Dhaka , Wednesday, 29 April 2026
নিবন্ধন নাম্বারঃ ১১০, সিরিয়াল নাম্বারঃ ১৫৪, কোড নাম্বারঃ ৯২
শিরোনাম ::
কক্সবাজারে ডিএসকে’র উদ্যোগে যুবদের দক্ষতা উন্নয়ন বিষয়ক সম্মেলন অনুষ্ঠিত নরসিংদী পারিবারিক কলহের জেরে ছুরিকাঘাতে স্ত্রীকে হত্যার অভিযোগ কালীগঞ্জে উপজেলা চেয়ারম্যানের বন্ধ কক্ষ থেকে সরকারি সম্পদ উধাও: তোলপাড় রূপগঞ্জে স্কুল ফিডিং প্রকল্পে নিম্নমানের বাসি দুর্গন্ধযুক্ত খাবার পরিবেশনে অনিয়মের অভিযোগ \ শিক্ষার্থীরা স্বাস্থ্য ঝুঁকিতে লালমনিরহাট ও কুড়িগ্রামে ১৫ বিজিবির সাঁড়াশি অভিযান: সাড়ে ৪ লাখ টাকার মাদক ও মালামাল জব্দ মধুপুরে আইনশৃঙ্খলা কমিটির সভা অনুষ্ঠিত মাইক বাজিয়ে আ.লীগের স্লোগান, সেই যুবক আটক কালীগঞ্জে র‍্যাবের জালে ৩ মাদক কারবারি: ঘর তল্লাশি করে ৬১১ বোতল মাদক উদ্ধার রূপগঞ্জে ডাচ বাংলা এজেন্ট ব্যাংকিংয়ের গ্রাহকদের সচেতনতা বৃদ্ধির লক্ষ্যে গ্রাহক সমাবেশ অনুষ্ঠিত পাইকগাছায় জাতীয় পুষ্টি সপ্তাহের ৫ম দিন পালিত রূপগঞ্জে অবৈধ গ্যাস সংযোগ বিচ্ছিন্ন করণ অভিযান নাইক্ষ্যংছড়িতে ইয়াবা নিয়ে সিএনজি চালক জান্নাত উল্লাহ সাঈদ আটক : গাড়ি জব্দ লক্ষ্মীপুরে সুপেয় পানির তীব্র সংকট, গভীর নলকূপেও উঠছে না পানি খাগড়াছড়িতে প্রতিদিনের বাংলাদেশ পত্রিকার সাংবাদিকের ওপর হামলা পুলিশের ভুলভ্রান্তি নিয়ে সংবাদ প্রকাশিত হলে সেটি আমি নেগেটিভলি দেখিনা কখনো: সিএমপি কমিশনার হাসান মোঃ শতকত আলী ব্র্যাক কৃত্রিম প্রজনন এন্টারপ্রাইজ এর আয়োজনে বাছুর প্রদর্শনী প্রতিযোগিতা পাইকগাছায় আর্সেনিক ঝুঁকি নিরসন প্রকল্পের ফেজ-আউট সভা অনুষ্ঠিত লালমনিরহাটে খুদে বিজ্ঞানীদের উদ্ভাবনী মেলা: স্মার্ট বাংলাদেশ গড়ার প্রত্যয় চরভদ্রাসনে প্রাথমিক বিদ্যালয় গোল্ডকাপ- ফুটবল টুর্নামেন্টের উপজেলা পর্যায়ের ফাইনাল অনুষ্ঠিত। ফরিদপুরে চরভদ্রাসনে পদ্মা নদীতে জেলের বড়শিতে ধরা ধরা পড়লো- বিশাল কুমির। আদিতমারীতে র‍্যাবের অভিযান: বসতবাড়ির উঠান থেকে মাদকসহ কারবারি গ্রেপ্তার মধুপুরের শালবন পুনরুদ্ধারে মতবিনিময় সভা অনুষ্ঠিত ঢাবিসাসের সাংবাদিকদের ওপর হামলার প্রতিবাদে নজরুল বিশ্ববিদ্যালয়ে মানববন্ধন নোয়াখালীতে ডেঙ্গু প্রতিরোধে খাল পরিস্কার কর্মসূচি নোয়াখালীতে দুই ভাটাকে ৪ লাখ টাকা জরিমানা লালমনিরহাটের মাদক মামলার সাজাপ্রাপ্ত ফেরারি আসামি গ্রেফতার: গাজীপুরে র‍্যাবের ঝটিকা অভিযান রামগঞ্জে নবাগত ইউ এন ওর সাথে সাংবাদিকদের মতবিনিময় অনুষ্ঠিত “এই শহর আমাদের—জনসচেতনতা ছাড়া জলাবদ্ধতা নিরসন সম্ভব নয়”: চসিক মেয়র ডা. শাহাদাত হোসেন মাইক বাজিয়ে আ.লীগের স্লোগান, পুলিশ দেখে পালালো যুবক পরীক্ষার হলে দুর্ঘটনা, রক্তাক্ত হয়েও লিখল উত্তর পত্র

মেহেরপুরে চড়া মূল্যের জমি অধিগ্রহণ হচ্ছে স্বল্প মূল্যে

  • Reporter Name
  • আপডেট সময় : 10:22:36 am, Sunday, 23 July 2023
  • 270 বার পড়া হয়েছে

মেহেরপুরে চড়া মূল্যের জমি অধিগ্রহণ হচ্ছে স্বল্প মূল্যে

মেহেরপুর প্রতিনিধি।।

মেহেরপুর ভূমি অধিগ্রহণ নিয়ে আতঙ্কে রয়েছে জমির মালিকরা। ভূমি অধিগ্রহণ শাখার কর্মকর্তা কর্মচারিদের স্বেচ্ছাচারিতা ও অনিয়মের বেড়াজালে সঠিক মূল্য না পেয়ে সর্বশান্ত হচ্ছেন ভূমির মালিকরা। অধিগ্রহণের ক্ষেত্রে মানা হচ্ছেনা ২০১৭ সালের ভূমি অধিগ্রহণ আইন। ফলে মামলার বেড়াজালে থমকে যাচ্ছে সরকারের উন্নয়ন কর্মকান্ড।
তথ্যমতে, ২২ জেলায় একটি করে পলেটেকনিকাল ইনস্টিটিউট নির্মান হবার কথা ছিলো। ২১ জেলায় সম্পুর্ন হলেও ভূমি অধিগ্রহণ জটিলতায় বন্ধ হয়ে গেছে মেহেরপুর পলেটেকনিকাল ইনস্টিটিউট নির্মান। বাংলাদেশের সব উপজেলায় মডেল মসজিদ নির্মান হলেও ভুমি অধিগ্রহন জটিলতায় মুজিবনগর মডেল মসজিদের কাজ এখোনো আলোর মুখ দেখিনি। মেহেরপুরে রেললাইন, মুজিবনগর স্মৃতি কমপ্লেক্স, চেকপোস্ট, বিশ^বিদ্যালয়সহ অনেক উন্নয়নমুলক কাজ মন্ত্রীসভায় পাশ হয়েছে যা অল্পদিনেই ভূমি অধিগ্রহন হবে তা নিয়ে মেহেরপুরের জমির মালিকরা আতঙ্কিত ।
ভূমির মালিকদের অভিযোগ, জমি অধিগ্রহণ আইনের দ্বিতীয় অধ্যায়ের ৪ ধারায় উল্লেখ আছে জেলা প্রশাসক যৌথ তালিকা প্রস্তুত করে শ্রেনী পরিবর্তনের বিষয়ে সিদ্ধান্ত নেবেন। কিন্তু জেলা প্রশাসকের সে সিদ্ধান্তকে অমান্য করে মেহেরপুর ভুমি অধিগ্রহণ শাখা উচ্চমূল্যের জমির দাম হাঁকা হচ্ছে নি¤œ শ্রেনীর জমির দামে। জমির মুল্য নিধারণের সময় মানা হচ্ছেনা কোন নিয়ম নীতি। বাজার মূল্যের এক চতুর্থাংশও দেওয়া হচ্ছেনা জমি মালিকদের। আবার যেখানে ব্যবসা প্রতিষ্ঠান রয়েছে ওই জমিকে দেখানো হচ্ছে পরিত্যক্ত। মূল্য নির্ধারন বিষয়ে জানতে চাইলে ভূমি আধিগ্রহণের কর্মচারীরা জমির মালিককে হুমকী ধামকি দিয়ে ভয় ভীতি দেখানো হচ্ছে বলেও অভিযোগ তাদের। ফলে জমির মালিকরা জেলা প্রশাসনের কাছে বিচার না পেয়ে দারস্থ হচ্ছেন আদালতের। মামলা জটিলতায় থমকে যাচ্ছে সরকারের উন্নয়ন।
মুজিবনগরের তোয়াক্কন নেছা জানান, তার একমাত্র বসতবাড়ি থেকে উচ্ছেদ করে জমি অধিগ্রহণের উদ্যোগ নিয়েছে প্রশাসন। তিনি পরিবারের লোকজনকে নিয়ে মানববন্ধন করেছেন ও প্রশাসনের কাছে লিখত আবেদন করেও কোন সুরাহা মেলেনি।
মেহেরপুর বামনপাড়া মৌজার জমির মালিক আশরাফুল হক জানান, তার একবিঘা জমি অধিগ্রহণ করা হয়েছে। তার পাশের জমি বিক্রয় হচ্ছে প্রায় ১২ লাখ টাকা শতাংশ। অথচ তার জমির মূল্য নির্ধারণ করেছে মাত্র ৫৭ হাজার টাকা শতাংশ। সরকার নিধারিত সর্ব নি¤œ মূল্যের চেয়েও কম মূল্য নিধারন করা হয়েছে। এমনকি আপত্তি দাখিলের জন্য মাত্র ২৪ ঘন্টা সময় দেওয়া হয়েছে।
বন্দর গ্রামের মোঃ গাউছুল জানান, তাদের তিনজন শরিকের ১২ কাঠা জমি সরকার অধিগ্রহন করেছে। আজো কোন টাকা পয়সা দেয়া হয়নি। জমির উপর লিচু গাছ ছিলো সেগুলোও দেয়নি। সব শরিকরা বাধা দিলে পুলিশ এসে ভয় ভীতি দেখিয়ে জোর করে কাজ করছে।
মেহেরপুরের সাবেক পৌর মেয়র মোতাচ্ছিম বিল্লাহ মতু জানান, তার ছেলের একমাত্র সম্বল বাড়ি করা জমিতে মুজিবনগর মডেল মসজিদ নির্মাণেন জন্য অধিগ্রহণে মেতে উঠেছে। জমি অধিগ্রহণের নামে মেহেরপুরের ভূমি মালিকদের ওপর নির্যাতন ও হয়রানীর বন্ধের প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহনের দাবী জানিয়েছেন তিনি।
মেহেরপুর জেলা প্রশাসক আজিজুল ইসলাম জানান, জমির মুল্য নির্ধারন করা হয় সেই মৌজার একবছরের ক্রয় বিক্রয়ের গড় অনুযায়ি। করো জমির মূল্য কম বেশি করার সুযোগ নেই। ভূমি মালিকরা জমির মুল্যের উপর আপত্তি জানানোর জন্য যে সময় আছে তাই পাবে। যদি কেউ তা না পায় তাহলে অভিযোগ করলে বিষয়টি তিনি দেখবেন বলেও আশ^স্ত করেছেন।

আপনার মতামত লিখুন

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল ও অন্যান্য তথ্য সঞ্চয় করে রাখুন

জনপ্রিয় সংবাদ

কক্সবাজারে ডিএসকে’র উদ্যোগে যুবদের দক্ষতা উন্নয়ন বিষয়ক সম্মেলন অনুষ্ঠিত

মেহেরপুরে চড়া মূল্যের জমি অধিগ্রহণ হচ্ছে স্বল্প মূল্যে

আপডেট সময় : 10:22:36 am, Sunday, 23 July 2023