Dhaka , Saturday, 2 May 2026
নিবন্ধন নাম্বারঃ ১১০, সিরিয়াল নাম্বারঃ ১৫৪, কোড নাম্বারঃ ৯২
শিরোনাম ::
নজরুল বিশ্ববিদ্যালয়ে নাট্যকলা বিভাগের আয়োজনে হুমায়ূন মেলা ১৪৩৩ সম্পন্ন নোয়াখালী সরকারি কলেজে শিক্ষক হেনস্তার প্রতিবাদে মানববন্ধন, পাল্টাপাল্টি স্লোগানে উত্তেজনা লালমনিরহাট ব্যাটালিয়নের সফল অভিযান: সীমান্তে ১২ কেজি গাঁজা ও বিপুল সিরাপ জব্দ দিনাজপুরে র‍্যাবের বড় মাদক উদ্ধার: ঘর তল্লাশি করে বিপুল পরিমাণ মদ ও ফেন্সিডিল জব্দ, গ্রেপ্তার ১ নরসিংদী রাস্তায় পড়ে থাকা এসএসসি পরীক্ষার ২৬৮ টি উত্তর পএ উদ্ধার গাইয়ার চর সরকারি প্রাথমিক বিদ্যালয়ে সুবিধাবঞ্চিত শিক্ষার্থীদের মাঝে শিক্ষাসামগ্রী বিতরণ। পাইকগাছায় লাইসেন্সবিহীন করাতকল ও বেকারিকে জরিমানা শরীয়তপুরে জেলেদের বকনা বাছুর বিতরণে অনিয়মের অভিযোগ, মানহীন বিতরণে ক্ষুব্ধ জেলেরা মাদকে জিরো টলারেন্স ঘোষিত আড়াইহাজারে মাদক নিয়ন্ত্রণে বড় বাধা পুলিশ ভবিষ্যতে মন্দিরের জন্য বরাদ্দ প্রদানে বিন্দুমাত্র অবহেলা করা হবে না,পুরোহিতদের সঙ্গে সাক্ষাতে ডেপুটি স্পিকার চট্টগ্রাম মা ও হাসপাতালে সন্তান সম্ভবা চিকিৎসকসহ কর্তব্যরত চিকিৎসকদের উপর রোগীর স্বজনদের হামলার ঘটনায় ড্যাব চট্টগ্রাম এর প্রতিবাদ চট্টগ্রামের জলাবদ্ধতা নিরসনে ১৯ সদস্যের সমন্বয় কমিটি গঠন রূপগঞ্জে মাদক ব্যবসায়ীদের হামলায় আহত মৎস্য খামারির মৃত্যু ৩৪৪ বোতল ফেনসিডিলসহ আটক: সারপুকুর ইউপি চেয়ারম্যানের ৫ বছরের জেল রামুতে বন্যহাতির আক্রমনে মা-মেয়ের মর্মান্তিক মৃত্যু র‍্যাব ৭’র অভিযান এক লাখ পিস ইয়াবাসহ ৩ মাদক কারবারি গ্রেফতার চট্টগ্রামের জলাবদ্ধতা নিরসনে সমন্বয় কমিটি করবে সরকার:- প্রতিমন্ত্রী মীর শাহে আলম প্রবাসীদের জন্য প্রথম অনলাইন গণশুনানি, সমস্যার তাৎক্ষণিক সমাধানের নির্দেশ দিলেন চট্টগ্রাম জেলা প্রশাসক সদরপুরে হত্যা চেষ্টা মামলায় বিতর্ক, আসামি তালিকা নিয়ে প্রশ্ন মাদক সেবনে বাধা দেওয়াকে কেন্দ্র রূপগঞ্জে মাদকসেবীদের হামলায় আহত বৃদ্ধের মৃত্যু কালবৈশাখীর তাণ্ডবে বিদ্যালয়ের চাল উড়ে গেল, পাঠদান নিয়ে অনিশ্চয়তা চাঁদাবাজির মামলায় সাবেক ইউপি সদস্যসহ ২ জন কারাগারে ভারতের বিদায়ী সহকারী হাইকমিশনার ডা. রাজীব রঞ্জনের সাথে চসিক মেয়র ডা. শাহাদাত হোসেনের সৌজন্য সাক্ষাৎ পাইকগাছায় রাতে দোকান খোলা রাখায় জরিমানা পাইকগাছায় জাতীয় পুষ্টি সপ্তাহের সমাপনী ও পুরস্কার বিতরণী অনুষ্ঠিত গাজীপুরে ৬৪ কেজি গাঁজা ও ১২ বোতল বিদেশি মদসহ দুই মাদক ব্যবসায়ী গ্রেফতার স্কুলছাত্রী অদিতা হত্যা: গৃহশিক্ষকের ফাঁসির আদেশ গণসচেতনতা বৃদ্ধি পেলে শব্দদূষণ প্রতিরোধ সম্ভব : বিভাগীয় কমিশনার নরসিংদী বৃষ্টির মধ্যে হাঁটু পানির নিচে সড়ক ঢালাই, এলাকাবাসীর ক্ষোভ শিট না আনায় ক্লাস থেকে বের করে দেয় শিক্ষক, প্যানিক অ্যাটাকে মেডিকেলে এক শিক্ষার্থী

বর্ণাঢ্য আয়োজনে বশেমুরবিপ্রবিতে আন্তর্জাতিক একাউন্টিং দিবস পালিত

  • Reporter Name
  • আপডেট সময় : 02:58:33 pm, Friday, 11 November 2022
  • 474 বার পড়া হয়েছে

বর্ণাঢ্য আয়োজনে বশেমুরবিপ্রবিতে আন্তর্জাতিক একাউন্টিং দিবস পালিত

বশেমুরবিপ্রবি প্রতিনিধি ।।
গোপালগঞ্জের বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান বিজ্ঞান ও প্ৰযুক্তি বিশ্ববিদ্যালয় ( বশেমুরবিপ্রবি) বর্ণাঢ্য আয়োজনে আন্তর্জাতিক একাউন্টিং দিবস ২০২২ পালিত হয়েছে।
বৃহস্পতিবার ( ১০ নভেম্বর) সকাল ১০টায় একাডেমিক ভবনের দক্ষিন গেট থেকে রালি  শুরু হয়ে প্ৰসাশনিক ভবনের সামনে শেষ হয়। এরপর ১১টায় কেক কেটে একাউন্টিং দিবস উদযাপন করেন শিক্ষক ও শিক্ষাৰ্থীরা।
অন্যদিকে ১১:৩০ এ বাংলাদেশ একাউন্টিং এসোসিয়েশন এর উদ্যোগে বাংলাদেশের প্ৰায় সকল পাবলিক বিশ্ববিদ্যালয়ের একাউন্টিং বিভাগের শিক্ষক ও শিক্ষাৰ্থীদের নিয়ে অনলাইনে এক সেমিনারের আয়োজন করা হয়। যেখানে বশেমুরবিপ্রবির নির্ধারিত সেমিনার রুমে অংশ নেয় বিশ্ববিদ্যালয়ের শিক্ষক-শিক্ষার্থীরা।
সেমিনারে বাংলাদেশ একাউন্টিং এসোসিয়েশন এর প্ৰেসিডেন্ট প্রফেসর ড. এম. হারুনুর রশিদ বলেন “একাউন্টিং নিয়ে কাজ করা সকলে মিলে আমরা একটা পরিবার , এই পরিবারকে যুগোপযোগি রাখার লক্ষ্যে বাংলাদেশ একাউন্টিং এসোসিয়েশন কাজ করে যাচ্ছে ।”
বশেমুরবিপ্রবি একাউন্টিং অ্যান্ড ইনফরমেশন সিস্টেমস বিভাগের সহকারী অধ্যাপক ফায়েকুজ্জামান মিয়া বলেন, ‘‘পেশাদার হিসাববিদদের কাজে উৎসাহ জোগাতে, সাধারণ মানুষের মধ্যে এ কাজের গুরুত্ব বোঝাতে এবং এ পেশায় তরুণদের আগ্রহী করে তুলতে প্রতিবছর এ দিবসটি উদযাপিত হচ্ছে। সম্প্রতি হিসাববিজ্ঞান পেশাকে আরও বেশি গ্রহণযোগ্য এবং ত্রুটিমুক্ত করার লক্ষ্যে বাংলাদেশ সরকার ফাইন্যান্সিয়াল রিপোর্টিং অ্যাক্ট পাস করেছে। ব্যবসা-বাণিজ্য ও দেশের সামগ্রিক উন্নয়নের জন্য হিসাববিজ্ঞান ও হিসাবরক্ষক পেশার গুরুত্ব অপরিসীম। আর এই উন্নয়ন তখনই নিশ্চিত হবে যখন দক্ষতার সঙ্গে নির্ভুলভাবে হিসাব প্রণয়ন করা হবে। এই দক্ষতা বৃদ্ধি করার জন্য আমাদের পেশাগত হিসাব শিক্ষা গ্রহণ করতে হবে। আন্তর্জাতিক হিসাবরক্ষণ দিবসে লক্ষ্য হওয়া উচিত নির্ভুলভাবে সঠিক সময়ে হিসাব প্রণয়ন করে যথাযথ কর্তৃপক্ষের কাছে উপস্থাপন করা ও সবার স্বার্থ সংরক্ষণ করে নিজের ও ব্যবসায়ের তথা দেশের উন্নয়নে ভূমিকা পালন করা।’’
বিভাগের আরেক সহকারী অধ্যাপক মোঃ সোলায়মান হোসাইন জানান ‘‘একাউন্টিং বিষয়ে সচেতনতা সৃষ্টি করা এবং একাউন্টিং এর মাধ্যমে প্ৰাতিষ্ঠানিক সচ্ছতা নিশ্চিত করাই একাউন্টিং দিবসের মূলমন্ত্ৰ।’’
উল্লেখ্য, একাউন্টিং অ্যান্ড বুক কিপিংয়ের জনক ইতালীয় গণিতবিদ ও ধর্মযাজক লুকা ডি প্যাসিওলি লেখা ‘সুমা ডি এরিথমেটিকা, জিউমেট্রিকা, প্রোপরসনি এট প্রোপরসনালিটা’ নামক বই ১৪৯৪ সালের ১০ নভেম্বর প্রকাশকে  স্মরণ করতে এ দিবস পালন করা হয়। সেইসাথে সারা বিশ্বে সকল ধরনের ব্যবসা পরিচালনার ক্ষেত্রে হিসাববিদদের বর্ণাঢ্য অবদানের কথা স্মরণ করে তাঁদের সম্মানার্থে এ দিবসটি উদ্যাপিত হয়।

আপনার মতামত লিখুন

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল ও অন্যান্য তথ্য সঞ্চয় করে রাখুন

নজরুল বিশ্ববিদ্যালয়ে নাট্যকলা বিভাগের আয়োজনে হুমায়ূন মেলা ১৪৩৩ সম্পন্ন

বর্ণাঢ্য আয়োজনে বশেমুরবিপ্রবিতে আন্তর্জাতিক একাউন্টিং দিবস পালিত

আপডেট সময় : 02:58:33 pm, Friday, 11 November 2022