Dhaka , Wednesday, 29 April 2026
নিবন্ধন নাম্বারঃ ১১০, সিরিয়াল নাম্বারঃ ১৫৪, কোড নাম্বারঃ ৯২
শিরোনাম ::
কক্সবাজারে ডিএসকে’র উদ্যোগে যুবদের দক্ষতা উন্নয়ন বিষয়ক সম্মেলন অনুষ্ঠিত নরসিংদী পারিবারিক কলহের জেরে ছুরিকাঘাতে স্ত্রীকে হত্যার অভিযোগ কালীগঞ্জে উপজেলা চেয়ারম্যানের বন্ধ কক্ষ থেকে সরকারি সম্পদ উধাও: তোলপাড় রূপগঞ্জে স্কুল ফিডিং প্রকল্পে নিম্নমানের বাসি দুর্গন্ধযুক্ত খাবার পরিবেশনে অনিয়মের অভিযোগ \ শিক্ষার্থীরা স্বাস্থ্য ঝুঁকিতে লালমনিরহাট ও কুড়িগ্রামে ১৫ বিজিবির সাঁড়াশি অভিযান: সাড়ে ৪ লাখ টাকার মাদক ও মালামাল জব্দ মধুপুরে আইনশৃঙ্খলা কমিটির সভা অনুষ্ঠিত মাইক বাজিয়ে আ.লীগের স্লোগান, সেই যুবক আটক কালীগঞ্জে র‍্যাবের জালে ৩ মাদক কারবারি: ঘর তল্লাশি করে ৬১১ বোতল মাদক উদ্ধার রূপগঞ্জে ডাচ বাংলা এজেন্ট ব্যাংকিংয়ের গ্রাহকদের সচেতনতা বৃদ্ধির লক্ষ্যে গ্রাহক সমাবেশ অনুষ্ঠিত পাইকগাছায় জাতীয় পুষ্টি সপ্তাহের ৫ম দিন পালিত রূপগঞ্জে অবৈধ গ্যাস সংযোগ বিচ্ছিন্ন করণ অভিযান নাইক্ষ্যংছড়িতে ইয়াবা নিয়ে সিএনজি চালক জান্নাত উল্লাহ সাঈদ আটক : গাড়ি জব্দ লক্ষ্মীপুরে সুপেয় পানির তীব্র সংকট, গভীর নলকূপেও উঠছে না পানি খাগড়াছড়িতে প্রতিদিনের বাংলাদেশ পত্রিকার সাংবাদিকের ওপর হামলা পুলিশের ভুলভ্রান্তি নিয়ে সংবাদ প্রকাশিত হলে সেটি আমি নেগেটিভলি দেখিনা কখনো: সিএমপি কমিশনার হাসান মোঃ শতকত আলী ব্র্যাক কৃত্রিম প্রজনন এন্টারপ্রাইজ এর আয়োজনে বাছুর প্রদর্শনী প্রতিযোগিতা পাইকগাছায় আর্সেনিক ঝুঁকি নিরসন প্রকল্পের ফেজ-আউট সভা অনুষ্ঠিত লালমনিরহাটে খুদে বিজ্ঞানীদের উদ্ভাবনী মেলা: স্মার্ট বাংলাদেশ গড়ার প্রত্যয় চরভদ্রাসনে প্রাথমিক বিদ্যালয় গোল্ডকাপ- ফুটবল টুর্নামেন্টের উপজেলা পর্যায়ের ফাইনাল অনুষ্ঠিত। ফরিদপুরে চরভদ্রাসনে পদ্মা নদীতে জেলের বড়শিতে ধরা ধরা পড়লো- বিশাল কুমির। আদিতমারীতে র‍্যাবের অভিযান: বসতবাড়ির উঠান থেকে মাদকসহ কারবারি গ্রেপ্তার মধুপুরের শালবন পুনরুদ্ধারে মতবিনিময় সভা অনুষ্ঠিত ঢাবিসাসের সাংবাদিকদের ওপর হামলার প্রতিবাদে নজরুল বিশ্ববিদ্যালয়ে মানববন্ধন নোয়াখালীতে ডেঙ্গু প্রতিরোধে খাল পরিস্কার কর্মসূচি নোয়াখালীতে দুই ভাটাকে ৪ লাখ টাকা জরিমানা লালমনিরহাটের মাদক মামলার সাজাপ্রাপ্ত ফেরারি আসামি গ্রেফতার: গাজীপুরে র‍্যাবের ঝটিকা অভিযান রামগঞ্জে নবাগত ইউ এন ওর সাথে সাংবাদিকদের মতবিনিময় অনুষ্ঠিত “এই শহর আমাদের—জনসচেতনতা ছাড়া জলাবদ্ধতা নিরসন সম্ভব নয়”: চসিক মেয়র ডা. শাহাদাত হোসেন মাইক বাজিয়ে আ.লীগের স্লোগান, পুলিশ দেখে পালালো যুবক পরীক্ষার হলে দুর্ঘটনা, রক্তাক্ত হয়েও লিখল উত্তর পত্র

নওরীনের রহস্যজনক মৃত্যুতে বিচার বিভাগীয় তদন্তের দাবি শিক্ষার্থীদের।।

  • Reporter Name
  • আপডেট সময় : 01:04:01 pm, Wednesday, 16 August 2023
  • 261 বার পড়া হয়েছে

নওরীনের রহস্যজনক মৃত্যুতে বিচার বিভাগীয় তদন্তের দাবি শিক্ষার্থীদের।।

ইবি প্রতিনিধি।।

ছাদ থেকে পড়ে ইসলামী বিশ্ববিদ্যালয়ের (ইবি) ল’এন্ড ল্যান্ড ম্যানেজমেন্ট বিভাগের শিক্ষার্থী নওরীন নুসরাত স্নিগ্ধার মৃত্যুর ঘটনায় সুষ্ঠু তদন্ত ও বিচারের দাবিতে পুনরায় মানববন্ধন করেছেন বিশ্ববিদ্যালয়ের সাধারণ শিক্ষার্থীরা। মানববন্ধনে সুষ্ঠু তদন্তে বিচার বিভাগীয় তদন্তের জোর দাবি জানান তারা।

বুধবার (১৬ আগস্ট) দুপুর ১২ টায় বিশ্ববিদ্যালয়ের প্রধান ফটক সম্মুখে অবস্থিত ‘মৃত্যুঞ্জয়ী মুজিব’ ম্যুরালের সামনে ‘বন্ধন-৩২’ (২০১৭-১৮ শিক্ষাবর্ষ) ব্যাচের ব্যানারে এই মানববন্ধন করা হয়।

মানববন্ধনে নওরীনের মৃত্যুকে আত্মহত্যা নয়, বরং পরিকল্পিত হত্যা বলে দাবি করেন শিক্ষার্থীরা। নওরীন কি ছাদ থেকে পড়ে গেলো, নাকি ফেলে দেওয়া হলো? এমন প্রশ্ন উত্থাপন করে তার মৃত্যুর সুষ্ঠু তদন্ত সাপেক্ষে দোষীদের বিচারের জোর দাবি তোলা হয়। এক্ষেত্রে ঘটনার সুষ্ঠু তদন্তে বিচার বিভাগীয় তদন্তের দাবি জানান তারা।

শিক্ষার্থীরা বলেন, ‘ বিয়ের পরই শ্বশুর বাড়ির লোকেরা তাকে পড়াশোনা না করে দ্রুত বাচ্চা নেওয়ার জন্য চাপ দিচ্ছিলো। তাকে তার বাবা মা থেকে বিচ্ছিন্ন করা হয়েছিল। এবং একটি কক্ষে তালাবদ্ধ করে রাখা হতো। যেদিন সে মারা যায় সেদিন তার বাবা মা তার স্বামীকে ফোন দিয়ে তার বাসায় মেয়ের কাছে যেতে চাইলে তাদেরকে বলা হয় ৬ টার পর আসতে। তার আগে আসলে নাকি বাসায় ঢোকা যাবে না। ঠিক তখনই তার মৃত্যু হয়। এটা আসলে কিসের ইঙ্গিত করে? সে কি আসলে ছাদ থেকে পড়ে গেলো, নাকি তাকে ফেলে দেওয়া হয়েছে। এদিকে মৃত্যুর পর তার পরিবার সংশ্লিষ্ট থানায় যোগাযোগ করলেও পুলিশ এখনও পর্যন্ত কোনো মামলা নেয়নি। আমরা চাই তার মৃত্যুর সুষ্ঠু তদন্ত করা তোক। আমরা আমাদের বন্ধু হত্যার বিচার চাই।’

এছাড়া তার পরিবারকে আইনি সুরক্ষা প্রদানের দাবি জানান শিক্ষার্থীরা। এসময় তাদেরকে দাবির পক্ষে বিভিন্ন স্লোগান সম্বলিত প্ল্যাকার্ড ও ফেস্টুন প্রদর্শন করতে দেখা যায়।

এসময় শাপলা ফোরামের সাধারণ সম্পাদক অধ্যাপক ড. মাহবুবর রহমান ও ল’এন্ড ল্যান্ড ম্যানেজমেন্ট বিভাগের সভাপতি সহকারী অধ্যাপক সাহিদা আখতার ও ‘বন্ধন ৩২’ ব্যাচের শিক্ষার্থীরাসহ বিভিন্ন সামাজিক ও সাংস্কিতিক সংগঠনের সদস্যরা উপস্থিত ছিলেন।

মানববন্ধনে ল’এন্ড ল্যান্ড ম্যানেজমেন্ট
বিভাগের সভাপতি সাহিদা আখতার বলেন, ‘নওরীনের মৃত্যুর পর তার পরিবার সংশ্লিষ্ট থানায় যোগাযোগ করলে এখন পর্যন্ত কোন মামলা নেওয়া হয়নি। কোন আত্নহত্যার ঘটনা ঘটলে পুলিশ বাদী হয়ে থানায় একটি অপমৃত্যু মামলা হয়ে থাকে, কিন্তু এখনও পর্যন্ত সেটার তদন্ত কাজ শুরু হয়নি। তার শ্বশুর বাড়ির লোকজন বলছে, নওরীন ৬ তলা থেকে লাফ দিয়ে আত্নহত্যা করেছে। যদি সে ৬ তলা থেকে লাফ দিয়ে আত্নহত্যা করেও থাকে, তাহলে যে কক্ষটিতে তার বসবাস ছিল সে কক্ষটি কেন পুলিশ সিলগালা করলো না? তারা কেন তার কক্ষ থেকে কোন আলামত সংগ্রহ করলো না? এগুলল আসলে কি ইঙ্গিত করে?

তিনি আরও বলেন, ‘আমরা এর আগেও তার মৃত্যুর সুষ্ঠু তদন্ত ও বিচারের দাবিতে মানববন্ধন করেছিলাম। কিন্তু এখন পর্যন্ত কোন ফলাফল পাইনি। সুষ্ঠু তদন্ত না হওয়া পর্যন্ত আমরা আন্দোলন চালিয়ে যাবো।

উল্লেখ্য, এর আগে গত শনিবারও(১২ আগস্ট) রহস্যজনক এই মৃত্যুর সুষ্ঠু তদন্তের দাবিতে মানববন্ধন করেছিলেন তার বিভাগের শিক্ষক ও শিক্ষার্থীরা।

আপনার মতামত লিখুন

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল ও অন্যান্য তথ্য সঞ্চয় করে রাখুন

জনপ্রিয় সংবাদ

কক্সবাজারে ডিএসকে’র উদ্যোগে যুবদের দক্ষতা উন্নয়ন বিষয়ক সম্মেলন অনুষ্ঠিত

নওরীনের রহস্যজনক মৃত্যুতে বিচার বিভাগীয় তদন্তের দাবি শিক্ষার্থীদের।।

আপডেট সময় : 01:04:01 pm, Wednesday, 16 August 2023