
তৌফিক আলম চৌধুরী,
প্রবাসী রেমিট্যান্স যোদ্ধাদের নিয়ে গঠিত বরকল ইউনিয়ন প্রবাসী ফোরামের পক্ষ থেকে প্রতিবারের ন্যয় এই বারও পবিত্র মাহে রমজান উপলক্ষ্যে বরকলের মেহনতী দরিদ্র ও অসচ্ছল মানুষের মাঝে ইফতার সামগ্রী বিতরণ কর্মসূচি অনুষ্ঠিত হয়।
১৮ ফেব্রুয়ারী বুধবার সংগঠনের প্রধান কার্যালয় কানাইমাদারী শান্তিরহাট থেকে দিনব্যাপী এই কর্মসূচিতে এম এ সিদ্দিকের সভাপতিত্বে উপস্থিত ছিলেন মোহাম্মদ ইলিয়াস মিয়া, আমির হোসেন, ফেরদৌস আলী, কামাল হোসেন, মোহাম্মদ মঈনদ্দিন, সরওয়ার ভূইয়া নাছির উদ্দিন প্রমুখ।
উল্লেখ্য, বরকল ইউনিয়ন প্রবাসী ফোরাম ২০১৯ সাল থেকে প্রতিষ্ঠা হওয়ার পর থেকে বরকল ইউনিয়ন মানুষের জন্য নানাভাবে সামাজিক ও মানবিক কর্মকাণ্ড বাস্তবায়ন করে মানুষের কল্যানে কাজ করে যাচ্ছে, যা খুবই প্রশংসনীয়।
























