Dhaka , Tuesday, 24 March 2026
নিবন্ধন নাম্বারঃ ১১০, সিরিয়াল নাম্বারঃ ১৫৪, কোড নাম্বারঃ ৯২
শিরোনাম ::
মানবতার কল্যাণে নিজেকে নিয়োজিত করা অনেক বড় কাজ- ডেপুটি স্পিকার ব্যারিস্টার কায়সার কামাল লালমনিরহাট ব্যাটালিয়ন (১৫ বিজিবি) এর মানবিক উদ্ধার অভিযান: বাস-অটো সংঘর্ষে আহতদের তড়িৎ হাসপাতালে স্থানান্তর লালমনিরহাট শহরের ক্যান্টিন মোড়ে যাত্রীবাহী বাসের ধাক্কা: অটোরিকশার ৮ যাত্রী আহত জমিয়তুল ফালাহ ময়দানে ঈদ জামাতের প্রস্তুতি পরিদর্শন করেন সিএমপি’র অতিরিক্ত পুলিশ কমিশনার ঈদকে ঘিরে পাইকগাছায় জুলাই শহীদ পরিবারের পাশে উপজেলা প্রশাসন রমজানজুড়ে মানবতার দৃষ্টান্ত অসহায়দের পাশে হাকিমপুর নারী উদ্যোক্তা ফোরাম পাঁচবিবিতে এতিম-অসহায়দের পাশে হ্যাপিনেস সংগঠন ঈদ উপহার বিতরণ মাগুরায় ২’শ অসচ্ছল পরিবারের বাড়িতে গিয়ে ঈদ বাজার পৌঁছে দিল জাহানারা বেগম ফাউন্ডেশন রাত পোহালেই পবিত্র ঈদুল ফিতর প্রধানমন্ত্রী তারেক রহমান জনগনকে দেয়া প্রতিশ্রুতি রক্ষা করছেন : ড. মঈন খান রংপুরে র‍্যাবের অভিযানে ২ নারী মাদক কারবারি গ্রেফতার: গাঁজা ও ইয়াবা জব্দ কালীগঞ্জে সৌদি আরবের সঙ্গে মিল রেখে শতাধিক পরিবারের ঈদ পালন: মুন্সিপাড়ায় প্রধান জামাত নববধূকে নিয়ে হেলিকপ্টারে গ্রামে আগমন, নজর কাড়লেন সুমন চবি ছাত্রদলের সহ-সভাপতি হাবীবের উদ্যোগে সুবিধাবঞ্চিতদের মাঝে ঈদ উপহার বিতরণ ঝালকাঠিতে অর্ধশত পরিবারের ঈদুল ফিতর উদযাপন সৌদির সঙ্গে মিল রেখে নোয়াখালীর ছয় গ্রামে ঈদুল ফিতর উদযাপন চট্টগ্রাম নগরীর টেরিবাজারের বহুতল মার্কেটে আগুন, দুই টেইলার্স কর্মচারীর মৃত্যু মধুপুরে পৌরসভার কাউন্সিলর হিসেবে দোয়া ও সমর্থন চান সাইফুল ইসলাম সাগর ও মন রমজানের ওই রোজার শেষে: নজরুলের এ কালজয়ী সৃষ্টির নেপথ্যকথা রূপগঞ্জে কিশোর অপহরণ/ মুক্তিপণ দাবি/থানায় অভিযোগ জাজিরা কেন্দ্রীয় পৌর ঈদগাহে ২০২৬ সালের পরিচালনা কমিটি গঠন রূপগঞ্জে সামাজিক সংগঠনের উদ্যোগে ২০০ দরিদ্র পরিবারের মাঝে ঈদ সামগ্রী বিতরণ রূপগঞ্জে কথিত সংবাদ সম্মেলনের প্রতিবাদে মহাসড়ক অবরোধ-বিক্ষোভ, অপপ্রচারের অভিযোগ নাসির উদ্দীনের প্রযুক্তির আড়ালে জুয়ার আসর: লালমনিরহাটে ডিবির জালে ৩ জন, জব্দ বিপুল পরিমাণ সিম ও স্মার্টফোন মানবতার বন্ধন যুব উন্নয়ন সংস্থা -পক্ষ থেকে সুবিধাবঞ্চিত শিশুদের মাঝে ঈদ উপহার ও মেহেদী উৎসবের আয়োজন নোয়াখালীতে বজ্রপাতে জেলের মৃত্যু, আহত ২ শোলাকিয়ায় ১৯৯তম ঈদ জামাতের প্রস্তুতি: প্রশাসনের আশাবাদ, আনন্দঘন আয়োজনের প্রত্যাশা যন্ত্রপাতি বিক্রি করে ১৬ লাখ টাকা উদ্ধার তিন মাস পর বেতন পেয়ে স্বস্তিতে ১৩০ শ্রমিক পাইকগাছায় সাইবার অপপ্রচারের শিকার ব্যবসায়ী রেজাউল মোড়ল, থানায় জিডি রামগঞ্জে আরাফাত রহমান কোকো মেমোরিয়াল ট্রাস্টের উদ্যোগে ইফতার মাহফিল অনুষ্ঠিত

ঠাকুরগাঁও থেকে চুরি যাওয়া শিশু গাজীপুর থেকে উদ্ধার করেছে র‍্যাব, নারীসহ গ্রেপ্তার ৪ 

  • Reporter Name
  • আপডেট সময় : 11:44:05 am, Thursday, 13 March 2025
  • 108 বার পড়া হয়েছে

ঠাকুরগাঁও থেকে চুরি যাওয়া শিশু গাজীপুর থেকে উদ্ধার করেছে র‍্যাব, নারীসহ গ্রেপ্তার ৪ 

তৌহিদুল ইসলাম চঞ্চল, বিশেষ প্রতিনিধি

গত ১০ মার্চ সন্ধ্যায় ঠাকুরগাঁও জেনারেল হাসপাতালের শিশু ওয়ার্ড থেকে চুরি করা হয় ২ মাস ১৭ দিন বয়সী শিশু সায়ান আহমেদকে।

পরে র‍্যাব-১  ও র‍্যাব- ১৩ যৌথ অভিযান চালিয়ে ১২ মার্চ দুপুরে গাজীপুর থেকে শিশুটিকে উদ্ধার করে। এছাড়াও চুরির সাথে জড়িত নারীসহ চারজনকে গ্রেফতার করে র‍্যাব। 

গ্রেপ্তার হওয়া ব্যক্তিরা হল- গাইবান্ধা জেলার সোনালী আক্তার শিরিন -২০-, রাজু কবিরাজ -২২-, নেত্রকোনা জেলার লিটন মিয়া -৩৫- ও লাভলী বেগম-৩৯-।

১২ মার্চ “বুধবার” রাতে এক প্রেস বিজ্ঞপ্তির মাধ্যমে বিষয়টি নিশ্চিত করেছেন র‍্যাব-১৩ এর সিনিয়র সহকারী পরিচালক “মিডিয়া” ও   ফ্লাইট লেফটেন্যান্ট মো. সাইফুল্লাহ নাঈম।

র‍্যাব জানায়, গত ৯ মার্চ শিশু সায়ানকে নিউমনিয়াজনিত অসুস্থতার কারণে ঠাকুরগাঁও  ২৫০ শয্যাবিশিষ্ট জেনারেল হাসপাতালে ভর্তি করেন শিশুটির বাবা মো: শিমুল ইসলাম -২৪-ও মা মোছা: হাসি আক্তার -২০-। পরের দিন তথা ১০ মার্চ সন্ধ্যা আনুমানিক ৬:৩০ মিনিটে শিশুটিকে একজন অপরিচিত মহিলার কাছে রেখে ওয়াশরুমে যান তার মা হাসি। কিন্তু শিশুটির মা বুঝতে পারেননি  যে অপরিচিত সেই মহিলা যে তাদের যত্ন বা সহযোগিতা করছিলো সে আসলে আগে থেকেই চুরির উদ্দেশ্যে সেখানে অবস্থান করছিলো। ওয়াশরুম থেকে ফিরে এসে শিশুর মা তার বাচ্চা ও অপরিচিত মহিলাকে না পেয়ে তার স্বামী অর্থাৎ শিশুটির বাবাকে মোবাইল ফোনে কল করে জানান। তখন শিশুটির বাবা শিমুল কালবিলম্ব না করে বিষয়টি ঠাকুরগাঁও থানা পুলিশকে জানান। পরে  পুলিশের একটি ভ্রাম্যমাণ দল তাৎক্ষণিকভাবে ঘটনাস্থল পরিদর্শন করেন। তারা হাসপাতালে সিসি ক্যামেরা ও হাসপাতালে সামনে ফার্মেসির সিসি ক্যামেরা যাচাই-বাছাই করে ওই অপরিচিত মহিলাকে শনাক্ত করেন।  এরপর শিশুর পিতা ঠাকুরগাঁও সদর থানায় একটি সাধারণ ডায়েরি করেন।  পরে ১২ মার্চ নারী ও শিশু নির্যাতন দমন আইনে একটি মামলা করেন। 

ঘটনাটি বিভিন্ন প্রিন্ট ও ইলেকট্রনিক মিডিয়াতে ব্যাপক প্রচারিত হলে ও এলাকায় চাঞ্চল্য সৃষ্টি করলে তা র‍্যাপিড অ্যাকশান ব্যাটালিয়ন, র‍্যাবের নজরে আসে। ফলে ছায়াতদন্ত শুরু করে র‍্যাব। পরিশেষে বুধবার “১২ মার্চ” দুপুর আনুমানিক ১:৪৫ মিনিটে র‍্যাব-১, সিপিসি গাজীপুর ও র‍্যাব-১৩, সিপিসি-১ দিনাজপুর গাজীপুরের শ্রীপুর থানার মুলাইদ এলাকায় যৌথ অভিযান পরিচালনা করে। র‍্যাব সদর দপ্তরের ইন্ট উইংয়ের দেয়া তথ্যের ভিত্তিতে অবস্থান নির্ণয় করে নারীসহ ৪ আসামিকে গ্রেপ্তার করে। পাশাপাশি শিশু সায়ানকে উদ্ধার করে। 

ফ্লাইট লেফটেন্যান্ট মো. সাইফুল্লাহ নাঈম জানান, প্রাথমিক জিজ্ঞাসাবাদে আসামিরা ঘটনায় জড়িত থাকার কথা স্বীকার করে।  গ্রেপ্তার আসামিদের ও ভুক্তভোগী শিশুকে ঠাকুরগাঁও সদর থানায় হস্তান্তর করা হয়েছে।

এদিকে র‍্যাবের শিশু উদ্ধারের বিষয়টিতে ওই এলাকার সর্বস্তরের জনগণ র‍্যাবকে ধন্যবাদ জানিয়েছেন এবং কৃতজ্ঞতা প্রকাশ করছেন।

আপনার মতামত লিখুন

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল ও অন্যান্য তথ্য সঞ্চয় করে রাখুন

জনপ্রিয় সংবাদ

মানবতার কল্যাণে নিজেকে নিয়োজিত করা অনেক বড় কাজ- ডেপুটি স্পিকার ব্যারিস্টার কায়সার কামাল

ঠাকুরগাঁও থেকে চুরি যাওয়া শিশু গাজীপুর থেকে উদ্ধার করেছে র‍্যাব, নারীসহ গ্রেপ্তার ৪ 

আপডেট সময় : 11:44:05 am, Thursday, 13 March 2025