Dhaka , Friday, 29 May 2026
নিবন্ধন নাম্বারঃ ১১০, সিরিয়াল নাম্বারঃ ১৫৪, কোড নাম্বারঃ ৯২
শিরোনাম ::
রূপগঞ্জে ৮সহস্রাধিক গার্মেন্টস কর্মী ও দুঃস্থ মানুষের মাঝে কোরবানির মাংস বিতরণ রূপগঞ্জে ৮সহস্রাধিক গার্মেন্টস কর্মী ও দুঃস্থ মানুষের মাঝে কোরবানির মাংস বিতরণ রেড মিট ঝুঁকি কমিয়ে স্বাস্থ্যকরভাবে খাবার পরামর্শ রূপগঞ্জে ঈদ উপহার সামগ্রী বিতরণ সৌদি আরবের সঙ্গে মিল রেখে লালমনিরহাটে একদিন আগেই পবিত্র ঈদুল আযহা উদযাপন টিকিটের টাকা নিয়ে উধাও বাস মালিকরা, নারায়ণগঞ্জে যাত্রীদের বিক্ষোভ জনদুর্ভোগে এগিয়ে এলেন ছাত্রদল নেতা নাছির, নিজ টাকায় সড়ক মেরামত রামগঞ্জের জ্যেষ্ঠ সাংবাদিকের ছবি ব্যবহার করে ফেসবুকে অপপ্রচার থানায় জিডি জঙ্গল সলিমপুরে ‘ইয়াসিন-ফারুক সাম্রাজ্য’! পাহাড়ের গুহায় অস্ত্র কারখানা, প্রশাসনের বিরুদ্ধে যুদ্ধের প্রস্তুতির অভিযোগ আসন্ন ঈদকে কেন্দ্র করে সীমান্তে কঠোর অবস্থানে ১৫ বিজিবি: ফুলবাড়ীতে মাদক স্পটে অভিযানে ৬০ বোতল ইস্কাপ সিরাপ জব্দ ‘হাটগুলোতে স্বস্তিদায়ক পরিবেশ নিশ্চিত করতে সরকার কাজ করছে’: প্রতিমন্ত্রী মীর শাহে আলম ঈদের জামাতের জন্য প্রস্তুত জমিয়তুল ফালাহ ময়দান: চসিক মেয়র ঈদের ছুটিতে একসঙ্গে ফিরছিলেন বাড়ি, এবার পাশাপাশি কবরে শায়িত তারা কালশী বস্তিতে ভয়াবহ আগুন: একদিন আগেও ছিল ঘর, আজ ফ্লাইওভারের নিচেই তাদের ঠিকানা সংসদ ভবনের দক্ষিণ প্লাজায় হবে ঈদুল আজহার জামাত রায়পুরায় দোকানে ঢুকে ব্যবসায়ীকে কুপিয়ে হত্যা নোয়াখালীতে নসিমন উল্টে ব্যবসায়ীর মৃত্যু মির্জাপুরে ট্রেনে কাটা পড়ে অজ্ঞাত পরিচয় এক যুবকের মৃত্যু হাজরাপুর ইউনিয়নে তরুণদের আস্থার প্রতীক চেয়ারম্যান প্রার্থী ইঞ্জিনিয়ার সাইমুম সিরাজ শোয়ার আগে যে কাজটি করতে ভোলেন না ক্যাটরিনা ইউরো জেতানো অধিনায়ককে ছাড়াই স্পেনের বিশ্বকাপ স্কোয়াড ঘোষণা আঘাত বা ক্ষত যখন ক্যানসারে রূপ নেয়, যেসব লক্ষণ অবহেলা করা যাবে না গাছের তাল পাড়তে নিষেধ করায় প্রতিবেশীর বর্বরোচিত হামলা, বৃদ্ধ গুরুতর আহত ৬ ঘন্টার মধ্যে কোরবানির বর্জ্য অপসারণের লক্ষ্য চসিকের, নগরজুড়ে তদারকিতে থাকবেন মেয়র ডা. শাহাদাত রূপগঞ্জে ফল ব্যবসায়ী হত্যার বিচারের দাবিতে এলাকাবাসীর মানববন্ধন ও বিক্ষোভ মিছিল পাইকগাছায় অপপ্রচারের প্রতিবাদে সংবাদ সম্মেলন; আইনগত ব্যবস্থার দাবি রাজনৈতিক দ্বন্দ্বে অপপ্রচারের প্রতিবাদে রূপগঞ্জে যুবদল নেতার সংবাদ সম্মেলন নদীর তীরে হাঁটতে গিয়ে পেলেন ২০ কেজির কোরাল মাছ পাইকগাছায় কোরবানির পশু জবাই ও চামড়া সংরক্ষণ বিষয়ক প্রশিক্ষণ অনুষ্ঠিত ঢাকা-৫ এর জলাবদ্ধতা নিরসনে এমপি কামাল হোসেন এর দ্রুত হস্তক্ষেপ চায় এলাকাবাসী

নারায়ণগঞ্জে ধর্ষণে ব্যর্থ হয়ে  গলা কেটে তরুণীকে হত্যা – প্রধান আসামি গ্রেফতার

  • Reporter Name
  • আপডেট সময় : 04:05:18 pm, Friday, 24 December 2021
  • 226 বার পড়া হয়েছে

নারায়ণগঞ্জে ধর্ষণে ব্যর্থ হয়ে  গলা কেটে তরুণীকে হত্যা - প্রধান আসামি গ্রেফতার

দৈনিক আজকের বাংলা ডেস্ক।।

নারায়ণগঞ্জে ধর্ষণে ব্যর্থ হয়ে  গলা কেটে তরুণীকে হত্যা ,প্রধান আসামি গ্রেফতার ।

হত্যা মামলার প্রধান আসামি গ্রেফতার

নারায়ণগঞ্জের সিদ্ধিরগঞ্জে ধর্ষণে ব্যর্থ হয়ে এক তরুণীকে গলা কেটে হত্যার ঘটনায় মামলার প্রধান আসামি শাহপরান রুবেলকে গ্রেফতার করেছে র‍্যাব।

গোপন সংবাদের ভিত্তিতে বৃহস্পতিবার রাতে নগরীর খানপুর এলাকায় অভিযান চালিয়ে তাকে গ্রেফতার করা হয়।আসামি শাহপরান রুবেল সদর উপজেলার সিদ্ধিরগঞ্জ থানাধীন আইলপাড়া এলাকার আবুল খায়েরের ছেলে।

শুক্রবার দুপুরে সিদ্ধিরগঞ্জে র‍্যাব-১১ এর সদর দপ্তরে সংবাদ সম্মেলনে এ তথ্য জানান অধিনায়ক (সিও) লেফটেনেন্ট কর্নেল তানভীর মাহমুদ পাশা।

তিনি জানান, আইলপাড়া এলাকার শফিকুল ইসলামের বাড়ির ভাড়াটিয়া ওই তরুণীকে প্রায় সময় উত্যক্ত করতো স্থানীয় বখাটে যুবক রুবেল।অভিভাবকদের কাছে বিয়ের প্রস্তাব দিয়ে ব্যর্থ হয়ে সে তাকে ধর্ষণের পরিকল্পনা করে।গত ১৪ ডিসেম্বর রাতে রুবেল ভুক্তভোগী ওই তরুণীর ঘরে ঢুকে জোরপূর্বক তাকে ধর্ষণের চেষ্টা করে।এক পর্যায়ে ওই তরুণী আত্মরক্ষার চেষ্টা করলে রুবেল তার পেটে ছুরিকাঘাত করে ও গলা কেটে হত্যার পর পালিয়ে যায়।

এ ঘটনায় নিহতের বাবা বাদি হয়ে রুবেলসহ অজ্ঞাতনামা দুই-তিনজনকে আসামি করে সিদ্ধিরগঞ্জ থানায় হত্যা মামলা দায়ের করেন। পরে থানা পুলিশের পাশাপাশি তদন্ত শুরু করে র‌্যাব।

ট্যাগ :

আপনার মতামত লিখুন

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল ও অন্যান্য তথ্য সঞ্চয় করে রাখুন

জনপ্রিয় সংবাদ

রূপগঞ্জে ৮সহস্রাধিক গার্মেন্টস কর্মী ও দুঃস্থ মানুষের মাঝে কোরবানির মাংস বিতরণ

নারায়ণগঞ্জে ধর্ষণে ব্যর্থ হয়ে  গলা কেটে তরুণীকে হত্যা – প্রধান আসামি গ্রেফতার

আপডেট সময় : 04:05:18 pm, Friday, 24 December 2021