Dhaka , Saturday, 2 May 2026
নিবন্ধন নাম্বারঃ ১১০, সিরিয়াল নাম্বারঃ ১৫৪, কোড নাম্বারঃ ৯২
শিরোনাম ::
নজরুল বিশ্ববিদ্যালয়ে নাট্যকলা বিভাগের আয়োজনে হুমায়ূন মেলা ১৪৩৩ সম্পন্ন নোয়াখালী সরকারি কলেজে শিক্ষক হেনস্তার প্রতিবাদে মানববন্ধন, পাল্টাপাল্টি স্লোগানে উত্তেজনা লালমনিরহাট ব্যাটালিয়নের সফল অভিযান: সীমান্তে ১২ কেজি গাঁজা ও বিপুল সিরাপ জব্দ দিনাজপুরে র‍্যাবের বড় মাদক উদ্ধার: ঘর তল্লাশি করে বিপুল পরিমাণ মদ ও ফেন্সিডিল জব্দ, গ্রেপ্তার ১ নরসিংদী রাস্তায় পড়ে থাকা এসএসসি পরীক্ষার ২৬৮ টি উত্তর পএ উদ্ধার গাইয়ার চর সরকারি প্রাথমিক বিদ্যালয়ে সুবিধাবঞ্চিত শিক্ষার্থীদের মাঝে শিক্ষাসামগ্রী বিতরণ। পাইকগাছায় লাইসেন্সবিহীন করাতকল ও বেকারিকে জরিমানা শরীয়তপুরে জেলেদের বকনা বাছুর বিতরণে অনিয়মের অভিযোগ, মানহীন বিতরণে ক্ষুব্ধ জেলেরা মাদকে জিরো টলারেন্স ঘোষিত আড়াইহাজারে মাদক নিয়ন্ত্রণে বড় বাধা পুলিশ ভবিষ্যতে মন্দিরের জন্য বরাদ্দ প্রদানে বিন্দুমাত্র অবহেলা করা হবে না,পুরোহিতদের সঙ্গে সাক্ষাতে ডেপুটি স্পিকার চট্টগ্রাম মা ও হাসপাতালে সন্তান সম্ভবা চিকিৎসকসহ কর্তব্যরত চিকিৎসকদের উপর রোগীর স্বজনদের হামলার ঘটনায় ড্যাব চট্টগ্রাম এর প্রতিবাদ চট্টগ্রামের জলাবদ্ধতা নিরসনে ১৯ সদস্যের সমন্বয় কমিটি গঠন রূপগঞ্জে মাদক ব্যবসায়ীদের হামলায় আহত মৎস্য খামারির মৃত্যু ৩৪৪ বোতল ফেনসিডিলসহ আটক: সারপুকুর ইউপি চেয়ারম্যানের ৫ বছরের জেল রামুতে বন্যহাতির আক্রমনে মা-মেয়ের মর্মান্তিক মৃত্যু র‍্যাব ৭’র অভিযান এক লাখ পিস ইয়াবাসহ ৩ মাদক কারবারি গ্রেফতার চট্টগ্রামের জলাবদ্ধতা নিরসনে সমন্বয় কমিটি করবে সরকার:- প্রতিমন্ত্রী মীর শাহে আলম প্রবাসীদের জন্য প্রথম অনলাইন গণশুনানি, সমস্যার তাৎক্ষণিক সমাধানের নির্দেশ দিলেন চট্টগ্রাম জেলা প্রশাসক সদরপুরে হত্যা চেষ্টা মামলায় বিতর্ক, আসামি তালিকা নিয়ে প্রশ্ন মাদক সেবনে বাধা দেওয়াকে কেন্দ্র রূপগঞ্জে মাদকসেবীদের হামলায় আহত বৃদ্ধের মৃত্যু কালবৈশাখীর তাণ্ডবে বিদ্যালয়ের চাল উড়ে গেল, পাঠদান নিয়ে অনিশ্চয়তা চাঁদাবাজির মামলায় সাবেক ইউপি সদস্যসহ ২ জন কারাগারে ভারতের বিদায়ী সহকারী হাইকমিশনার ডা. রাজীব রঞ্জনের সাথে চসিক মেয়র ডা. শাহাদাত হোসেনের সৌজন্য সাক্ষাৎ পাইকগাছায় রাতে দোকান খোলা রাখায় জরিমানা পাইকগাছায় জাতীয় পুষ্টি সপ্তাহের সমাপনী ও পুরস্কার বিতরণী অনুষ্ঠিত গাজীপুরে ৬৪ কেজি গাঁজা ও ১২ বোতল বিদেশি মদসহ দুই মাদক ব্যবসায়ী গ্রেফতার স্কুলছাত্রী অদিতা হত্যা: গৃহশিক্ষকের ফাঁসির আদেশ গণসচেতনতা বৃদ্ধি পেলে শব্দদূষণ প্রতিরোধ সম্ভব : বিভাগীয় কমিশনার নরসিংদী বৃষ্টির মধ্যে হাঁটু পানির নিচে সড়ক ঢালাই, এলাকাবাসীর ক্ষোভ শিট না আনায় ক্লাস থেকে বের করে দেয় শিক্ষক, প্যানিক অ্যাটাকে মেডিকেলে এক শিক্ষার্থী

দুদক পরিচয়ে ইউপি চেয়ারম্যানের কাছে চাঁদা দাবির অভিযোগ

  • Reporter Name
  • আপডেট সময় : 11:07:47 pm, Monday, 9 August 2021
  • 417 বার পড়া হয়েছে

দুদক পরিচয়ে ইউপি চেয়ারম্যানের কাছে চাঁদা দাবির অভিযোগ

দাউদ রানা – সিরাজগঞ্জ জেলা প্রতিনিধি:
দুর্নীতি দমন কমিশনের (দুদক) নাম ভাঙিয়ে প্রতারণা করে বিভিন্ন শ্রেণি-পেশার মানুষের কাছ থেকে অনৈতিকভাবে অর্থ হাতিয়ে নিচ্ছে একাধিক সংঘবদ্ধ প্রতারক চক্র। দুদকের কর্মকর্তা পরিচয়ে এই চক্রের সদস্যরা ভয় দেখিয়ে অর্থ দাবি করছে-এমন অসংখ্য অভিযোগ পাচ্ছে কমিশন। সিরাজগঞ্জের চৌহালী উপজেলার বাঘুটিয়া ইউপি চেয়ারম্যান আব্দুল কাহ্হার সিদ্দিকী কে দুদকের প্রশাসনিক কর্মকর্তা পরিচয় দিয়ে টেলিফোন করে বলেন আপনার বিরুদ্ধে আমাদের কাছে সরকারি অর্থ আত্মসাতের অভিযোগ রয়েছে ৷ যদি অভিযোগ থেকে অব্যাহতি পেতে চান তাহলে আমাদের কাছে টাকা নিয়ে যোগাযোগ করুন ৷ নয়তো আপনার বিরুদ্ধে দুদক মামলা করবে ৷ পরে সোমবার সকালে দুদক কার্যালয়ে দুদকের পরিচালককে বিয়টি অবগত করলে তিনি ইউপি চেয়ারম্যান কাহ্হার সিদ্দিকী কে জানান আপনাকে কেউ দুদুক পরিচয় ব্ল্যাকমেল করছে ৷ আর আমরা কখনো কাউকে টেলিফোনে বা মুঠো ফোনে মামলাসংক্রান্ত কোন কিছুই জানানো হয়না ৷ পরে দুদকের ফাঁদে ধামরাই উপজেলার সোহাপুর গ্রামের আব্দুল খালেকের ছেলে জাহাঙ্গীর আলমকে আটক করে দুদক ৷ আটকের বিষয় তথ্য নিশ্চিত করেছেন ইউপি চেয়ারম্যান ও ভুক্তভোগী আব্দুল কাহার সিদ্দিকী ৷ উল্লেখ্য
দুদকের নিজস্ব গোয়েন্দা ইউনিট ভুক্তভোগীদের কাছ থেকে প্রতারণার এমন তথ্য পেয়েছে। কমিশনের কর্মকর্তা-কর্মচারী পরিচয় দিয়ে বিভিন্ন নামে চেয়ারম্যান, সরকারি কর্মকর্তা-কর্মচারী, অবসরপ্রাপ্ত সরকারি কর্মকর্তা-কর্মচারী, ব্যবসায়ী, বেসরকারি প্রতিষ্ঠান, ব্যাংক-বীমাসহ বিভিন্ন পেশায় নিয়োজিত ব্যক্তিদের ভয় দেখানো হচ্ছে। তাদের নামে কমিশনে অভিযোগ রয়েছে এমন কথা জানিয়ে অথবা কমিশনের বিবেচনাধীন অভিযোগ থেকে অব্যাহতি দেওয়ার কথা বলে টেলিফোনে অথবা মোবাইল ফোনে অনৈতিক আর্থিক সুবিধা দাবি করা হচ্ছে।

এ প্রসঙ্গে দুদকের মুখপাত্র জানিয়েছেন, কমিশন একটি সংবিধিবদ্ধ প্রতিষ্ঠান। এই প্রতিষ্ঠানে কোনো ব্যক্তির একক অভিপ্রায়ে অভিযোগ থেকে অব্যাহতি দেওয়ার আইনি সুযোগ নেই। টেলিফোন বা মোবাইল ফোনে অভিযুক্ত বা অভিযোগ-সংশ্নিষ্ট ব্যক্তিদের সঙ্গে যোগাযোগের কোনো প্রশাসনিক ও আইনি সুযোগ এখানে নেই। এসব প্রতারকদের বেশকিছু সদস্যকে ইতোমধ্যে গ্রেপ্তার করা হয়েছে। তাদের বিরুদ্ধে মামলা করা হয়েছে। অনেকের বিরুদ্ধে মামলা চলছে।

এ অবস্থায় কমিশন এমন প্রতারকদের অবৈধ কার্যক্রম সম্পর্কে সবাইকে সতর্ক থাকার অনুরোধ জানাচ্ছে। এ জাতীয় প্রতারকদের আইনের আওতায় আনতে এদের বিরুদ্ধে স্থানীয় থানা অথবা র‌্যাব কার্যালয় অথবা দুদকের পরিচালক (গোয়েন্দা) মীর মো. জয়নুল আবেদীন শিবলী (মোবাইল নং : ০১৭১১-৬৪৪৬৭৫) ও দুদক পরিচালক (জনসংযোগ) প্রণব কুমার ভট্টাচার্য্যের (মোবাইল নং : ০১৭১৬-৪৬৩২৭৬) সঙ্গে যোগাযোগ করতে অনুরোধ করা হয়েছে।

আপনার মতামত লিখুন

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল ও অন্যান্য তথ্য সঞ্চয় করে রাখুন

নজরুল বিশ্ববিদ্যালয়ে নাট্যকলা বিভাগের আয়োজনে হুমায়ূন মেলা ১৪৩৩ সম্পন্ন

দুদক পরিচয়ে ইউপি চেয়ারম্যানের কাছে চাঁদা দাবির অভিযোগ

আপডেট সময় : 11:07:47 pm, Monday, 9 August 2021