Dhaka , Sunday, 19 April 2026
নিবন্ধন নাম্বারঃ ১১০, সিরিয়াল নাম্বারঃ ১৫৪, কোড নাম্বারঃ ৯২
শিরোনাম ::
ফতুল্লায় গোসলঘর নির্মাণ উদ্বোধন ও বৃক্ষ বিতরণ ঝালকাঠিতে ট্রেইনি রিক্রুট কনস্টেবল (টিআরসি) নিয়োগের প্রথম দিনের কার্যক্রম সম্পন্ন রাজাপুরে ঘর মেরামতের সময় টিনের চালা থেকে পা ফসকে পড়ে কাঠমিস্ত্রীর মৃত্যু পাইকগাছায় ‘উদয়ী-মধুরাজ’ বাজপাখি উদ্ধার; চলছে চিকিৎসা লক্ষ্মীপুরে ধানক্ষেত থেকে ইট ভাটা শ্রমিকের মুখ বাধাঁ লাশ উদ্ধার মির্জাপুরে নবনির্বাচিত এমপিকে মুক্তিযোদ্ধাদের সংবর্ধনা “যোগ্যদের স্বীকৃতি দিতে পেরে গর্বিত”:- মেয়র ডা. শাহাদাত হোসেন লালমনিরহাটের মহেন্দ্রনগরে নিখোঁজের পর পুকুরে ভাসছিল বৃদ্ধের নিথর দেহ ঝালকাঠিতে খাল খনন কর্মসূচির উদ্বোধন করলেন এমপি ইলেন ভুট্টো নলছিটিতে সেলাই মেশিন, খেলাধুলার সামগ্রী ও বাদ্যযন্ত্র বিতরণ নোয়াখালীতে গণভোটের রায় বাস্তবায়নের দাবিতে ১১ দলীয় ঐক্যজোটের বিক্ষোভ মিছিল ও সমাবেশ অনুষ্ঠিত  সরাইলে নুরু আলী হত্যাকান্ডে জড়িতদের গ্রেফতারের দাবিতে মানববন্ধন  নোয়াখালীতে শিক্ষকের বিরুদ্ধে ষড়যন্ত্রমূলক মামলা প্রত্যাহারের দাবিতে মানববন্ধন নোয়াখালীতে প্রাইভেট কারের ধাক্কায় পথচারী নারী নিহত কাউখালী উপজেলা প্রশাসনের সমন্বিত পরিচ্ছন্নতা অভিযান বাংলাদেশি শ্রমিকের ঘামে টিকছে পর্তুগালের কৃষি ; খরা-শ্রমিক সংকট মোকাবেলায় প্রযুক্তি নির্ভরতা বৃদ্ধি পার্কের লেকে গোসল করতে নেমে দুই ভাইয়ের মর্মান্তিক মৃত্যু স্থানীয় সন্ত্রাসীদের হামলায় চবি’র তিন শিক্ষার্থী আহত;গ্রেফতার ১ মধুপুরে ঢাকা বিভাগীয় স্কাউট অ্যাডভেঞ্চার ক্যাম্প শুরু দল-মতের ঊর্ধ্বে থেকে দেশ গঠনে যুবসমাজকে সম্পৃক্ত করার আহ্বান যুব ও ক্রীড়া প্রতিমন্ত্রীর হিলিতে তেল নিতে গিয়ে সাংবাদিকসহ ৩ জন অসুস্থ আড়াইহাজরে বসতবাড়িতে ডাকাতি, নগদ টাকা ও স্বর্ণালংকার লুটে নিয়েছে হজযাত্রী সেবা কাজকর্ম মনিটরিংয়ে গভীর রাতে হজক্যাম্পে : ধর্মমন্ত্রী শাজাহানপুর-এ শিশুকে ধর্ষণের অভিযোগ, অভিযুক্ত বৃদ্ধের বিরুদ্ধে মামলা এই সংসদ জনগণের সংসদ,সম্মানিত ভোটারদের প্রতি আমারও দায়বদ্ধতা রয়েছে :ডেপুটি স্পিকার পাইকগাছায় হাম-রুবেলা ভ্যাকসিন প্রশিক্ষণ কর্মশালা অনুষ্ঠিত রূপগঞ্জে এতিম শিক্ষার্থীদের সঙ্গে সময় টেলিভিশনের প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন প্রবীণ সাংবাদিকদের অবসর ভাতা বাস্তবায়নে কাজ করছে সরকার: তথ্য ও সম্প্রচার মন্ত্রী বর্তমানে অপতথ্য ও গুজব মহামারি আকার ধারণ করেছে: ফারুক ওয়াসিফ বাংলাদেশকে ‘রেইনবো নেশন’ হিসেবে গড়ে তোলার প্রতিচ্ছবি যেন এই সাংগ্রাই উৎসব:- প্রতিমন্ত্রী ব্যারিস্টার মীর হেলাল

নদী মরে সরু খাল, নৌযান চলাচলে ব্যাঘাত দখল ও দূষণে নাব্যতা হারাচ্ছে বালুনদী

  • Reporter Name
  • আপডেট সময় : 12:19:54 pm, Thursday, 3 June 2021
  • 864 বার পড়া হয়েছে

রূপগঞ্জ প্রতিনিধি

ঢাকা রাজধানীর কাছ দিয়েই বয়ে গেছে বালুনদী। উত্তর-প‚র্ব এলাকা দিয়ে প্রবাহিত একটি নদী, বর্ষা মৌসুমে বালু নদী শীতলক্ষ্যা ও তুরাগের পানি বহন করে। সরকারি পৃষ্ঠপোষকতা এবং অভ্যন্তরীণ নৌ-পরিবহন কর্তৃপক্ষের সময়োচিত নদী ড্রেজিং প্রকল্প বাস্তবায়নের অভাবে বালু নদীটি বর্তমানে মরা নদীতে ও সরু খালে পরিণত হয়েছে।

খরস্রোতা এই নদীটিতে বর্ষা ব্যথিত সারা বছরই পানিশ‚ন্যতা বিরাজ করছে। নদীতে পানি কম থাকায় দু’দিন ধরে বালুবাহী জাহাজ আটকে নদীর গতিপথ বন্ধ হয়ে যাচ্ছে। পণ্যসামগ্রী ও নিত্যপ্রয়োজনীয় মালামাল পরিবহনে বাধার সৃষ্টি হচ্ছে। কাচামাল পঁেচ যাওয়ার উপক্রম হয়েছে। মায়ের দোয়া জাহাজের কর্মচারী আজিম খান বলেন, নদীতে পানি কম। বড় জাহাজ আটকে যাওয়ায় এবং সারি সারি জাহাজগুলো নোঙ্গও করায় নদী পথে যাতায়াত একেবারেই বন্ধ হয়ে গেছে। কোনো নৌযান বাহনই এখন চলতে পারছে না।

জোয়ার আসলে যদি পানি বাড়ে তবে জাহাজগুলো ভাসলে নদীপথ আবার স্বাভাবিক হবে। মোবারক মিয়া। ইছাপুরা থেকে কাচামাল নিয়ে বালুনদী পথে যাত্রা করেন মাদারটেকের উদ্দেশ্যে। তার মালবাহী ট্রলারও নব্যতা সঙ্কটে আটকে আছে। তিনি বলেন, এখন জোয়ারই ভরসা। দ্রæত নদীতে ড্রেজিং না করলে এ অবস্থা সহজে সারবে না।

শুধু তাই নয়, এ নদীর শাখা-প্রশাখাগুলো উৎসে পানির সঙ্কট, দখল, দ‚ষণ ও নাব্যতা সঙ্কটে ভুগছে। দ‚ষণের কারণে পচা গন্ধে পরিবেশ হুমকির মুখে। এতে মৎস্যসম্পদ নষ্ট হয়ে গেছে। জানা যায়, বালু নদীর উৎসমুখ শ্রীপুর উপজেলার মার্টা ইউনিয়নের প্রহলাদপুর মৌজায় সৃতী ও পারুলী নদী মিলিত হয়েছে। এই মিলিত ধারা বালু নাম নিয়ে গাজীপুর ও ঢাকার মধ্যে দিয়ে রূপগঞ্জ হয়ে ডেমরার শীতলক্ষ্যা নদীতে মিলিত হয়েছে। পুবাইলে অপর গুরুত্বপ‚র্ণ উপনদী চেলাই ও টঙ্গীতে টঙ্গীরখালে মিলিত হয়েছে। বালু নদীর দৈর্ঘ্য ৬০ কিলোমিটার ও প্রশস্থ ১০০ মিটার। এই নদীর গতিপথে দু’টি পানির লেভেল পরিমাপক স্টেশন একটি পুবাইল ও অন্যটি ডেমরায় এবং একটি প্রবাহ পরিমাপক স্টেশন আছে ডেমরায়। ৫৪ স্থানে দখল, ২৩ স্থানে দ‚ষণ, তিন স্থানে ডুবোচর, তিন স্থানে প্রায় ২৫০০ মিটার ভাঙন ও ৩০টি ব্রিজ আছে। প্রায় ৪০টি খাল ও ছোট-বড় মিলিয়ে সাতটি বিলের নদীর সাথে সরাসরি সংযোগ রয়েছে।
এএনডি ট্রাউজার ফ্যাক্টরির বর্জ্য আবর্জনার স্ত‚প ও ময়লার পাইপ সরাসরি নদীতে ফেলছে। টঙ্গী সার্কেলে বাবু গার্মেন্ট, আজমেরি গার্মেন্ট, নীলা কেমিক্যাল ফ্যাক্টরি, এলইডি স্টার ফ্যাক্টরির বর্জ্যও সরাসরি বালু নদীতে ফেলা হচ্ছে। কোনাে প্রকার ইটিপি প্লান ছাড়াই এসব প্রতিষ্ঠান নদী দ‚ষণ করছে। রূপগঞ্জ ইউনিয়নের পর্শি এলাকায় ক্রাউন সিমেন্ট ফ্যাক্টরি বর্জ্য ও ময়লার স্ত‚প বালু নদীতে ফেলা হচ্ছে। বালু নদীর দুই পাড়ে বসবাসরত স্থানীয় জনগণও বর্জ্য ও ময়লার স্ত‚প সরাসরি ফেলছে। এ ধরনের অভিযোগের শেষ নেই।
নদী রক্ষা কমিশন সুত্রে জানা যায়, বালু নদীর শুষ্ক মৌসুমের প্রবাহ ৬০ ঘনমিটার ও বর্ষা মৌসুমে ৭৪৪ ঘনমিটার। এর গভীরতা রূপগঞ্জ ও ডেমড়া পয়েন্টে ৫.৮৫ মিটার থেকে ৯.৬৩ মিটার। এর অববাহিকা প্রায় ৭২২ বর্গকিলোমিটারের চেয়েও অধিক। এই নদীর গতিপথে দুইটি পানির লেভেল পরিমাপক ষ্টেশন একটি পুবাইল ও অন্যটি ডেমরায় এবং একটি প্রবাহ পরিমাপক স্টেশন আছে ডেমরায়। ৫৪ স্থানে দখল, ২৩ স্থানে দ‚ষণ, ৩ স্থানে ডুবোচর, ৩স্থানে প্রায় ২৫০০ মিটার ভাঙন ও ৩০টি ব্রিজ আছে। প্রায় ৪০টি খাল ও ছোট-বড় মিলিয়ে ৭টি বিলের নদীর সরাসরি সংযোগ রয়েছে।
লেখক, কলামিস্ট, গবেষক লায়ন মীর আব্দুল আলীম বলেন, এক সময় মানুষ নদীর পানি সংগ্রহ করে রান্নার কাজের ব্যবহার করত। এমনকি নদীর পানি পান করতেন। আজ সেই নদীর পানি পঁচা দুর্গন্ধে বিষ হয়ে উঠেছে। বর্তমানে নদীগুলো দখল ও দ‚ষণের কবলে পড়ছে। নদী রক্ষায় আগে আমাদের সকলকে সচেতন হতে হবে।
রূপগঞ্জ উপজেলা সহকারী কমিশনার ভূমি আফিফা খান বলেন, বালু নদী রক্ষা করা সবার দায়িত্ব। আগে থেকেই দখলদারদের নদী দখল মুক্ত করার জন্য বলা হয়েছে। তা না হলে তাদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হবে। আর যারা নদী দ‚ষণ করছেন, তারাও নদী দ‚ষণ থেকে বিরত থাকুন, তাদের বিরুদ্ধেও কঠোর ব্যবস্থা নেয়া হবে।

ট্যাগ :

আপনার মতামত লিখুন

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল ও অন্যান্য তথ্য সঞ্চয় করে রাখুন

জনপ্রিয় সংবাদ

ফতুল্লায় গোসলঘর নির্মাণ উদ্বোধন ও বৃক্ষ বিতরণ

নদী মরে সরু খাল, নৌযান চলাচলে ব্যাঘাত দখল ও দূষণে নাব্যতা হারাচ্ছে বালুনদী

আপডেট সময় : 12:19:54 pm, Thursday, 3 June 2021