Dhaka , Sunday, 15 February 2026
নিবন্ধন নাম্বারঃ ১১০, সিরিয়াল নাম্বারঃ ১৫৪, কোড নাম্বারঃ ৯২
শিরোনাম ::
পাইকগাছায় সুন্দরবন দিবস পালিত রূপগঞ্জের শিমুলিয়া বিএনপির কার্যালয়ে দুর্বৃত্তদের অগ্নিসংযোগ ॥ দশ লক্ষাধিক টাকার ক্ষতি ‎মির্জাপুরে শিশু অপহরণের ৭ দিনপর অর্ধগলিত লাশ উদ্ধার, গ্রেপ্তার ১ ধর্ম মন্ত্রণালয়ে যোগ্য নেতৃত্বের প্রত্যাশা: রফিকুল ইসলাম জামালকে মন্ত্রী হিসেবে দেখতে চায় আলেম সমাজ ও নেতাকর্মীরা ভালোবাসা যখন পরিবার, আত্মীয় ও বন্ধনের উৎসব চবি ল্যাবরেটরী কলেজের ১১ শিক্ষককে অমানবিকভাবে অপসারণ, প্রশ্নবিদ্ধ নতুন নিয়োগ প্রক্রিয়া    চট্টগ্রাম প্রেসক্লাবে রাষ্ট্রপতি জিয়াউর রহমানের নামফলক উপড়ে ফেলে চিরসত্য ইতিহাসকে মুছে দেয়ার অপচেষ্টা… রূপগঞ্জ ইউনিয়ন ৪নং ওয়ার্ড বিএনপি কার্যালয়ে পেট্রোল বোমা হামলা; আগুনে পুড়ে ছাঁই ঝালকাঠিতে প্রত্যয় তরুণ সংঘের পরিচ্ছন্নতা ও বৃক্ষরোপণ রাউজান পৌরসভা এলাকা হতে পরিত্যাক্ত অবস্থায় ০১টি দেশীয় তৈরী পাইপগান, ০৪টি কার্তুজ ও ০২টি পিস্তলের কার্তুজ উদ্ধার করেছে র‌্যাব-৭, চট্টগ্রাম ফরিদপুর-০৪ আসনে বিপুল ভোটে বিএনপি’র ধানের শীষের বিজয়। রায়পুরে নিখোঁজ অটোরিকশা চালক সোহাগের লাশ বালুর নিচ থেকে উদ্ধার। নেত্রকোণা ১ আসনে বিপুল ভোটে বেসরকারিভাবে বিজয়ী হলেন ব্যারিস্টার কায়সার কামাল গাজীপুরে বিএনপি ৪ টি , জামায়াত ১ টি আসনে বিজয় গণভোটে ‘হ্যাঁ’-এর জয়, PR পদ্ধতিতে উচ্চকক্ষ গঠনের পথে দেশ; সংসদে আসতে পারেন নাসিরউদ্দীন পাটোয়ারী পাইকগাছায় শান্তিপূর্ণভাবে ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন সম্পন্ন পাইকগাছা-কয়রায় দাঁড়িপাল্লা প্রার্থীর বিজয় পাইকগাছায় বিএনপি–জামায়াতের উত্তেজনা; ইউএনও’র হস্তক্ষেপে পরিস্থিতি স্বাভাবিক পাইকগাছায় নির্বাচনী টহল জোরদার; বিভিন্ন কেন্দ্র পরিদর্শনে প্রশাসনের ঊর্ধ্বতন কর্মকর্তারা পুরো হাটহাজারী-বায়েজিদই আমার ঘর, এলাকাবাসীই আমার পরিবার :- মীর হেলাল। জাতীয় সংসদ নির্বাচনে বিএনপির অভূতপূর্ব বিজয়ে চট্টগ্রাম প্রেস ক্লাবের অভিনন্দন বিএনপির বিজয়ে পেশাজীবি পরিষদের অভিনন্দন চট্টগ্রামের উন্নয়ন নিশ্চিত করাই হবে প্রথম অগ্রাধিকার:- ডা. শাহাদাত ফতুল্লার সস্তাপুরে গ্যাস বিস্ফোরণ: নরসুন্দরসহ ৫ পথচারী অগ্নিদগ্ধ আড়াইহাজারে পরিত্যক্ত অবস্থায় পিস্তল ও গুলি উদ্ধার ঈদগাঁও বাজারে ভাড়াটিয়ার বিরুদ্ধে দোকান দখলের অভিযোগ, প্রাণনাশের হুমকির দাবি মালিক পক্ষের: লক্ষ্মীপুরের চারটি আসনেই বিএনপি প্রার্থীদের জয়জয়কার লালমনিরহাটে ধানের শীষের জয়জয়কার: নেপথ্যে দুলুর একক রাজনৈতিক ক্যারিশমা নরসিংদীতে ৫টি আসনেই বিএনপির বিজয় ঢাকা-১১ আসনে ২ হাজার ভোটের ব্যবধানে বেসরকারিভাবে বিজয়ী নাহিদ ইসলাম

ভারতের পশ্চিমবঙ্গে এবার নতুন ‘বঙ্গভূমি’ রাজ্যের দাবি

  • Reporter Name
  • আপডেট সময় : 12:46:38 am, Thursday, 24 June 2021
  • 234 বার পড়া হয়েছে

ভারতের পশ্চিমবঙ্গে এবার নতুন ‘বঙ্গভূমি’ রাজ্যের দাবি

দৈনিক আজকের বাংলা ডেস্ক।।

ভারতের পশ্চিমবঙ্গ রাজ্য ভেঙে ‘উত্তরবঙ্গ’ ও ‘জঙ্গলমহল’ নামে দুটি আলাদা রাজ্য গড়ার দাবি উঠে ছিল আগেই। এবার এ তালিকায় যুক্ত হয়েছে আরও একটি নতুন নাম। মতুয়া সম্প্রদায়ের বিজেপি সমর্থকদের একাংশ নতুন করে দাবি তুলেছে, মতুয়াদের নিয়ে নতুন রাজ্য বঙ্গভূমি গড়তে। তবে কেন্দ্রের ক্ষমতাসীন দল বিজেপির পক্ষ থেকে এমন দাবি নাকচ করে দেওয়া হয়েছে বলে জানা যায়।

মঙ্গলবার মতুয়া অধ্যুষিত হরিণঘাটার বিজেপি বিধায়ক অসীম সরকার পৃথক বঙ্গভূমি গড়ার দাবি তুলেছে। তিনি প্রশ্ন তোলেন, উত্তরবঙ্গ ও জঙ্গলমহল নিয়ে যদি আলাদা রাজ্যের দাবি উঠতে পারে, তাহলে নদীয়া ও বনগাঁর ১২টি বিধানসভা আসন নিয়ে উদ্বাস্তুদের জন্য পৃথক বঙ্গভূমি রাজ্য গঠনের দাবি উঠবে না কেন?

এ বিষয়ে অসীম সরকার আরও বলেন, পশ্চিমবঙ্গের উন্নয়নের জন্য মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের সামগ্রিক উদ্যোগের প্রশংসা করি। তবে শুধু বিজেপি করার জন্য বিভিন্ন স্তরের কর্মী-সমর্থকদের ওপর যে অত্যাচার চালানো হচ্ছে, তা মেনে নেওয়া যায় না। কোনো রাজ্যের শাসক ভালো হলেও তাঁদের পারিষদেরা সাধারণ মানুষের যন্ত্রণা উপলব্ধি করতে না পারলে সেখানে বসবাস করা কঠিন হয়ে পড়ে।

এর আগে আলিপুরদুয়ারের বিজেপি সাংসদ জন বারলা পৃথক উত্তরবঙ্গ ও বাঁকুরার বিষ্ণুপুরের বিজেপি সাংসদ সৌমিত্র খাঁ পৃথক জঙ্গলমহল রাজ্যের দাবি তুলেছেন। কোচবিহার, জলপাইগুড়ি, আলিপুরদুয়ার, উত্তর দিনাজপুর, দক্ষিণ দিনাজপুর, দার্জিলিং ও মালদহ জেলা নিয়ে উত্তরবঙ্গ রাজ্য গড়তে চান জন বারলা। আর পুরুলিয়া, বাঁকুড়া, পশ্চিম মেদিনীপুর আর ঝাড়গ্রাম জেলার বিস্তীর্ণ এলাকায় জঙ্গলমহল রাজ্য গড়ার দাবি উঠেছে।

ট্যাগ :

আপনার মতামত লিখুন

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল ও অন্যান্য তথ্য সঞ্চয় করে রাখুন

জনপ্রিয় সংবাদ

পাইকগাছায় সুন্দরবন দিবস পালিত

ভারতের পশ্চিমবঙ্গে এবার নতুন ‘বঙ্গভূমি’ রাজ্যের দাবি

আপডেট সময় : 12:46:38 am, Thursday, 24 June 2021