Dhaka , Saturday, 2 May 2026
নিবন্ধন নাম্বারঃ ১১০, সিরিয়াল নাম্বারঃ ১৫৪, কোড নাম্বারঃ ৯২
শিরোনাম ::
নজরুল বিশ্ববিদ্যালয়ে নাট্যকলা বিভাগের আয়োজনে হুমায়ূন মেলা ১৪৩৩ সম্পন্ন নোয়াখালী সরকারি কলেজে শিক্ষক হেনস্তার প্রতিবাদে মানববন্ধন, পাল্টাপাল্টি স্লোগানে উত্তেজনা লালমনিরহাট ব্যাটালিয়নের সফল অভিযান: সীমান্তে ১২ কেজি গাঁজা ও বিপুল সিরাপ জব্দ দিনাজপুরে র‍্যাবের বড় মাদক উদ্ধার: ঘর তল্লাশি করে বিপুল পরিমাণ মদ ও ফেন্সিডিল জব্দ, গ্রেপ্তার ১ নরসিংদী রাস্তায় পড়ে থাকা এসএসসি পরীক্ষার ২৬৮ টি উত্তর পএ উদ্ধার গাইয়ার চর সরকারি প্রাথমিক বিদ্যালয়ে সুবিধাবঞ্চিত শিক্ষার্থীদের মাঝে শিক্ষাসামগ্রী বিতরণ। পাইকগাছায় লাইসেন্সবিহীন করাতকল ও বেকারিকে জরিমানা শরীয়তপুরে জেলেদের বকনা বাছুর বিতরণে অনিয়মের অভিযোগ, মানহীন বিতরণে ক্ষুব্ধ জেলেরা মাদকে জিরো টলারেন্স ঘোষিত আড়াইহাজারে মাদক নিয়ন্ত্রণে বড় বাধা পুলিশ ভবিষ্যতে মন্দিরের জন্য বরাদ্দ প্রদানে বিন্দুমাত্র অবহেলা করা হবে না,পুরোহিতদের সঙ্গে সাক্ষাতে ডেপুটি স্পিকার চট্টগ্রাম মা ও হাসপাতালে সন্তান সম্ভবা চিকিৎসকসহ কর্তব্যরত চিকিৎসকদের উপর রোগীর স্বজনদের হামলার ঘটনায় ড্যাব চট্টগ্রাম এর প্রতিবাদ চট্টগ্রামের জলাবদ্ধতা নিরসনে ১৯ সদস্যের সমন্বয় কমিটি গঠন রূপগঞ্জে মাদক ব্যবসায়ীদের হামলায় আহত মৎস্য খামারির মৃত্যু ৩৪৪ বোতল ফেনসিডিলসহ আটক: সারপুকুর ইউপি চেয়ারম্যানের ৫ বছরের জেল রামুতে বন্যহাতির আক্রমনে মা-মেয়ের মর্মান্তিক মৃত্যু র‍্যাব ৭’র অভিযান এক লাখ পিস ইয়াবাসহ ৩ মাদক কারবারি গ্রেফতার চট্টগ্রামের জলাবদ্ধতা নিরসনে সমন্বয় কমিটি করবে সরকার:- প্রতিমন্ত্রী মীর শাহে আলম প্রবাসীদের জন্য প্রথম অনলাইন গণশুনানি, সমস্যার তাৎক্ষণিক সমাধানের নির্দেশ দিলেন চট্টগ্রাম জেলা প্রশাসক সদরপুরে হত্যা চেষ্টা মামলায় বিতর্ক, আসামি তালিকা নিয়ে প্রশ্ন মাদক সেবনে বাধা দেওয়াকে কেন্দ্র রূপগঞ্জে মাদকসেবীদের হামলায় আহত বৃদ্ধের মৃত্যু কালবৈশাখীর তাণ্ডবে বিদ্যালয়ের চাল উড়ে গেল, পাঠদান নিয়ে অনিশ্চয়তা চাঁদাবাজির মামলায় সাবেক ইউপি সদস্যসহ ২ জন কারাগারে ভারতের বিদায়ী সহকারী হাইকমিশনার ডা. রাজীব রঞ্জনের সাথে চসিক মেয়র ডা. শাহাদাত হোসেনের সৌজন্য সাক্ষাৎ পাইকগাছায় রাতে দোকান খোলা রাখায় জরিমানা পাইকগাছায় জাতীয় পুষ্টি সপ্তাহের সমাপনী ও পুরস্কার বিতরণী অনুষ্ঠিত গাজীপুরে ৬৪ কেজি গাঁজা ও ১২ বোতল বিদেশি মদসহ দুই মাদক ব্যবসায়ী গ্রেফতার স্কুলছাত্রী অদিতা হত্যা: গৃহশিক্ষকের ফাঁসির আদেশ গণসচেতনতা বৃদ্ধি পেলে শব্দদূষণ প্রতিরোধ সম্ভব : বিভাগীয় কমিশনার নরসিংদী বৃষ্টির মধ্যে হাঁটু পানির নিচে সড়ক ঢালাই, এলাকাবাসীর ক্ষোভ শিট না আনায় ক্লাস থেকে বের করে দেয় শিক্ষক, প্যানিক অ্যাটাকে মেডিকেলে এক শিক্ষার্থী

রাবিতে দুই দিনব্যাপী ফোকলোর সম্মেলন শুরু রবিবার

  • Reporter Name
  • আপডেট সময় : 10:02:49 pm, Saturday, 19 November 2022
  • 183 বার পড়া হয়েছে

রাবিতে দুই দিনব্যাপী ফোকলোর সম্মেলন শুরু রবিবার

রাবি প্রতিনিধি।।

রাজশাহী বিশ্ববিদ্যালয়ে (রাবি) আন্তর্জাতিক ফোকলোর সম্মেলন শুরু হবে রবিবার (২০ নভেম্বর)। বিশ্ববিদ্যালয়ের ফোকলোর বিভাগের আয়োজনে দুই দিনব্যাপী এ সম্মেলনে বিভিন্ন দেশের শিক্ষক ও গবেষকগণ ৪০টি প্রবন্ধ উপস্থাপন করবেন।

শনিবার (১৯ নভেম্বর) বিকেল ৪টায় সৈয়দ ইসমাইল হোসেন সিরাজী একাডেমিক ভবনে এক সংবাদ সম্মেলনে ফোকলোর বিভাগের সভাপতি অধ্যাপক মোস্তফা তারিকুল আহসান এ তথ্য জানান।

লিখিত বক্তব্যে তিনি জানান, ২০ নভেম্বর সকাল ৯টায় বিশ্ববিদ্যালয়ের শহীদ তাজউদ্দিন আহমদ সিনেট ভবনে জাতীয় সঙ্গীত পরিবেশনের মধ্য দিয়ে সম্মেলনের উদ্বোধন করা হবে। পরে সাড়ে ৯টায় স্বাগত বক্তব্য রাখবেন রাজশাহী বিশ্ববিদ্যালয়ের সাবেক উপাচার্য ও নর্থ বেঙ্গল ইন্টারন্যাশনাল বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক আব্দুল খালেক।

সম্মেলনে প্রধান অতিথি হিসেবে বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক গোলাম সাব্বির সাত্তার, বিশেষ অতিথি পিএসসির সদস্য আসাদ মান্নান, বাংলা একাডেমির মহাপরিচালক মুহাম্মদ নুরুল হুদা ও বিশ্ববিদ্যালয়ের উপ-উপাচার্য অধ্যাপক সুলতান উল ইসলাম উপস্থিত থাকবেন।

ফোকলোর বিভাগের সভাপতি অধ্যাপক মোস্তফা তারিকুল আহসান বলেন, বিশ্ববিদ্যালয়ের শহীদ তাজউদ্দিন আহমদ সিনেট ভবনে ও সৈয়দ ইসমাইল হোসেন সিরাজী একাডেমিক ভবনে বাংলাদেশ, ভারত, আমেরিকা, পোল্যান্ড, তুরস্ক ও নেপালের গবেষকরা ৪০টি প্রবন্ধ উপস্থাপন করবেন।

তিনি আরও বলেন, সাসটেইনেবল ডেভেলপমেন্ট গোলস (এসডিজি) এর লক্ষমাত্রাগুলো পূরণে ফোকলের ভূমিকা নিয়ে এই সম্মেলনের আয়োজন করা হয়েছে। বিভিন্ন দেশের শিক্ষক গবেষক ছাড়াও দেশের বিভিন্ন বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা সম্মেলনে অংশগ্রহণ করবেন। সোমবার ২১ নভেম্বর সন্ধ্যায় এ সম্মেলন সমাপ্ত হবে।

সংবাদ সম্মেলনে আরও উপস্থিত ছিলেন, ফোকলোর বিভাগের অধ্যাপক মো. জাহাঙ্গীর হোসেন, সহযোগী অধ্যাপক কনক আমিরুল ইসলাম ও সহকারী অধ্যাপক রতন কুমার।

আপনার মতামত লিখুন

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল ও অন্যান্য তথ্য সঞ্চয় করে রাখুন

নজরুল বিশ্ববিদ্যালয়ে নাট্যকলা বিভাগের আয়োজনে হুমায়ূন মেলা ১৪৩৩ সম্পন্ন

রাবিতে দুই দিনব্যাপী ফোকলোর সম্মেলন শুরু রবিবার

আপডেট সময় : 10:02:49 pm, Saturday, 19 November 2022