Dhaka , Wednesday, 29 July 2026
নিবন্ধন নাম্বারঃ ১১০, সিরিয়াল নাম্বারঃ ১৫৪, কোড নাম্বারঃ ৯২
শিরোনাম ::
নোয়াখালীতে নতুন গ্যাস কূপের খনন শুরু, মিলতে পারে দৈনিক ৭ মিলিয়ন ঘনফুট গ্যাস মধুপুরে ৫ গ্রাম হেরোইনসহ ব্যবসায়ী গ্রেফতার রূপগঞ্জে চার কেজি গাঁজাসহ মাদক ব্যবসায়ী গ্রেফতার মাদারীপুরে “ক্যাশলেস” ক্যাম্পেইন এর শুভ উদ্বোধন মাদারীপুরে ঋণের চাপ সহ্য করতে না পেরে যুবকের আত্মহত্যা কাউখালীতে একই এলাকায় পরপর তিন চুরি, আতঙ্কে এলাকাবাসী রামু ফতেখাঁরকুলের দুই মাদক কারবারি নাইক্ষ্যংছড়ির চাকঢালায় ২০ হাজার ইয়াবা নিয়ে আটক : সিএনজি জব্দ ঈদগাঁওয়ের সংঘবদ্ধ ছিনতাই মামলার প্রধান দুই আসামি গ্রেফতার করেছে পুলিশ আচার্য প্রফুল্ল চন্দ্র রায়ের জন্মবার্ষিকী উদযাপনে পাইকগাছা প্রশাসনের প্রস্তুতি পাইকগাছায় হাসপাতাল কর্মকর্তার নয়া উদ্যোগ, চালু হলো জুতাবিহীন চলাচল নেত্রকোণার দুর্গাপুরে ভারতীয় মাদক ও বিপুল পরিমান ব্লেড সহ আটক ০২ মেয়ের মৃত্যুর শোক কাটল না, তিন মাস পর ভোলায় পুলিশ কনস্টেবলের ঝুলন্ত মরদেহ উদ্ধার রামুর খুনিয়াপালংয়ে র‌্যাবের অভিযান: ৩ দেশীয় বন্দুক ও ৩ ধারালো অস্ত্র উদ্ধার অধ্যাপক পদে পদায়ন পেলেন ডা. মো. বেলায়েত হোসেন ঢালী বাঘ রক্ষা করা আমাদের জন্য একটি চ্যালেঞ্জ মাদারীপুরে মানব পাচার প্রতিরোধ ও মনিটরিং সেল এর শুভ উদ্বোধন নেত্রকোণার দুর্গাপুরে নানা আয়োজনে কমরেড মণি সিংহের ১২৫তম জন্মবার্ষিকী পালিত পাইকগাছায় আইনশৃঙ্খলা কমিটির মাসিক সভা অনুষ্ঠিত ডাকাতির প্রস্তুতিকালে ওয়ারেন্ট ভুক্ত আসামি গ্রেফতার। মানুষের সেবা করার জন্য বিএনপি ক্ষমতায় আসছে-এমপি খোকন তালুকদার সেনাবাহিনী প্রধানের সঙ্গে নবনিযুক্ত নৌবাহিনী প্রধানের সৌজন্য সাক্ষাৎ কাউখালীতে জমিজমা ও পূর্ব শত্রুতার জেরে সংঘর্ষ, আহত ৮ র‍্যাব-৯ ও পরিবেশ অধিদপ্তরের যৌথ অভিযানে সিলেটের শাহপরাণে শব্দদূষণ বিধিমালা ও পরিবেশ সংরক্ষণ আইন লঙ্ঘনের দায়ে ১০টি গাড়ির মালিককে জরিমানা রূপগঞ্জে দাফনের আড়াই বছর পর মালয়েশিয়া প্রবাসীর লাশ উত্তোলন রূপগঞ্জে মাদক ব্যবসা ও সেবনের অভিযোগে ১২ যুবককে বিভিন্ন মেয়াদে বিনাশ্রম কারাদণ্ড বিলাসপুরে আবারও ককটেল বিস্ফোরণ, প্রবাসীর বাড়ির সেপটিক ট্যাংক বিধ্বস্ত মাধবদীতে দুই কোটি টাকার কারেন্ট জাল জব্দ, ৩ জনকে জরিমানা মধুপুরে টেকী নাগবাড়ী রোডের মীরবাড়ী এলাকায় রাস্তার উদ্বোধন নেত্রকোণার দুর্গাপুরে নানা আয়োজনে কমরেড মণি সিংহের ১২৫তম জন্মবার্ষিকী পালিত চলন্ত স্ক্র্যাপবাহী লরিতে আগুন, এক ঘণ্টা যানজট ঢাকা-চট্টগ্রাম মহাসড়কে

নতুন বছরে ইবি শিক্ষার্থীদের ভাবনা ও প্রত্যাশা

  • Reporter Name
  • আপডেট সময় : 10:35:46 pm, Wednesday, 31 December 2025
  • 156 বার পড়া হয়েছে

মো: মোসাদ্দেক হোসেন, ইবি প্রতিনিধি:

ইসলামী বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসে ২৭ ডিসেম্বর, ২০২৫ থেকে শীতকালীন ছুটি জনিত কারণে সকল একাডেমিক কার্যক্রম বন্ধ হয়েছে; এর পরিণয়ে সকল শিক্ষার্থী বাড়িমুখী হয়ে পড়ে। যার ফলশ্রুতিতে ধূ-ধূ ফাঁকা অনুভূতির প্রতিচ্ছবি হয়ে উঠেছে এই ক্যাম্পাস, কনকনে শৈত্য প্রবাহে কোলাহল শূন্য হয়ে পড়েছে জিয়া মোড়, ডায়না চত্বর, ঝাল চত্বর সহ এই শিক্ষাঙ্গনের বিভিন্ন উল্লেখযোগ্য প্রাঙ্গণ; ঝরে পড়ছে ক্যাম্পাসের বিভিন্ন জায়গার প্রবীণ আকাশচুম্বি সকল গাছের পাতা, হলের করিডোরে পায়ের শব্দ নেই, লাইব্রেরিতে বইয়ের পাতা ওল্টানোর আওয়াজ নেই, শাহ আজিজুর রহমান হলের পেছনের বা মেইন গেটের সামনের মেসপাড়ার যে জায়গাগুলো সবসময় শিক্ষার্থীদের আনাগোনায় মুখরিত থাকতো সেখানে এখন শুধুই নির্জনতা আর ধূসর শীতল কুয়াশার হাতছানি। কিন্তু তারপরও পরিবার আর মায়ের উষ্ণ ভালবাসার ছোঁয়া উপেক্ষা করে কেউ কেউ রয়ে গেছেন এই ফাঁকা, নিস্তব্ধ আর নির্জন শীতল ক্যাম্পাসে—কেউ বাস্তবতার কঠিন চাপে, কেউ দূরের বাড়ি যাওয়ার সামর্থ্য নেই বলে, আবার কেউ পড়াশোনা-চাকরির প্রস্তুতির জন্য। এই কনকনে শীতে তারা কী ভাবছেন নতুন বছর ২০২৬ নিয়ে? শুনুন তাদের কথা।

আইন বিভাগের ২০২২-২৩ সেশনের শিক্ষার্থী সোহানুর রহমান নতুন বছরকে আত্মসমালোচনা, দায়িত্বশীলতা ও পরিবর্তনের বছর হওয়ার প্রত্যাশা ব্যক্ত করে বলেন, ইসলামী বিশ্ববিদ্যালয়ের ৪৭ বছরের পথচলায় অর্জনের পাশাপাশি রয়েছে অনিশ্চয়তা ও অসম্পূর্ণতার গল্প। নতুন বর্ষে পা রাখতে যাচ্ছি—এ এক স্বতন্ত্র পরিচয়ের প্রতিষ্ঠান, যা শুধু শিক্ষাপ্রতিষ্ঠান নয়, বরং ইতিহাস-সংগ্রাম-গৌরবের সাক্ষী।গুচ্ছভুক্ত হওয়ার পর ২০২০–২১ শিক্ষাবর্ষ থেকে শিক্ষার্থী বৈচিত্র্য বেড়েছে। দেশের বিভিন্ন প্রান্তের শিক্ষার্থীরা এসে শিক্ষা-সংস্কৃতি-চিন্তার পরিসর বিস্তৃত করেছে। এ বৈচিত্র্য যদি সঠিকভাবে ধারণ করা যায়, বিশ্ববিদ্যালয় আরও সমৃদ্ধ হবে।
কিন্তু বিশ্বমানের জ্ঞানচর্চার কেন্দ্র হিসেবে আমরা এখনো ভিন্নমতের সহাবস্থান নিশ্চিত করতে পারিনি। সাম্প্রতিক সাংস্কৃতিক অনুষ্ঠানকে ঘিরে মতাদর্শিক সংঘর্ষ সংকীর্ণ মানসিকতার প্রতিফলন। নতুন বছরে প্রথম প্রত্যাশা—ভিন্নমতকে শ্রদ্ধার সংস্কৃতি গড়ে তোলা।
অবকাঠামোর সংকটও গুরুতর। অধিকাংশ শিক্ষার্থী ক্যাম্পাসের বাইরে থাকায় সহশিক্ষা ও সাংস্কৃতিক কার্যক্রম ব্যাহত হয়। ছাত্রীদের জন্য আরও হল এবং মেসে নিরাপত্তা-ভাড়া নিয়ন্ত্রণে তদারকি কমিটি জরুরি।শিক্ষার মান বাড়াতে গবেষণা উৎসাহিত করা, শিক্ষক-শিক্ষার্থী সম্পর্ক জোরদার করা দরকার। এক্সট্রা কারিকুলার কার্যক্রম, আন্তর্জাতিক সংযোগ ও স্কলারশিপ সহায়তা বাড়াতে হবে। AI যুগে পূর্ণাঙ্গ ডিজিটাল স্টুডেন্ট সার্ভিস চালু করা এখন অপরিহার্য।
২০২৬-এর নববর্ষে এসব প্রত্যাশা অলীক নয়—এগুলো সময়ের দাবি।

ইলেকট্রিক্যাল এন্ড ইলেক্ট্রনিক ইঞ্জিনিয়ারিং বিভাগের ২০২৩-২৪ সেশনের শিক্ষার্থী সুনভির নিশান বলেন, “২০২৬ হোক ইসলামী বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদের স্বপ্ন, আশা ও নতুন উদ্যমের বছর। আমরা চাই ক্যাম্পাস হোক আরও শিক্ষার্থী-বান্ধব, শান্তিপূর্ণ, আধুনিক ও গবেষণামুখী। নতুন বছরে জ্ঞান, নৈতিকতা ও মানবিক মূল্যবোধে আমরা আরও সমৃদ্ধ হবো এই অঙ্গীকারেই এগিয়ে যাক আমাদের বিশ্ববিদ্যালয়। শুভ নববর্ষ ২০২৬ I”

ফলিত খাদ্য এবং পুষ্টি প্রযুক্তি বিভাগের একই সেশনের শিক্ষার্থী মেহেদী হাসান আরব, বিশ্ববিদ্যালয়কে ভাবনার স্বাধীন ভূমি হিসেবে উল্লেখ করে বলেন, ” নতুন বছর ভবিষ্যৎ ঘোষণা করে না, ভবিষ্যৎ গড়ার দায় আমাদের হাতে তুলে দেয়।
ইংরেজি নববর্ষ ২০২৬ সেই দায় নিয়েই ইসলামী বিশ্ববিদ্যালয়ের প্রাঙ্গণে এসে দাঁড়িয়েছে।
বিশ্ববিদ্যালয় কেবল জ্ঞান বিতরণ করে না, চিন্তার শৃঙ্খল ভাঙে।
এখানে প্রশ্ন করাই প্রথম সাহস, সংশয়ই বুদ্ধিবৃত্তিক সততা।
আমরা চাই এমন শিক্ষা, যা সিলেবাসের সীমা ছাড়িয়ে দৃষ্টিভঙ্গি গড়ে তোলে।
যেখানে ডিগ্রি নয়, গভীরতা মানুষের মূল্য নির্ধারণ করে।”

আইন ও ভূমি প্রশাসন বিভাগের ২০২৩-২৪ সেশনের শিক্ষার্থী দিপু চন্দ্র রায় বলেন, ইংরেজি নববর্ষ ২০২৬ আমার কাছে নতুন স্বপ্ন, নতুন সম্ভাবনা আর ইতিবাচক পরিবর্তনের প্রতীক হয়ে উঠুক। এই বছরে আমি চাই নিজের ব্যক্তিগত জীবনকে আরও শৃঙ্খলিত ও লক্ষ্যভিত্তিক করতে। পড়াশোনায় আরও মনোযোগী হয়ে নিজের দক্ষতা, জ্ঞান ও যোগ্যতা বাড়াতে চাই। পারিবারিক জীবনে শান্তি, ভালোবাসা ও একতার বন্ধন আরও দৃঢ় হোক এটাই আমার প্রত্যাশা। সমাজের দিকে তাকালে চাই আমরা যেন আরও মানবিক হই এবং অন্যের সুখ–দুঃখে পাশে দাঁড়াই। দেশ হিসাবে আমরা যেন শিক্ষা, স্বাস্থ্য, ন্যায়বিচার ও উন্নয়নের ক্ষেত্রে এগিয়ে যাই এবং দুর্নীতি, সহিংসতা ও বিভাজনের মতো নেতিবাচক বিষয়গুলো থেকে দূরে থাকতে পারি।এটাই আমার বড় স্বপ্ন। পাশাপাশি চাই বিশ্ব যেন যুদ্ধ, সঙ্কট ও ঘৃণা থেকে মুক্ত হয়ে শান্তি ও সহাবস্থানের পথে এগিয়ে যায়।দেশ ও জাতির কল্যাণে কাজ করে দেশকে এগিয়ে নিয়ে যেতে চাই। সর্বোপরি, ২০২৬ সাল হোক সবার জন্য সুস্থতা, সফলতা, নিরাপত্তা ও সুখের বছর এই আমার আন্তরিক আশা ও প্রত্যাশা

ডেভেলপমেন্ট স্টাডিজ বিভাগের, ২০২১-২২ সেশনের শিক্ষার্থী শ্রাবণী আক্তার বলেন,
২০২৫-এর শেষ পাতা ঝরে পড়তেই আমরা পা রেখেছি ২০২৬-এর নতুন ভোরে। ইসলামী বিশ্ববিদ্যালয়ের সবুজ চত্বরে কুয়াশার মধ্যে উঠে আসা প্রথম সূর্য যেন নতুন সম্ভাবনার বার্তা বয়ে এনেছে।
একজন শিক্ষার্থী হিসেবে নববর্ষ আমার কাছে কেবল উৎসব নয়, বরং অতীতের হিসাব মেলানো এবং ভবিষ্যতের পথরেখা আঁকার সুযোগ। ২০২৬-এ আমার প্রধান চাওয়া—গবেষণামুখী ও দক্ষতাভিত্তিক শিক্ষা ব্যবস্থা, যাতে আমরা সনদের পেছনে না ছুটে প্রকৃত জ্ঞানে সমৃদ্ধ হই এবং বিশ্বমঞ্চের জন্য নিজেকে প্রস্তুত করি।
তরুণ প্রজন্ম হিসেবে আমাদের অঙ্গীকার হোক—সহনশীলতা, স্বেচ্ছাসেবী মনোভাব এবং প্রযুক্তির কল্যাণকর ব্যবহার। পৃথিবী হোক যুদ্ধমুক্ত, জলবায়ু সচেতনতা বাড়ুক, দেশ সবুজে ভরে উঠুক।পুরনো ভুল থেকে শিক্ষা নিয়ে আশার আলোয় এগিয়ে যাই। ইসলামী বিশ্ববিদ্যালয়ের সকল শিক্ষার্থী ও দেশবাসীকে জানাই ইংরেজি নববর্ষের প্রাণঢালা শুভেচ্ছা, শুভ নববর্ষ ২০২৬।

একই বিভাগের ২০২২-২৩ সেশনের শিক্ষার্থী সৃষ্টি পাল বলেন,
নতুন বছর মানেই আমার কাছে সবকিছু একটু অন্যরকম বা নতুন করে চিন্তা করা। যদিও সবসময় নতুন করে ভাবা সম্ভব হয়না। কিন্তু যখন একটা বছর শেষ হয়ে আবার একটা নতুন বছর শুরু হয়, তখন মনে হয় গত বছরের ভুল, হতাশাগুলোকে পিছনে ফেলে সামনের দিকে এগিয়ে যাই। একজন শিক্ষার্থী হিসেবে প্রথমেই চাই নতুন বছরের সাথে সাথে পড়াশোনাটা আরও ভালোভাবে গুছিয়ে করার, রেজাল্ট এর মান উন্নত করার, কিছু নতুন স্কিল ডেভেলপমেন্ট করার এবং সবচেয়ে গুরুত্বপূর্ণ সময়ের সঠিক ব্যবহার করার কারন আমার মতো অনেক শিক্ষার্থীরই প্রোক্রাস্টিনেশনের সমস্যা রয়েছে বলে আমি মনে করি। সবমিলিয়ে আমার কাছে নতুন বছর মানে নিজেকে আরেকটু বেশি গুছিয়ে পরিপাটি করা, দায়িত্বশীল হওয়া এবংপরিশ্রমী হওয়া।

ফলিত খাদ্য ও পুষ্টি প্রযুক্তি বিভাগের ২০২৩-২৪ সেশনের আরেক নারী শিক্ষার্থী বলেন, “স্বপ্ন বড় হতে পারে, কিন্তু শিক্ষা দুর্বল হলে ভবিষ্যৎ দাঁড়ায় না।নববর্ষ ২০২৬-এ একজন শিক্ষার্থী হিসেবে এটিই আমাদের সবচেয়ে গভীর উপলব্ধ।
বিশ্ববিদ্যালয়ের কাছে আমাদের প্রত্যাশা কোনো জটিল বা অসম্ভব কিছু নয়। আমরা চাই শুধু কয়েকটি মৌলিক বিষয়:
নিয়মিত ও সময়োচিত ক্লাস, যাতে জ্ঞানার্জন অবিচ্ছিন্ন থাকে।মানসম্মত শিক্ষা এবং ন্যায্য, স্বচ্ছ মূল্যায়ন ব্যবস্থা।
শিক্ষক-শিক্ষার্থীর মধ্যে পারস্পরিক শ্রদ্ধা ও উন্মুক্ত যোগাযোগ।সেশনজটমুক্ত কার্যক্রম এবং দক্ষতা-ভিত্তিক শিক্ষা, যা আমাদের বিশ্বমঞ্চের জন্য প্রস্তুত করবে।
এই সাধারণ দাবিগুলো পূরণ হলে নতুন বছর আমাদের জন্য সত্যিই সার্থক হবে। আমরা তখনই স্বপ্ন দেখতে পারব বড় করে, যখন শিক্ষার ভিত মজবুত হবে।
ইসলামী বিশ্ববিদ্যালয়ের সকল শিক্ষক-শিক্ষার্থী ও কর্তৃপক্ষের প্রতি আহ্বান—আসুন ২০২৬-কে শিক্ষার মানোন্নয়নের বছর করি, শুভ নববর্ষ ২০২৬!”

উল্লেখ্য, রবিবারে (৫ জানুয়ারি ২০২৬)শীতকালীন ছুটি শেষ করে পরদিন সোমবার (৬ জানুয়ারি) থেকে নতুন বছরের সকল একাডেমিক কার্যক্রম চালু করবে এ বিশ্ববিদ্যালয়।

আপনার মতামত লিখুন

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল ও অন্যান্য তথ্য সঞ্চয় করে রাখুন

জনপ্রিয় সংবাদ

নোয়াখালীতে নতুন গ্যাস কূপের খনন শুরু, মিলতে পারে দৈনিক ৭ মিলিয়ন ঘনফুট গ্যাস

নতুন বছরে ইবি শিক্ষার্থীদের ভাবনা ও প্রত্যাশা

আপডেট সময় : 10:35:46 pm, Wednesday, 31 December 2025