Dhaka , Wednesday, 15 April 2026
নিবন্ধন নাম্বারঃ ১১০, সিরিয়াল নাম্বারঃ ১৫৪, কোড নাম্বারঃ ৯২
শিরোনাম ::
পহেলা বৈশাখে উৎসবে ভাসলো রায়পুর: বর্ণাঢ্য আয়োজনে ১৪৩৩-কে স্বাগত। কালীগঞ্জে র‍্যাবের ঝটিকা অভিযান: গোয়ালঘর থেকে মাদক উদ্ধার, গ্রেপ্তার ২ পাইকগাছায় নানা আয়োজনে বাংলা নববর্ষ উদযাপন প্রাথমিক বৃত্তি পরীক্ষার কেন্দ্র পরিদর্শন করেন : প্রতিমন্ত্রী আড়াইহাজারে মাদ্রাসার ঝুঁকিপূর্ণ বাউন্ডারি দেয়াল, আতঙ্কে শিক্ষার্থী ও পথচারী ঐতিহ্যের বর্ণিল আবহে পহেলা বৈশাখ: মঙ্গল শোভাযাত্রায় নবযাত্রার স্বপ্নে ঢাকাবাসী এই বিশ্ববিদ্যালয় আমার অন্তরের অত্যন্ত কাছের, কারন আমার বাবা-মা দুজনই এই বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী ছিলেন: নববর্ষে চবিতে মীর হেলাল শ্রীপুরে বাংলা নববর্ষ ১৪৩৩ উদযাপন অসাম্প্রদায়িক চেতনায় নতুন বছর সাজানোর আহ্বান ভূমি প্রতিমন্ত্রীর বর্ণিল আয়োজনে চট্টগ্রাম প্রেস ক্লাবে পহেলা বৈশাখ উদযাপন রঙে-ঐতিহ্যে বর্ণিল কুড়িগ্রামে আনন্দ-উচ্ছ্বাসে বাংলা নববর্ষ ১৪৩৩ উদযাপিত হাতীবান্ধা ও নাগেশ্বরী সীমান্তে লালমনিরহাট ব্যাটালিয়নের অভিযানে পৌনে ২ লাখ টাকার মালামাল জব্দ মধুপুরে বর্ণাঢ্য আয়োজনে পহেলা বৈশাখ উদযাপন রূপগঞ্জে বাংলা নববর্ষে বর্ণাঢ্য শোভাযাত্রা ও সাংস্কৃতিক অনুষ্ঠান রূপগঞ্জে ব্যবসায়ীর বাড়িতে দুর্ধর্ষ ডাকাতি আনন্দ উৎসবে বোয়ালী ইউনিয়নে পহেলা বৈশাখ উদযাপন সমাজে শান্তি ও সম্প্রীতি প্রতিষ্ঠায় ধর্মীয় মূল্যবোধের বিকল্প নেই:- পার্বত্য চট্টগ্রাম বিষয়ক মন্ত্রী মধ্যপ্রাচ্যে উত্তেজনা ও বৈশ্বিক শক্তির টানাপোড়েন—নতুন বিশ্বব্যবস্থার আলোচনা জোরদার বিশ্ব আবারও এক অনিশ্চিত মোড়ে—তৃতীয় বিশ্বযুদ্ধ কি কেবল সময়ের অপেক্ষা? রূপগঞ্জে পহেলা বৈশাখ উপলক্ষে বর্ণাঢ্য শোভাযাত্রা ও সাংস্কৃতিক অনুষ্ঠান ঐতিহাসিক আহসান মঞ্জিলে ডিএসসিসির বর্ণাঢ্য বর্ষবরণ: পরিচ্ছন্ন ও তিলোত্তমা ঢাকা গড়ার অঙ্গীকার নারায়ণগঞ্জে অবৈধ হকার উচ্ছেদ অভিযান রূপগঞ্জের দুর্ধর্ষ ডাকাতি, হাত পা বেধে স্বর্ণ ও টাকা লুট, জনমনে আতঙ্ক আমি ওয়াদা করেছিলাম রাঙ্গুনিয়ায় বালু ব্যবসা বন্ধ করে দেব:- হুমাম কাদের চৌধুরী এমপি  কুড়িগ্রাম সীমান্তে ২ যুবককে ধরে নিয়ে গেল বিএসএফ: ফিরিয়ে আনতে বিজিবির তোড়জোড় বর্ণিল আয়োজনে নববর্ষ বরণে প্রস্তুত ছায়ানট; রমনা বটমূলে আজ উৎসবের আমেজ পাইকগাছায় আইনশৃঙ্খলা কমিটির মাসিক সভা অনুষ্ঠিত আরসিসি বক্স কালভার্ট নির্মাণে ধীরগতি,খাল নয় যেন ময়লা আবর্জনার ভাগাড় নারায়ণগঞ্জে নকল টিকা কার্ডে প্রতারণা: এক নারীর কারাদণ্ড লালমনিরহাটে হাম-রুবেলার প্রাদুর্ভাব: সতর্কবস্থায় স্বাস্থ্য বিভাগ, ঝুঁকিতে শিশুরা

নাব্যতা সংকটে মোংলা বন্দরে ভিড়তে পারেনি দুই বিদেশী জাহাজ

  • Reporter Name
  • আপডেট সময় : 12:08:39 am, Wednesday, 6 October 2021
  • 298 বার পড়া হয়েছে

নাব্যতা সংকটে মোংলা বন্দরে ভিড়তে পারেনি দুই বিদেশী জাহাজ

মোঃ রুবেল খান,মোংলা প্রতিনিধি।।

নাব্যতা সংকটের কারনে মোংলা সমুদ্র বন্দরে ভিড়তে পারেনি দুই বিদেশী বাণিজ্যিক জাহাজ। পানামার পতাকাবাহী এমভি সি এস ফিউচার ও টুভালু পতাকাবাহী এমভি পাইনিয়র ড্রিম নামের জাহাজ দুটি চারদিন ধরে মোংলা বন্দরের বহিনোঙ্গরে নাব্যতা সংকটে আটকে থাকায় বন্দরে প্রবেশ করতে পারেনি। জাহাজ দুটি বন্দরে সময়মত প্রবেশ না করায় সংশ্লিষ্ট আমদানিকারক ও বন্দর ব্যবহারকারীদের মধ্যে মিশ্র প্রতিক্রিয়া দেখা গেছে। গতকাল ৩ অক্টোবর সোমবার জাহাজ দুটির স্থানীয় এজেন্ট পার্ক শিপিংয়ের মালিক হুমায়ুন কবির পাটোয়ারি ও এফ এম এস মেরিটাইমের খুলনার ব্যবস্থাপক মো. বিপ্লব জানান, আউটার বারে সাড়ে নয় মিটার জাহাজ প্রবেশে ড্রেজিং করা হয়েছে। তবে ওই জাহাজ দুটি সাড়ে নয় মিটারেরও কম। তারপরও বন্দরে প্রবেশ করতে পারছে না। তাহলে শত শত কোটি টাকা ব্যয়ে ড্রেজিং করে কী লাভ হলো? এখন মোটা অঙ্কের টাকা ক্ষতিপূরণ দিয়ে লাইটার পাঠিয়ে পণ্য খালাস করতে হবে।
মোংলা বন্দর কর্তৃপক্ষের হারবার মাস্টার কমান্ডার শেখ ফখর উদ্দিন বলেন, ড্রেজিং করার পর ওই জায়গায় আবার পলি পড়ে ভরাট হয়। এরপর বর্ষা মৌসুমে আরও খারাপ অবস্থার সৃষ্টি হয়েছে। গতকাল (৩ অক্টোবর) আউটার বারে ড্রেজিং করতে একটি হোপার ড্রেজার পাঠানো হয়েছে।
ক্ষতিপূরণ দিয়ে লাইটার পাঠিয়ে পণ্য খালাস করতে হবে। জাহাজ ঢুকতে না পারার বিষয়ে তিনি বলেন, এটা কোনও বড় সমস্যা না। ওখানে লাইটার দিয়ে কিছু পণ্য খালাস করে জাহাজ দুটি বন্দরে আনা হবে। গত ৩০ সেপ্টেম্বর মোংলা বন্দরের উদ্দেশ্যে ২৩ হাজার মেট্রিক টন ইউরিয়া সার নিয়ে নয় দশমিক তিন মিটারের পানামা পতাকাবাহী এমভি সি এস ফিউচার জাহাজ হিরণ পয়েন্টের পাইলট স্টেশনে নোঙর করে। এরপর ১ অক্টোবর ১১ হাজার মেট্রিক টন সিরামিক পণ্য নিয়ে আসে নয় দশমিক ২৫ মিটার গভীরতার টুভালু পতাকাবাহী আরেক বিদেশি জাহাজ এমভি পাইনিয়র ড্রিম। মোংলা বন্দরের প্রধান প্রকৌশলী (সিভিল ও হাইড্রোলিক) ও আউটার বার ড্রেজিংয়ের পিডি (প্রকল্প পরিচালক) মো. শওকত আলী বলেন, প্রায় ৭০০ কোটি টাকা ব্যয়ে ২০২০ সালের ডিসেম্বরে মোংলা বন্দরের আউটার বারে ড্রেজিং শেষ হয়। এখন সেখানে কিছুটা পলি পড়ে গভীরতা কমে যাওয়ায় সমস্যা সৃষ্টি হয়েছে। তবে হোপার ড্রেজার দিয়ে সেটা পুনরায় খননের চেষ্টা চলছে।

ট্যাগ :

আপনার মতামত লিখুন

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল ও অন্যান্য তথ্য সঞ্চয় করে রাখুন

জনপ্রিয় সংবাদ

পহেলা বৈশাখে উৎসবে ভাসলো রায়পুর: বর্ণাঢ্য আয়োজনে ১৪৩৩-কে স্বাগত।

নাব্যতা সংকটে মোংলা বন্দরে ভিড়তে পারেনি দুই বিদেশী জাহাজ

আপডেট সময় : 12:08:39 am, Wednesday, 6 October 2021