Dhaka , Wednesday, 29 April 2026
নিবন্ধন নাম্বারঃ ১১০, সিরিয়াল নাম্বারঃ ১৫৪, কোড নাম্বারঃ ৯২
শিরোনাম ::
কক্সবাজারে ডিএসকে’র উদ্যোগে যুবদের দক্ষতা উন্নয়ন বিষয়ক সম্মেলন অনুষ্ঠিত নরসিংদী পারিবারিক কলহের জেরে ছুরিকাঘাতে স্ত্রীকে হত্যার অভিযোগ কালীগঞ্জে উপজেলা চেয়ারম্যানের বন্ধ কক্ষ থেকে সরকারি সম্পদ উধাও: তোলপাড় রূপগঞ্জে স্কুল ফিডিং প্রকল্পে নিম্নমানের বাসি দুর্গন্ধযুক্ত খাবার পরিবেশনে অনিয়মের অভিযোগ \ শিক্ষার্থীরা স্বাস্থ্য ঝুঁকিতে লালমনিরহাট ও কুড়িগ্রামে ১৫ বিজিবির সাঁড়াশি অভিযান: সাড়ে ৪ লাখ টাকার মাদক ও মালামাল জব্দ মধুপুরে আইনশৃঙ্খলা কমিটির সভা অনুষ্ঠিত মাইক বাজিয়ে আ.লীগের স্লোগান, সেই যুবক আটক কালীগঞ্জে র‍্যাবের জালে ৩ মাদক কারবারি: ঘর তল্লাশি করে ৬১১ বোতল মাদক উদ্ধার রূপগঞ্জে ডাচ বাংলা এজেন্ট ব্যাংকিংয়ের গ্রাহকদের সচেতনতা বৃদ্ধির লক্ষ্যে গ্রাহক সমাবেশ অনুষ্ঠিত পাইকগাছায় জাতীয় পুষ্টি সপ্তাহের ৫ম দিন পালিত রূপগঞ্জে অবৈধ গ্যাস সংযোগ বিচ্ছিন্ন করণ অভিযান নাইক্ষ্যংছড়িতে ইয়াবা নিয়ে সিএনজি চালক জান্নাত উল্লাহ সাঈদ আটক : গাড়ি জব্দ লক্ষ্মীপুরে সুপেয় পানির তীব্র সংকট, গভীর নলকূপেও উঠছে না পানি খাগড়াছড়িতে প্রতিদিনের বাংলাদেশ পত্রিকার সাংবাদিকের ওপর হামলা পুলিশের ভুলভ্রান্তি নিয়ে সংবাদ প্রকাশিত হলে সেটি আমি নেগেটিভলি দেখিনা কখনো: সিএমপি কমিশনার হাসান মোঃ শতকত আলী ব্র্যাক কৃত্রিম প্রজনন এন্টারপ্রাইজ এর আয়োজনে বাছুর প্রদর্শনী প্রতিযোগিতা পাইকগাছায় আর্সেনিক ঝুঁকি নিরসন প্রকল্পের ফেজ-আউট সভা অনুষ্ঠিত লালমনিরহাটে খুদে বিজ্ঞানীদের উদ্ভাবনী মেলা: স্মার্ট বাংলাদেশ গড়ার প্রত্যয় চরভদ্রাসনে প্রাথমিক বিদ্যালয় গোল্ডকাপ- ফুটবল টুর্নামেন্টের উপজেলা পর্যায়ের ফাইনাল অনুষ্ঠিত। ফরিদপুরে চরভদ্রাসনে পদ্মা নদীতে জেলের বড়শিতে ধরা ধরা পড়লো- বিশাল কুমির। আদিতমারীতে র‍্যাবের অভিযান: বসতবাড়ির উঠান থেকে মাদকসহ কারবারি গ্রেপ্তার মধুপুরের শালবন পুনরুদ্ধারে মতবিনিময় সভা অনুষ্ঠিত ঢাবিসাসের সাংবাদিকদের ওপর হামলার প্রতিবাদে নজরুল বিশ্ববিদ্যালয়ে মানববন্ধন নোয়াখালীতে ডেঙ্গু প্রতিরোধে খাল পরিস্কার কর্মসূচি নোয়াখালীতে দুই ভাটাকে ৪ লাখ টাকা জরিমানা লালমনিরহাটের মাদক মামলার সাজাপ্রাপ্ত ফেরারি আসামি গ্রেফতার: গাজীপুরে র‍্যাবের ঝটিকা অভিযান রামগঞ্জে নবাগত ইউ এন ওর সাথে সাংবাদিকদের মতবিনিময় অনুষ্ঠিত “এই শহর আমাদের—জনসচেতনতা ছাড়া জলাবদ্ধতা নিরসন সম্ভব নয়”: চসিক মেয়র ডা. শাহাদাত হোসেন মাইক বাজিয়ে আ.লীগের স্লোগান, পুলিশ দেখে পালালো যুবক পরীক্ষার হলে দুর্ঘটনা, রক্তাক্ত হয়েও লিখল উত্তর পত্র

পানি আমাগো গরু-ছাগল হাঁস মুরগী ভাসাইয়া লইয়া যাইতাছে –    মনপুরার কোহিনূর বেগমের আকুতি।।

  • Reporter Name
  • আপডেট সময় : 02:18:47 pm, Wednesday, 9 August 2023
  • 446 বার পড়া হয়েছে

পানি আমাগো গরু-ছাগল হাঁস মুরগী ভাসাইয়া লইয়া যাইতাছে -    মনপুরার কোহিনূর বেগমের আকুতি।।

স্টাফ রিপোর্টা ভোলা।।

পানির আমাগো গরু-ছাগল হাঁস মুরগী ভাসাইয়া লইয়্যা যাইতাছে। গরু -ছাগল হাঁস মুরগি এমনে লইয়্যা গেলে আমরা করমু কি, খাইমু কি কইরা? আমাগোরে দেখবো কেডা? একটানা চার-পাঁচ দিন ধইরা নদীর পানিতে ডুইব্যা আছি,যেমনে চাই হেমনেই দেহি শুধু পানি আর পানি। কত সমস্যার কথা কইমু আমনেগোরে। ঘরো তেমন খাওন নাই। পোলাইনের মুখে খাওন দিতে পারি না। হেইয়্যার মধ্যে আবার খাওনের পানিরও সংকট। পানির কল গুলো ডুইবা গেছে। ঘরের মধ্যে আডুর উরপে পানি। কোনো ভাবেই যেন পানি নামেও না কমেও না। পোলাপান নিয়া কতক্ষণ বইস্যা থাকা যায় চকির উপরে? কেওর কেওর ঘরো খাওন থাকলেও পানির জন্য রান্ধন হয়না। চুলা মুলা কোন কালে পানিতে ডুইবা রইছে। কেওর ঘরো কোনো চুলা জ্বলেনা। দু-একজনে চকির উরপে নায়্যা চুলা দিয়ে কোনও রহম রান্ধে। অহন পোযনতো কেউ আমাগোরে কিছু দিলোতো না-ই, উট্টু চাইতোও আইল না, আমরা যে কতো কষ্টে আছি। চাইরোদিগে পানির লগ্যা আমাগো বড়গোর লগে লগে পোলানেরও দেহা দিছে বিভিন্ন রহমের অসুখ-বিসুখ। আল্লা-ই জানে কহন আমাগো এই সমস্যা আল্লায় নিবো।

বড় ক্ষোভ আর একবুক কষ্টে আবেগ জড়িত কন্ঠে কথাগুলো বলেছিলেন ভোলার মনপুরা উপজেলার উত্তর সাকুচিয়া ইউনিয়নের বাসিন্দা কোহিনূর বেগম দিদার, আবু হানিফ-সহ আরও বেশ কয়েকজন পানিবন্দী অসহায় ভুক্তভোগীরা।

চরফ্যাশন উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) নওরীন হক জানান, মনপুরায় পানিবন্দি কয়েকটি গ্রামের মানুষের মাঝে শুকনো খাবার এবং জিআর এর চাল বিতরণ করা হয়েছে। পর্যায়ক্রমে বিশুদ্ধ ট্যাবলেটসহ অন্যান্য সাহায্য সহযোগিতাও করা হবে। এছাড়াও উপজেলা দুর্যোগ ও প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তাদেরকে নির্দেশ দেওয়া হয়েছে পানিবন্দি ক্ষতিগ্রস্ত পরিবারদের তালিকা তৈরি করে দিতে। ইতোমধ্যে তারা তালিকা তৈরি করা শুরু করেছেন। তবে বৃষ্টির কারণে সরেজমিন গিয়ে তালিকা তৈরি করতে কিছুটা বেগ পেতে হচ্ছে।

ভোলা জেলা প্রশাসক মো. আরিফুজ্জামান বলেন, মনপুরায় পানিবন্দি মানুষের জন্য গতকাল ৫ টন জিআর চাল বরাদ্দ দেওয়া হয়েছে। এর আগে মুজিবনগর ও ঢালচর ইউনিয়নে ট্রলারডুবির ঘটনায় চরফ্যাশন ইউএনওর নামে ৫ টন চাল বরাদ্দ দেওয়া হয়েছে এবং প্রতিটি উপজেলার ইউএনওদেরকে নির্দেশ দেওয়া হয়েছে পানিবন্দি মানুষদের তালিকা তৈরি করতে। আমরা প্রাণপণ চেষ্টা করছি পানিবন্দী অসহায় মানুষদের সাহায্য করতে। যাতে করে পানিবন্দী একটা মানুষও অর্ধাহারে- অনাহারে না থাকে। সরকারের পক্ষ থেকে এবং আমার পক্ষ থেকেও পর্যায়ক্রমে সকল পানিবন্দি পরিবারগুলোকে সাহায্য করা হবে।

আপনার মতামত লিখুন

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল ও অন্যান্য তথ্য সঞ্চয় করে রাখুন

জনপ্রিয় সংবাদ

কক্সবাজারে ডিএসকে’র উদ্যোগে যুবদের দক্ষতা উন্নয়ন বিষয়ক সম্মেলন অনুষ্ঠিত

পানি আমাগো গরু-ছাগল হাঁস মুরগী ভাসাইয়া লইয়া যাইতাছে –    মনপুরার কোহিনূর বেগমের আকুতি।।

আপডেট সময় : 02:18:47 pm, Wednesday, 9 August 2023