Dhaka , Sunday, 26 April 2026
নিবন্ধন নাম্বারঃ ১১০, সিরিয়াল নাম্বারঃ ১৫৪, কোড নাম্বারঃ ৯২
শিরোনাম ::
সিদ্দিরগঞ্জ থানায় পুলিশ সদস্যের হৃদরোগে মৃত্যু নোয়াখালীতে ছাত্রীকে ব্ল্যাকমেইল করে ধর্ষণ, প্রধান শিক্ষক গ্রেপ্তার চবির প্রাঙ্গণে জ্ঞানের আলোকশিখা, কেন্দ্রীয় ‘সরস্বতী জ্ঞান মন্দির’ উদ্বোধন নদীর ঘাটে লুকানো ২৭’শ লিটার ডিজেল জব্দ, গ্রেপ্তার ১ পাইকগাছায় হাসপাতাল ব্যবস্থাপনা কমিটির সভা অনুষ্ঠিত সিডিএ কর্ণফুলী হাউজিং হবে চট্টগ্রামের সবচেয়ে নান্দনিক আবাসিক প্রকল্প :- প্রকৌশলী নুরুল করিম, সিডিএ চেয়ারম্যান রূপগঞ্জের লন্ডন প্রবাসীর বাড়িতে দুর্ধর্ষ ডাকাতি, নগদ টাকা ও বিদেশী মুদ্রাসহ মালামাল লুট শ্রীপুরে ব্যবসার পাওনা টাকা চাওয়ায় পার্টনারদের মারধরে যুবক অপূর্ব বাছাড়ের আত্মহত্যা লক্ষ্মীপুরের রামগঞ্জে বিদ্যুৎ অফিসের অর্থ বাণিজ্য, বিচ্ছিন্ন করা অবৈধ ইটভাটায় পুনরায় বিদ্যুৎ সংযোগ প্রেসক্লাব পাইকগাছার ত্রৈমাসিক সভা অনুষ্ঠিত জাতীয়তাবাদী মুক্তিযুদ্ধের প্রজন্মের কমিটি ঘোষণা; সভাপতি ইশরাক হোসেন দপ্তর লেখক আসাদ পারভেজ। প্রচণ্ড গরম ও লোডশেডিংয়ে বিপর্যস্ত গাজীপুরের জনজীবন নোয়াখালীতে কাভার্ডভ্যানে ট্রাকের ধাক্কা, নিহত ২ মধুপুরে জাসাসের উদ্যোগে মরহুম লোকমান হোসেন ফকির এর মৃত্যু বার্ষিকী পালন জাতিসংঘে বাংলাদেশের ভাবমূর্তি ক্ষুণ্ণ করার প্রতিবাদে রাঙামাটিতে পিসিসিপি’র বিক্ষোভ লালমনিরহাটে মে দিবস ও পেশাগত স্বাস্থ্য দিবস পালনের তোড়জোড়: প্রস্তুতি সভা সম্পন্ টেকনাফে বিদেশি পিস্তলসহ ১ মানবপাচারকারী কোস্ট গার্ডের হাতে আটক আমাদের সম্মিলিত লক্ষ্য একটাই, আগামীর সুন্দর দুর্গাপুর : ডেপুটি স্পিকার কায়সার কামাল পাইকগাছায় জাতীয় পুষ্টি সপ্তাহের দ্বিতীয় দিনের কর্মসূচি পালিত স্থানীয় সরকার নির্বাচন হবে কঠিন চ্যালেঞ্জ: পানি সম্পদ মন্ত্রী রানা প্লাজা ট্র্যাজেডির বিচার দাবিতে নারায়ণগঞ্জে লাল পতাকা র‍্যালী আড়াইহাজারে জমি বিরোধে সংঘর্ষ, আহত ৩—একজনের অবস্থা গুরুতর ইসলামি আদর্শের ভিত্তিতে একটি কল্যাণ রাষ্ট্র প্রতিষ্ঠা করাই জামায়াতে ইসলামীর লক্ষ্য: মাওঃ আব্দুল হালিম রূপগঞ্জে দুর্বৃত্তের দেয়া আগুনে পুড়ল পিকআপ ভ্যান রূপগঞ্জে রাস্তা নির্মাণের দাবিতে মানববন্ধন চট্টগ্রামে অত্যাধুনিক হাসপাতাল এবং পার্ক গড়তে চান মেয়র ডা. শাহাদাত হোসেন দুর্গম পাহাড়ে চিকিৎসা সেবায় যেনো কোনো ত্রুটি না হয়:- নির্দেশ পার্বত্য মন্ত্রীর সরকারের এক ইঞ্চি জমির রাজস্ব ফাঁকি দেওয়ার সুযোগ দেওয়া হবে না:- ভূমি প্রতিমন্ত্রী জরাজীর্ণ টিনের ঘরে পাঠদান, বিনা বেতনে পড়াচ্ছেন শিক্ষকরা মহান মে দিবস ও জাতীয় পেশাগত স্বাস্থ্য ও সেফটি দিবস ২০২৬ উপলক্ষ্যে প্রস্তুতিমূলক সভা অনুষ্ঠিত

দক্ষিনের বাজারে সামুদ্রিক ইলিশে সয়লাব বরিশালের মোকাম

  • Reporter Name
  • আপডেট সময় : 12:08:37 am, Friday, 29 October 2021
  • 248 বার পড়া হয়েছে

দক্ষিনের বাজারে সামুদ্রিক ইলিশে সয়লাব বরিশালের মোকাম

মনির হোসেন,বরিশাল ব্যুরো ।।

ইলিশ আহরণ, পরিবহন এবং কেনাবেচার ওপর ২২ দিনের নিষেধাজ্ঞা শেষে সোমবার (২৫ অক্টোবর) মধ্যরাত থেকে নদী ও সাগরে ইলিশ শিকারে নেমেছেন জেলেরা।মঙ্গলবার (২৬ অক্টোবর) সকাল থেকে সরগরম হয়ে উঠেছে বরিশাল নগরীর পোর্ট রোডের ইলিশ মোকাম। ভোর থেকেই নদী ও সাগর থেকে ইলিশের বোট আসা শুরু করেছে। নিষেধাজ্ঞা শেষে ঘাটে মাছ আসতে শুরু হওয়ায় খুশি আড়তদাররা।ইলিশ মোকামে বড় সাইজের ইলিশের সাথে সাথে ছোট ছোট সাইজের ইলিশ এসেছে। ডিম ছাড়ার পর ইলিশ পাতলা হয়ে লম্বা আকৃতির হয়েছে। ব্যবসায়ীদের অভিযোগ বড় সাইজের ইলিশ এখনো ডিম না ছাড়ায় ইলিশ কম মিলছে। এ জন্য পরবর্তীতে মা ইলিশের অবস্থান বুঝে নিষেধাজ্ঞা দেয়া হলে ইলিশের উৎপাদন আরো বাড়বে। একই সাথে কঠোরভাবে জাটকা সংরক্ষনের দাবি জানান তারা।নৌযান থেকে আড়তদারদের গদির সামনে সেই মাছ নিতে শ্রমিকদের ব্যস্ততা লক্ষ্য করা যায়। সেইসঙ্গে খুচরা ও পাইকারি ক্রেতাদের ভিড় ছিল চোখে পড়ার মতো। আবার ২২ দিনের নিষেধাজ্ঞায় ঝিমিয়ে থাকা এ পাইকারি বাজারে ইলিশ আসায় বেচা-বিক্রিতেও অনেকটাই চাঞ্চল্যতা লক্ষ্য করা গেছে।নিষেধাজ্ঞার পর প্রথম দিনে ইলিশের দাম নিয়ে কেউ সন্তোষ প্রকাশ করলেও বেশিরভাগ ক্রেতাই জানিয়েছেন ঊর্ধ্বমুখী দরের কথা। সেইসঙ্গে পুরাতন মাছের আমদানি হয়েছে বলেও দাবি তাদের।সজল নামে একজন ক্রেতা বলেন, বাজারে মঙ্গলবার স্থানীয় নদীর মাছের কথা বেশি বলছেন বিক্রেতারা। তবে কিছু কিছু মাছ এতোটাই লাল হয়েছে যে সেগুলো ধরলেই নরম মনে হচ্ছে। অর্থাৎ এগুলো আরও আগে নিষেধাজ্ঞার মধ্যে ধরা হয়েছে। যদিও চাহিদা অনুযায়ী আমদানি হয়নি বলে দাবি তাদের। চাঁদপুরে ইলিশের দাম প্রতি কেজি ১০৫০ টাকা থেকে ১১০০ টাকা। ১ কেজি থেকে ১২শ গ্রামের ইলিশের দাম ১১৫০-১২৫০ টাকা এবং ৬শ গ্রাম থেকে ৯শ গ্রামের ইলিশের দাম ৭৫০ টাকা থেকে ৯০০ টাকার মধ্যে।

ট্যাগ :

আপনার মতামত লিখুন

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল ও অন্যান্য তথ্য সঞ্চয় করে রাখুন

জনপ্রিয় সংবাদ

সিদ্দিরগঞ্জ থানায় পুলিশ সদস্যের হৃদরোগে মৃত্যু

দক্ষিনের বাজারে সামুদ্রিক ইলিশে সয়লাব বরিশালের মোকাম

আপডেট সময় : 12:08:37 am, Friday, 29 October 2021