
স্টাফ রিপোর্টার, মৌলভীবাজার:
পবিত্র ঈদুল ফিতর উপলক্ষে মৌলভীবাজার শহরের হযরত সৈয়দ শাহ মোস্তফা (রঃ) পৌর ঈদগাহ-এ তিনটি ঈদের জামাত অনুষ্ঠিত হয়েছে।
প্রথম জামাত সকাল ৬টা ৩০ মিনিটে অনুষ্ঠিত হয়। এতে ইমামতি করেন দরগাহ জামে মসজিদের খতিব মাওলানা শিহাব উদ্দিন।
দ্বিতীয় জামাত সকাল সাড়ে ৭টা ৩০ মিনিটে অনুষ্ঠিত হয়। এতে ইমামতি করেন সুলতানপুর জামে মসজিদের খতিব মাওলানা মুফতি সামছুজ্জুহা।
তৃতীয় জামাত সকাল সাড়ে ৮টা ৩০ মিনিটে অনুষ্ঠিত হয়। এতে ইমামতি করেন মৌলভীবাজার টাউন জামে মসজিদের ইমাম মাওলানা অকিল উদ্দিন সানি।
ঈদের এসব জামাতে বিভিন্ন শ্রেণি-পেশার মুসল্লিরা অংশ নেন। জামাতে উপস্থিত ছিলেন মৌলভীবাজার-৩ (সদর ও রাজনগর) আসনের সংসদ সদস্য এম নাসের রহমান।
ধর্মীয় ভাবগাম্ভীর্য ও শান্তিপূর্ণ পরিবেশে ঈদের জামাতগুলো সম্পন্ন হয়।

























