Dhaka , Thursday, 5 November 2026
নিবন্ধন নাম্বারঃ ১১০, সিরিয়াল নাম্বারঃ ১৫৪, কোড নাম্বারঃ ৯২
শিরোনাম ::
জামিনের পর ‘অশালীন ভাষায়’ দুই শব্দের পোস্ট পরীমনির রোনালদোকে বিশেষ সংবর্ধনা দেবে পর্তুগিজ ফুটবল ফেডারেশন কপ-৩১ সম্মেলনে যোগ দিতে তুরস্ক যাচ্ছেন ছাত্রদল নেতা আবু হাসান নাহিয়ান ৪ দেশের জন্য হরমুজের দরজা খুলে দিল ইরান বিনা জামানতে ২০ লাখ টাকার ঋণ কর্মসূচি নিয়ে সতর্ক করল বাংলাদেশ ব্যাংক পাইকগাছায় ‘নতুন কুঁড়ি স্পোর্টস (সিজন-২)’ উদ্বোধন এনসিপিকে কড়া বার্তা সামান্তা শারমিনের নেত্রকোণায় ডিএনসির মাদকবিরোধী অভিযান: ২০ লাখ টাকার ফেনসিডিলসহ আটক ১ অক্টোবরজুড়ে পাইকগাছা থানা পুলিশের অভিযান: ৪৪ মাদক কারবারি গ্রেপ্তার, উদ্ধার ইয়াবা-গাঁজা মোংলা থেকে উত্তরাঞ্চল পর্যন্ত শিল্পায়নে অবকাঠামো গড়বে সরকার: প্রধানমন্ত্রী জ্যাঙ্গুর সেঞ্চুরিতে ঘুরে দাঁড়িয়ে প্রথম দিন শেষে ওয়েস্ট ইন্ডিজের ২৩৫ সাবেক ধর্ম উপদেষ্টা ড. খালিদ হোসেনের সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করলেন কক্সবাজারের সাহিত্য ও গবেষণা পরিষদের নেতারা রূপগঞ্জে ঢাকা বাইপাস সড়কের আন্ডারপাস ও জেব্রা ক্রসিংয়ের দাবিতে মানববন্ধন ও অবরোধ মধুপুরে ‘নতুন কুঁড়ি স্পোর্টস’ সিজন-২-এর উদ্বোধন ফেনীর মহিপাল থেকে পরিত্যক্ত অবস্থায় অস্ত্র উদ্ধার করেছে এসআরবি-৭, চট্টগ্রাম শ্রীপুরে এমপি মনোয়ার হোসেন খানের দিনব্যাপী নানা কর্মসূচি পালিত মধুপুরে পুলিশের পৃথক দুই অভিযানে ১৪৩ লিটার চোলাইমদ ও ৯০ লিটার উপকরণ উদ্ধার,গ্রেফতার- ৪ মধুপুরে মাদ্রাসার হেফজখানায় ১১ বছরের ছাত্রের হাত কাটা, রহস্য নিয়ে উদ্বেগ! কালিয়াকৈরে অঙ্গীভূত আনসারের সমাপনী কুচকাওয়াজ, পেশাদারিত্বের আহ্বান মহাপরিচালকের দীঘিনালায় মহিলা মাদ্রাসার ১০ বছর পূর্তি উদ্‌যাপন ২৩ নভেম্বর, থাকছে পুনর্মিলনী ও হাফেজাদের সংবর্ধনা হাম উপসর্গে আরও ৩ শিশুর মৃত্যু, মোট ১২৭২ প্রতিদিন জনভোগান্তি: পরিত্যক্ত সুইমিংপুল ঘীরে বিষাক্ত হচ্ছে জীবনানন্দ দাশ স্টেডিয়ামের আশপাশের পরিবেশ সকালের ধাক্কা সামলে সিলেট টেস্টে ওয়েস্ট ইন্ডিজের লড়াই তাসকিন-হাসানের ইনসুইংয়ে শুরুতেই চাপে ওয়েস্ট ইন্ডিজ কোলকাতায় কয়লার বিস্ফোরণে ছাদ ভেদ করে মহিলার মাথায় পাথর, স্তব্ধ বোনজেমারি ওসিপি রোহিঙ্গা পরিচয়ের অভিযোগে ফায়সালের ভুয়া এনআইডি-পাসপোর্ট, রাঙ্গুনিয়ায় আটক মাদক সেবনের দায়ে রূপগঞ্জ উপজেলা স্বেচ্ছাসেবক দলের সদস্য সচিব আলী আহম্মেদকে ১৫ দিনের কারাদণ্ড ও বহিষ্কার কুড়িগ্রামে ১১৭০ ইয়াবাসহ তিনজন গ্রেপ্তার, একজনের বিরুদ্ধে ২০টি মাদক মামলা ‘এই পৃথিবীর জন্য বড্ড নরম মনের মানুষ আমি’: মেঘনা আলম পাইকগাছায় নাশকতা, জুয়াসহ বিভিন্ন মামলায় আটক- ১৪

নরসিংদীর পাঁচদোনা মোড়ে ঘন্টার পর ঘন্টা যানজট।।

  • Reporter Name
  • আপডেট সময় : 09:07:15 am, Sunday, 6 October 2024
  • 332 বার পড়া হয়েছে

নরসিংদীর পাঁচদোনা মোড়ে ঘন্টার পর ঘন্টা যানজট।।

অরবিন্দ রায়

স্টাফ রিপোর্টার।।

নরসিংদীর পাঁচদোনা মোড়ে জন দুর্ভোগের স্বীকার হচ্ছে বাসযাএী ও পথচারীরা। নরসিংদীর পাঁচদোনা মোড় দিয়ে  প্রতিদিন প্রায় লাখো মানুষ চলাচল করে। সকাল থেকে গভীর রাত পর্যন্ত পাঁচদোনা মোড় মানুষের পদচারনায় মুখরিত থাকে। প্রায় প্রতিদিন পাঁচদোনা মোড়ে ঘন্টার পর ঘন্টা  যানজট লেগেই থাকে।

এিমুখী পাঁচদোনা মহাসড়কে নেই কোন জেব্রাক্রসিং সিগনাল কিংবা যানবাহন চলাচলের নূন্যতম কোন ব্যবস্হা চোখে পড়ে না। ভোরের সূর্য উঠার সাথে সাথে পাঁচদোনা মোড় দিয়ে স্কুল- কলেজের ছাএ ছাএী- বিভিন্ন মিল ফ্যক্টরীর শ্রমিক সহ নানা শ্রেণির  পেশার মানুষ চলাচল করে।  প্রতিদিন শত শত ছাএ ছাএী পাঁচদোনা মোড় পাড়ি দিয়ে স্কুলে যাতায়াত করে। পাঁচদোনা মোড় দিয়ে চলাচল কারী মানুষের একটি দাবি মোড়ে ওভারব্রিজ নির্মাণ করা হোক।

পাঁচদোনা স্যার কৃষ্ণ গোবিন্দ গুপ্ত স্কল এন্ড কলেজের  বিদ্যালয়ের শত শত ছাএ ছাএী প্রতিদিন পাঁচদোনা মোড় পাড়ি দিয়ে স্কুলে আসে। অভিভাবকেরা  প্রতিদিন  সন্তানের মতো শিক্ষার্থীদের নিয়ে চিন্তায় থাকে । অভিভাবক ও  শিক্ষার্থীরা  পাঁচদোনা মোড় দিয়ে মানুষের নিরাপদ যাতায়াতের জন্য ওভারব্রিজ নির্মানের দাবি জানায়।

শিক্ষক আনোয়ার হোসেন জানান-
পাঁচদোনা এিমুখী মোড় পাড়ি দিয়ে প্রতিদিন শত শত ছাএ ছাএী স্কুলে যাতায়াত করে। স্কুলে পাঠিয়ে ও অভিভাবকরা  চিন্তায় থাকে তাই অভিভাবক হিসেবে আমি ও চিন্তায় থাকি।
৯ ম শ্রেণির শিক্ষার্থী জাকারিয়া জানান- ঢাকা – সিলেট মহাসড়ক  সব সময় ব্যস্ত থাকে। স্কুলে যাবার সময় রাস্তা পারাপার হতে ভয় লাগে।

দেশের সবচেয়ে বড় কাপড়ের পাইকারি বাজার নরসিংদীর বাবুর হাট। প্রতি বৃহস্পতিবার- শুক্রবার- শনিবার দেশের বিভিন্ন স্হান থেকে পাঁচদোনা মোড় দিয়ে  বাস, ট্রাক ও মানুষ চলাচল করে। শিল্প  এলাকা- পাঁচদোনা  অর্থনৈতিক অঞ্চল
হবার কারনে যে কোন শহরের তুলনায় বেপরোয়া যানচলাচল পথচারীদের ভয়ের কারন হয়ে দেখা দিয়েছে।

পাঁচদোনা ওভারব্রীজের অভাবে প্রায়ই সৃষ্টি হয় অনাকাঙ্ক্ষিত যানজট। দক্ষিণ দিকে রাজধানী ঢাকা থেকে  ঢাকা-সিলেট মহাসড়ক- যা গাউছিয়া-শেখেরচর হয়ে নরসিংদীর পাঁচদোনা মোড়ে এসে মিলিত হয়েছে৷ অপরদিকে উত্তরদিকে ঢাকা থেকে আসা বিকল্প মহাসড়ক যা মহাখালী- গাজীপুরের- টঙ্গী ও ঘোড়াশাল হয়ে পাঁচদোনা মোড়ে এসে মিলিত হয়েছে৷ 
পূর্ব দিক থেকে ভৈরব ও ভেলানগর হয়ে প্রবেশ করেছে এই পাঁচদোনা মোড়ে। তিনদিক থেকে আসা মহাসড়ক ও  পাঁচদোনা – ডাঙ্গা দিয়ে  অর্থনৈতিক অঞ্চলের রাস্তা   একইস্থানে মিলিত হওয়ায় স্থানটি সড়ক এি মোহনায়  পরিণত হয়েছে পাঁচদোনার মোড়৷

এছাড়াও একই মোড় থেকে পশ্চিম দিকে আঞ্চলিক সড়ক পলাশের ডাংগাতেও প্রবেশ করেছে৷ পাঁচদোনা  মহাসড়কের  বড় মোহনা খুব অল্প জায়গাতেই দেখা যায়৷ 
দৈনন্দিন লাখো মানুষের পায়ে হাঁটার জন্য যেমন পর্যাপ্ত ফুটপাথ নেই- তেমনি নেই কোন ওভারব্রীজও! অথচ এই সড়ক মোহনার পূর্ব থেকে পশ্চিম কিংবা উত্তর থেকে দক্ষিণের পথে যেতে জীবনকে ঝুঁকি নিয়ে মানুষ  মহাসড়ককে আড়াআড়িভাবে পাড়ি দিতে হয়৷ 

শিশু ও বৃদ্ধ বয়সীদের জন্য এই সড়ক মোহনা যেন মৃত্যুপুরী! এত কোলাহলপূর্ণ স্থানটিতে নিয়ন্ত্রণহীন যানচলাচল ঘটে যেতে পাড়ে  বড় কোন দুর্ঘটনা। পাঁচদোনা মোড়ে ট্রাফিক পুলিশ থাকলেও চাহিদার তুলনায় কম। অভিজ্ঞমহল মনে করছেন জরুরি ভিত্তিতে পাঁচদোনা মোড়ে ওভারব্রিজ নির্মাণ করা প্রয়োজন।

আপনার মতামত লিখুন

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল ও অন্যান্য তথ্য সঞ্চয় করে রাখুন

জনপ্রিয় সংবাদ

জামিনের পর ‘অশালীন ভাষায়’ দুই শব্দের পোস্ট পরীমনির

নরসিংদীর পাঁচদোনা মোড়ে ঘন্টার পর ঘন্টা যানজট।।

আপডেট সময় : 09:07:15 am, Sunday, 6 October 2024