Dhaka , Thursday, 4 June 2026
নিবন্ধন নাম্বারঃ ১১০, সিরিয়াল নাম্বারঃ ১৫৪, কোড নাম্বারঃ ৯২
শিরোনাম ::
রামুর নবাগত ইউএনও জিল্লুর রহমানের সঙ্গে রামু প্রেস ক্লাব নেতৃবৃন্দের সৌজন্য সাক্ষাৎ পাইকগাছায় ৫ দিনব্যাপী রেড ক্রিসেন্ট সোসাইটির ‘হিট অ্যাকশন ডে’ কর্মসূচির উদ্বোধন ​ব্র্যাক মাইক্রোফাইন্যান্স (দাবি+) কর্তৃক মুরগির বাচ্চা বিতরণ ও প্রশিক্ষণ সম্পন্ন রূপগঞ্জে কলেজ ছাত্রীকে অপহরণ প্রতিবেশীর হা’ম’লা’য় নবজাতক যমজ শিশুর মৃ’ত্যু’র অ’ভি’যো’গ, বিচার দাবিতে রায়পুরে মানববন্ধন অবশেষে রূপগঞ্জে দুই মহাসড়কের বিষফোঁড়া ময়লার ভাগাড় অপসারণ মানুষকে হয়রানি না করে সর্বোচ্চ সেবা দিতে হবে :- জহিরুল ইসলাম, এমপি আধুনিক প্রযুক্তির মাধ্যমে দ্রুত ও নির্ভুল রোগ নির্ণয় সম্ভব : মেয়র ডা. শাহাদাত হোসেন বীরশ্রেষ্ঠ মতিউর রহমানের স্মৃতিতে নির্মিত “বাংলার ঈগল” ১৪ জুন কক্সবাজার যাবেন প্রধানমন্ত্রী : পানি সম্পদ মন্ত্রী আত্রাই নদীতে গোসলে নেমে দুই ভাইয়ের মৃত্যু সীতাকুণ্ডে সরকারি সড়কের দুই পাশের গাছ কাটার অভিযোগ, তদন্তের দাবি হাদি হত্যার বিচার দাবিতে মাঠে নামছে ইনকিলাব মঞ্চ, নতুন কর্মসূচি ঘোষণা হামে মৃত্যুর মিছিল যেন থামছেই না, দেশে মৃত্যু ছাড়াল ৬০০ মুক্তিযুদ্ধ-মুক্তিযোদ্ধাদের অসম্মানের চেষ্টা করলে আরেকটি গণঅভ্যুত্থান হবে: নোয়াখালীতে প্রতিমন্ত্রী ইশরাক হাতিয়াতে পুকুরে ডুবে শিশুর মৃত্যু নোয়াখালীতে বিদ্যুৎস্পৃষ্টে তরুণের মৃত্যু নোয়াখালীতে বর্গাচাষীর ঘরে হামলা-ভাঙচুর ও অগ্নিসংযোগের অভিযোগ, গর্ভবতী নারীসহ আহত ৬ বেতাগীর কাউনিয়ায় হামে আক্রান্তে এক শিশুর মৃত্যু  নোয়াখালীতে চার বাস কাউন্টারকে জরিমানা রূপগঞ্জে প্রবাসী হত্যা মামলার আসামীদের গ্রেফতারের দাবিতে মানববন্ধন ও বিক্ষোভ সড়ক দুর্ঘটনায় রামু ফতেখাঁরকুল মন্ডলপাড়ার যুবক মারুফের মৃত্যু, এলাকায় শোকের ছায়া ইউনিয়ন পরিষদ নির্বাচনে আউশনারা ইউনিয়নের চেয়ারম্যান পদে প্রার্থী হতে চাচ্ছেন এম. রতন হায়দার শহীদ জিয়ার মৃত্যুবার্ষিকীতে ড্যাব- চট্টগ্রাম’র দোয়া মাহফিল অনুষ্ঠিত শহীদ জিয়ার নেতৃত্ব জাতিকে মুক্তির পথ দেখিয়েছিল:- ডা. শাহাদাত হোসেন পার্বত্য চট্টগ্রাম বিষয়ক মন্ত্রীর পদত্যাগপত্র গ্রহন করে গেজেট প্রকাশ পাইকগাছায় পারিবারিক জমি নিয়ে বিরোধ; থানায় অভিযোগ চসিক মেয়র ডা. শাহাদাত হোসেনের বিবৃতি সীতাকুণ্ডে সংঘর্ষের জেরে মহাসড়ক অবরোধের চেষ্টা, পুলিশ সুপারের হস্তক্ষেপে পরিস্থিতি নিয়ন্ত্রণে চট্টগ্রাম জেলা পুলিশের ক্যাম্প, ফাঁড়ি ও তদন্ত কেন্দ্রের ইনচার্জদের সাথে পুলিশ সুপারের মতবিনিময় সভা অনুষ্ঠিত

মেহেরপুরে দুশ্চিন্তায় দিন কাটছে গবাদি পশু পালনকারীদের

  • Reporter Name
  • আপডেট সময় : 02:40:54 pm, Wednesday, 7 July 2021
  • 228 বার পড়া হয়েছে

মেহেরপুরে দুশ্চিন্তায় দিন কাটছে গবাদি পশু পালনকারীদের

মেহেরপুর থেকে জুরাইস ইসলাম ।।

গেল বছর করোনার কারণে মাত্র দুটি গরু বিক্রি করেছিলাম। লোকসানের ভয়ে বাকী গরু ফেরত আনা হয়। এক বছর ধরে গরুগুলি খাবার দিয়ে পালন করা হচ্ছে। এবারও যদি গরু না বিক্রি হয় তাহলে মোটা অংকের লোকসান গুনতে হবে। এমনি ভাবে মতামত ব্যক্ত করছিলেন মেহেরপুরের গাংনীর সোনার বাংলা ফার্মের মালিক এনামুল হক। কোরবানীর জন্য তার খামারে প্রস্তুত রাখা হয়েছে ২৫ টি গরু। এ গরুগুলি ঢাকাতে না নিতে পারলে পথে বসবেন তিনি। শুধু এনামুল নয়, তার মতো কয়েক হাজার খামারী ও পশু পালনকারী লোকসান গুনবেন।

মেহেরপুরের বিভিন্ন এলাকার পশু পালনকারী ও খামারীদের সাথে আলাপ করে জানা গেছে, সবারই টার্গেট থাকে কোরবানীর ঈদ। কোরবানীর ঈদ পশু পালনকারিদের জন্য একটি বড় বাজার। সকলেই পালিত পশু বিক্রি করে বাছুর গরু কিনে লালন পালন শুরু করে। স্থানীয় চাহিদা মিটিয়ে অনেক গবাদি পশু রাজধানী ঢাকাসহ বিভিন্ন জেলায় নিয়ে যাওয়া হয় বিক্রির জন্য। তবে এবছর লকডাউনের কারনে স্থানীয় পশুহাটগুলিও বন্ধ করেছেন প্রশাসন। দুশ্চিন্তায় দিন কাটছে খামারিদের।
গাংনীর লাভলী এগ্রো ফার্ম এর মালিক সুলতান মাহমুদ শান্ত জানায়, তার খামারে রয়েছে ১০ টি হরিয়ান ও নেপালী জাতের গরু। প্রতিটি গরুর দাম অন্ততঃ ৫ লাখ টাকা থেকে ৭ লাখ টাকা। গেল বছর স্থানীয় ব্যাপারীরা খামারে এসে গরু কিনেছিল। এবার পশু হাট বন্ধ হওয়ায় কেউ আসছেনা। আবার ঢাকাতে নিয়ে যেতে না পারলে মোটা অংকের লোকসান গুণতে হবে।
বামুন্দির বালিয়া ঘাট গ্রামের জেএ এগ্রো ফার্ম এর মালিক সাইদুর রহমান জানান, তিনি কোরবানির ঈদের জন্য খামারে ২২ টি গরু পালন করেছেন। দু,দিন আগে বিক্রি করেছেন তিনটি গুরু । বিক্রিয়কৃত একেকটি গরুর ওজন হবে ১২ থেকে ১৩ মন। দাম পেয়েছেন দুই লাখ আশি হাজার। তবে পরিস্থিতি সাভাবিক থাকলে আরো বেশি দামে বিক্রি করতে পারতেন। তার খামারে আরো ৭ টি বড় গরু রয়েছে যার ওজন হবে ১৬ থেকে ১৮মন। এদেরকে তিনি ঢাকায় নিয়ে যাওয়ার জন্য পস্তত করছেন।
মেহেরপুর জেলা ডেইরী এসোসিয়েশনের সভাপতি রেজাউল হক বলেন, এক বছর লালন পালন ও পরিচর্যা করে অনেক খামারিদের স্বপ্ন কোরবানির ঈদে গরু বিক্রি করবেন। বাজার পরিস্থিতি ভাল না হলে লোকসান গুনতে হবে প্রতিটি খামারিদের। বাইরের ব্যাপারিদের সাথে অনেকেরই কথা হয়েছে। পরিবেশ না বদলালে তারা জেলায় পশু কিনতে আসবেন না। তবে পরিস্থিতি কি হবে তাও বলা যাচ্ছেনা। ঈদের এখনো বেশ কিছুদিন বাকী । সকলেই প্রশাসনের সিদ্ধান্তের অপেক্ষায় রয়েছে।
মেহেরপুর জেলা প্রাণী সম্পদ কর্মকর্তা কৃষিবিদ সাইদুর রহমান বলেন, জেলায় প্রায় ৩০ হাজার খামারী কোরবানীর বাজারে বিক্রির জন্য প্রস্তত করেছেন ১ লাখ,৮৩ হাজার ৫৬৯ টি গবাদি পশু। এর মধ্যে গরু প্রস্তত রয়েছে ৫৭ হাজার ২৮৭ টি, ছাগল একলাখ ২২ হাজার ৯৯৪টি, ভেড়া দু হাজার ৭১২টি এবং মহিষ রয়েছে ৫৭৬ টি। আমাদের সার্বিক পরামর্শ ও সহযোগীতায় খামারিরা গবাদি পশু পালনে সফল হয়েছেন। জেলার চাহিদা মিটিয়ে দেশের বিভিন্ন জেলায় তা বিক্রি করে মোটা টাকা আয় করেন। গত বছর করোনা পরিস্থিতিতে অনেককেই লোকসানের মধ্যে পড়তে হয়েছে। এবছর এলাকাতে গরু মহিষের দাম ভাল আশা করি খামারিরা লাভবান হবে।
মেহেরপুর জেলা প্রশাসক ড. মুনসুর আলম খান বলেন, দেশে এখন কঠোর লকডাউন চলছে। কোবরানির বাজারে খামারিরা তাদের গবাদিপশু বিক্রি করবেন। মেহেরপুর জেলায় গতবছর আমরা একটি অনলাইন পশু হাট চালু করেছি। এবছরও সেটি চালু রয়েছে। অনেকেই অনলাইনের মাধ্যমে বেচাকেনা করছেন। কোরবানির পশু হাটের ওপর সরকারি নির্দেশনা এখনো পাইনি। পেলে জানানো হবে।

ট্যাগ :

আপনার মতামত লিখুন

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল ও অন্যান্য তথ্য সঞ্চয় করে রাখুন

জনপ্রিয় সংবাদ

রামুর নবাগত ইউএনও জিল্লুর রহমানের সঙ্গে রামু প্রেস ক্লাব নেতৃবৃন্দের সৌজন্য সাক্ষাৎ

মেহেরপুরে দুশ্চিন্তায় দিন কাটছে গবাদি পশু পালনকারীদের

আপডেট সময় : 02:40:54 pm, Wednesday, 7 July 2021