Dhaka , Friday, 27 March 2026
নিবন্ধন নাম্বারঃ ১১০, সিরিয়াল নাম্বারঃ ১৫৪, কোড নাম্বারঃ ৯২
শিরোনাম ::
জেলা গণঅধিকার পরিষদ উদ্যোগে মহান স্বাধীনতা ও জাতীয় দিবস পালন। মহান স্বাধীনতা ও জাতীয় দিবস-২০২৬ উপলক্ষে মুক্তিযুদ্ধে আত্মদানকারী সকল বীর শহীদের প্রতি জেলা পুলিশের শ্রদ্ধা ও পুস্পস্তবক অর্পণ গণহত্যা দিবসে মোংলা উপজেলা প্রশাসনের পুষ্পস্তবক অর্পণ  চট্টগ্রাম-কক্সবাজার মহাসড়কে অটোরিকশায় প্রাইভেট কারের ধাক্কায়, ২ জন নিহত সাভারে জাতীয় স্মৃতিসৌধে পুষ্পস্তবক অর্পণ করে রাষ্ট্রপতি ও প্রধানমন্ত্রী জাতির শ্রেষ্ঠ সন্তানদের প্রতি শ্রদ্ধা জানান। পাইকগাছায় যথাযোগ্য মর্যাদায় স্বাধীনতা ও জাতীয় দিবস পালিত হাতীবান্ধায় পুলিশের হাতকড়া নিয়ে চম্পট: ১২ ঘণ্টার রুদ্ধশ্বাস অভিযানে জঙ্গল থেকে ফের ধরা চুরির আসামি দাওয়াত পাননি বীর প্রতীক আজিজুল হক: সাংস্কৃতিক কর্মীদের তীব্র ক্ষোভ ফতুল্লায় সড়ক দুর্ঘটনায় নারী গুরুতর আহত স্বাধীনতা দিবসে নারায়ণগঞ্জে বীর মুক্তিযোদ্ধা ও শহীদ পরিবারকে সংবর্ধনা মহান স্বাধীনতা দিবসে চট্টগ্রামে বীর শহীদদের প্রতি প্রতিমন্ত্রী মীর হেলালের শ্রদ্ধা নিবেদন মধুপুরে ২৬মার্চ মহান স্বাধীনতা ও জাতীয় দিবস পালিত রাউজানের কদলপুর এলাকা হতে পরিত্যাক্ত অবস্থায় ০১টি দেশীয় তৈরী রিভলবার ও ০২ রাউন্ড তাজা ১২ বোরের কার্তুজ উদ্ধার করেছে র‌্যাব-৭, চট্টগ্রাম দীর্ঘ এক যুগ আগের তিন হত্যা মামলায় পাটগ্রাম পৌর জামায়াত আমীর গ্রেপ্তার: পাঠানো হলো কারাগারে মির্জাপুরে অগ্নিকান্ডে দুই পরিবারের বসতঘর মালামাল পুড়ে ছাই: ০৫ বান্ডেল ঢেউটিন বিতরণ রূপগঞ্জে যথাযথ মর্যাদায় মহান স্বাধীনতা ও জাতীয় দিবস উদযাপিত মৌলভীবাজারে ২৬ মার্চে শহীদদের প্রতি শ্রদ্ধা নিবেদন তারেক রহমানের নেতৃত্বে স্বনির্ভর বাংলাদেশ গড়ে উঠবে: মেয়র ডা. শাহাদাত সৌদিতে অবস্থানরত বাংলাদেশিদের জন্য জরুরি সতর্কবার্ত। মুক্তিযুদ্ধের স্মৃতিবিজড়িত ঐতিহাসিক স্থান সংরক্ষণে উদ্যোগ নেওয়া হবে:- ডা. শাহাদাত হোসেন মধুপুরে যানজট নিরসনে রাস্তায় কাজ করছে ছাত্র দলের নেতৃবৃন্দ বাড়িতে গিয়ে জানলেন তিনি ২ সন্তানের জননী প্রেমিকের আত্মহত্যা পাইকগাছায় গণহত্যা দিবসে আলোচনা সভা ও শ্রদ্ধাঞ্জলি চমক হোটেলে মল ঢেলে তাণ্ডব ও ভাঙচুর: ২৪ ঘণ্টার মধ্যে বিচার না পেলে লালমনিরহাটে হোটেল ধর্মঘট নোয়াখালীতে শর্ট সার্কিটের আগুনে পুড়ল ২৪ দোকান কোম্পানীগঞ্জে আগুনে পুড়ল ৪ দোকান ইউনিয়নেই মিলবে প্রাথমিক চিকিৎসা, কমবে ভোগান্তি: ড. জিয়াউদ্দিন হায়দার বর্জ্যের অব্যবস্থাপনায় বাড়ছে স্বাস্থ্যঝুঁকি: ড. জিয়াউদ্দিন হায়দার নরসিংদীর ঘোড়াশাল তাপবিদ্যুৎ কেন্দ্রে নয় মাস পর বিদ্যুৎ উৎপাদন শুরু ফতুল্লায় টিনসেট বাড়িতে অগ্নিকাণ্ড, ৬ লাখ টাকার ক্ষতি

পাইকগাছা উপজেলায় বিভিন্ন হাট-বাজারে জমে উঠেছে সুপারির বেচাকেনা।।

  • Reporter Name
  • আপডেট সময় : 01:54:54 pm, Friday, 18 October 2024
  • 76 বার পড়া হয়েছে

পাইকগাছা উপজেলায় বিভিন্ন হাট-বাজারে জমে উঠেছে সুপারির বেচাকেনা।।

এম জালাল উদ্দীন- পাইকগাছা।।
   
পাইকগাছা উপজেলার বিভিন্ন হাট-বাজারে জমে উঠেছে সুপারির বেচাকেনা। সুপারি বাংলাদেশের একটি অর্থকারী ফসল। কাঁচা- শুকনা ও মজানো সুপারি পান পাতা দিয়ে মুড়িয়ে খিলি বানিয়ে খাওয়া হয়। সুপারি ছাড়া পানের পূর্ণতার কথা ভাবাই যায় না। এছাড়াও বিভিন্ন সামাজিক ও ধর্মীয় অনুষ্ঠানেও সুপারির ব্যবহার অন্যতম। বর্তমানে সুপারির ফলন কমে যাওয়ায় খুলনার পাইকগাছায় হাট-বাজার গুলোতে সুপারির সরবরাহের পাশাপাশি বেচাকেনা কমে গেছে। উপজেলার উঁচু অঞ্চলখ্যাত এলাকায় এমন কোন পরিবার ছিলনা যার বাড়ীতে একসময় সুপারি বাগান ছিলনা। কিন্তু সময়ের ব্যবধানে সুপারির চাষ কমে গেছে। বিগত আমল অপেক্ষা সুপারির মুল্য অনেক বেশি। অজানা কারণে গাছ মরে যাওয়ায় ফলন কমে গেছে। এক সময়ে বাজারে সারি সারি বসতো কাদি কাদি কাঁচা সুপারির বাজার। তখন কাঁচা সুপারির মৌসুম চলে গেলেও বিক্রি হতো শুকনা ও ভিজা বা মজানো সুপারি। ঝাঁকে ঝাঁকে বিভিন্ন এলাকা থেকে আসতো সুপারির ব্যাপারিরা। বর্তমানে সুপারির বাগান কমে যাওয়ায় সেসব এলাকায় গড়ে উঠছে বসত বাড়ী। আর সেখানে লাগাচ্ছে আম- জাম সহ বিভিন্ন প্রজাতির গাছ।
উপজেলা কৃষি অধিদপ্তর সূত্রে জানা যায়- উপজেলায় ২১৫ হেক্টর জমিতে সুপারির বাগান রয়েছে। গাছের সংখ্যা প্রায় ৪০ হাজার ৪’শ টি। গাছ প্রতি গড়ে ফলন ৪’শ ৪০টি। প্রায় গাছে ৩ থেকে ৪ কাধি সুপারির ফলন ধরে। সর্বনিম্ন ৫০ থেকে ১৫০ আবার কোনো গাছে ৬ থেকে ৭শ সুপারি ধরে। লবণাক্ত এ উপজেলায় ভূমির অবস্থান উঁচু ও বিলান এবং নিচু ও বিলান জমির পরিমাণ বেশী। উপজেলার ১০টি ইউনিয়ন ও ১টি পৌরসভার মধ্যে হরিঢালী- কপিলমুনি- গদাইপুর ও রাড়ুলীতে সুপারি গাছের পরিমাণ বেশী। উৎপাদিত সুপারি বাণিজ্যিক শহর কপিলমুনি- আগড়ঘাটা- গদাইপুর ও বাঁকা বাজারে বেশি বেচা- বিক্রি চলে। চাঁদখালী ইউনিয়ন ও পৌরসভার আংশিক এলাকায় সুপারি গাছ রয়েছে। বর্তমানে সুপারির হাট-বাজারে প্রচুর পরিমাণ সুপারি বিক্রি হচ্ছে। বাগান মালিক ও ব্যবসায়ীরা প্রতিদিন হাট থেকে সুপারি সরবরাহ করছে। স্থানীয় ব্যবসায়ীরা বাজার থেকে পাইকারী সুপারি ক্রয় করে এলাকার বাইরে মোকাম গুলোতে বিক্রি করছে। তাছাড়া স্থানীয় কিছু ব্যবসায়ীরা সুপারি ক্রয় করে গুদামজাত করছে। যা পরে শুকিয়ে বা পানিতে মজিয়ে পরবর্তীতে বিক্রি করবেন। উপজেলার গদাইপুর বাজারের সুপারি ব্যবসায়ী জলিল মোল্লা জানান- এ বছর সুপারির ফলন খুব ভাল হয়েছে তবে আগের তুলনায় কম এবং বাজার মূল্য ভালো হলেও বেচা কেনা কম এতেও তিনি খুশি। স্থানীয় সুপারি ব্যবসায়ী আকরাম শেখ জানান- অন্য বছরের তুলনায় এ বছর বাজারে প্রচুর পরিমাণ সুপারি উঠেনি। তারা আরও জানান, স্থানীয় হাট-বাজার থেকে পাইকারী সুপারি কিনে তারা বড়দল- সোলাদানা- শান্তাসহ পাশ্ববর্তী হাট-বাজারের আড়ত গুলোতে সুপারি বিক্রয় করে। সুপারির হিসাব অঞ্চল ভিত্তিক হিসাবে ভিন্ন। এ এলাকায় এক কুড়ি -৫৫গোন্ডা- অর্থাৎ ২২০টি সুপারি।
উপজেলা কৃষি কর্মকর্তা কৃষিবিদ অসিম কুমার দাস জানান- সুপারি এ অঞ্চলের একটি অর্থকারী গুরুত্বপূর্ণ ফসল। তাছাড়াও এ এলাকার সুপারির মানও ভালো। তবে লম্বা সুপারি গাছ গুলো মরে যাওয়ায় অথবা কেঁটে ফেলায় নতুন করে সুপারির বাগান তেমন একটা গড়ে উঠছে না। তাই কৃষি অফিস থেকে নতুন করে সুপারি বাগান তৈরীর জন্য বাগান মালিক ও কৃষকদের উদ্বুদ্ধ করা হচ্ছে।

আপনার মতামত লিখুন

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল ও অন্যান্য তথ্য সঞ্চয় করে রাখুন

জনপ্রিয় সংবাদ

জেলা গণঅধিকার পরিষদ উদ্যোগে মহান স্বাধীনতা ও জাতীয় দিবস পালন।

পাইকগাছা উপজেলায় বিভিন্ন হাট-বাজারে জমে উঠেছে সুপারির বেচাকেনা।।

আপডেট সময় : 01:54:54 pm, Friday, 18 October 2024