Dhaka , Thursday, 28 May 2026
নিবন্ধন নাম্বারঃ ১১০, সিরিয়াল নাম্বারঃ ১৫৪, কোড নাম্বারঃ ৯২
শিরোনাম ::
রেড মিট ঝুঁকি কমিয়ে স্বাস্থ্যকরভাবে খাবার পরামর্শ রূপগঞ্জে ঈদ উপহার সামগ্রী বিতরণ সৌদি আরবের সঙ্গে মিল রেখে লালমনিরহাটে একদিন আগেই পবিত্র ঈদুল আযহা উদযাপন টিকিটের টাকা নিয়ে উধাও বাস মালিকরা, নারায়ণগঞ্জে যাত্রীদের বিক্ষোভ জনদুর্ভোগে এগিয়ে এলেন ছাত্রদল নেতা নাছির, নিজ টাকায় সড়ক মেরামত রামগঞ্জের জ্যেষ্ঠ সাংবাদিকের ছবি ব্যবহার করে ফেসবুকে অপপ্রচার থানায় জিডি জঙ্গল সলিমপুরে ‘ইয়াসিন-ফারুক সাম্রাজ্য’! পাহাড়ের গুহায় অস্ত্র কারখানা, প্রশাসনের বিরুদ্ধে যুদ্ধের প্রস্তুতির অভিযোগ আসন্ন ঈদকে কেন্দ্র করে সীমান্তে কঠোর অবস্থানে ১৫ বিজিবি: ফুলবাড়ীতে মাদক স্পটে অভিযানে ৬০ বোতল ইস্কাপ সিরাপ জব্দ ‘হাটগুলোতে স্বস্তিদায়ক পরিবেশ নিশ্চিত করতে সরকার কাজ করছে’: প্রতিমন্ত্রী মীর শাহে আলম ঈদের জামাতের জন্য প্রস্তুত জমিয়তুল ফালাহ ময়দান: চসিক মেয়র ঈদের ছুটিতে একসঙ্গে ফিরছিলেন বাড়ি, এবার পাশাপাশি কবরে শায়িত তারা কালশী বস্তিতে ভয়াবহ আগুন: একদিন আগেও ছিল ঘর, আজ ফ্লাইওভারের নিচেই তাদের ঠিকানা সংসদ ভবনের দক্ষিণ প্লাজায় হবে ঈদুল আজহার জামাত রায়পুরায় দোকানে ঢুকে ব্যবসায়ীকে কুপিয়ে হত্যা নোয়াখালীতে নসিমন উল্টে ব্যবসায়ীর মৃত্যু মির্জাপুরে ট্রেনে কাটা পড়ে অজ্ঞাত পরিচয় এক যুবকের মৃত্যু হাজরাপুর ইউনিয়নে তরুণদের আস্থার প্রতীক চেয়ারম্যান প্রার্থী ইঞ্জিনিয়ার সাইমুম সিরাজ শোয়ার আগে যে কাজটি করতে ভোলেন না ক্যাটরিনা ইউরো জেতানো অধিনায়ককে ছাড়াই স্পেনের বিশ্বকাপ স্কোয়াড ঘোষণা আঘাত বা ক্ষত যখন ক্যানসারে রূপ নেয়, যেসব লক্ষণ অবহেলা করা যাবে না গাছের তাল পাড়তে নিষেধ করায় প্রতিবেশীর বর্বরোচিত হামলা, বৃদ্ধ গুরুতর আহত ৬ ঘন্টার মধ্যে কোরবানির বর্জ্য অপসারণের লক্ষ্য চসিকের, নগরজুড়ে তদারকিতে থাকবেন মেয়র ডা. শাহাদাত রূপগঞ্জে ফল ব্যবসায়ী হত্যার বিচারের দাবিতে এলাকাবাসীর মানববন্ধন ও বিক্ষোভ মিছিল পাইকগাছায় অপপ্রচারের প্রতিবাদে সংবাদ সম্মেলন; আইনগত ব্যবস্থার দাবি রাজনৈতিক দ্বন্দ্বে অপপ্রচারের প্রতিবাদে রূপগঞ্জে যুবদল নেতার সংবাদ সম্মেলন নদীর তীরে হাঁটতে গিয়ে পেলেন ২০ কেজির কোরাল মাছ পাইকগাছায় কোরবানির পশু জবাই ও চামড়া সংরক্ষণ বিষয়ক প্রশিক্ষণ অনুষ্ঠিত ঢাকা-৫ এর জলাবদ্ধতা নিরসনে এমপি কামাল হোসেন এর দ্রুত হস্তক্ষেপ চায় এলাকাবাসী আধুনিকতার চাপে অস্তিত্ব সংকটে কামার শিল্প আমি মোদির বড় ভক্ত: ট্রাম্প

নাগরপুরে ভিক্ষুকের বাড়ি দখলের পায়তারা

  • Reporter Name
  • আপডেট সময় : 04:18:04 pm, Tuesday, 27 July 2021
  • 216 বার পড়া হয়েছে

নাগরপুরে ভিক্ষুকের বাড়ি দখলের পায়তারা

নাগরপুর(টাঙ্গাইল) প্রতিনিধি ।।

টাঙ্গাইলের নাগরপুরে মুজিবর রহমান নামের এক প্রতিবন্ধী ভিক্ষুকের বাড়ি স্থানীয় প্রভাবশালীরা দখলের অপচেষ্টায় লিপ্ত রয়েছে বলে অভিযোগ উঠেছে। ভুক্তভোগী ভিক্ষুক মজিবর রহমান উপজেলার গয়হাটা ইউনিয়নের রসুলপুর বনগ্রামের মৃত সোহরাব আলীর পুত্র। প্রতিকার চেয়ে উপজেলা নির্বাহী অফিসারের কার্যালয়ে লিখিত অভিযোগ করেছেন প্রতিবন্ধী ভিক্ষুক মজিবর রহমান।

অভিযোগ সুত্রে জানা যায়, পঙ্গু ভিক্ষুক মজিবর রহমান হাট বাজারে ভিক্ষাবৃত্তি করে পরিজন নিয়ে কোন রকমে দিনাতিপাত করে আসছেন। রসুলপুর বনগ্রাম মৌজায় ৫২ নং দাগে ৩১ শতাংশ ভূমি তার শশুর কর্তৃক প্রাপ্ত হন। এর পর ঘর বাড়ি উত্তোলন করে প্রায় ৫০ বছর ধরে নির্বিবাদে ভোগ দখল করে আসছেন। সর্ব শেষ জরিপে উক্ত ভূমি সরকারি খাষ খতিয়ান ভুক্ত হয়। ওই ভূমিতে মজিবর রহমান বসত ভিটা নির্মাণ করে বসবাস করা অবস্থায় অতি গোপনে স্থানীয় প্রভাবশালী আ: জলিল মিয়া ও পতিজান বেগম বন্দোবস্ত নেয়। এর পর থেকেই তারা ভিক্ষুক মজিবরকে অনবরত হুমকি দিয়ে আসছে।

ভিক্ষুক মজিবর বলেন, আমার জন্ম এই বাড়িতেই, আমি একজন ভূমিহীন এবং প্রতিবন্ধি। পরিবারের সদস্য নিয়ে এ বাড়িতে প্রায় ৫০ বছর যাবৎ বসবাস করছি। জীবিকার প্রয়োজনে বিভিন্ন হাটে হাটে ঘুরে বেড়াই এই সুযোগে আ. জলিল ও পতিজান বেগম সংশ্লিষ্ট কর্মকর্তাদের মিথ্যা তথ্য দিয়ে লিজ গ্রহণ করেছে। লিজ বাতিলের জন্য টাঙ্গাইলের জেলা প্রশাসক বরাবর পৃথক দুটি আবেদন করেছেন ভিক্ষুক মজিবর।
প্রতিবেশী তারাভানু , আঃ মতিন ও রফিক মিয়া জানান, আমাদের জন্মের আগে থেকেই ভিক্ষুক মজিবর এখানে বসবাস করছেন। কি ভাবে আ. জলিল ও পতিজান বন্দোবস্ত পেল তা আমাদেন বোধগম্য না।
এ ব্যাপারে লিজ গ্রহিতা জলিলের সাথে তার সেলফোনে যোগাযোগের চেষ্টা করেও তাকে পাওয়া যায়নি। অপর লিজ গ্রহিতা পতিজানের সেলফোনে যোগাযোগ করলে তার ছেলে হুমকির বিষয়টি অস্বীকার করে বলেন, সরকার লিজ দিছে আমরা নিছি। যে ভাবে পারছি সে ভাবেই নিছি।
এ প্রসঙ্গে জানতে চাইলে উপজেলা নির্বাহী অফিসার সিফাত-ই-জাহান বলেন, অভিযোগের সুষ্ঠতদন্ত সাপেক্ষে প্রয়োজনীয় ব্যবস্থা নেয়া হবে।

ট্যাগ :

আপনার মতামত লিখুন

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল ও অন্যান্য তথ্য সঞ্চয় করে রাখুন

জনপ্রিয় সংবাদ

রেড মিট ঝুঁকি কমিয়ে স্বাস্থ্যকরভাবে খাবার পরামর্শ

নাগরপুরে ভিক্ষুকের বাড়ি দখলের পায়তারা

আপডেট সময় : 04:18:04 pm, Tuesday, 27 July 2021