Dhaka , Sunday, 29 March 2026
নিবন্ধন নাম্বারঃ ১১০, সিরিয়াল নাম্বারঃ ১৫৪, কোড নাম্বারঃ ৯২
শিরোনাম ::
রাজাপুরে ঢাকা-চট্টগ্রামগামী বাসে বাড়তি ভাড়া, ভোগান্তিতে যাত্রীরা ঝালকাঠিতে গাবখান নদীতে গোসল করতে নেমে মাদ্রাসা ছাত্র নিখোঁজ শয়ন কক্ষে মদের আস্তানা, ৩৯ বোতল বিদেশি মদসহ গ্রেপ্তার ৩ শরীয়তপুরের জাজিরায় জমি বিরোধে শিশুকে শ্বাসরোধে হত্যার চেষ্টা পাইকগাছায় জমি বিরোধের ইতি; মালিকের হাতে ফিরলো দখল মধ্যরাতের কালবৈশাখীতে লন্ডভণ্ড লালমনিরহাট: শিলার আঘাতে ছিন্নভিন্ন টিনের চালা, ফসলের ব্যাপক ক্ষতি ভাড়া ১৫০ টাকা বেশি নেয়ায় জরিমানা ৫০ হাজার টাকা     কুড়িগ্রাম ভুরুঙ্গামারীতে ইয়াবা সহ মাদক কারবারি গ্রেফতার সাংবাদিকদের কল্যাণে নতুন নতুন উদ্যোগের পরিকল্পনা করছে সরকার:- বাছির জামাল খুলেই বন্ধ হিলি স্থলবন্দর কাস্টমস কর্মকর্তার মৃত্যুতে থমকে আমদানি-রপ্তানি শ্রীপুরে অবৈধভাবে মজুদ রাখা জ্বালানি তেল জব্দ, বিক্রিত অর্থ সরকারি কোষাগারে জমা বিদেশ গমন উপলক্ষে ছাত্রনেতা রিয়াদ ইসলামকে সংবর্ধনা আড়াইহাজারে এলাকাবাসীর উদ্যোগে মাদকবিরোধী বিক্ষোভ সমাবেশ নারায়ণগঞ্জে গলায় ফাঁস দিয়ে নিরাপত্তাকর্মীর আত্মহত্যা ইবি শিক্ষক ড. সাইফুল ইসলামের শিক্ষা ও গবেষণায় গৌরবময় ৩৫ বছর লালমনিরহাটকে ‘আলোকিত জেলা’ গড়তে সম্মিলিত প্রচেষ্টার বিকল্প নেই: ত্রাণমন্ত্রী দুলু কলা গাছের সঙ্গে এ কেমন শত্রুতা! মোংলায় বিনামূল্যে চক্ষু চিকিৎসা ও ছানি অপারেশন কার্যক্রম একই পরিবারের ৪জনের মৃত্যু…..সড়কে নিভে গেল মাদরাসা শিক্ষকের সুখের সংসার সৌদিতে স্ট্রোক করে বাংলাদেশির মৃত্যু   গাকৃবিতে মহান স্বাধীনতা দিবস উদযাপন তুরাগ তীরে পুণ্যস্নানের মহামিলন সরাইলে যথাযোগ্য মর্যাদায় স্বাধীনতা দিবস পালিত যথাযোগ্য মর্যাদায় চট্টগ্রাম প্রেস ক্লাবের উদ্যোগে মহান স্বাধীনতা দিবস উদযাপন মুক্তিযুদ্ধের প্রেরণাকে ধারণ করে বৈষম্যহীন, শোষণমুক্ত, বাংলাদেশ গড়ে তুলতে সরকার প্রতিশ্রুতিবদ্ধ: বিভাগীয় কমিশনার স্বাধীনতা দিবসে বিপ্লব উদ্যানে পুষ্পস্তবক অর্পণকালে ডা. শাহাদাত হোসেন শহিদ জিয়ার ঘোষণা ও নেতৃত্বেই বাঙালি জাতি মুক্তির লড়াই শুরু করেছিল: প্রতিমন্ত্রী মীর হেলাল শহীদ জামালের কন্যার বিয়েতে ও ঢাবিতে উত্তীর্ণ জপেল চাকমাকে শুভেচ্ছা উপহার দিলেন প্রধানমন্ত্রী তারেক রহমান রূপগঞ্জে ভূমিদস্যু আন্ডা রফিক এলাকায় ফেরায় কায়েতপাড়ায় আতঙ্ক রূপগঞ্জে মহান স্বাধীনতা ও জাতীয় দিবসে মুক্তিযোদ্ধাদের সংবর্ধনা

দেউলিয়া কোম্পানির নামে মন্ত্রণালয়ের বরাদ্দ ২৫টি প্লট ঝালকাঠি বিসিক শিল্পনগরী ৭৯টি প্লটের মধ্যে ৫৬টিই ফাঁকা।।

  • Reporter Name
  • আপডেট সময় : 05:15:46 am, Sunday, 13 October 2024
  • 95 বার পড়া হয়েছে

দেউলিয়া কোম্পানির নামে মন্ত্রণালয়ের বরাদ্দ ২৫টি প্লট ঝালকাঠি বিসিক শিল্পনগরী ৭৯টি প্লটের মধ্যে ৫৬টিই ফাঁকা।।

মো. নাঈম হাসান ঈমন

ঝালকাঠি প্রতিনিধি।।

ঝালকাঠি বিসিক শিল্পনগরী ২০১৯ সালে উদ্বোধনের পর প্রায় পাঁচ বছরে ধরে বলতে গেলে ফাঁকাই পড়ে আছে। ৭৯টি প্লটের মধ্যে ৫৬টিই ফাঁকা। এর মধ্যেও প্লট বরাদ্দে দুর্নীতির অভিযোগ উঠেছে। দেউলিয়া কোম্পানির নামে প্লট বরাদ্দ দিয়েছে শিল্প মন্ত্রণালয়।

বিসিক সূত্রে জানা যায়- নিয়মনীতির তোয়াক্কা না করে জেলা বিসিকের কোনো সুপারিশ ছাড়া দেউলিয়া হওয়া ফরচুন ইনভেনশন অ্যান্ড টেকনোলজি নামে একটি কোম্পানিকে ২৫টি প্লট বরাদ্দ দিয়েছে মন্ত্রণালয়। সেগুলো ফাঁকাই পড়ে আছে। এ ছাড়া আরও ৬টি প্লট নিয়ে তিনজন উদ্যোক্তা আসেননি। গত বছর তারা প্লটের বরাদ্দ বাতিল চেয়ে আবেদন করেন। চলতি বছর জানুয়ারিতে তাদের বরাদ্দ বাতিল করা হয়।

জেলা বিসিকের কাগজপত্র অনুযায়ী আরও ৬টি প্লট ফাঁকা। এর বাইরে আরও ১৯টি প্লট ১৫ উদ্যোক্তাকে চলতি বছরের জুনে বরাদ্দের কথা জানানো হয়েছে। যদিও তারা এখন পর্যন্ত কোনো দৃশ্যমান কার্যক্রম শুরু করেননি। স্থানীয় বাসিন্দারা বলেন- সব মিলিয়ে ৫৬টি প্লট ফাঁকা। ফলে এখানে এলাকায় বেকারদের কর্মসংস্থানের কোনো সুযোগ সৃষ্টি হয়নি।

দক্ষিণাঞ্চলের এ জেলায় শিল্প-বাণিজ্যের প্রসারে পদ্মা সেতুর প্রভাব পড়েনি। খোঁজ নিয়ে জানা যায়- ঝালকাঠির বিসিক শিল্পনগরীতে ২৫টি প্লট বরাদ্দ পাওয়া কোম্পানি ফরচুনকে সম্প্রতি বাংলাদেশ সিকিউরিটিজ অ্যান্ড এক্সচেঞ্জ কমিশনের -বিএসইসি- নির্দেশে ‘জেড’ ক্যাটেগরিতে স্থানান্তর করা হয়ছে। এ ছাড়া পুঁজিবাজারে বিগত সময়ের অনিয়ম-দুর্নীতি ও কারসাজির ঘটনা খতিয়ে দেখতে গত ১ সেপ্টেম্বর বিএসইসি একটি অনুসন্ধান ও তদন্ত কমিটি গঠন করেছে।

বরিশাল বিসিকে জমি বরাদ্দ নিয়ে ২০১২ সালে ফরচুন শুজের কারখানা স্থাপন করেন মিজানুর রহমান। কিন্তু দেউলিয়াত্বের কারণে বরিশাল বিসিকের কারখানাও মুখ থুবড়ে পড়েছে।

ঝালকাঠি বিসিকের এক ব্যক্তিকে ২৫টি প্লট বরাদ্দ দেওয়ার এখতিয়ার বা নিয়ম আছে কিনা জানতে চাইলে শিল্পনগরী কর্মকর্তা আল আমিন বলেন- এ রকম কোনো বিধান নেই। বিসিকের নীতিমালায় এ বরাদ্দ অযৌক্তিক বলেই আমরা তাদের আবেদনে সুপারিশ করিনি। এমনকি বিসিক প্রধান কার্যালয় থেকেও এই বরাদ্দের বিরোধিতা করা হয়েছিল। কিন্তু শিল্প মন্ত্রণালয় যুগ্ম সচিব জাকির হোসেনের নেতৃত্বে ২৫টি প্লট বরাদ্দের জন্য একটি পৃথক কমিটি গঠন করে। সেই কমিটির সুপারিশের পরিপ্রেক্ষিতে চলতি বছরের ২২ এপ্রিল বিসিকের মতামতের তোয়াক্কা না করে শিল্প সচিব প্লট বরাদ্দ দেন।

এই প্লট বরাদ্দের জন্য ১২ কিস্তিতে ৪ কোটি ৭০ লাখ টাকা ধার্য করা আছে। ১০ শতাংশ হিসাবে দুই কিস্তির টাকা জমা নিয়ে প্লট বরাদ্দ নিয়েছে তারা। 

সরেজমিনে দেখা যায়- বিসিক শিল্পনগরীতে সাতটি কারখানা চালু আছে। এসব কারখানার উদ্যোক্তারা জানান- তারা এখানে এলেও নিরাপত্তাহীনতায় রয়েছেন। রাতে নগরীর ভেতরে কোনো পোস্টে লাইট না থাকায় ভূতুড়ে অবস্থা বিরাজ করে। সন্ধ্যার পর বসে মাদকের আড্ডা। সুন্দরবন পলিমার কর্তৃপক্ষ জানায়- তারা এখানে উৎপাদন শুরু করেছে দুই মাস আগে। শুরুতেই খাম্বা থেকে কারখানার তিন লাখ টাকার বৈদ্যুতিক তার কেটে নিয়ে যায়। পরে নিজ খরচে প্রায় চার লাখ টাকা ব্যয়ে বিদ্যুতের লাইন নিতে হয়েছে।

ঝালকাঠি বিসিক শিল্পনগরীর উপব্যবস্থাপক আলী আসগর নাসির বলেন- ফরচুনের নামে প্লট বরাদ্দের সময় আমি ছিলাম না। চুরি ও মাদক প্রতিরোধে জেলা প্রশাসক- পুলিশ সুপারকে অবহিত করা হয়েছে বলে জানান তিনি।

আপনার মতামত লিখুন

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল ও অন্যান্য তথ্য সঞ্চয় করে রাখুন

জনপ্রিয় সংবাদ

রাজাপুরে ঢাকা-চট্টগ্রামগামী বাসে বাড়তি ভাড়া, ভোগান্তিতে যাত্রীরা

দেউলিয়া কোম্পানির নামে মন্ত্রণালয়ের বরাদ্দ ২৫টি প্লট ঝালকাঠি বিসিক শিল্পনগরী ৭৯টি প্লটের মধ্যে ৫৬টিই ফাঁকা।।

আপডেট সময় : 05:15:46 am, Sunday, 13 October 2024