Dhaka , Wednesday, 29 April 2026
নিবন্ধন নাম্বারঃ ১১০, সিরিয়াল নাম্বারঃ ১৫৪, কোড নাম্বারঃ ৯২
শিরোনাম ::
গাজীপুরে মাদকবিরোধী বিশেষ অভিযানে আটক ৩০ কক্সবাজারে ডিএসকে’র উদ্যোগে যুবদের দক্ষতা উন্নয়ন বিষয়ক সম্মেলন অনুষ্ঠিত নরসিংদী পারিবারিক কলহের জেরে ছুরিকাঘাতে স্ত্রীকে হত্যার অভিযোগ কালীগঞ্জে উপজেলা চেয়ারম্যানের বন্ধ কক্ষ থেকে সরকারি সম্পদ উধাও: তোলপাড় রূপগঞ্জে স্কুল ফিডিং প্রকল্পে নিম্নমানের বাসি দুর্গন্ধযুক্ত খাবার পরিবেশনে অনিয়মের অভিযোগ \ শিক্ষার্থীরা স্বাস্থ্য ঝুঁকিতে লালমনিরহাট ও কুড়িগ্রামে ১৫ বিজিবির সাঁড়াশি অভিযান: সাড়ে ৪ লাখ টাকার মাদক ও মালামাল জব্দ মধুপুরে আইনশৃঙ্খলা কমিটির সভা অনুষ্ঠিত মাইক বাজিয়ে আ.লীগের স্লোগান, সেই যুবক আটক কালীগঞ্জে র‍্যাবের জালে ৩ মাদক কারবারি: ঘর তল্লাশি করে ৬১১ বোতল মাদক উদ্ধার রূপগঞ্জে ডাচ বাংলা এজেন্ট ব্যাংকিংয়ের গ্রাহকদের সচেতনতা বৃদ্ধির লক্ষ্যে গ্রাহক সমাবেশ অনুষ্ঠিত পাইকগাছায় জাতীয় পুষ্টি সপ্তাহের ৫ম দিন পালিত রূপগঞ্জে অবৈধ গ্যাস সংযোগ বিচ্ছিন্ন করণ অভিযান নাইক্ষ্যংছড়িতে ইয়াবা নিয়ে সিএনজি চালক জান্নাত উল্লাহ সাঈদ আটক : গাড়ি জব্দ লক্ষ্মীপুরে সুপেয় পানির তীব্র সংকট, গভীর নলকূপেও উঠছে না পানি খাগড়াছড়িতে প্রতিদিনের বাংলাদেশ পত্রিকার সাংবাদিকের ওপর হামলা পুলিশের ভুলভ্রান্তি নিয়ে সংবাদ প্রকাশিত হলে সেটি আমি নেগেটিভলি দেখিনা কখনো: সিএমপি কমিশনার হাসান মোঃ শতকত আলী ব্র্যাক কৃত্রিম প্রজনন এন্টারপ্রাইজ এর আয়োজনে বাছুর প্রদর্শনী প্রতিযোগিতা পাইকগাছায় আর্সেনিক ঝুঁকি নিরসন প্রকল্পের ফেজ-আউট সভা অনুষ্ঠিত লালমনিরহাটে খুদে বিজ্ঞানীদের উদ্ভাবনী মেলা: স্মার্ট বাংলাদেশ গড়ার প্রত্যয় চরভদ্রাসনে প্রাথমিক বিদ্যালয় গোল্ডকাপ- ফুটবল টুর্নামেন্টের উপজেলা পর্যায়ের ফাইনাল অনুষ্ঠিত। ফরিদপুরে চরভদ্রাসনে পদ্মা নদীতে জেলের বড়শিতে ধরা ধরা পড়লো- বিশাল কুমির। আদিতমারীতে র‍্যাবের অভিযান: বসতবাড়ির উঠান থেকে মাদকসহ কারবারি গ্রেপ্তার মধুপুরের শালবন পুনরুদ্ধারে মতবিনিময় সভা অনুষ্ঠিত ঢাবিসাসের সাংবাদিকদের ওপর হামলার প্রতিবাদে নজরুল বিশ্ববিদ্যালয়ে মানববন্ধন নোয়াখালীতে ডেঙ্গু প্রতিরোধে খাল পরিস্কার কর্মসূচি নোয়াখালীতে দুই ভাটাকে ৪ লাখ টাকা জরিমানা লালমনিরহাটের মাদক মামলার সাজাপ্রাপ্ত ফেরারি আসামি গ্রেফতার: গাজীপুরে র‍্যাবের ঝটিকা অভিযান রামগঞ্জে নবাগত ইউ এন ওর সাথে সাংবাদিকদের মতবিনিময় অনুষ্ঠিত “এই শহর আমাদের—জনসচেতনতা ছাড়া জলাবদ্ধতা নিরসন সম্ভব নয়”: চসিক মেয়র ডা. শাহাদাত হোসেন মাইক বাজিয়ে আ.লীগের স্লোগান, পুলিশ দেখে পালালো যুবক

যুবলীগ নেতাকে দুই পায়ে গুলির অভিযোগ –  চেয়ারম্যানের বিরুদ্ধে মামলা।।

  • Reporter Name
  • আপডেট সময় : 04:06:53 pm, Friday, 15 September 2023
  • 233 বার পড়া হয়েছে

যুবলীগ নেতাকে দুই পায়ে গুলির অভিযোগ -  চেয়ারম্যানের বিরুদ্ধে মামলা।।

নোয়াখালী প্রতিনিধি।।

নোয়াখালীর সুবর্ণচরে ওয়ার্ড যুবলীগের এক নেতাকে তুলে নিয়ে দুই পায়ে গুলি করার অভিযোগ উঠেছে চরজব্বর ইউনিয়নের বর্তমান চেয়ারম্যান মোহাম্মদ ওমর ফারুকের বিরুদ্ধে।

ঘটনার দুই দিন পর গতকাল বৃহস্পতিবার (১৪ সেপ্টেম্বর) হামলার শিকার যুবলীগ নেতার পিতা মো. জামাল উদ্দিন বাদী হয়ে অভিযুক্ত চেয়ারম্যানকে প্রধান আসামি করে তার ১০ অনুসারীর বিরুদ্ধে এ মামলা দায়ের করেন।

চরজব্বর থানার পরিদর্শক (তদন্ত) মো.জয়নাল আবেদীন মামলা হওয়ার বিষয়টি নিশ্চিত করে বলেন, চেয়ারম্যানকে এক নম্বর আসামি করে মামলায় ১০ জনের নাম উল্লেখ করা হয়। পুলিশ বিষয়টি খতিয়ে দেখে আইনগত ব্যবস্থা নিবে।

এর আগে, গত মঙ্গলবার দুপুরের দিকে উপজেলার চরজব্বর ইউনিয়নের চেউয়াখালী বাজারে এ ঘটনা ঘটে। অভিযুক্ত মোহাম্মদ ওমর ফারুক সুবর্ণচর উপজেলা আওয়ামী লীগের সাবেক সভাপতি এবং চরজব্বর ইউনিয়নের বর্তমান চেয়াম্যান। গত ইউপি নির্বাচনে নৌকার প্রার্থীকে হারিয়ে তিনি চেয়ারম্যান নির্বাচিত হন।

ভুক্তভোগী মো.হোসেনের অভিযোগ,গত ইউপি নির্বাচনে আমি নৌকার প্রার্থী সাবেক চেয়ারম্যান তরিকুল ইসলামের পক্ষে ওতপ্রোত ভাবে ভোট করি এবং টাকা খরচ করি। এটায় হচ্ছে আমার অপরাধ। এ নিয়ে ইউপি চেয়াম্যান ওমর ফারুক আমার ওপর ক্ষুদ্ধ ছিল। মঙ্গলবার দুপুরের দিক চেউয়াখালী বাজারের একটি চায়ের দোকানে চেয়ারম্যান অনুসারী এক যুবকের সাথে আমার কথা কাটাকাটি হয়। একপর্যায়ে চেয়ারম্যান ওমর ফারুক ওই চায়ের দোকান এসে মানুষের সামনে আমার পেটে পিস্তল ঠেকিয়ে আমাকে তার প্রাইভেট কারে করে উঠিয়ে নিয়ে যায়। তারপর একটি বাড়িতে নিয়ে চেয়ারম্যানের নেতৃত্বে তার অনুসারী রাসেদ, পোল্টি মিজান,সুমন,শাওন,বানু, সোহেল মধ্যযুগীয় কায়দায় আমার ওপর নির্যাতন করে এবং চেয়ারম্যান আমার দুই পায়ে গুলি করে। এরপর গুলিবিদ্ধ স্থানে তারকাটা ঢুকিয়ে দেয়। ওই সময় চেয়ারম্যান আমার মুঠোফোনসহ গুরুত্বপূর্ণ কাগজপত্র ছিনিয়ে নেয়। তারপর চৌকিদার নুরউদ্দিনকে দিয়ে আমাকে হাসপাতালে পাঠায় চেয়ারম্যান।

তবে গত বুধবার সংবাদ সম্মেলন ডেকে চরজব্বর ইউনিয়নের চেয়ারম্যান এডভোকেট ওমর ফারুক অভিযোগ নাকচ করে বলেন, গুলির বিষয়টি ডাহা মিথ্যা। অপরদিকে, বৃহস্পতিবার দুপুরে উপজেলার চরজব্বর ইউনিয়নের চেউয়াখালী বাজারে যুবলীগ নেতা হোসেনকে মারধর ও গুলির ঘটনায় ইউপি চেয়ারম্যান মোহাম্মদ ওমর ফারুকের বিরুদ্ধে মানববন্ধন, বিক্ষোভ সমাবেশ ও ঝাড়ু মিছিল করেছে এলাকাবাসী।

আপনার মতামত লিখুন

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল ও অন্যান্য তথ্য সঞ্চয় করে রাখুন

জনপ্রিয় সংবাদ

গাজীপুরে মাদকবিরোধী বিশেষ অভিযানে আটক ৩০

যুবলীগ নেতাকে দুই পায়ে গুলির অভিযোগ –  চেয়ারম্যানের বিরুদ্ধে মামলা।।

আপডেট সময় : 04:06:53 pm, Friday, 15 September 2023