাওয়ার পর হাসেম ফুড লিমিটেড কারখানার সামনে ঢাকা-সিলেট মহাসড়কে বিএনপির উভয় গ্রুপের নেতাকর্মীরা ধাওয়া পাল্টা ধাওয়া, ইটপাটকেল নিক্ষেপ ও সংঘর্ষে জড়িয়ে পড়েন। ইটপাটকেল ও সংঘর্ষে নিউজটোয়েন্টিফোর টিভির ক্যামেরাম্যান মাকসুদুল আলম তুষার,  বাংলাদেশ বুলেটিনের সাজেদুর রহমান, তারাব পৌর বিএনপির আহবায়ক নাসির উদ্দিন, ছাত্রদল নেতা মাসুম বিল্লাহ, পারেভজ, মামুনসহ অন্তত ২০ জন আহত হয়েছেন। এসময় ঢাকা-সিলেট মহাসড়কে চলাচলরত বিভিন্ন যানবাহন চলাচল বন্ধ হয়ে যায়। পরে রূপগঞ্জ থানা পুলিশ ঘটনাস্থলে পৌছে উভয় গ্রুপের নেতাকর্মীদের ছত্রভঙ্গ করে দেয়। আতঙ্ক ছড়িয়ে পড়ে পথচারীসহ এলাকাবাসীর মাঝে। এ ঘটনাকে কেন্দ্র করে উভয় গ্রæপের মাঝে চরম উত্তেজনা বিরাজ করছে। যে কোন সময় আবারও সংঘর্ষের আশঙ্কা করছেন এলাকাবাসী।
স্থানীয় এলাকাবাসী অভিযোগ করে জানান, এখানে ভয়ানক একটি মর্মান্তিক ঘটনা ঘটেছে। যেখানে ৫২টি তাজা প্রাণ পরকালে চলে গেলো। সেখানের বিষয়ে এসে নিজেরা যে ঘটনা ঘটিয়েছে তা ন্যাক্কারজনক। যা ভাষায় প্রকাশ করার মতো নয়।
এ ব্যপারে বিএনপি কেন্দ্রীয় নির্বাহী কমিটির সদস্য মোস্তাফিজুর রহমান ভুইয়া দিপু বলেন, হাসেম ফুড লিমিটেড কারখানার ভয়াবহ অগ্নিকান্ডের ঘটনাস্থল বিএনপি প্রতিনিধিদল পরিদর্শণ করুক তা তৈমুর আলম খন্দকার চায়নি। যার ফলে এ বিশৃংখলার সৃষ্টি করিয়েছেন।
এ বিষয়ে জেলা বিএনপির আহবায়ক অ্যাডভোকেট তৈমুর আলম খন্দকার বলেন, যারা ঘটনা ঘটিয়েছে, তারা দলের মধু খাইতে আইছে। তারাতো দলের জন্য কাজ করেনা বরং দলের বদনাম করে।
রূপগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) এএফএম সায়েদ বলেন, পুলিশ ঘটনাস্থলে পৌছে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনেন। বর্তমানে পরিস্থিতি স্বাভাবিক রয়েছে। ঘটনাস্থলে অতিরিক্ত পুলিশ মোতায়েন করা হয়েছে।

ট্যাগ :

আপনার মতামত লিখুন

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল ও অন্যান্য তথ্য সঞ্চয় করে রাখুন

জনপ্রিয় সংবাদ

রূপগঞ্জে ঈদের আগে শ্রমিকদের বকেয়া বেতন ও বোনাস পরিশোধে শিল্প মালিকদের সঙ্গে উপজেলা প্রশাসনের মতবিনিময়

রূপগঞ্জে অগ্নিকান্ডের ঘটনাস্থলে বিএনপি’র দুই গ্রুপের সংঘর্ষ, আহত-২০

আপডেট সময় : 08:40:04 pm, Tuesday, 13 July 2021