Dhaka , Saturday, 18 April 2026
নিবন্ধন নাম্বারঃ ১১০, সিরিয়াল নাম্বারঃ ১৫৪, কোড নাম্বারঃ ৯২
শিরোনাম ::
মধুপুটে স্মার্ট ফুয়েল কার্ড বিতরণের শুভ উদ্বোধন মিষ্টির দোকানে অনিয়ম ও ট্রাফিক আইন লঙ্ঘন: রায়পুরে ১৪ হাজার টাকা জরিমানা। শ্রীপুরে ফিলিং স্টেশনে অনিয়মের অভিযোগ, ভিডিও করায় সাংবাদিককে মারধর করা পুলিশ সদস্য প্রত্যাহার পাইকগাছায় নারীদের মাঝে বিনামূল্যে সেলাই মেশিন বিতরণ পাইকগাছায় নতুন মৎস্য আড়ৎ উদ্বোধন; কর্মসংস্থানের নতুন দিগন্ত পাঁচলাইশ চসিক বালিকা উচ্চ বিদ্যালয়ের অনুষ্ঠানে ডা. শাহাদাত হোসেন বাংলাদেশ ব্যাংকের পাহাড়ে ভূমিদস্যুদের থাবা, নির্বিকার কর্তৃপক্ষ, লড়ছে পরিবেশ অধিদপ্তর আড়াইহাজারে শিক্ষকের বাড়িতে দুর্ধর্ষ ডাকাতি তথ্য ও সম্প্রচার মন্ত্রীর সাথে চীনা রাষ্ট্রদূতের সাক্ষাৎ জাতীয় হাম-রুবেলা ক্যাম্পেইন সফল করতে পাঁচবিবিতে সমন্বয় সভা ৩ লক্ষ শিশুকে হাম-রুবেলার টিকা দিবে চসিক:- মেয়র ডা. শাহাদাত মখলেছুর রহমান চৌধুরী- আলতাজ খাতুন মাধ্যমিক বিদ্যালয়ের পুরস্কার বিতরণ ও এসএসসি বিদায়ী সংবর্ধনা অনুষ্ঠিত চরভদ্রাসনে ৪৭তম বিজ্ঞান ও প্রযুক্তি সপ্তাহর উদ্বোধনী অনুষ্ঠান সম্পন্ন : ইউএনও’র পরিদর্শন। প্রাথমিক বৃত্তি পরীক্ষায় শিক্ষার্থীদের অনাগ্রহ, বেড়েছে অনুপস্থিতি রামগঞ্জে ১৬১ প্রাথমিকবিদ্যালয়ের ৯২ টিতেই প্রধান শিক্ষক পদ শূন্য  নোয়াখালী সাংবাদিক ইউনিয়নের সভাপতি আপেল, সম্পাদক বাবু বসত বাড়িতে লুকিয়ে রাখা হলো ১২শত লিটার পেট্রোল, গ্রেপ্তার-৩ হযরত খাজা গরীব উল্লাহ শাহ্ (রঃ) মাজার পরিচালনা কমিটির সভাপতি মনোনীত হলেন মেয়র ডা. শাহাদাত হোসেন “স্মার্ট, পরিচ্ছন্ন ও শিক্ষাবান্ধব চট্টগ্রাম গড়তে কাজ করছি”: মেয়র ডা. শাহাদাত হোসেন কাউখালীতে খাল পুর্ন-খনন কাজের উদ্বোধন করলেন গৃহায়ন ও গণপূর্ত প্রতিমন্ত্রী আহমেদ সোহেল মঞ্জুর সুমন এমপি মাদক, সন্ত্রাস ও দুর্নীতির বিরুদ্ধে সরকারের অবস্থান ‘জিরো টলারেন্স’:- পার্বত্য চট্টগ্রাম বিষয়ক মন্ত্রী জেলা প্রশাসক, চট্টগ্রাম কর্তৃক প্রাথমিক বৃত্তি পরীক্ষা-২০২৫ এর কেন্দ্র পরিদর্শন জলাবদ্ধতা মোকাবিলায় বর্ষার আগে বিশেষ পরিচ্ছন্ন কার্যক্রম শুরু করছে চসিক দুর্গাপুর সংবর্ধিত হলেন কণ্ঠশিল্পী মিজানুর রহমান কাঞ্চন লালমনিরহাটে দুই উচ্চ বিদ্যালয়ে এসএসসি পরীক্ষার্থীদের বিদায় সংবর্ধনা; প্রধান অতিথি মমিনুল হক নিরাপত্তা বলয়ে পাইকগাছায় বৃত্তি পরীক্ষা শুরু; ইউএনও’র কেন্দ্র পরিদর্শন উচ্চশিক্ষার পথে বাধা দূর করল জেলা প্রশাসন: ঢাবি-জবিতে ভর্তির সুযোগ পেল ৬ অসচ্ছল মেধাবী বিগত ১৭ বছরে কিছু লোক এসেছিল তারা খেলার নামে রং তামাশা করেছে: মোস্তাফিজুর রহমান ভূইয়া দিপু ভাড়া বাসায় মদের কারবার,বিদেশি মদসহ গ্রেপ্তার-১ নোয়াখালীতে স্কুলছাত্রী অদিতা হত্যা মামলার রায় পেছাল

দাউদকান্দিতে বাস, ট্রাক ও প্রাইভেটকারের ত্রিমুখী সংঘর্ষে আহত-২০

  • Reporter Name
  • আপডেট সময় : 07:46:48 pm, Tuesday, 15 March 2022
  • 194 বার পড়া হয়েছে

দাউদকান্দিতে বাস, ট্রাক ও প্রাইভেটকারের ত্রিমুখী সংঘর্ষে আহত-২০

এস এ ডিউক ভূঁইয়া-তিতাস(কুমিল্লা) প্রতিনিধি ।।
ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের দাউদকান্দিতে যাত্রীবাহী বাস, প্রাইভেটকার ও কাভার্ডভ্যানের ত্রিমুখী সংঘর্ষের ঘটনায় বাস চালকসহ অন্তত ২০ যাত্রী আহত হয়েছেন।মঙ্গলবার (১৫ মার্চ) দুপুর আড়াইটার সময় মহাসড়কের ঢাকাগামী লেনে ধীতপুর এলাকায় এ দুর্ঘটনা ঘটে।পুলিশ, ফায়ার সার্ভিস ও স্থানীয় উদ্ধারকর্মীরা আহতদের উদ্ধার করে দাউদকান্দি উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে বাস চালক শহিদ মিয়া (৪৫)সহ ৬ জনকে ঢাকা মেডিকেলে পাঠানো হয়। চালক শহিদ মিয়ার অবস্থা আশংকাজনক বলে চিকিৎসকরা জানান।পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, একুশে এক্সপ্রেস নামের ঢাকাগামী একটি যাত্রীবাহী বাস ধীর গতিতে চলা কাভার্ডভ্যানের পিছনের অংশে ধাক্কা দিলে একই সময় পিছন থেকে আসা আরেকটি প্রাইভেটকার বাসটির সঙ্গে ধাক্কা খায়। এতে বাস ও প্রাইভেটকারে সামনের অংশ দুমড়ে মুচড়ে যায় এবং কাভার্ডভ্যানটি সড়কের ডান পাশের খাদে পড়ে যায়।এ ঘটনায় বাস এবং প্রাইভেটকারের চালক ও যাত্রীসহ কমপক্ষে ২০ জন আহত হয়।স্থানীয় উদ্ধারকারী শরীফুল ইসলাম বলেন,আমি পাশের মৎস্য প্রকল্পে কাজ করছিলাম,বিকট শব্দ শুনে দাঁড়িয়ে দেখি এ ঘটনা। দৌঁড়ে এসে আহতদের উদ্ধার শুরু করি।এরপর অনেক লোকজন আসলেও তাঁরা লাইভ ভিডিও করা নিয়ে ব্যস্ত হয়ে যায়। এমনকি বাসের চালককে উদ্ধার করতে কারো সহযোগিতা পাইনি। পরে পুলিশ ও ফায়ার সার্ভিসের লোকজন এসে সবাইকে উদ্ধার করে হাসপাতালে পাঠায়।প্রাইভেটকারের ভিতরে থাকা আমেরিকান বার্গার এর মালিক আহত মমিন মিয়া (৬৫) বলেন, নিজ বাড়ি কুমিল্লা থেকে ঢাকায় যাচ্ছিলাম। হঠাৎ করে সামনে থাকা বাসটি বিকট শব্দে থেমে গেলে আমার গাড়ীর চালক কন্ট্রোল করতে না পেরে বাসের পিছনে ধাক্কা মেরে দেয়। এতে আমার প্রাইভেটকারের সামনের অংশ দুমড়ে মুচড়ে যায়।দাউদকান্দি হাইওয়ে থানার ওসি জহুরুল হক বলেন, দুপুর আড়াইটার সময় দুর্ঘটনার খবর পেয়ে তাৎক্ষনিক আমরা ঘটনাস্থলে পৌঁছে আহতদের উদ্ধার করে হাসপাতালে পাঠাই। তবে অতিরিক্ত গতির কারণে এ দুর্ঘটনা ঘটেছে বলে প্রাথমিকভাবে ধারণা করছি।
ট্যাগ :

আপনার মতামত লিখুন

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল ও অন্যান্য তথ্য সঞ্চয় করে রাখুন

জনপ্রিয় সংবাদ

মধুপুটে স্মার্ট ফুয়েল কার্ড বিতরণের শুভ উদ্বোধন

দাউদকান্দিতে বাস, ট্রাক ও প্রাইভেটকারের ত্রিমুখী সংঘর্ষে আহত-২০

আপডেট সময় : 07:46:48 pm, Tuesday, 15 March 2022