Dhaka , Tuesday, 24 February 2026
নিবন্ধন নাম্বারঃ ১১০, সিরিয়াল নাম্বারঃ ১৫৪, কোড নাম্বারঃ ৯২
শিরোনাম ::
নোয়াখালীতে ইনজেকশনে শিশু মৃত্যুর অভিযোগ নোয়াখালীতে প্রাইভেটকারে ইয়াবা পাচার, গ্রেপ্তার ২ রুমিন ফারহানার সমর্থকের মামলায় জামিন পেলেন বিএনপি নেতাকর্মীরা রূপগঞ্জ উপজেলা প্রশাসনের উদ্যোগে নবনির্বাচিত সংসদ সদস্য দিপু ভূঁইয়াকে সংবর্ধনা ও মতবিনিময় সভা অনুষ্ঠিত রূপগঞ্জে মুদি দোকানের আড়ালে মাদক ও দেহ ব্যবসার অভিযোগে ১ ব্যক্তি আটক ধনীর দুলালের বেপরোয়া বিচরণ : সড়কে যুবককে ধরে শারীরিক নাজেহাল বিএনপি সব সময় বঞ্চিত মানুষের পক্ষে কাজ করে: ডা. শাহাদাত হোসেন চট্টগ্রামের হালিশহরে দগ্ধদের শয্যাপাশে ত্রাণমন্ত্রী আসাদুল হাবিব দুলু; সাংবাদিকদের জানালেন সুচিকিৎসা নিশ্চিতের কথা খাল খনন কর্মসূচি বাস্তবায়নের লক্ষ্যে আন্ত:মন্ত্রণালয় সভা অনুষ্ঠিত। স্বরাষ্ট্রমন্ত্রীর সঙ্গে নবনিযুক্ত ছয় সিটি প্রশাসকের সৌজন্য সাক্ষাৎ পাঁচবিবিতে রমজানে বাজার নিয়ন্ত্রণে ভ্রাম্যমাণ আদালতের অভিযান সৌদি আরবে সড়ক দূর্ঘটনা নিহত ৫: বাবা মা বোনদের লাশ মর্গে রেখে একাই দেশে ফিরেছে ফাইজা পাইকগাছায় ৩৬ জন নারীদের মাঝে সেলাই মেশিন বিতরণ পাইকগাছায় WFP প্রকল্প পরিদর্শনে সংশ্লিষ্ট কতৃপক্ষ বাবা’ ডাক শেখার আগেই অনাথ পাঁচ মাসের শিশু-মিঠামইনে চাচার বিরুদ্ধে ভাতিজা হত্যার অভিযোগ। কক্সবাজার পলিটেকনিক ইনস্টিটিউট এ রাষ্ট্রীয় শোক উপেক্ষার অভিযোগ, অধ্যক্ষের ভূমিকা নিয়ে তীব্র বিতর্ক মার্চ মাস থেকে বন্ধ হচ্ছে বাসা থেকে ভেন্ডরদের বর্জ্য সংগ্রহের কার্যক্রম ভূমি মন্ত্রণালয় ঘুষ-দুর্নীতিমুক্ত করতে জিরো টলারেন্স নীতি অনুসরণ করবে-ভূমিমন্ত্রী রংপুর বিভাগে র‌্যাবের মাদকবিরোধী সাঁড়াশি অভিযান: প্রাইভেটকারসহ ৫ মাদক ব্যবসায়ী গ্রেফতার লালমনিরহাটে ১৫ বিজিবি’র মাদক ও চোরাচালান বিরোধী বিশেষ অভিযান: ভারতীয় পণ্য জব্দ ফরিদপুরের চরভদ্রাসনে বাজার মনিটরিং : ৫ প্রতিষ্ঠানকে ৬৭ হাজার টাকা জরিমানা, ভ্রাম্যমান আদালত। রূপগঞ্জে ৫৫০ বোতল স্কাফসহ দুই কারবারি গ্রেপ্তার রূপগঞ্জে মন্দিরে হামলা ভাঙচুর অগ্নিসংযোগ লুটপাট ঝালকাঠিতে বয্লুর রহমান হক্কোনূরী বৃত্তি প্রদান অনুষ্ঠান অনুষ্ঠিত রাজাপুরে অপহৃত ১৬ মাসের শিশু উদ্ধার, মুক্তিপণ দাবি ও হত্যার হুমকির অভিযোগে মামলা, গ্রেপ্তারের চেষ্টা অব্যাহত প্লাস্টিকের জুতার ভেতরে ইয়াবা পাচার, ২৯৭০ পিসসহ গ্রেপ্তার ১ নোয়াখালীর বেগমগঞ্জে র‍্যাবের অভিযানে চোর চক্রের সক্রিয় দুই সদস্য গ্রেপ্তার ৩৬ কোটি মানুষের মুখের ভাষা ‘বাংলা’র স্বর্বস্তরে শুদ্ধ ব্যবহার, জাতি গঠনের অন্যতম হাতিয়ার :- জেলা প্রশাসক, চট্টগ্রাম সরকারি সেবা পেতে দালাল বাধ্যতামূলক? একটি নিভে যাওয়া প্রদীপ ও একটি অবুঝ শিশুর হাহাকার: পাভেলকে কি আমরা ফিরে পাব না?

ধনীর দুলালের বেপরোয়া বিচরণ : সড়কে যুবককে ধরে শারীরিক নাজেহাল

  • Reporter Name
  • আপডেট সময় : 04:44:28 pm, Tuesday, 24 February 2026
  • 3 বার পড়া হয়েছে

চট্টগ্রাম ব্যুরো:

চট্টগ্রামের বহদ্দারহাট এলাকার হোসেন সওদাগরের ছেলে সাঈদ হোসেন৷ বড় লোক বাবার টাকার গরমে ধরাকে সরা জ্ঞান করা তাঁর নিত্য নৈমিত্তিক ঘটনা৷ বহদ্দারহাট কাঁশবন রেস্টুরেন্ট ভবনের অন্যতম মালিকের ছেলে বর্তমানে শাহ আমানত হাউজিং এলাকায় বসবাসকারী সাঈদ হোসেন সড়কে গাড়ি নিয়ে বেপরোয়া গতিতে চলাচল করে থাকেন৷ এই অভিযোগে ট্রাফিক পুলিশ তার বিরুদ্ধে মামলাও করেছে৷ সর্বশেষ গতকাল ২৩ ফেব্রুয়ারী বিকাল ৩টা ৪৫ মিনিটে আলী ওয়ামিম খান নামের এক যুবককে আক্তারুজ্জামান ফ্লাইওভারের পাঁচলাইশ থানা অংশে বাইক থেকে নামিয়ে শারীরিক ভাবে আঘাত ও লাঞ্ছিত করার অভিযোগ উঠেছে সাঈদের বিরুদ্ধে ভূক্তভোগী যুবক ইতিমধ্যে বিষয়টি পাঁচলাইশ থানায় অবহিত করে একটি সাধারণ ডায়েরি করেছেন৷ এই ঘটনার বিষয়ে জানতে চাইলে সাংবাদিককেও দেন নানান হুমকি ধমকি৷
ভিকটিম আলী ওয়ামিম জানান, তাকে বহনকারী পাঠাও বাইকে আক্তারুজ্জামান ফ্লাইওভারের বহদ্দারহাট প্রান্ত দিয়ে ওঠার সময় অভিযুক্ত সাঈদ হোসেন বেপরোয়া ভাবে তার কালো রঙ এর নিশান এক্সট্রিল ( চট্টমেট্রো- ঘ ১১-২৩১২) গাড়ি দিয়ে চাপা দিলে তিনি বাইক সহ পড়ে যাওয়ার উপক্রম হয়৷ এসময় গাড়ী থেকে নেমে অভিযুক্ত সাঈদ ভিকটিমের সাথে বিবাদে জড়ান৷ এসময় সড়কে থাকা অন্যান্য যানবাহনের লোকজন সাঈদের বিপক্ষে অবস্থান নেওয়ায় সেখান থেকে তিনি সরে গিয়ে পাঁচলাইশ থানাধীন মুরাদপুরে এসে আবার সেই পাঠাও বাইকটির গতিরোধ করে বাইকের পেছনে বসা যাত্রী আলী ওয়ামিমকে বাইক থেকে নামিয়ে শারীরিক ভাবে আঘাত ও লাঞ্ছিত করে৷ আহত ভিকটিম আলী ওয়ামিম বিষয়টি জানিয়ে রাতেই পাঁচলাইশ থানায় একটি সাধারণ ডায়েরি করেন৷ ইতিমধ্যে চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসা গ্রহণ করেন৷ তার শরীরে বিভিন্ন স্থানে আঘাতে চিহ্ন দেখা গেছে।

অনুসন্ধানে জানা যায়, সাঈদ হোসেনের ব্যবহৃত নিশান এক্সট্রিল ( চট্টমেট্রো- ঘ ১১-২৩১২) গাড়িটি ফটিকছড়ির আবুল হাসেম নামের এক ব্যক্তির৷ তবে সেই ব্যক্তি জানান, অনেক আগেই তিনি গাড়িটি বহদ্দারহাট কাশবন ভবনের মালিকের ছেলে সাঈদের কাছে বিক্রি করে দিয়েছিলেন৷ গাড়ী বিক্রির পর নাম ট্রান্সফারের সকল কাগজের সাক্ষর নিলেও এখন পর্যন্ত নাম পরিবর্তন না করার বিষ্ময় প্রকাশ করেন তিনি৷

এই ঘটনার সত্যতা জানতে (২৪ ফেব্রুয়ারি) দুপুর ২টা ৭ মিনিটে সাঈদ হোসেনকে একজন গণমাধ্যম কর্মী ফোন করলে তিনি প্রথমে ফোন রিসিভ করেননি৷ এর পরপরই তিনি তার ০১৭৮****০১ নাম্বার থেকে সেই প্রতিবেদককে কল দেন৷ ঘটনার বিষয়ে জানতে চাইলে তিনি প্রথমে নিজেকে একজন আইনজীবি পরিচয় দেয় এবং তাঁর অপর ভাই জুড়িশিয়াল ম্যাজিস্ট্রেট বলে জানান৷ তার ভাষ্য, “ছেলেটি আমার গাড়ীতে হাত দিয়ে চড় মারে৷ তখন আমি মনে করেছি সে কোন সমন্বয়ক৷ এক পর্যায়ে আমি তাকে কান ধরিয়েছিলাম এবং শাস্তি দিয়েছি৷” এভাবে সড়কে কোন যুবককে শারীরিক ভাবে আঘাত করা যায় কিনা প্রশ্ন করা হলে তিনি বলেন, অবশ্যই যাবে৷ আমার ছেলেও তার বয়সি হতো৷ তাই আমি সেটা করতেই পারি।” সড়কে এমন ঘটনার সাথে সমন্বয়কের সম্পর্ক কি প্রশ্ন করা হলে তিনি ক্ষিপ্ত হয়ে বলেন, “অবশ্যই সে সমন্বয়ক অথবা আপনাদের মতন কোনো বড় ভাইদের সেল্টারে চলাচল করে৷” একজন সংবাদ কর্মীর পেশাগত কাজে কল করার সাথে সমন্বয়ক কিংবা সেল্টারের কি সম্পর্ক জিজ্ঞাস করতে তিনি এই প্রতিবেদককে নানান কটু কথা বলেন৷ এরপর সাঈদ হোসেন দুপুর ২টা ১৫ মিনিটে কল করে প্রতিবেদকের নাম ও কোন পত্রিকায় কাজ করে জানতে চান। প্রতিবেদক তাঁকে সব জানান৷ এরপর দুপুর ২টা ১৯ মিনিটে কল দিয়ে তিনি প্রতিবেদককের বিরুদ্ধে কল দিয়ে হয়রানির অভিযোগ করেন৷ অথচ কল লিস্ট প্রমান করছে সাঈদ হোসেনই তিন তিনবার এই প্রতিবেদককে কল দেয়৷ এক পর্যায়ে তিনি বলেন, আপনারা নিউজের নাম করে আমার কাছে টাকা চেয়েছেন৷ এসময় প্রতিবেদক তাঁকে স্মরণ করিয়ে দেন যে তাদের সকল কথোপকথন রেকর্ড করা হচ্ছে৷ এক পর্যায়ে সাঈদ হোসেন এই প্রতিবেদকের ওপর ক্ষিপ্ত হতে তাকে থানায় নিয়ে যাওয়ার হুমকি দেয়৷

খোঁজ নিয়ে জানা গেছে সাঈদ হোসেন বহদ্দারহাট এলাকায় পৈত্রিক সূত্রে বিপুল অর্থ বিত্তের মানুষ৷ বহদ্দারহাট আরাকান সড়কে তার একটি জিম ব্যবসা রয়েছে৷ তার বিরুদ্ধে নানান জনের সাথে বিবাদে জড়ানো নতুন কিছু নয়৷ প্রিমিয়ার বিশ্ববিদ্যালয়ে অধ্যায়ন কালে ছাত্রলীগ করা সাঈদ হোসেন সর্বশেষ স্বেচ্ছাসেবক লীগের রাজনীতির সাথে জড়িত৷ এই কারণে সে সম্প্রতি যার সাথে ঝগড়া বিবাদ হয় তাকে সমন্বয়ক ট্যাগ দিয়ে নাজেহাল করে৷

পাঁচলাইশ থানা পুলিশ জানিয়েছে, থানায় এই সংক্রান্তে আলী ওয়ামিম নামের এক যুবক অভিযোগ জানাতে এসেছিলেন, বিষয়টি জিডি আকারে গ্রহণ করে তদন্ত করা হচ্ছে।

আপনার মতামত লিখুন

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল ও অন্যান্য তথ্য সঞ্চয় করে রাখুন

জনপ্রিয় সংবাদ

নোয়াখালীতে ইনজেকশনে শিশু মৃত্যুর অভিযোগ

ধনীর দুলালের বেপরোয়া বিচরণ : সড়কে যুবককে ধরে শারীরিক নাজেহাল

আপডেট সময় : 04:44:28 pm, Tuesday, 24 February 2026