Dhaka , Saturday, 2 May 2026
নিবন্ধন নাম্বারঃ ১১০, সিরিয়াল নাম্বারঃ ১৫৪, কোড নাম্বারঃ ৯২
শিরোনাম ::
নজরুল বিশ্ববিদ্যালয়ে নাট্যকলা বিভাগের আয়োজনে হুমায়ূন মেলা ১৪৩৩ সম্পন্ন নোয়াখালী সরকারি কলেজে শিক্ষক হেনস্তার প্রতিবাদে মানববন্ধন, পাল্টাপাল্টি স্লোগানে উত্তেজনা লালমনিরহাট ব্যাটালিয়নের সফল অভিযান: সীমান্তে ১২ কেজি গাঁজা ও বিপুল সিরাপ জব্দ দিনাজপুরে র‍্যাবের বড় মাদক উদ্ধার: ঘর তল্লাশি করে বিপুল পরিমাণ মদ ও ফেন্সিডিল জব্দ, গ্রেপ্তার ১ নরসিংদী রাস্তায় পড়ে থাকা এসএসসি পরীক্ষার ২৬৮ টি উত্তর পএ উদ্ধার গাইয়ার চর সরকারি প্রাথমিক বিদ্যালয়ে সুবিধাবঞ্চিত শিক্ষার্থীদের মাঝে শিক্ষাসামগ্রী বিতরণ। পাইকগাছায় লাইসেন্সবিহীন করাতকল ও বেকারিকে জরিমানা শরীয়তপুরে জেলেদের বকনা বাছুর বিতরণে অনিয়মের অভিযোগ, মানহীন বিতরণে ক্ষুব্ধ জেলেরা মাদকে জিরো টলারেন্স ঘোষিত আড়াইহাজারে মাদক নিয়ন্ত্রণে বড় বাধা পুলিশ ভবিষ্যতে মন্দিরের জন্য বরাদ্দ প্রদানে বিন্দুমাত্র অবহেলা করা হবে না,পুরোহিতদের সঙ্গে সাক্ষাতে ডেপুটি স্পিকার চট্টগ্রাম মা ও হাসপাতালে সন্তান সম্ভবা চিকিৎসকসহ কর্তব্যরত চিকিৎসকদের উপর রোগীর স্বজনদের হামলার ঘটনায় ড্যাব চট্টগ্রাম এর প্রতিবাদ চট্টগ্রামের জলাবদ্ধতা নিরসনে ১৯ সদস্যের সমন্বয় কমিটি গঠন রূপগঞ্জে মাদক ব্যবসায়ীদের হামলায় আহত মৎস্য খামারির মৃত্যু ৩৪৪ বোতল ফেনসিডিলসহ আটক: সারপুকুর ইউপি চেয়ারম্যানের ৫ বছরের জেল রামুতে বন্যহাতির আক্রমনে মা-মেয়ের মর্মান্তিক মৃত্যু র‍্যাব ৭’র অভিযান এক লাখ পিস ইয়াবাসহ ৩ মাদক কারবারি গ্রেফতার চট্টগ্রামের জলাবদ্ধতা নিরসনে সমন্বয় কমিটি করবে সরকার:- প্রতিমন্ত্রী মীর শাহে আলম প্রবাসীদের জন্য প্রথম অনলাইন গণশুনানি, সমস্যার তাৎক্ষণিক সমাধানের নির্দেশ দিলেন চট্টগ্রাম জেলা প্রশাসক সদরপুরে হত্যা চেষ্টা মামলায় বিতর্ক, আসামি তালিকা নিয়ে প্রশ্ন মাদক সেবনে বাধা দেওয়াকে কেন্দ্র রূপগঞ্জে মাদকসেবীদের হামলায় আহত বৃদ্ধের মৃত্যু কালবৈশাখীর তাণ্ডবে বিদ্যালয়ের চাল উড়ে গেল, পাঠদান নিয়ে অনিশ্চয়তা চাঁদাবাজির মামলায় সাবেক ইউপি সদস্যসহ ২ জন কারাগারে ভারতের বিদায়ী সহকারী হাইকমিশনার ডা. রাজীব রঞ্জনের সাথে চসিক মেয়র ডা. শাহাদাত হোসেনের সৌজন্য সাক্ষাৎ পাইকগাছায় রাতে দোকান খোলা রাখায় জরিমানা পাইকগাছায় জাতীয় পুষ্টি সপ্তাহের সমাপনী ও পুরস্কার বিতরণী অনুষ্ঠিত গাজীপুরে ৬৪ কেজি গাঁজা ও ১২ বোতল বিদেশি মদসহ দুই মাদক ব্যবসায়ী গ্রেফতার স্কুলছাত্রী অদিতা হত্যা: গৃহশিক্ষকের ফাঁসির আদেশ গণসচেতনতা বৃদ্ধি পেলে শব্দদূষণ প্রতিরোধ সম্ভব : বিভাগীয় কমিশনার নরসিংদী বৃষ্টির মধ্যে হাঁটু পানির নিচে সড়ক ঢালাই, এলাকাবাসীর ক্ষোভ শিট না আনায় ক্লাস থেকে বের করে দেয় শিক্ষক, প্যানিক অ্যাটাকে মেডিকেলে এক শিক্ষার্থী

রাবিতে পোষ্য কোটা বাতিলের দাবি

  • Reporter Name
  • আপডেট সময় : 08:56:06 pm, Sunday, 20 November 2022
  • 193 বার পড়া হয়েছে

রাবিতে পোষ্য কোটা বাতিলের দাবি

রাবি প্রতিনিধি।।

রাজশাহী বিশ্ববিদ্যালয়ে (রাবি) ভর্তি পরীক্ষায় পোষ্য কোটা এবং ফেল করা পরীক্ষার্থীদের ভর্তি বাতিলের দাবিতে মানববন্ধন করেছে শিক্ষার্থীরা। রোববার (২০ নভেম্বর) বেলা ১১ টায় বিশ্ববিদ্যালয়ের কেন্দ্রীয় গ্রন্থাগারের সামনে এ কর্মসূচি অনুষ্ঠিত হয়।

কর্মসূচিতে ভর্তি বাতিলের জন্য ৭২ ঘন্টার আলটিমেটাম দেয় শিক্ষার্থীরা। তা নাহলে অকৃতকার্য শিক্ষার্থী ও শিক্ষকদের ছবি ও তথ্য বিলবোর্ড আকারে বিশ্ববিদ্যালয়ের মোড়ে মোড়ে লাগানো হবে বলেও হুশিয়ারি দেন তারা। এছাড়াও ভর্তি পরীক্ষায় প্রক্সিকাণ্ডের তদন্ত করে জড়িতদের শাস্তির দাবি জানানো হয়।

মানববন্ধনে নাগরিক ছাত্র ঐক্য সভাপতি মেহেদী হাসান মুন্না বলেন, আজকের বিশ্ববিদ্যালয়কে পারিবারিক গোয়াল ঘরে পরিণত করা হয়েছে। বিশ্ববিদ্যালয়ে একজন শিক্ষার্থী যেখানে ৮৫ নাম্বার পেয়ে ভর্তির সুযোগ পেয়েছে সেখানে ১৯ নাম্বার পেয়ে ফেল করা শিক্ষার্থীরাও একই ক্লাসে ক্লাস করছে। যারা ফেল করেও ক্লাস করার সুযোগ পেয়েছে তাদেরকে আমরা ক্লাস করতে দিতে পারি না। কোনো শিক্ষক, কর্মকর্তা ও কর্মচারী যাদের সন্তান অযোগ্য তাদের এই বিশ্ববিদ্যালয়ে কোনো যায়গা হবে না। আমরা চাই অবিলম্বে তিন দিনের ভেতরে পোষ্য কোটাসহ ফেল করা শিক্ষার্থীদের ভর্তি বাতিল করতে হবে। তা করা না হলে আমরা প্রশাসন ভবন ঘেরাও করবো।

রাকসু আন্দোলন মঞ্চের আহবায়ক আবদুল মজিদ অন্তর বলেন, শিক্ষক কর্মকর্তারা বিশ্ববিদ্যালয় কে নিজেদের সম্পত্তি মনে করে। তারা মনে করে এখানে পড়ালেখা করা চাকরি পাওয়া তাদের সন্তানদের মৌলিক অধিকার। বিশ্ববিদ্যালয়ের শিক্ষকদের সন্তান হয়ে জন্ম নিলেই যেনো পরবর্তীতে সে শিক্ষক হবে। সে যতো অযোগ্যই হোক। বর্তমানে দেশ যে ধ্বংসের দারপ্রান্তে এর দায় এই শিক্ষকদের নিতে হবে। যদি তিন দিনের মধ্যে তাদের ভর্তি বাতিল এবং পোষ্য কোঠা বাতিল না করা হয় তাহলে প্রশাসন ভবন অবরোধ এবং অকৃতকার্য হয়ে ভর্তি হওয়া শিক্ষার্থী এবং তার অভিভাবকের ছবি পুরো বিশ্ববিদ্যালয়ে টানিয়ে দেওয়া হবে।

কর্মসূচিতে রাবি ছাত্র অধিকার পরিষদের সাংগঠনিক সম্পাদক আমানুল্লাহ আমান বলেন, যেখানে একজন শিক্ষার্থীকে রাত-দিন পরিশ্রম করে বিশ্ববিদ্যালয়ে চান্স পেতে হচ্ছে সেখানে একজন অযোগ্য শিক্ষার্থী শুধুমাত্র বাবা-মায়ের যোগ্যতায় বিশ্ববিদ্যালয়ে ভর্তির সুযোগ পাচ্ছে। এটা স্বাধীন দেশে মেনে নেওয়া যায় না। মহামান্য রাষ্ট্রপতি বলেছেন বিশ্ববিদ্যালয় শিক্ষার্থী ভর্তি হবে মেধার ভিত্তিতে। প্রশাসন যুক্তি দেখায় কোটার কারণে সাধারণ শিক্ষার্থীর ক্ষতি হচ্ছে না কিন্তু কিন্তু কোন যুক্তিতে আপনি পোষ্য কোটা রেখেছেন সেটার উত্তর দেন। এই শিক্ষকরা যদি সন্তানের জন্য বিশ্ববিদ্যালয়ের মান ডুবাতে এরা তাদের সন্তানের জন্য দেশের মানও ডুবাতে পারে। এই শিক্ষকদের নূন্যতম নৈতিকতা বোধ নেই।

মানববন্ধনে ছাত্র অধিকার পরিষদের সাধারণ সম্পাদক রাকিব হাসানের সঞ্চালনায় আরও বক্তব্য রাখেন দর্শন বিভাগের শিক্ষার্থী আশিকুল্লাহ মুহিব, সমাজ কর্ম বিভাগের শিক্ষার্থী আজাদসহ অনেকে। এসময় বিভিন্ন বিভাগের অর্ধশতাধিক শিক্ষার্থী উপস্থিত ছিলেন।

আপনার মতামত লিখুন

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল ও অন্যান্য তথ্য সঞ্চয় করে রাখুন

নজরুল বিশ্ববিদ্যালয়ে নাট্যকলা বিভাগের আয়োজনে হুমায়ূন মেলা ১৪৩৩ সম্পন্ন

রাবিতে পোষ্য কোটা বাতিলের দাবি

আপডেট সময় : 08:56:06 pm, Sunday, 20 November 2022