Dhaka , Saturday, 2 May 2026
নিবন্ধন নাম্বারঃ ১১০, সিরিয়াল নাম্বারঃ ১৫৪, কোড নাম্বারঃ ৯২
শিরোনাম ::
নজরুল বিশ্ববিদ্যালয়ে নাট্যকলা বিভাগের আয়োজনে হুমায়ূন মেলা ১৪৩৩ সম্পন্ন নোয়াখালী সরকারি কলেজে শিক্ষক হেনস্তার প্রতিবাদে মানববন্ধন, পাল্টাপাল্টি স্লোগানে উত্তেজনা লালমনিরহাট ব্যাটালিয়নের সফল অভিযান: সীমান্তে ১২ কেজি গাঁজা ও বিপুল সিরাপ জব্দ দিনাজপুরে র‍্যাবের বড় মাদক উদ্ধার: ঘর তল্লাশি করে বিপুল পরিমাণ মদ ও ফেন্সিডিল জব্দ, গ্রেপ্তার ১ নরসিংদী রাস্তায় পড়ে থাকা এসএসসি পরীক্ষার ২৬৮ টি উত্তর পএ উদ্ধার গাইয়ার চর সরকারি প্রাথমিক বিদ্যালয়ে সুবিধাবঞ্চিত শিক্ষার্থীদের মাঝে শিক্ষাসামগ্রী বিতরণ। পাইকগাছায় লাইসেন্সবিহীন করাতকল ও বেকারিকে জরিমানা শরীয়তপুরে জেলেদের বকনা বাছুর বিতরণে অনিয়মের অভিযোগ, মানহীন বিতরণে ক্ষুব্ধ জেলেরা মাদকে জিরো টলারেন্স ঘোষিত আড়াইহাজারে মাদক নিয়ন্ত্রণে বড় বাধা পুলিশ ভবিষ্যতে মন্দিরের জন্য বরাদ্দ প্রদানে বিন্দুমাত্র অবহেলা করা হবে না,পুরোহিতদের সঙ্গে সাক্ষাতে ডেপুটি স্পিকার চট্টগ্রাম মা ও হাসপাতালে সন্তান সম্ভবা চিকিৎসকসহ কর্তব্যরত চিকিৎসকদের উপর রোগীর স্বজনদের হামলার ঘটনায় ড্যাব চট্টগ্রাম এর প্রতিবাদ চট্টগ্রামের জলাবদ্ধতা নিরসনে ১৯ সদস্যের সমন্বয় কমিটি গঠন রূপগঞ্জে মাদক ব্যবসায়ীদের হামলায় আহত মৎস্য খামারির মৃত্যু ৩৪৪ বোতল ফেনসিডিলসহ আটক: সারপুকুর ইউপি চেয়ারম্যানের ৫ বছরের জেল রামুতে বন্যহাতির আক্রমনে মা-মেয়ের মর্মান্তিক মৃত্যু র‍্যাব ৭’র অভিযান এক লাখ পিস ইয়াবাসহ ৩ মাদক কারবারি গ্রেফতার চট্টগ্রামের জলাবদ্ধতা নিরসনে সমন্বয় কমিটি করবে সরকার:- প্রতিমন্ত্রী মীর শাহে আলম প্রবাসীদের জন্য প্রথম অনলাইন গণশুনানি, সমস্যার তাৎক্ষণিক সমাধানের নির্দেশ দিলেন চট্টগ্রাম জেলা প্রশাসক সদরপুরে হত্যা চেষ্টা মামলায় বিতর্ক, আসামি তালিকা নিয়ে প্রশ্ন মাদক সেবনে বাধা দেওয়াকে কেন্দ্র রূপগঞ্জে মাদকসেবীদের হামলায় আহত বৃদ্ধের মৃত্যু কালবৈশাখীর তাণ্ডবে বিদ্যালয়ের চাল উড়ে গেল, পাঠদান নিয়ে অনিশ্চয়তা চাঁদাবাজির মামলায় সাবেক ইউপি সদস্যসহ ২ জন কারাগারে ভারতের বিদায়ী সহকারী হাইকমিশনার ডা. রাজীব রঞ্জনের সাথে চসিক মেয়র ডা. শাহাদাত হোসেনের সৌজন্য সাক্ষাৎ পাইকগাছায় রাতে দোকান খোলা রাখায় জরিমানা পাইকগাছায় জাতীয় পুষ্টি সপ্তাহের সমাপনী ও পুরস্কার বিতরণী অনুষ্ঠিত গাজীপুরে ৬৪ কেজি গাঁজা ও ১২ বোতল বিদেশি মদসহ দুই মাদক ব্যবসায়ী গ্রেফতার স্কুলছাত্রী অদিতা হত্যা: গৃহশিক্ষকের ফাঁসির আদেশ গণসচেতনতা বৃদ্ধি পেলে শব্দদূষণ প্রতিরোধ সম্ভব : বিভাগীয় কমিশনার নরসিংদী বৃষ্টির মধ্যে হাঁটু পানির নিচে সড়ক ঢালাই, এলাকাবাসীর ক্ষোভ শিট না আনায় ক্লাস থেকে বের করে দেয় শিক্ষক, প্যানিক অ্যাটাকে মেডিকেলে এক শিক্ষার্থী

পবিপ্রবি পরিবহনখাতে নানা অসঙ্গতি

  • Reporter Name
  • আপডেট সময় : 06:37:24 pm, Sunday, 27 November 2022
  • 161 বার পড়া হয়েছে

পবিপ্রবি পরিবহনখাতে নানা অসঙ্গতি

জান্নাতীন নাঈম জীবন/পবিপ্রবি প্রতিনিধি।।

নানা রকম অনিয়ম ও অভিযোগে জর্জরিত পটুয়াখালী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের পরিবহন শাখা। বিশেষ করে বাসে যাতায়াতের ক্ষেত্রে শিক্ষক ও শিক্ষার্থীদের অভিযোগ সবচেয়ে বেশী।

শিক্ষার্থীদের একটি বড় অংশের অভিযোগ বিশ্ববিদ্যালয়ের বাসে দায়িত্বপ্রাপ্ত কর্মচারীরা প্রায়ই বাহিরাগতদের বাসে উঠান। মাঝে মাঝে বহিরাগতদের ভিড়ে বাসে সিট পান না সাধারণ শিক্ষার্থীরা। এ নিয়ে অভিযোগ দেওয়া হলেও তাতে কর্ণপাত করেন না দায়িত্বপ্রাপ্ত কর্মচারীরা। তাছাড়া প্রায়শই অতিরিক্ত ভিড় থাকা স্বত্ত্বেও বাসে অনেক কর্মচারীদের নিয়ম বহির্ভূতভাবে মালামাল আনা নেওয়া করেন বলে অভিযোগ পাওয়া গেছে। মাঝে মাঝে বিশ্ববিদ্যালয়ের বিভিন্ন কর্মকর্তা-কর্মচারীদের আত্মীয়-স্বজনের বিবাহ সহ অন্যান্য অনুষ্ঠানাদিতে বিশ্ববিদ্যালয়ের পরিবহন ব্যবহার করতে দেখা যায়। তবে এ বিষয়ে প্রশ্ন করা হলে বেশীরভাগই অস্বীকার করেন পরিবহন শাখার কর্মচারীরা।

নাম প্রকাশে অনিচ্ছুক এক শিক্ষার্থী জানান, “বিশ্ববিদ্যালয়ের বাস সার্ভিস শিক্ষক ও শিক্ষার্থীদের জন্য হলেও তাতে প্রায়ই বহিরাগতদের জন্য আমাদের যাতায়াতে বিঘ্ন ঘটে। বিশেষ করে সকালের বাসে সমস্যাটি আরও প্রকটভাবে ধারন করে।”

এ বিষয়ে জানতে চাইলে পবিপ্রবির পরিবহন কর্মকর্তা মোঃ মেহেদী হাসান অভিযোগ সমূহ স্বীকার করে বলেন, “পরিবহনের এ ধরনের অভিযোগ আগেও পাওয়া গেছে এবং একই সাথে অভিযুক্তদের বিরুদ্ধে যথাযথ ব্যাবস্থা নেওয়া হয়েছে। সামনে এ ধরণের আরও অনিয়ম দেখলে শিক্ষার্থীরা যেন সরাসরি লিখিতভাবে জানায়”। এ সময় তিনি আরও বলেন, “শিক্ষার্থীরা হলো ক্যাম্পাসের প্রাণ, কোন কিছুতে শিক্ষার্থীদের অসুবিধা হবে তা কখনোই কাম্য নয়, পরিবহন শাখা সহ সকল জায়গার শৃঙ্খলা রক্ষার্থে শিক্ষার্থীসহ সকলকেই দায়িত্বশীলতার ভূমিকা রাখতে হবে।”

বিশ্ববিদ্যালয়ের ভাইস-চ্যান্সেলর প্রফেসর ড. স্বদেশ চন্দ্র সামন্তের সাথে যোগাযোগ করা হলে তিনি বলেন, “এ ধরণের কোন ঘটনা ঘটলে শিক্ষার্থীদের সরাসরি লিখিতভাবে ছবি সহকারে অভিযোগ জাননো উচিত এবং উপর্যুক্ত প্রমাণ পেলে যথাযথ ব্যাবস্থা নেওয়া হবে”।

কর্মকর্তা-কর্মচারীদের নিয়ম বহিঃর্ভূত গাড়ি ব্যাবহার প্রসঙ্গে তিনি বলেন, “এটা সম্পূর্ণ নিয়ম বহিঃর্ভূত এবং পরিবহন শাখার এ অনিয়মের সমাধানে আমি নিজে বর্তমানে এর তত্ত্বাবধানের দায়িত্ব নিয়েছি আশা করছি সামনে আমরা এ সমস্যা থেকে বেরিয়ে আসতে পারবো”।

তবে বিশ্ববিদ্যালয়ের পরিবহন কর্মকর্তা শিক্ষার্থীদের আনীত অভিযোগসমূহ স্বীকার করলেও এ সকল অভিযোগের বিষয়ে কিছুই জাননে না বলে বিবৃতি প্রদান করেন বিশ্ববিদ্যালয়ের রেজিস্ট্রার ড. কামরুল ইসলাম।

আপনার মতামত লিখুন

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল ও অন্যান্য তথ্য সঞ্চয় করে রাখুন

নজরুল বিশ্ববিদ্যালয়ে নাট্যকলা বিভাগের আয়োজনে হুমায়ূন মেলা ১৪৩৩ সম্পন্ন

পবিপ্রবি পরিবহনখাতে নানা অসঙ্গতি

আপডেট সময় : 06:37:24 pm, Sunday, 27 November 2022