Dhaka , Saturday, 28 March 2026
নিবন্ধন নাম্বারঃ ১১০, সিরিয়াল নাম্বারঃ ১৫৪, কোড নাম্বারঃ ৯২
শিরোনাম ::
রাজাপুরে ঢাকা-চট্টগ্রামগামী বাসে বাড়তি ভাড়া, ভোগান্তিতে যাত্রীরা ঝালকাঠিতে গাবখান নদীতে গোসল করতে নেমে মাদ্রাসা ছাত্র নিখোঁজ শয়ন কক্ষে মদের আস্তানা, ৩৯ বোতল বিদেশি মদসহ গ্রেপ্তার ৩ শরীয়তপুরের জাজিরায় জমি বিরোধে শিশুকে শ্বাসরোধে হত্যার চেষ্টা পাইকগাছায় জমি বিরোধের ইতি; মালিকের হাতে ফিরলো দখল মধ্যরাতের কালবৈশাখীতে লন্ডভণ্ড লালমনিরহাট: শিলার আঘাতে ছিন্নভিন্ন টিনের চালা, ফসলের ব্যাপক ক্ষতি ভাড়া ১৫০ টাকা বেশি নেয়ায় জরিমানা ৫০ হাজার টাকা     কুড়িগ্রাম ভুরুঙ্গামারীতে ইয়াবা সহ মাদক কারবারি গ্রেফতার সাংবাদিকদের কল্যাণে নতুন নতুন উদ্যোগের পরিকল্পনা করছে সরকার:- বাছির জামাল খুলেই বন্ধ হিলি স্থলবন্দর কাস্টমস কর্মকর্তার মৃত্যুতে থমকে আমদানি-রপ্তানি শ্রীপুরে অবৈধভাবে মজুদ রাখা জ্বালানি তেল জব্দ, বিক্রিত অর্থ সরকারি কোষাগারে জমা বিদেশ গমন উপলক্ষে ছাত্রনেতা রিয়াদ ইসলামকে সংবর্ধনা আড়াইহাজারে এলাকাবাসীর উদ্যোগে মাদকবিরোধী বিক্ষোভ সমাবেশ নারায়ণগঞ্জে গলায় ফাঁস দিয়ে নিরাপত্তাকর্মীর আত্মহত্যা ইবি শিক্ষক ড. সাইফুল ইসলামের শিক্ষা ও গবেষণায় গৌরবময় ৩৫ বছর লালমনিরহাটকে ‘আলোকিত জেলা’ গড়তে সম্মিলিত প্রচেষ্টার বিকল্প নেই: ত্রাণমন্ত্রী দুলু কলা গাছের সঙ্গে এ কেমন শত্রুতা! মোংলায় বিনামূল্যে চক্ষু চিকিৎসা ও ছানি অপারেশন কার্যক্রম একই পরিবারের ৪জনের মৃত্যু…..সড়কে নিভে গেল মাদরাসা শিক্ষকের সুখের সংসার সৌদিতে স্ট্রোক করে বাংলাদেশির মৃত্যু   গাকৃবিতে মহান স্বাধীনতা দিবস উদযাপন তুরাগ তীরে পুণ্যস্নানের মহামিলন সরাইলে যথাযোগ্য মর্যাদায় স্বাধীনতা দিবস পালিত যথাযোগ্য মর্যাদায় চট্টগ্রাম প্রেস ক্লাবের উদ্যোগে মহান স্বাধীনতা দিবস উদযাপন মুক্তিযুদ্ধের প্রেরণাকে ধারণ করে বৈষম্যহীন, শোষণমুক্ত, বাংলাদেশ গড়ে তুলতে সরকার প্রতিশ্রুতিবদ্ধ: বিভাগীয় কমিশনার স্বাধীনতা দিবসে বিপ্লব উদ্যানে পুষ্পস্তবক অর্পণকালে ডা. শাহাদাত হোসেন শহিদ জিয়ার ঘোষণা ও নেতৃত্বেই বাঙালি জাতি মুক্তির লড়াই শুরু করেছিল: প্রতিমন্ত্রী মীর হেলাল শহীদ জামালের কন্যার বিয়েতে ও ঢাবিতে উত্তীর্ণ জপেল চাকমাকে শুভেচ্ছা উপহার দিলেন প্রধানমন্ত্রী তারেক রহমান রূপগঞ্জে ভূমিদস্যু আন্ডা রফিক এলাকায় ফেরায় কায়েতপাড়ায় আতঙ্ক রূপগঞ্জে মহান স্বাধীনতা ও জাতীয় দিবসে মুক্তিযোদ্ধাদের সংবর্ধনা

দুর্গাপূজায় আইনশৃঙ্খলা বজায় রাখা ও জনমনে মনোবল বৃদ্ধিতে নীলডুমুর ১৭ বিজিবি ব্যাটালিয়নের নিয়মিত টহল।।

  • Reporter Name
  • আপডেট সময় : 07:55:25 am, Friday, 4 October 2024
  • 143 বার পড়া হয়েছে

দুর্গাপূজায় আইনশৃঙ্খলা বজায় রাখা ও জনমনে মনোবল বৃদ্ধিতে নীলডুমুর ১৭ বিজিবি ব্যাটালিয়নের নিয়মিত টহল।।

 ইব্রাহীম হোসেন
দেবহাটা প্রতিনিধি।।
আসন্ন দূর্গাপূজা উপলক্ষে আইনশৃঙ্খলা বজায় রাখা ও জনমনে আস্থা মনোবল বৃদ্ধিতে নিয়মিত টহল পরিচালনা করছে নীলডুমুর ১৭ বিজিবি ব্যাটালিয়ন। আগামী ৮ থেকে ১৩ অক্টোবর সনাতন ধর্মের পূজা অনুষ্ঠিত হবে। সেই লক্ষে পূজা গত ২ অক্টোবর সকাল ৮ ঘটিকা হতে পূজা মন্ডপ সমূহে টহল কার্যক্রম আরম্ভ করে বিজিবি। ব্যাটালিয়নের দায়িত্বপূর্ণ সীমান্ত এলাকার ৮ কিলো মিটারের মধ্যে সাতক্ষীরা জেলার দেবহাটায় ১৫টি, কালিগঞ্জের ১৬টি ও শ্যামনগর উপজেলায় ৮টি পূজা মন্ডপ রয়েছে। সর্বমোট সীমান্ত এলাকায় ৩৯টি পূজামন্ডপ রয়েছে। উক্ত এলাকায় কর্তব্যরত বিজিবি টহলদলকে ২টি টাক্সফোর্সে বিভক্ত করে ৪ প্লাটুন বিজিবি সদস্য দ্বারা ৮টি সেকশনে ভাগ করেছে বিজিবি। সেই মোতাবেক পূজামন্ডপ ও এলাকায় আইন-শৃঙ্খলা বজায় রাখা এবং জনমনে আস্থা, মনোবল বৃদ্ধির জন্য নিয়মিত টহল পরিচালনা কার্যক্রম চলমান রয়েছে। 
এছাড়াও পূজা মন্ডপের সভাপতি- কমিটির সদস্য- স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ, রাজনৈতিক নেতা কর্মী- চেয়ারম্যান- মেম্বার- ইমাম এবং হিন্দু ধর্মাবলম্বীদের সাথে প্রয়োজনীয় মত বিনিময় করছেন বিজিবি সদস্যরা। বেইজ ক্যাম্প হতে পূজামন্ডপ সমূহে ৩০ মিনিটে পৌঁছানোর বিষয়টি পর্যবেক্ষণ করছে। যে সকল পূজামন্ডপে পৌঁছাতে ৩০ মিনিটের বেশি সময় প্রয়োজন হবে সে সকল পূজামন্ডপের নিকটবর্তী স্থানে বেইজ ক্যাম্প স্থাপন করা হবে। দায়িত্বপূর্ণ এলাকার পূজামন্ডপ এলাকায় গোয়েন্দা তথ্য সংগ্রহ- অন্যান্য আইন-শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী ও প্রশাসনের সাথে যোগাযোগ- পূজা কমিটির সাথে যোগাযোগ করত টহল কার্যক্রম বৃদ্ধি করা হচ্ছে। 
জানা গেছে- বিজিবি সদর দফতরের নির্দেশন মোতাবেক ১৭ ব্যাটালিয়নের অধীনে বিভিন্ন পূজা মন্ডপ পরিদর্শন ও নিরাপত্তা জোরদার করা হচ্ছে। দুর্গাপূজা ঘিরে অস্থিতিশীলতার শঙ্কা থাকলেও পর্যাপ্ত নিরাপত্তা প্রস্তুতি নেওয়া হয়েছে। বিজিবি মহাপরিচালক -ডিজি- মহোদয়ের নির্দেশ মোতাবেক দেশের সকল সীমান্ত দিয়ে অবৈধভাবে যাতে কেউ অবৈধ ভাবে অতিক্রম করতে না পারে সেজন্য নিরাপত্তা জোরদার করেছে বিজিবি। এই বাহিনী একটি আন্তর্জাতিক মানসম্পন্ন- অত্যাধুনিক ত্রিমাত্রিক সীমান্তরক্ষী বাহিনীতে পরিণত হয়েছে। বিজিবি আজ একটি ত্রিমাত্রিক বাহিনী হিসেবে জল, স্থল ও আকাশপথে দক্ষতার সাথে দায়িত্ব পালনে সক্ষম। সে কারণে দুর্গাপূজাকে ঘিরে অবৈধ পারাপার কিংবা অপ্রীতিকর ঘটনা এড়াতে কাজ করবে বিজিবি সদস্যরা। 
এদিকে- বৃহস্পতিবার নীলডুমুর ১৭ ব্যাটালিয়নের আওতাধীন বিভিন্ন পূজা মন্ডপ পরিদর্শন করেন বিজিবি কর্মকর্তারা। দেবহাটা বাজার সংলগ্ন পূজা মন্ডপ পরিদর্শন কালে উপস্থিত ছিলেন নীলডুমুর ১৭ ব্যাটালিয়নের অ্যাসিস্টেন রাইটার শাহ মোহাম্মাদ খালেদ- দেবহাটা বিওপির ক্যাম্প কমান্ডার নায়েব সুবেদার আব্দুল লতিফ- মন্দির কমিটির উপদেষ্টা সুজিত বিশ্বাস, সাধারণ সম্পাদ নিমাই মন্ডল- মন্দির কমিটির কোষাধক্ষ লক্ষীকান্ত দত্ত- সদস্য সাধন সরকার সহ আরো অনেকে।

আপনার মতামত লিখুন

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল ও অন্যান্য তথ্য সঞ্চয় করে রাখুন

জনপ্রিয় সংবাদ

রাজাপুরে ঢাকা-চট্টগ্রামগামী বাসে বাড়তি ভাড়া, ভোগান্তিতে যাত্রীরা

দুর্গাপূজায় আইনশৃঙ্খলা বজায় রাখা ও জনমনে মনোবল বৃদ্ধিতে নীলডুমুর ১৭ বিজিবি ব্যাটালিয়নের নিয়মিত টহল।।

আপডেট সময় : 07:55:25 am, Friday, 4 October 2024