Dhaka , Thursday, 5 November 2026
নিবন্ধন নাম্বারঃ ১১০, সিরিয়াল নাম্বারঃ ১৫৪, কোড নাম্বারঃ ৯২
শিরোনাম ::
জামিনের পর ‘অশালীন ভাষায়’ দুই শব্দের পোস্ট পরীমনির রোনালদোকে বিশেষ সংবর্ধনা দেবে পর্তুগিজ ফুটবল ফেডারেশন কপ-৩১ সম্মেলনে যোগ দিতে তুরস্ক যাচ্ছেন ছাত্রদল নেতা আবু হাসান নাহিয়ান ৪ দেশের জন্য হরমুজের দরজা খুলে দিল ইরান বিনা জামানতে ২০ লাখ টাকার ঋণ কর্মসূচি নিয়ে সতর্ক করল বাংলাদেশ ব্যাংক পাইকগাছায় ‘নতুন কুঁড়ি স্পোর্টস (সিজন-২)’ উদ্বোধন এনসিপিকে কড়া বার্তা সামান্তা শারমিনের নেত্রকোণায় ডিএনসির মাদকবিরোধী অভিযান: ২০ লাখ টাকার ফেনসিডিলসহ আটক ১ অক্টোবরজুড়ে পাইকগাছা থানা পুলিশের অভিযান: ৪৪ মাদক কারবারি গ্রেপ্তার, উদ্ধার ইয়াবা-গাঁজা মোংলা থেকে উত্তরাঞ্চল পর্যন্ত শিল্পায়নে অবকাঠামো গড়বে সরকার: প্রধানমন্ত্রী জ্যাঙ্গুর সেঞ্চুরিতে ঘুরে দাঁড়িয়ে প্রথম দিন শেষে ওয়েস্ট ইন্ডিজের ২৩৫ সাবেক ধর্ম উপদেষ্টা ড. খালিদ হোসেনের সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করলেন কক্সবাজারের সাহিত্য ও গবেষণা পরিষদের নেতারা রূপগঞ্জে ঢাকা বাইপাস সড়কের আন্ডারপাস ও জেব্রা ক্রসিংয়ের দাবিতে মানববন্ধন ও অবরোধ মধুপুরে ‘নতুন কুঁড়ি স্পোর্টস’ সিজন-২-এর উদ্বোধন ফেনীর মহিপাল থেকে পরিত্যক্ত অবস্থায় অস্ত্র উদ্ধার করেছে এসআরবি-৭, চট্টগ্রাম শ্রীপুরে এমপি মনোয়ার হোসেন খানের দিনব্যাপী নানা কর্মসূচি পালিত মধুপুরে পুলিশের পৃথক দুই অভিযানে ১৪৩ লিটার চোলাইমদ ও ৯০ লিটার উপকরণ উদ্ধার,গ্রেফতার- ৪ মধুপুরে মাদ্রাসার হেফজখানায় ১১ বছরের ছাত্রের হাত কাটা, রহস্য নিয়ে উদ্বেগ! কালিয়াকৈরে অঙ্গীভূত আনসারের সমাপনী কুচকাওয়াজ, পেশাদারিত্বের আহ্বান মহাপরিচালকের দীঘিনালায় মহিলা মাদ্রাসার ১০ বছর পূর্তি উদ্‌যাপন ২৩ নভেম্বর, থাকছে পুনর্মিলনী ও হাফেজাদের সংবর্ধনা হাম উপসর্গে আরও ৩ শিশুর মৃত্যু, মোট ১২৭২ প্রতিদিন জনভোগান্তি: পরিত্যক্ত সুইমিংপুল ঘীরে বিষাক্ত হচ্ছে জীবনানন্দ দাশ স্টেডিয়ামের আশপাশের পরিবেশ সকালের ধাক্কা সামলে সিলেট টেস্টে ওয়েস্ট ইন্ডিজের লড়াই তাসকিন-হাসানের ইনসুইংয়ে শুরুতেই চাপে ওয়েস্ট ইন্ডিজ কোলকাতায় কয়লার বিস্ফোরণে ছাদ ভেদ করে মহিলার মাথায় পাথর, স্তব্ধ বোনজেমারি ওসিপি রোহিঙ্গা পরিচয়ের অভিযোগে ফায়সালের ভুয়া এনআইডি-পাসপোর্ট, রাঙ্গুনিয়ায় আটক মাদক সেবনের দায়ে রূপগঞ্জ উপজেলা স্বেচ্ছাসেবক দলের সদস্য সচিব আলী আহম্মেদকে ১৫ দিনের কারাদণ্ড ও বহিষ্কার কুড়িগ্রামে ১১৭০ ইয়াবাসহ তিনজন গ্রেপ্তার, একজনের বিরুদ্ধে ২০টি মাদক মামলা ‘এই পৃথিবীর জন্য বড্ড নরম মনের মানুষ আমি’: মেঘনা আলম পাইকগাছায় নাশকতা, জুয়াসহ বিভিন্ন মামলায় আটক- ১৪

ফেসবুকে অপপ্রচারের প্রতিবাদে সাবেক ইউপি চেয়ারম্যানের সংবাদ সম্মেলন।।

  • Reporter Name
  • আপডেট সময় : 11:07:33 am, Saturday, 5 October 2024
  • 172 বার পড়া হয়েছে

ফেসবুকে অপপ্রচারের প্রতিবাদে সাবেক ইউপি চেয়ারম্যানের সংবাদ সম্মেলন।।

 শরীয়তপুর প্রতিনিধি।।
শরীয়তপুরের সখিপুরে সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকে অপপ্রচারের প্রতিবাদে চরসেনসাস ইউনিয়ন পরিষদের সাবেক চেয়ারম্যান ও ব্যবসায়ী জিতু মিয়া বেপারি সংবাদ সম্মেলন করেছেন।
শনিবার -৫ অক্টোবর- দুপুরে সংবাদ সম্মেলনের মাধ্যমে অপপ্রচারকারীদের বিচার দাবি করেছেন চরসেনসাস ইউনিয়নের সাবেক এ চেয়ারম্যান ব্যবসায়ী জিতু মিয়া বেপারি।
লিখিত বক্তব্যে জিতু মিয়া বেপারি বলেন, আমি জনগণের ভোটে নির্বাচিত হয়ে চেয়ারম্যান হিসেবে দীর্ঘদিন দায়িত্ব পালন করেছি। পাশাপাশি ইউনিয়ন পরিষদ নির্বাচনের পরে সুনাম ও সততার সাথে জনগনের পাশে থেকে কাজ করেছি। কিন্তু কতিপয় বিদ্বেষী পরশ্রীকাতর লোকজন তার ভাবমূর্তি ক্ষুন্ন করার জন্য মিথ্যা- অসত্য অভিযোগ এনে সামাজিক যোগাযোগ মাধ্যমে আমার বিরুদ্ধে অপপ্রচার চালাচ্ছেন। আমি সামাজিক যোগাযোগ মাধ্যমে দেখলাম কিছু কতিপয় অতিউৎসাহী মানুষ আমার বিরুদ্ধে লেখালেখি করেছেন। আমি জমি দখল করেছি, সরকারি পানি উন্নয়ন বোর্ডের জায়গা দখল করে ইঁটভাটা করেছি- এবং আমাকে খুচরা মাছ বিক্রেতা বলা হয়েছে।
তবে আমি কখনোই এই কাজের সাথে জড়িত নই। আপনার তদন্ত করে দেখেন আমি কারও জমি দখল করেছি কি না। যদি কেউ জমি দখলের প্রমাণ দিতে পারে দেশের প্রচলিত আইনে বিচার আমি মাথা পেতে নিবো।
তিনি বলেন- আমাকে খুচরা মাছ ব্যবসায়ী বলে ছোট করা চেষ্টা করা হচ্ছে। তারা জানে এক সময় দক্ষিন তারাবুনিয়া আমাদের বরফ কল ছিলো। আমরা পূর্বে থেকেই সম্ভ্রান্ত পরিবারের। আমরা সব ভাই ব্রাদার মিলে গ্রামে একটা ছোট বাড়ি করেছি, সেখানে আমরা থাকি না- চাঁদপুরের বাড়িটি আমার স্ত্রীর নামে। আমি একটি ইট ভাটার মালিক আমার বাড়ি থাকতে পারে না! যারা আমার বিরুদ্ধে অপপ্রচার করছে, তারা অনেককে শিখিয়ে দিচ্ছে মিথ্যা বলতে- কিন্তু মানুষ আমার বিষয়ে জানে মিথ্যা বলে না। তাই ওরা ২০২২ সালের একটি ভূয়া নিউজের বক্তব্য ব্যবহার করেছে। আমি কখনোই কারো সম্পত্তি দখল করে ইট ভাটা করি নাই- সরেজমিন ঘুরলে দেখতে পারবেন। আর মাছের যে ঘের দেখানো হয়েছে সেটা ইউনুস ব্রাদার্সের ঘের। আমার একটি ছোট পুকুর রয়েছে- সেটিকে প্রচার করতে অন্য কোম্পানীর ঘের দেখানো হয়েছে।
সর্বোপেরি- আমার জায়গায় আমি ঠিক রয়েছি। আমার সকল সম্পত্তির হিসাব আয়কর ফাইলে দেয়া আছে। শরীয়তপুরের সকল প্রকৃত সাংবাদিকদের কাছে আমার অনুরোধ এসব মিথ্যা অপপ্রচারকারী কথিত সাংবাদিকদের বিরুদ্ধে আপনারা ব্যবস্থা নিবেন।
সংবাদ সম্মেলনে সাবেক ইউপি চেয়ারম্যান জিতু মিয়া বেপারি সহ বিভিন্ন প্রিন্ট ও ইলেক্ট্রনিক মিডিয়ার সাংবাদিকবৃন্দ এবং এলাকার লোকজন উপস্থিত ছিলেন।

আপনার মতামত লিখুন

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল ও অন্যান্য তথ্য সঞ্চয় করে রাখুন

জনপ্রিয় সংবাদ

জামিনের পর ‘অশালীন ভাষায়’ দুই শব্দের পোস্ট পরীমনির

ফেসবুকে অপপ্রচারের প্রতিবাদে সাবেক ইউপি চেয়ারম্যানের সংবাদ সম্মেলন।।

আপডেট সময় : 11:07:33 am, Saturday, 5 October 2024