Dhaka , Wednesday, 25 March 2026
নিবন্ধন নাম্বারঃ ১১০, সিরিয়াল নাম্বারঃ ১৫৪, কোড নাম্বারঃ ৯২
শিরোনাম ::
নরসিংদীর ঘোড়াশাল তাপবিদ্যুৎ কেন্দ্রে নয় মাস পর বিদ্যুৎ উৎপাদন শুরু ফতুল্লায় টিনসেট বাড়িতে অগ্নিকাণ্ড, ৬ লাখ টাকার ক্ষতি ২৫ মার্চ গণহত্যা ও মহান মুক্তিযুদ্ধের স্মৃতিচারণে আলোচনা সভা অনুষ্ঠিত কর্ণফুলীতে প্রেসক্লাবের আড়ালে মাথাচাড়া দিয়ে উঠছে স্বৈরাচারের দোসররা তৃণমূলের নেতাকর্মীরা মূল্যায়িত হলে বিএনপি আরও শক্তিশালী হবে:- ডা. শাহাদাত হোসেন বাহুবলে আ.লীগ নেতার কারামুক্তির মিলাদে উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক, সামছুল আলম বগুড়ার শাজাহানপুরে সংঘর্ষের ঘটনায় পুলিশি অভিযান, গ্রেপ্তার ৩ আসামী ৮৭ জন লাখো পর্যটকে টইটম্বুর কক্সবাজার সমুদ্রসৈকত রামগঞ্জে মাদক প্রতিরোধে মিনি ম্যারাথন ও ঈদ আনন্দ অনুষ্ঠান অনুষ্ঠিত পাইকগাছায় লবণ পানি উত্তোলন বন্ধে ইউএনও’র কাছে অভিযোগ মধুপুরে ভয়াবহ অগ্নিকাণ্ডে চারটি দোকান পুড়ে ছাই লাঙ্গলবন্দ স্নানোৎসব উপলক্ষে প্রস্তুতি পরিদর্শনে ডিসি ও প্রশাসন “মুক্তিযুদ্ধের চেতনা ও ইতিহাস সংরক্ষণ করা আমাদের দায়িত্ব:- মেয়র ডা. শাহাদাত হোসেন যে জাতি তার ইতিহাস ভুলে যায়, সে জাতির অস্তিত্ব টিকে থাকতে পারে না—সংস্কৃতি বিষয়ক মন্ত্রী বন্ধ পাটকল চালু করে কর্মসংস্থান সৃষ্টি করা হবে: বস্ত্র ও পাট প্রতিমন্ত্রী রূপগঞ্জে স্বামীর গলায় ছুরি ধরে স্ত্রীকে ধর্ষণের ঘটনায় দুই যুবক গ্রেফতার পাইকগাছায় ইউএনও’র সঙ্গে ঢাবি ছাত্র কল্যাণ সমিতির মতবিনিময় পাইকগাছায় বিশ্ব যক্ষ্মা দিবস পালিত লালমনিরহাট ও কুড়িগ্রামের শিল্পায়নের সম্ভাবনা শীর্ষক সভায় ত্রাণমন্ত্রী ও প্রধানমন্ত্রীর উপদেষ্টা ১৫ বিজিবি’র বিশেষ অভিযানে মাদকসহ আটক ১: ইয়াবা ও বিপুল পরিমাণ সিরাপ জব্দ চট্টগ্রাম প্রেস ক্লাবেও ষড়যন্ত্রের ছায়া:- গিয়াস কাদের চৌধুরী ঈদের ছুটিতে তীর্থস্থানে সনাতনীদের ঢল: ভক্তি, বিশ্বাস ও পূণ্যলাভের মহামিলন চন্দনাইশ প্রেসক্লাবের কমিটি গঠন সভাপতি জাহাঙ্গীর চৌধুরী, সাধারণ সম্পাদক সৈকত দাশ জাজিরায় ঈদের দিনেও দায়ীত্বে, রোগীদের মুখে হাসি ফোটাচ্ছেন দুই চিকিৎসক টিম ওয়ার্কের মাধ্যমে এলাকার উন্নয়ন ও শান্তি বজায় রাখতে হবে….ডাক, টেলিযোগাযোগ তথ্য প্রযুক্তি মন্ত্রী ফকির মাহবুব আনাম ৬ মাসের মধ্যে ভূমি অফিসের দুর্নীতি ‘ওয়ান ডিজিটে’ নামিয়ে আনার প্রত্যয় প্রতিমন্ত্রী ব্যারিস্টার মীর হেলালের ঈদুল ফিতরের শুভেচ্ছা বিনিময়কালে ডা. শাহাদাত হোসেন চট্টগ্রামকে বাসযোগ্য নগরে পরিণত করতে কাজ করছি আসুন সম্প্রীতি ও মানবিকতার সমাজ গড়ে তুলতে ঈদের আনন্দ সবার মাঝে ছড়িয়ে দিই:- ব্যারিস্টার মীর হেলাল উদ্দীন সমাজের অসঙ্গতিগুলো তুলে ধরুন, দুর্গাপুর প্রেসক্লাব এর রজতজয়ন্তীতে ডেপুটি স্পিকার রাঙ্গুনিয়ায় বিএনপি নেতা ওসমানকে এলোপাতাড়ি গুলি, মা-ছেলে গুলিবিদ্ধ

বগুড়ার শাজাহানপুরে সংঘর্ষের ঘটনায় পুলিশি অভিযান, গ্রেপ্তার ৩ আসামী ৮৭ জন

  • Reporter Name
  • আপডেট সময় : 12:57:04 pm, Wednesday, 25 March 2026
  • 4 বার পড়া হয়েছে

আবু ছাইম,

বগুড়ার শাজাহানপুরে পূর্ব শত্রুতার জেরে দু’পক্ষের মধ্যে মারপিট ও বাড়িতে হামলার অভিযোগ উঠেছে। এ ঘটনায় ইউনিয়ন পরিষদের এক সদস্যসহ মোট ৮৭ জনের বিরুদ্ধে শাজাহানপুর থানায় পৃথক দুটি মামলা দায়ের করা হয়েছে। সংঘর্ষে উভয় পক্ষের অন্তত ৭ জন আহত হয়েছেন। এ ঘটনায় তিনজনকে গ্রেপ্তার করে আদালতে পাঠিয়েছে পুলিশ।
গ্রেপ্তারকৃতরা হলেন উপজেলার মাঝিড়া ইউনিয়নের সাজাপুর দাড়িকামারিপাড়ার রফিকুল ইসলামের ছেলে নাজমুল হাসান (২৬), একই ইউনিয়নের সাজাপুর কালাইহাটাপাড়ার মৃত মানিক মিয়ার ছেলে রিফাত হোসেন (২৫) এবং একই গ্রামের সাজু মিয়ার ছেলে জনি বাবু (২৫)।
মামলার এজাহার সূত্রে জানা যায়, একটি মামলার বাদী নাজমুল হাসান উল্লেখ করেন যে, পূর্ব শত্রুতার জেরে গত ২২ মার্চ রাত সাড়ে ৮টার দিকে মাঝিড়া বাইপাস মোড়ে কুরবান আলীর দোকানের সামনে ডোমনপুকুর নতুনপাড়ার নেকবর আলীর ছেলে মাহবুব (৩৫), মেহেদী (২৬)সহ ৩৮ জন দেশীয় অস্ত্র নিয়ে তার ও তার বন্ধুদের ওপর হামলা চালায়। এতে নাজমুল, আরমান ও রাব্বি আহত হন।
অপরদিকে দ্বিতীয় মামলার বাদী জনি বাবুর স্ত্রী জেমি আক্তার (২৫) এজাহারে উল্লেখ করেন, প্রায় তিন মাস আগে তার কলেজ পড়ুয়া ভাগনিকে কুপ্রস্তাব দিয়েছিলেন নাজমুল হাসান। বিষয়টি স্থানীয় গণ্যমান্য ব্যক্তিদের মাধ্যমে সালিশি বৈঠকে মীমাংসা করা হলেও পরবর্তীতে নাজমুল ও তার সহযোগীরা জনি বাবু ও তার ভাগনে রিফাতকে বিভিন্নভাবে হুমকি দিতে থাকেন।
এজাহারে আরও বলা হয়, ২২ মার্চ রাত সাড়ে ৮টার দিকে মাঝিড়া বাইপাস এলাকায় কুরবান আলীর দোকানের সামনে নাজমুলসহ তার ৪৬ জন সহযোগী দেশীয় অস্ত্র নিয়ে জনি বাবু, রিফাত ও তাদের বন্ধুদের ওপর অতর্কিত হামলা চালায়। এতে জনি বাবু, রিফাত, মেহেদী ও সিয়াম আহত হন। স্থানীয়রা এগিয়ে এলে হামলাকারীরা পালিয়ে যায়।
এর কিছুক্ষণ পর রাত সাড়ে ৯টার দিকে নাজমুল ও তার সহযোগীরা জনি বাবু ও রিফাতের বাড়িতে হামলা ও ভাঙচুর চালায় বলেও অভিযোগ করা হয়েছে।
শাজাহানপুর থানার পুলিশ জানায়, ঘটনায় পৃথক দুটি মামলা দায়ের হয়েছে। তিনজনকে গ্রেপ্তার করে আদালতে পাঠানো হয়েছে এবং বাকি আসামিদের গ্রেপ্তারে অভিযান অব্যাহত রয়েছে।

আপনার মতামত লিখুন

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল ও অন্যান্য তথ্য সঞ্চয় করে রাখুন

জনপ্রিয় সংবাদ

নরসিংদীর ঘোড়াশাল তাপবিদ্যুৎ কেন্দ্রে নয় মাস পর বিদ্যুৎ উৎপাদন শুরু

বগুড়ার শাজাহানপুরে সংঘর্ষের ঘটনায় পুলিশি অভিযান, গ্রেপ্তার ৩ আসামী ৮৭ জন

আপডেট সময় : 12:57:04 pm, Wednesday, 25 March 2026