
আমিরুল হক, নীলফামারী ।।
নীলফামারীতে ডোমারে মাইক্রোবাসের ধাক্কায় সায়মা আক্তার (৫) নামে এক শিশু নিহত হয়েছে।
বুধবার (১৯ জানুয়ারি) সকালে উপজেলার পাঙ্গা মটুকপুর ইউনিয়নের পাঙ্গা চৌপতি এলাকায় এই দুর্ঘটনাটি ঘটে। নিহত সায়মা আক্তার মেলা পাঙ্গা ফকিরপাড়া সবদের আলীর মেয়ে।
পুলিশ ও স্থানীয়রা জানায়,
নিহত শিশুটি পাঙ্গা চৌপতি এলাকায় রাস্তা পার হয়ে তার বাবার দোকানে যাওয়ার সময় দ্রুতগামি একটি মাইক্রোবাস (ঢাকা মেট্রো-চ ০২-১৯০২)তাকে ধাক্কা দিলে সে মাটিতে লুটিয়ে পরে।
এসময় স্থানীয়রা তাকে উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসা কর্মকর্তা শিশুটিকে মৃত্যু ঘোষণা করেন।
ডোমার থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সাইফুল ইসলাম দুর্ঘটনায় শিশু মৃত্যুর বিষয়টি নিশ্চিত করে বলেন, মাইক্রোবাসটিকে আটক করা হয়েছে। চালককে আটকের চেষ্টা চলছে।






























