Dhaka , Friday, 17 April 2026
নিবন্ধন নাম্বারঃ ১১০, সিরিয়াল নাম্বারঃ ১৫৪, কোড নাম্বারঃ ৯২
শিরোনাম ::
মধুপুটে স্মার্ট ফুয়েল কার্ড বিতরণের শুভ উদ্বোধন মিষ্টির দোকানে অনিয়ম ও ট্রাফিক আইন লঙ্ঘন: রায়পুরে ১৪ হাজার টাকা জরিমানা। শ্রীপুরে ফিলিং স্টেশনে অনিয়মের অভিযোগ, ভিডিও করায় সাংবাদিককে মারধর করা পুলিশ সদস্য প্রত্যাহার পাইকগাছায় নারীদের মাঝে বিনামূল্যে সেলাই মেশিন বিতরণ পাইকগাছায় নতুন মৎস্য আড়ৎ উদ্বোধন; কর্মসংস্থানের নতুন দিগন্ত পাঁচলাইশ চসিক বালিকা উচ্চ বিদ্যালয়ের অনুষ্ঠানে ডা. শাহাদাত হোসেন বাংলাদেশ ব্যাংকের পাহাড়ে ভূমিদস্যুদের থাবা, নির্বিকার কর্তৃপক্ষ, লড়ছে পরিবেশ অধিদপ্তর আড়াইহাজারে শিক্ষকের বাড়িতে দুর্ধর্ষ ডাকাতি তথ্য ও সম্প্রচার মন্ত্রীর সাথে চীনা রাষ্ট্রদূতের সাক্ষাৎ জাতীয় হাম-রুবেলা ক্যাম্পেইন সফল করতে পাঁচবিবিতে সমন্বয় সভা ৩ লক্ষ শিশুকে হাম-রুবেলার টিকা দিবে চসিক:- মেয়র ডা. শাহাদাত মখলেছুর রহমান চৌধুরী- আলতাজ খাতুন মাধ্যমিক বিদ্যালয়ের পুরস্কার বিতরণ ও এসএসসি বিদায়ী সংবর্ধনা অনুষ্ঠিত চরভদ্রাসনে ৪৭তম বিজ্ঞান ও প্রযুক্তি সপ্তাহর উদ্বোধনী অনুষ্ঠান সম্পন্ন : ইউএনও’র পরিদর্শন। প্রাথমিক বৃত্তি পরীক্ষায় শিক্ষার্থীদের অনাগ্রহ, বেড়েছে অনুপস্থিতি রামগঞ্জে ১৬১ প্রাথমিকবিদ্যালয়ের ৯২ টিতেই প্রধান শিক্ষক পদ শূন্য  নোয়াখালী সাংবাদিক ইউনিয়নের সভাপতি আপেল, সম্পাদক বাবু বসত বাড়িতে লুকিয়ে রাখা হলো ১২শত লিটার পেট্রোল, গ্রেপ্তার-৩ হযরত খাজা গরীব উল্লাহ শাহ্ (রঃ) মাজার পরিচালনা কমিটির সভাপতি মনোনীত হলেন মেয়র ডা. শাহাদাত হোসেন “স্মার্ট, পরিচ্ছন্ন ও শিক্ষাবান্ধব চট্টগ্রাম গড়তে কাজ করছি”: মেয়র ডা. শাহাদাত হোসেন কাউখালীতে খাল পুর্ন-খনন কাজের উদ্বোধন করলেন গৃহায়ন ও গণপূর্ত প্রতিমন্ত্রী আহমেদ সোহেল মঞ্জুর সুমন এমপি মাদক, সন্ত্রাস ও দুর্নীতির বিরুদ্ধে সরকারের অবস্থান ‘জিরো টলারেন্স’:- পার্বত্য চট্টগ্রাম বিষয়ক মন্ত্রী জেলা প্রশাসক, চট্টগ্রাম কর্তৃক প্রাথমিক বৃত্তি পরীক্ষা-২০২৫ এর কেন্দ্র পরিদর্শন জলাবদ্ধতা মোকাবিলায় বর্ষার আগে বিশেষ পরিচ্ছন্ন কার্যক্রম শুরু করছে চসিক দুর্গাপুর সংবর্ধিত হলেন কণ্ঠশিল্পী মিজানুর রহমান কাঞ্চন লালমনিরহাটে দুই উচ্চ বিদ্যালয়ে এসএসসি পরীক্ষার্থীদের বিদায় সংবর্ধনা; প্রধান অতিথি মমিনুল হক নিরাপত্তা বলয়ে পাইকগাছায় বৃত্তি পরীক্ষা শুরু; ইউএনও’র কেন্দ্র পরিদর্শন উচ্চশিক্ষার পথে বাধা দূর করল জেলা প্রশাসন: ঢাবি-জবিতে ভর্তির সুযোগ পেল ৬ অসচ্ছল মেধাবী বিগত ১৭ বছরে কিছু লোক এসেছিল তারা খেলার নামে রং তামাশা করেছে: মোস্তাফিজুর রহমান ভূইয়া দিপু ভাড়া বাসায় মদের কারবার,বিদেশি মদসহ গ্রেপ্তার-১ নোয়াখালীতে স্কুলছাত্রী অদিতা হত্যা মামলার রায় পেছাল

ভোলার লালমোহনে বিএডিসির খাল খননে অনিয়ম,টাকা নেওয়ার অভিযোগ স্থানীয়দের

  • Reporter Name
  • আপডেট সময় : 01:06:06 am, Thursday, 10 March 2022
  • 247 বার পড়া হয়েছে

ভোলার লালমোহনে বিএডিসির খাল খননে অনিয়ম,টাকা নেওয়ার অভিযোগ স্থানীয়দের

আলী হোসেন রুবেল ভোলা।।

ভোলার লালমোহনে সেচ প্রকল্পের আওতায় খাল খনন প্রকল্পে সীমাহীন দুর্নীতির অনিয়ম, স্থানীয়দের কাছ থেকে টাকা গ্রহণ এবং নিজেদের ইচ্ছামত কাজ করে যাচ্ছেন লালমোহন উপজেলার কালমা ইউনিয়নের ২ ও ৩ নং ওয়ার্ডের মধ্য কালমার কাটাখালি খালটি।

স্থানীয়রা এটিকে বাকলাই বাড়ীর খাল হিসেবে জানে। জানাযায় ২৭ লক্ষ টাকা ব্যায়ে ঠিকাদার মহিবুল হক নামে জনৈক ব্যাক্তি প্রায় ২ কিলোমিটার কাটাখালি খালটি খননের কাজ শুরু করে ঠিকাদার। খালটি ভেকু মেশিন দিয়ে কাটার কথা থাকলেও কিছু কিছু স্থানে মানুষ দিয়ে কাটিয়েছেন ঠিকাদার। আবার ভেকু মেশিন দিয়ে পানির মধ্যে কোন রকম খাল খননের কাজ করছে। স্থানীয়দের অভিযোগ, খালটি খননের সময় ভেকু মেশিনের ড্রাইভার কামাল খাল পাড়ের মানুষের কাছে টাকা দাবী করে। যারা টাকা দিতে অস্বীকার করে কামাল ড্রাইভার ভেকু মেশিন দিয়ে তাদের বাড়ীঘর, পানের বরজ সুপারি, নারিকেল ও ফল গাছ নষ্ট করে রাস্তা তৈরী করে। স্থানীয় যারা টাকা দিয়েছেন তাদের কোন কিছু’ই নষ্ট করেনাই ড্রাইভার কামাল। এমনকি যেখানে টাকা দেওয়া হয়েছে তাদের সেখানে ভেকুর পরিবর্তে মানুষ দিয়ে খাল খননের কাজ করেন ওই ঠিকাদার। খাল খনন কাজে ঠিকাদারের কাজ দেখার দায়িত্বে থাকা রাকিব হোসেন এই সব টাকা ড্রাইভারকে দিয়ে নিয়েছেন বলে স্থানীয়রা অভিযোগ করেন।

সরেজমিনে গিয়ে অভিযোগের সত্যতা পাওয়া যায়। স্থানীয় রফিকুল ইসলাম মৃধা, আকবর মৃধা, বারেক মৃধা, ইউনুছ, আব্বাছ, কামিক দাস, প্রিয় লাল দাস, রনজিত নুরজাহানসহ আরো অনেকে এই অভিযোগ করেন। তারা আরো বলেন, তিন নং ওয়ার্ড বাসিন্দা মোঃ মোশারফ সাঝি ঠিকাদারের দালাল হিসাবে বিভিন্ন লোকজনের কাছে টাকা দাবি করেন। স্থানীয় অনেককে টাকা দিতে অস্বীকার করলে ব্যাপক ভাবে গাছ পালা ভাংচুর করেন।
অভিযুক্ত স্থানীয়দের কাছ থেকে টাকা গ্রহণ করা ভেকুর ড্রাইভার কামাল বলেন, আমি কোন টাকা নেয়নি, আমাকে যেভাবে কাজ করতে বলা হয়েছে আমি সেভাবে কাজ করেছি। অভিযুক্ত ঠিকাদারদের লোক রাকিবকে এ ব্যাপারে জিজ্ঞাসা করলে তিনি বলেন, এ ব্যাপারে আমি কিছু বলতে পারব না। বিএডিসির লোক বলতে পারবে। তারা যেভাবে বলছে সেভাবে কাজ করা হয়েছে। রাকিবের কাছে ঠিকাদার মহিবুল হকের নাম্বার চাইলে তিনি তার নাম্বার দিতে অস্বীকার করার কারনে ঠিকাদেরর বক্তব্য নেয়া সম্ভব হয়নি।

এ বিষয়ে বিএডিসির উপসহকারী প্রকৌশলী আকিব হোসেন বলেন, আমি লালমোহন ও বোরহানউদ্দিনের দায়িত্ব পালন করছি। আমি ওই এলাকার খাল খনন কাজ পরিদর্শণ করেছি। কোন অনিয়ম করে থাকলে সেটা ঠিকাদারের লোক করেছে। এ ব্যাপারে আমার উর্ধ্বতন কর্তৃপক্ষের সাথে কথা বলেন। আমার কিছু বলার নিয়ম নেই।

বিএডিসি লালমোহনের খাল খননের দায়িত্বে থাকা সরকারী কর্মকর্তা সহকারী প্রকৌশলী ফরিদুজ্জামান ভূইয়ার সাথে যোগাযোগ করলে তিনি বলেন, আমি বর্তমানে ট্রেনিংয়ে আছি, উক্ত খাল খনন করতে গিয়ে স্থানীয়দের সাথে বিভিন্ন সমস্যা হয়েছে। স্থানীয় হুমায়ুন কবিরের বিশেষ অনুরোধে তার গাছ রক্ষার্থে ৫০০ ফুটের মত খাল কোদালে কাটা হয়েছে।

ট্যাগ :

আপনার মতামত লিখুন

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল ও অন্যান্য তথ্য সঞ্চয় করে রাখুন

জনপ্রিয় সংবাদ

মধুপুটে স্মার্ট ফুয়েল কার্ড বিতরণের শুভ উদ্বোধন

ভোলার লালমোহনে বিএডিসির খাল খননে অনিয়ম,টাকা নেওয়ার অভিযোগ স্থানীয়দের

আপডেট সময় : 01:06:06 am, Thursday, 10 March 2022