Dhaka , Monday, 4 May 2026
নিবন্ধন নাম্বারঃ ১১০, সিরিয়াল নাম্বারঃ ১৫৪, কোড নাম্বারঃ ৯২
শিরোনাম ::
নারীদের সঙ্গে মতবিনিময়ে উন্নয়নের প্রতিশ্রুতি দিলেন আজিজুল হক আজিজ নীরবতা নয়, প্রতিবাদ-পাইকগাছায় ইভটিজিং বিরোধী সচেতনতা সভা চট্টগ্রাম প্রেস ক্লাবে বিশ্ব মুক্ত গণমাধ্যম দিবস পালিত… স্বাস্থ্যসেবায় নতুন দিগন্ত খুললো চট্টগ্রাম জেনারেল হাসপাতালে ডায়ালাইসিস সেবা :- আবু সুফিয়ান এমপি শ্রীপুরের আমতৈল গ্রামের সহিংসতা ক্ষতিগ্রস্ত এলাকা পরিদর্শনে মাগুরা এক আসনের সংসদ সদস্য মনোয়ার হোসেন খানঃ শান্তি বজায় রাখার আহ্বান নোয়াখালীতে মায়ের সামনে ড্রামট্রাকের নিচে প্রাণ গেল শিশুর রাজাপুরে ইয়াবাসহ বিএনপি সভাপতির ছেলে আটক টিসিবির পণ্য গুদামে, ৫০ হাজার টাকা জরিমানা নোয়াখালীতে বিশ্ব মুক্ত গণমাধ্যম দিবস: স্বাধীন সাংবাদিকতার পক্ষে ঐক্যের আহ্বান সাবেক এমপিকে নিয়ে ফেসবুক পোস্ট: সাংবাদিককে প্রাণনাশের হুমকি, থানায় জিডি নোয়াখালী জেলা ছাত্রদলের সভাপতি রাসেল, সম্পাদক রাহান কাউখালীতে কালবৈশাখী ঝড়ে বিদ্যুতের ব্যাপক ক্ষয়ক্ষতি, তিন ইউনিয়নে বিদ্যুৎ বিচ্ছিন্ন রূপগঞ্জে মাদক সেবনকালে আটক ২ ভ্রাম্যমাণ আদালতে ৬ মাসের কারাদণ্ড মধুপুর ফুলবাগচালা ইউনিয়নে চেয়ারম্যান পদে নির্বাচন করবেন মাসুদ রানা লক্ষ্মীপুরে ১৪ মাস পর কৃষক দল নেতার লাশ উত্তোলন হাতীবান্ধা ও ফুলবাড়ী সীমান্তে ১৫ বিজিবির সাঁড়াশি অভিযান: বিপুল পরিমাণ মাদক ও ভারতীয় পণ্য জব্দ “জলাবদ্ধতা নিরসনে নাগরিক সচেতনতার বিকল্প নেই” :- চসিক মেয়র উপকূলের হতদরিদ্র পরিবারের জন্য সুপেয় পানির ব্যবস্থা করা হবে- পরিবেশ প্রতিমন্ত্রী ঢাকা আইনজীবী সমিতির ক্রীড়া সম্পাদক নির্বাচিত হলেন অ্যাডভোকেট সোহেল খান ঢাকা মহানগর পূর্ব ছাত্রদলের যুগ্ম-সাধারণ সম্পাদক হলেন কিশোরগঞ্জের খাইরুল ইসলাম। মধুপুরে সড়ক দুর্ঘটনায় মোটরসাইকেল চালক নিহত রূপগঞ্জে ছাত্তার জুট মিলস্ মডেল হাই স্কুল পূনঃনামকরণের প্রস্তাব জলাবদ্ধতা নিরসনে বাঁধ অপসারণ করা হচ্ছে, দ্রুতই হবে জলাবদ্ধতা পরিস্থিতির উন্নতি:- মেয়র ডা. শাহাদাত রামু উপজেলার দক্ষিণ মিঠাছড়িতে প্রতিবন্ধী ভাতার কার্যক্রম শুরু পড়ালেখার পাশাপাশি খেলাধুলায় মনোনিবেশ করতে নতুন প্রজন্মকে উদ্বুূদ্ধ করতে হবে :- আলহাজ্ব এরশাদ উল্লাহ মাগুরার ব্র্যাক নার্সারির উদ্যোগে পেঁপে চাষের আধুনিক পদ্ধতি প্রশিক্ষণ সম্পন্ন “নতুন কুঁড়ি স্পোর্টস–২০২৬” এর মাধ্যমে তৃণমূল পর্যায়ের প্রতিভাবান শিক্ষার্থীরা নিজেদের মেধা ও দক্ষতা বিকাশের সুযোগ পাবে এবং ভবিষ্যতে চট্টগ্রাম ও বাংলাদেশের মুখ উজ্জ্বল করবে”:- চসিক মেয়র ডা.শাহদাত হোসেন ​হরিপুরে ইয়াবাসহ মাদক ব্যবসায়ী পুলিশের হাতে আটক পাইকগাছায় অনলাইন জুয়া ও মাদকের বিরুদ্ধে গদাইপুর ব্লাড ব্যাংকের মানববন্ধন ও বিক্ষোভ এক ঝড়ে উড়ে গেল ঘর, খোলা আকাশেই দিন-রাত

মাদক ও অস্ত্রের বিরুদ্ধে তথ্য প্রদানকারীর পরিচয় লাগবে না: এসপি মাহবুবুর রহমান

  • Reporter Name
  • আপডেট সময় : 07:43:14 pm, Tuesday, 6 January 2026
  • 42 বার পড়া হয়েছে

এম জালাল উদ্দীন, খুলনা:

মাদক ও অবৈধ অস্ত্রের বিরুদ্ধে তথ্য প্রদানকারীদের পরিচয় গোপন রাখা হবে বলে জানিয়েছেন খুলনা জেলার পুলিশ সুপার মোহাম্মদ মাহবুবুর রহমান। তিনি বলেন, মাদক ও অস্ত্র নির্মূলে সাধারণ মানুষের তথ্যই সবচেয়ে বড় শক্তি। এ বিষয়ে তথ্য প্রদানকারীর কোনো পরিচয় প্রকাশ করতে হবে না।

মঙ্গলবার (৬ জানুয়ারি) ডুমুরিয়া থানা পুলিশের আয়োজনে থানা চত্বরে অনুষ্ঠিত সুধী সমাবেশ ও মতবিনিময় সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন। এ সময় এসপি মোহাম্মদ মাহবুবুর রহমান বলেন, সাধারণ মানুষের জন্য তার কার্যালয় সবসময় উন্মুক্ত রয়েছে। যে কোনো প্রয়োজনে নাগরিকদের সরাসরি তার কার্যালয়ে আসার আহ্বান জানান তিনি। অনুষ্ঠানে ধর্ম-বর্ণ নির্বিশেষে বিভিন্ন শ্রেণি ও পেশার মানুষ অংশগ্রহণ করেন।

এছাড়াও থানা এলাকায় বসবাসরত নাগরিকরা তাদের দৈনন্দিন আইনশৃঙ্খলা সংক্রান্ত নানা সমস্যা এসপি’র সামনে তুলে ধরেন। তিনি ধৈর্যসহকারে সেসব সমস্যা শোনেন এবং পর্যায়ক্রমে সমাধানের আশ্বাস প্রদান করেন।

তিনি আরও বলেন, মাদক ও অবৈধ অস্ত্র সমাজ ও ভবিষ্যৎ প্রজন্মের জন্য মারাত্মক হুমকি। এসব অপরাধ দমনে পুলিশের পাশাপাশি সচেতন নাগরিকদের সম্মিলিত সহযোগিতা অত্যন্ত জরুরি। এ লক্ষ্যে তিনি সকল সুধীজনকে পুলিশের পাশে থাকার আহ্বান জানান।

সভা শেষে ডুমুরিয়া থানায় কর্মরত অফিসার ও ফোর্সদের উদ্দেশ্যে দিকনির্দেশনামূলক বক্তব্য প্রদান করেন তিনি। পাশাপাশি আসন্ন সংসদ নির্বাচনকে সামনে রেখে অবাধ, সুষ্ঠু ও নিরপেক্ষ নির্বাচন নিশ্চিত করতে আইনশৃঙ্খলা রক্ষায় সর্বোচ্চ পেশাদারিত্ব ও সততার সঙ্গে দায়িত্ব পালনের নির্দেশ দেন তিনি।

অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন অতিরিক্ত পুলিশ সুপার (প্রশাসন ও অর্থ) এস. এম. আল-বেরুনী এবং অতিরিক্ত পুলিশ সুপার (বি-সার্কেল), বিপিএম-সেবা মোঃ খাইরুল আনাম। এছাড়া উপস্থিত ছিলেন ডুমুরিয়া থানার অফিসার ইনচার্জ কামাল হোসেন সহ বিভিন্ন প্রিন্ট ও ইলেকট্রনিক মিডিয়ার সাংবাদিকবৃন্দ এবং এলাকার গণ্যমান্য সুধীবৃন্দ।

আপনার মতামত লিখুন

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল ও অন্যান্য তথ্য সঞ্চয় করে রাখুন

জনপ্রিয় সংবাদ

নারীদের সঙ্গে মতবিনিময়ে উন্নয়নের প্রতিশ্রুতি দিলেন আজিজুল হক আজিজ

মাদক ও অস্ত্রের বিরুদ্ধে তথ্য প্রদানকারীর পরিচয় লাগবে না: এসপি মাহবুবুর রহমান

আপডেট সময় : 07:43:14 pm, Tuesday, 6 January 2026