Dhaka , Thursday, 28 May 2026
নিবন্ধন নাম্বারঃ ১১০, সিরিয়াল নাম্বারঃ ১৫৪, কোড নাম্বারঃ ৯২
শিরোনাম ::
রেড মিট ঝুঁকি কমিয়ে স্বাস্থ্যকরভাবে খাবার পরামর্শ রূপগঞ্জে ঈদ উপহার সামগ্রী বিতরণ সৌদি আরবের সঙ্গে মিল রেখে লালমনিরহাটে একদিন আগেই পবিত্র ঈদুল আযহা উদযাপন টিকিটের টাকা নিয়ে উধাও বাস মালিকরা, নারায়ণগঞ্জে যাত্রীদের বিক্ষোভ জনদুর্ভোগে এগিয়ে এলেন ছাত্রদল নেতা নাছির, নিজ টাকায় সড়ক মেরামত রামগঞ্জের জ্যেষ্ঠ সাংবাদিকের ছবি ব্যবহার করে ফেসবুকে অপপ্রচার থানায় জিডি জঙ্গল সলিমপুরে ‘ইয়াসিন-ফারুক সাম্রাজ্য’! পাহাড়ের গুহায় অস্ত্র কারখানা, প্রশাসনের বিরুদ্ধে যুদ্ধের প্রস্তুতির অভিযোগ আসন্ন ঈদকে কেন্দ্র করে সীমান্তে কঠোর অবস্থানে ১৫ বিজিবি: ফুলবাড়ীতে মাদক স্পটে অভিযানে ৬০ বোতল ইস্কাপ সিরাপ জব্দ ‘হাটগুলোতে স্বস্তিদায়ক পরিবেশ নিশ্চিত করতে সরকার কাজ করছে’: প্রতিমন্ত্রী মীর শাহে আলম ঈদের জামাতের জন্য প্রস্তুত জমিয়তুল ফালাহ ময়দান: চসিক মেয়র ঈদের ছুটিতে একসঙ্গে ফিরছিলেন বাড়ি, এবার পাশাপাশি কবরে শায়িত তারা কালশী বস্তিতে ভয়াবহ আগুন: একদিন আগেও ছিল ঘর, আজ ফ্লাইওভারের নিচেই তাদের ঠিকানা সংসদ ভবনের দক্ষিণ প্লাজায় হবে ঈদুল আজহার জামাত রায়পুরায় দোকানে ঢুকে ব্যবসায়ীকে কুপিয়ে হত্যা নোয়াখালীতে নসিমন উল্টে ব্যবসায়ীর মৃত্যু মির্জাপুরে ট্রেনে কাটা পড়ে অজ্ঞাত পরিচয় এক যুবকের মৃত্যু হাজরাপুর ইউনিয়নে তরুণদের আস্থার প্রতীক চেয়ারম্যান প্রার্থী ইঞ্জিনিয়ার সাইমুম সিরাজ শোয়ার আগে যে কাজটি করতে ভোলেন না ক্যাটরিনা ইউরো জেতানো অধিনায়ককে ছাড়াই স্পেনের বিশ্বকাপ স্কোয়াড ঘোষণা আঘাত বা ক্ষত যখন ক্যানসারে রূপ নেয়, যেসব লক্ষণ অবহেলা করা যাবে না গাছের তাল পাড়তে নিষেধ করায় প্রতিবেশীর বর্বরোচিত হামলা, বৃদ্ধ গুরুতর আহত ৬ ঘন্টার মধ্যে কোরবানির বর্জ্য অপসারণের লক্ষ্য চসিকের, নগরজুড়ে তদারকিতে থাকবেন মেয়র ডা. শাহাদাত রূপগঞ্জে ফল ব্যবসায়ী হত্যার বিচারের দাবিতে এলাকাবাসীর মানববন্ধন ও বিক্ষোভ মিছিল পাইকগাছায় অপপ্রচারের প্রতিবাদে সংবাদ সম্মেলন; আইনগত ব্যবস্থার দাবি রাজনৈতিক দ্বন্দ্বে অপপ্রচারের প্রতিবাদে রূপগঞ্জে যুবদল নেতার সংবাদ সম্মেলন নদীর তীরে হাঁটতে গিয়ে পেলেন ২০ কেজির কোরাল মাছ পাইকগাছায় কোরবানির পশু জবাই ও চামড়া সংরক্ষণ বিষয়ক প্রশিক্ষণ অনুষ্ঠিত ঢাকা-৫ এর জলাবদ্ধতা নিরসনে এমপি কামাল হোসেন এর দ্রুত হস্তক্ষেপ চায় এলাকাবাসী আধুনিকতার চাপে অস্তিত্ব সংকটে কামার শিল্প আমি মোদির বড় ভক্ত: ট্রাম্প

প্রভাবশালীদের খাল দখল উৎসব ও জনপ্রতিনিধিদের দাপটে রূপগঞ্জে জলাবদ্ধতা। পানিবন্দি – ১ লাখ বাসিন্দা

  • Reporter Name
  • আপডেট সময় : 08:32:59 pm, Sunday, 4 July 2021
  • 368 বার পড়া হয়েছে

প্রভাবশালীদের খাল দখল উৎসব ও জনপ্রতিনিধিদের দাপটে রূপগঞ্জে জলাবদ্ধতা। পানিবন্দি - ১ লাখ বাসিন্দা

সুমন স্টাফ রিপোর্টার।।

গত কয়েকদিনের টানা বর্ষণের নারায়ণগঞ্জের রূপগঞ্জ উপজেলায় পানিবন্দি হয়ে আছে প্রায় ১ লাখ বাসিন্দা। এতে সাধারণ মানুষের যেন ভোগান্তির অন্ত নেই। রবিবার দুপুর থেকে বিকেল পর্যন্ত উপজেলার গোলাকান্দাইল ইউনিয়নের বলাইখা, বিজয় নগর, দক্ষিণপাড়া, নাগেরবাগ, ৫ নং ক্যানেল, উত্তরপাড়া, দক্ষিণপাড়া, তারাব পৌরসভার কর্ণগোপ, মাসাবো, তারাব, রূপসী, খাদুন, মৈকুলী, কাঞ্চন পৌরসভার কয়েকটি এলাকায় সরেজমিনে গিয়ে এ পানিবন্দি চিত্র দেখা যায়। অপরিকল্পিত ড্রেনেজ ব্যবস্থা, খাল দখল, যত্রতত্র বালু ভরাট, অপরিকল্পিত বাড়িঘর নির্মাণ ও জনপ্রতিনিধিদের উদাসীনতা জলাবদ্ধতার মূল কারণ হিসেবে জানা যায়।

গোলাকান্দাইল ইউনিয়নের বাসিন্দারা অভিযোগ করে বলেন, এ ইউনিয়নের ৪ নম্বর, ৫ নম্বর ও ৬ নম্বর ওয়ার্ডের প্রায় ৫ হাজার পরিবার পানিবন্দি হয়ে রয়েছে। বর্ষার মৌসুম আসলেই এ তিনটি ওয়ার্ডে জলাবদ্ধতার সৃষ্টি হয়। গত ৫ বছর এ ইউনিয়নের স্থানীয় বাসিন্দারা এ সমস্যার সম্মূখীন হচ্ছে। এ ইউনিয়নের গড়ে উঠা পদ্মা টেক্সটাইলসহ বেশকয়েকটি কোম্পানী এ ইউনিয়নের পানি নিষ্কাশনের খালটি দখল করে রেখেছে। এছাড়া পানি নিষ্কাশনের জন্য মধ্যপাড়া এলাকার স্লুইচগেট কয়েকটি কোম্পানী কৃষকদের কাছ থেকে কমদামে জমি ক্রয় করতে বন্ধ করে রেখেছে বেশকয়েক বছর ধরে। এসকল কারণে সাধারণ ভোগান্তি পোহাচ্ছে বছরের পর বছর। সর্বশেষ জলাবদ্ধতায় পানি বাহিত রোগে আক্রান্ত হয়ে এক নারীর মৃত্যু হয়। জলাবদ্ধতার ওই নারীর দাফনের ভোগান্তি পোহাতে হয় পরিবারের লোকজনকে। সর্বশেষ এছাড়া গত ২ জুলাই ফাহিম নামে মেডিকেল কলেজের শিক্ষার্থীর বিদ্যুৎ স্পৃষ্ট হয়ে মৃত্যু হয়। ফাহিমের বাড়িতে পানি প্রবেশ করায় সে ঘর থেকে ফ্রিজ বের করতে গিয়ে সে বিদ্যুৎ স্পৃষ্ট হয়ে মারা যায়।
জলাবদ্ধতা সৃষ্টি হওয়া এলাকায় গুলোতে সরেজমিনে গিয়ে জানা যায়, সাধারণ মানুষ কেউ হাটু পানিতে আবার কেউ কেউ গলা পানিতে নেমে চলাচল করছে। মানুষের ঘরে পানি প্রবেশ করেছে। পানি প্রবেশের কারণে রান্নাবান্দা, চলাচলের ভোগান্তি পোহাতে হচ্ছে।
ভুক্তভোগী জাকির হোসেন বলেন, আমরা পদ্মা টেক্সটাইলসহ কয়েক কোম্পানী পানি নিষ্কাশনের খাল দখল করে রাখায় রাস্তাঘাট ও ঘরের ভেতরে পানি প্রবেশ করেছে। আমার প্রায় বেশকয়েকটি ঘর ভাড়া দেওয়া ছিল। সবকটি ঘরে পানি প্রবেশ করায় ভাড়াটিয়ারা চলে গেছে। একদিকে করোনা আর একদিকে জলাবদ্ধতার আমাদের মতো সাধারণ মানুষের না খেয়ে মরার উপক্রম হয়েছে।
কথা হয় ভ্যান চালক মিঠুর সঙ্গে তিনি বলেন, আমাগো ঘরে পানি গেছে অহন আমরা যামু কই। করোনার লাইগা ভ্যান লইয়া বাইরে যাইতে পারি না পুলিশ দইরা মারে। আর ঘরে মইধ্যে পানি যাওনে ঘরে থাকন যায়না।
এ ব্যাপারে উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) শাহ্ নূসরাত জাহান, উপজেলার কয়েকটি এলাকায় জলাবদ্ধতা সৃষ্টি হয়েছে বলে শুনেছি। জলাবদ্ধতার নিরসনের ব্যাপারে আমরা পদক্ষেপ গ্রহণ করছি। আশা শীঘ্রই জলাবদ্ধতার নিরসন হবে

ট্যাগ :

আপনার মতামত লিখুন

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল ও অন্যান্য তথ্য সঞ্চয় করে রাখুন

জনপ্রিয় সংবাদ

রেড মিট ঝুঁকি কমিয়ে স্বাস্থ্যকরভাবে খাবার পরামর্শ

প্রভাবশালীদের খাল দখল উৎসব ও জনপ্রতিনিধিদের দাপটে রূপগঞ্জে জলাবদ্ধতা। পানিবন্দি – ১ লাখ বাসিন্দা

আপডেট সময় : 08:32:59 pm, Sunday, 4 July 2021