Dhaka , Thursday, 4 June 2026
নিবন্ধন নাম্বারঃ ১১০, সিরিয়াল নাম্বারঃ ১৫৪, কোড নাম্বারঃ ৯২
শিরোনাম ::
রামুর নবাগত ইউএনও জিল্লুর রহমানের সঙ্গে রামু প্রেস ক্লাব নেতৃবৃন্দের সৌজন্য সাক্ষাৎ পাইকগাছায় ৫ দিনব্যাপী রেড ক্রিসেন্ট সোসাইটির ‘হিট অ্যাকশন ডে’ কর্মসূচির উদ্বোধন ​ব্র্যাক মাইক্রোফাইন্যান্স (দাবি+) কর্তৃক মুরগির বাচ্চা বিতরণ ও প্রশিক্ষণ সম্পন্ন রূপগঞ্জে কলেজ ছাত্রীকে অপহরণ প্রতিবেশীর হা’ম’লা’য় নবজাতক যমজ শিশুর মৃ’ত্যু’র অ’ভি’যো’গ, বিচার দাবিতে রায়পুরে মানববন্ধন অবশেষে রূপগঞ্জে দুই মহাসড়কের বিষফোঁড়া ময়লার ভাগাড় অপসারণ মানুষকে হয়রানি না করে সর্বোচ্চ সেবা দিতে হবে :- জহিরুল ইসলাম, এমপি আধুনিক প্রযুক্তির মাধ্যমে দ্রুত ও নির্ভুল রোগ নির্ণয় সম্ভব : মেয়র ডা. শাহাদাত হোসেন বীরশ্রেষ্ঠ মতিউর রহমানের স্মৃতিতে নির্মিত “বাংলার ঈগল” ১৪ জুন কক্সবাজার যাবেন প্রধানমন্ত্রী : পানি সম্পদ মন্ত্রী আত্রাই নদীতে গোসলে নেমে দুই ভাইয়ের মৃত্যু সীতাকুণ্ডে সরকারি সড়কের দুই পাশের গাছ কাটার অভিযোগ, তদন্তের দাবি হাদি হত্যার বিচার দাবিতে মাঠে নামছে ইনকিলাব মঞ্চ, নতুন কর্মসূচি ঘোষণা হামে মৃত্যুর মিছিল যেন থামছেই না, দেশে মৃত্যু ছাড়াল ৬০০ মুক্তিযুদ্ধ-মুক্তিযোদ্ধাদের অসম্মানের চেষ্টা করলে আরেকটি গণঅভ্যুত্থান হবে: নোয়াখালীতে প্রতিমন্ত্রী ইশরাক হাতিয়াতে পুকুরে ডুবে শিশুর মৃত্যু নোয়াখালীতে বিদ্যুৎস্পৃষ্টে তরুণের মৃত্যু নোয়াখালীতে বর্গাচাষীর ঘরে হামলা-ভাঙচুর ও অগ্নিসংযোগের অভিযোগ, গর্ভবতী নারীসহ আহত ৬ বেতাগীর কাউনিয়ায় হামে আক্রান্তে এক শিশুর মৃত্যু  নোয়াখালীতে চার বাস কাউন্টারকে জরিমানা রূপগঞ্জে প্রবাসী হত্যা মামলার আসামীদের গ্রেফতারের দাবিতে মানববন্ধন ও বিক্ষোভ সড়ক দুর্ঘটনায় রামু ফতেখাঁরকুল মন্ডলপাড়ার যুবক মারুফের মৃত্যু, এলাকায় শোকের ছায়া ইউনিয়ন পরিষদ নির্বাচনে আউশনারা ইউনিয়নের চেয়ারম্যান পদে প্রার্থী হতে চাচ্ছেন এম. রতন হায়দার শহীদ জিয়ার মৃত্যুবার্ষিকীতে ড্যাব- চট্টগ্রাম’র দোয়া মাহফিল অনুষ্ঠিত শহীদ জিয়ার নেতৃত্ব জাতিকে মুক্তির পথ দেখিয়েছিল:- ডা. শাহাদাত হোসেন পার্বত্য চট্টগ্রাম বিষয়ক মন্ত্রীর পদত্যাগপত্র গ্রহন করে গেজেট প্রকাশ পাইকগাছায় পারিবারিক জমি নিয়ে বিরোধ; থানায় অভিযোগ চসিক মেয়র ডা. শাহাদাত হোসেনের বিবৃতি সীতাকুণ্ডে সংঘর্ষের জেরে মহাসড়ক অবরোধের চেষ্টা, পুলিশ সুপারের হস্তক্ষেপে পরিস্থিতি নিয়ন্ত্রণে চট্টগ্রাম জেলা পুলিশের ক্যাম্প, ফাঁড়ি ও তদন্ত কেন্দ্রের ইনচার্জদের সাথে পুলিশ সুপারের মতবিনিময় সভা অনুষ্ঠিত

মেহেরপুরের মিনাপাড়া গ্রামের স্কুলছাত্রকে অপহরণের পর হত্যা

  • Reporter Name
  • আপডেট সময় : 04:17:57 pm, Sunday, 27 June 2021
  • 425 বার পড়া হয়েছে

মেহেরপুরের মিনাপাড়া গ্রামের স্কুলছাত্রকে অপহরণের পর হত্যা

জুরাইস ইসলাম মেহেরপুর থেকে –
মেহেরপুরের গাংনী উপজেলার মিনাপাড়া গ্রামে মায়ের সাথে সে নানার বাড়িতে বসবাস করত। আবির হোসেন চুয়াডাঙ্গা সদর উপজেলার সরিষাডাঙ্গা গ্রামের মালয়েশিয়া প্রবাসী আসাদুল ইসলামের ছেলে।
মুক্তিপণের দাবিতে স্কুলছাত্র আবির হোসেন (১২) কে অপহরণ পুর্বক শ্বাসরোধ করে হত্যা করা হয়েছে। অপহরকরা শনিবার বিকেল সাড়ে পাঁচটার দিকে কৌশলে গ্রামের মাঠে থেকে অপহরণ করে। পরে রাত সাড়ে বারোটার দিকে স্থানীয় মাঠ থেকে মরদেহ উদ্ধার করে পুলিশ।
এ ঘটনায় মিনাপাড়া গ্রামের নুহু মেম্বারের ছেলে হামিম হোসেন ও মিরাজ হোসেনের ছেলে মুজাহিদকে জিজ্ঞাসাবাদের জন্য পুলিশ হেফাজতে নেয়া হয়েছে।
নিহতের পারিবারিক সূত্রে জানা গেছে, হামিম ও মুজাহিদের সাথে মোটরসাইকেলযোগে গ্রামের মাঠে ঘুরতে যায় আবির হোসেন। দীর্ঘ সময় পেরিয়ে গেলেও তার খোঁজ না পেয়ে পরিবারের লোকজন চিন্তিত। এক পর্যায়ে হামিম ও মুজাহিদ গ্রামের মানুষকে জানায় আবিরকে মাঠের মধ্যে অজ্ঞাত একজন ধরে নিয়ে গেছে। স্থানীয়দের সন্দেহ হলে তারা হেমায়েতপুর পুলিশ ক্যাম্পে অবগত করে। হেমায়েতপুর ক্যাম্পের এএসআই দেলোয়ার হোসেন সঙ্গীয় ফোর্স নিয়ে মিনাপাড়া গ্রাম থেকে হামিম ও মুজাহিদকে হেফাজতে নিয়ে জিজ্ঞাসাবাদ শুরু করেন। একপর্যায়ে তাদের দুজনকে নিয়ে গ্রামের মানুষ সহ মিনাপাড়া মাঠের পাট ক্ষেতের মধ্যে আবিরের সন্ধান শুরু করা হয়। এর আগেই আবিরের মোবাইল নম্বর থেকে আবিরের পিতা ও মায়ের মোবাইলে কল করে অজ্ঞাত অপহরণকারীরা এক লক্ষ টাকা মুক্তিপণ দাবি করে। মুক্তিপণ দিতেও রাজি হন পরিবারের সদস্যরা। তবে কখন কিভাবে এক লক্ষ টাকা নেওয়া হবে সে বিষয়ে তারা স্পষ্ট কিছু জানায়নি। নিরুপায় আবিরের মা ও তার নানার পরিবারের সদস্যরা বিচলিত হয়ে খোঁজাখুঁজি শুরু করেন। আবিরের বাবার কাছ থেকে খবর পেয়ে মিনাপাড়া গ্রামের পৌঁছান আবিরের চাচা উজ্জল হোসেনসহ পরিবারের সদস্যরা। সময় গড়িয়ে যাওয়ার সাথে সাথে মুক্তি পণ চাওয়া আবিরের মোবাইল নাম্বারটি বন্ধ পান তারা। এতে দুশ্চিন্তায় পড়েন ভুক্তভোগী পরিবারের সদস্যরা। টাকার বিনিময়ে হলেও বুকের সন্তানকে ফেরত পেতে আকুল মিনতি প্রকাশ করেন আবিরের মা রোজিনা খাতুন। কিন্তু অপহরণকারীদের তরফ থেকে কোনো সাড়া পাচ্ছিলেন না।
এদিকে এসআই দেলোয়ার হোসেন অভিযুক্ত মুজাহিদ ও হামিমকে নিয়ে পুরো মাঠ তল্লাশি চালাচ্ছিলেন। এক পর্যায়ে একটি পাট ক্ষেতের মধ্যে আবিরের মরদেহ উদ্ধার করা হয়।
এ প্রসঙ্গে এসআই দেলোয়ার হোসেন বলেন, পাটের ছাল, লতা-পাতা দিয়ে আবিরের হাত-পা বাঁধা ছিল। পাটের ছাল দিয়ে শ্বাসরোধে তাকে হত্যা করা হয়েছে বলে ধারণা করা হচ্ছে। মরদেহ ময়নাতদন্তের জন্য মেহেরপুর জেনারেল হাসপাতাল মর্গে পাঠানো হবে।
স্থানীয় সূত্রে জানা গেছে, মুজাহিদ ও হামিম বয়সে কিশোর হলেও তাদের বিরুদ্ধে এলাকায় নানা অপরাধমূলক কর্মকাÐের অভিযোগ রয়েছে। স্থানীয় প্রভাবশালী মেম্বার নুহুর ছেলে হওয়ায় হামিমের বিরুদ্ধে তেমন কোনো প্রতিবাদ করতে পারেননি এলাকার লোকজন। ফলে অনেক অপরাধ করেও তারা নিস্তার পেয়ে গেছে। পরিবারের সদস্যদের নমনীয়তার কারণে এই দুই কিশোর বড় অপরাধের সাথে জড়িয়ে পড়েছে বলে ধারণা এলাকাবাসীর।
বছরখানেক আগে ওই মুজাহিদ হোসেন গ্রামের পার্শ্ববর্তী আলমডাঙ্গার হাটুভাঙ্গা গ্রামে মোটরসাইকেল চুরি করে। স্থানীয় লোকজন তাকে আটক করার পর তার স্বীকারোক্তিতে মোটরসাইকেলটি উদ্ধার করে। কিশোর বয়স তাই বিষয়টি অপরাধ হিসেবে না দেখে ভুল বলে বিবেচনা করে মুজাহিদকে গ্রামের লোকজন ক্ষমা করে দিয়েছিল। গতকালের এই ঘটনার মধ্য দিয়ে মুজাহিদের এই অপরাধের বিষয়টি উঠে আসে।
এদিকে মরদেহ উদ্ধারের পর অভিযুক্ত দুই কিশোরের পিতা মিরাজ ও নুর মেম্বার আত্মগোপন করেছে। তাদের বিরুদ্ধে ক্ষোভ প্রকাশ করেছেন গ্রামের অনেকেই।
এদিকে রাতেই ঘটনাস্থল পরিদর্শন করেছেন গাংনী থানার ওসি বজলুর রহমান। তিনি বলেন, পুলিশ হেফাজতে নেয়া মুজাহিদ ও হামিমকে অপহরণ চক্রের সদস্য বলে প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে। জিজ্ঞাসাবাদে তাদের কাছ থেকে গুরুত্বপূর্ণ তথ্য পাওয়া যেতে পারে। অপহরণ ও নৃশংস এই হত্যাকাÐের সাথে জড়িতদের দ্রæত গ্রেফতার করে আইনানুগ ব্যবস্থা গ্রহণে ভুক্তভোগী পরিবারকে আশ্বাস দেন তিনি।

ট্যাগ :

আপনার মতামত লিখুন

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল ও অন্যান্য তথ্য সঞ্চয় করে রাখুন

জনপ্রিয় সংবাদ

রামুর নবাগত ইউএনও জিল্লুর রহমানের সঙ্গে রামু প্রেস ক্লাব নেতৃবৃন্দের সৌজন্য সাক্ষাৎ

মেহেরপুরের মিনাপাড়া গ্রামের স্কুলছাত্রকে অপহরণের পর হত্যা

আপডেট সময় : 04:17:57 pm, Sunday, 27 June 2021