Dhaka , Saturday, 25 July 2026
নিবন্ধন নাম্বারঃ ১১০, সিরিয়াল নাম্বারঃ ১৫৪, কোড নাম্বারঃ ৯২
শিরোনাম ::
শিবচরে অসহায় ও সুবিধাবঞ্চিত ২০০ পরিবারের মাঝে উন্নত জাতের ছাগল বিতরণ। প্রধানমন্ত্রীর বিশেষ সহকারীর নির্দেশেই মসজিদে হামলা হয়েছে : এমপি মোমেন নোয়াখালীতে ইসলামী মহা-সমাবেশ সফল করতে মতবিনিময় সভা বিসিকের হাল ধরলেন বেনজীর আহমেদ টিটো নারীর অর্থনৈতিক ক্ষমতায়নে সরকারের উদ্যোগ অব্যাহত: বাণিজ্য মন্ত্রী রূপগঞ্জে সাবেক এমপির বিরুদ্ধে মাদ্রাসার জমি দখলের অভিযোগ, উদ্ধারের দাবিতে মানববন্ধন করেছেন মাদ্রাসার শিক্ষক, শিক্ষার্থী ও এলাকাবাসী। অবশেষে যাত্রামুড়ায় ঈদগাহ ও জানাজার মাঠ পেল ৫ হাজার বাসিন্দা রূপগঞ্জে শত বছরের কাঞ্চন বাজারে ২০ বছর পর ব্যবসায়ী পরিচালনা কমিটির নির্বাচন : উৎসবমুখর পরিবেশ পার্কিং অবমুক্তে উদ্যোগের আশ্বাস চউক চেয়ারম্যানের, ট্যাগ সদস্যদের সঙ্গে মতবিনিময় কেবল শিক্ষাই জেলে পল্লীর ভাগ্য বদলাতে পারে:- ডিসি জাহিদ নারায়ণগঞ্জে লেবার পার্টির প্রতিনিধি সভা অনুষ্ঠিত শিখা অনির্বাণে শ্রদ্ধা নিবেদন করলেন নবনিযুক্ত নৌবাহিনী প্রধান ভাইস এডমিরাল খোন্দকার মিসবাহ উল আজীম বানভাসিদের পাশে ইউসিএফ ও পথশিশু আশ্রয় কেন্দ্র, চিকিৎসাসেবা-নগদ সহায়তা-বস্ত্র বিতরণ বর্ষাকাল এলেই সরগরম পাইকগাছার নার্সারি; শত কোটি টাকার চারা বিক্রির সম্ভাবনা পাইকগাছায় উপজেলা পরিষদের মাসিক সভা অনুষ্ঠিত সিলেট নগরীর শিববাড়ি এলাকার বাসিন্দা বিপাশা দে (দিয়া) নামে এক কলেজছাত্রী নিখোঁজ হয়েছেন। আশুলিয়ার বাইপাইলে আবাসিক হোটেলে অভিযান, অসামাজিক কার্যকলাপের অভিযোগে ৮ জন আটক নির্বাচনী প্রতিশ্রুতি অনুযায়ী কাজ করছে বিএনপি সরকার – এমপি খোকন তালুকদার মাদারীপুরে সপ্তাহব্যাপী বৃক্ষ মেলা উদ্বোধন অব্যবস্থাপনা ও পানি নিষ্কাশনের ব্যবস্থা না করে সড়ক নির্মাণ করায় রূপগঞ্জে জলাবদ্ধতায় নগরপাড়া বাজারে কেনাবেচা বন্ধ \ দুর্ভোগে পাঁচ গ্রামের মানুষ পাইকগাছায় স্পটে হাটবাজারের চান্দিনা ভিটি লাইসেন্স নবায়ন; রাজস্ব আদায় ত্বরান্বিত ১৮তম নৌবাহিনী প্রধান হিসেবে দায়িত্ব নিলেন ভাইস এডমিরাল খোন্দকার মিসবাহ উল আজীম কেন ইনস্টাগ্রামে বার্তা আদান-প্রদানে বিভ্রাট দেখা দিয়েছিল? স্বামী-স্ত্রীর বয়সের ব্যবধান নিয়ে ইসলাম কী বলে চায়ের সঙ্গে বিস্কুটের মতো সাধারণ অভ্যাসেই লুকিয়ে আছে বড় স্বাস্থ্য ঝুঁকি! দেশের তরুণ প্রজন্মকে নিয়ে আমি গর্বিত: টুইঙ্কেল খান্না গার্দিওলার ইতালির কোচ হওয়া নিয়ে যা জানা গেল যন্তর মন্তর অভিমুখে আন্দোলনকারী শিক্ষার্থীদের আটকে দিচ্ছে দিল্লি পুলিশ ফ্রিল্যান্সারদের বৈদেশিক লেনদেন সহজ করল বাংলাদেশ ব্যাংক রাষ্ট্রপতির ‘পদত্যাগ’ নিয়ে যা বললেন আসিফ মাহমুদ

ঠাকুরগাঁও জেনারেল হাসপাতালে প্যারাসিটামল ও স্যালাইনের সংকট।।

  • Reporter Name
  • আপডেট সময় : 02:32:27 pm, Friday, 4 October 2024
  • 120 বার পড়া হয়েছে

ঠাকুরগাঁও জেনারেল হাসপাতালে প্যারাসিটামল ও স্যালাইনের সংকট।।

জসীমউদ্দীন ইতি 

ঠাকুরগাঁও প্রতিনিধি।।

ঠাকুরগাঁও জেনারেল হাসপাতালে শিরায় দেওয়া স্যালাইন ও প্যারাসিটামল ওষুধের সংকট দেখা দিয়েছে। ফলে জ্বরসহ বিভিন্ন রোগে আক্রান্ত ব্যক্তিরা কাঙ্ক্ষিত সেবা থেকে বঞ্চিত হচ্ছে।

হাসপাতালে সূত্র জানায়, ২৫০ শয্যা এই হাসপাতালে প্রতিদিন বহির্বিভাগে ৬০০ থেকে ৭০০ রোগীকে চিকিৎসা দেওয়া হয়। হাসপাতালে ভর্তি থাকে ৫০০ থেকে ৬০০ রোগী। হাসপাতালে চিকিৎসা নিতে আসা রোগী ও তাঁদের স্বজনেরা জানান- বেশির ভাগ ওষুধই বাইরে থেকে কিনতে হচ্ছে। ডেঙ্গু চিকিৎসায় বেশি ব্যবহৃত উপকরণ স্যালাইনও হাসপাতাল থেকে দেওয়া হচ্ছে না।

রুবি আখতার নামের রোগীর এক স্বজন বলেন- পাঁচ দিন ধরে তারা হাসপাতালের ডেঙ্গু ওয়ার্ডে ভর্তি থেকে চিকিৎসা নিচ্ছেন। সকাল-বিকেল চিকিৎসক এসে খোঁজ নিলেও যেদিন থেকে ভর্তি আছেন- সেদিন থেকে এখন পর্যন্ত বাইরে থেকে স্যালাইন কিনতে হচ্ছে।

লিমা ও রশিদা আকতার নামের দুই রোগী জানান- বাইরে থেকে বেশি দামে ওষুধ কিনতে হচ্ছে। এ কারণে তাঁরা চিকিৎসা নিতে হিমশিম খাচ্ছেন।

হাসপাতালের বহির্বিভাগে চিকিৎসা নিতে আসা শাকিলা জাহান বলেন- কয়েক দিন ধরে তিনি জ্বরে ভুগছেন। মেডিসিন কনসালট্যান্ট হাবীব লিটন চিকিৎসাপত্র দিয়েছেন। সেই চিকিৎসাপত্র নিয়ে ওষুধ বিতরণ বিভাগে গিয়ে জানতে পারেন কয়েক দিন ধরে হাসপাতালে ওষুধ নেই। এ সময় সেখানে উপস্থিত সদর উপজেলার কহরপাড়া গ্রামের মামুনুর রশিদ বলেন- তিনিও প্যারাসিটামল না পেয়ে খালি হাতে ফিরছেন।

সংশ্লিষ্ট বিভাগের ফার্মাসিস্ট ফরহাদ হোসেন ওষুধ সংকটের সত্যতা স্বীকার করে বলেন- বেশ কয়েক দিন ধরে প্যারাসিটামলসহ অন্যান্য ওষুধের সরবরাহ নেই।

হাসপাতালের ওষুধ ভান্ডাররক্ষক মাহবুব হোসেন বলেন- চাহিদাপত্র নিয়ে ওষুধ আনতে তিনি বগুড়ায় গিয়েছেন।

চাহিদার তুলনায় সরবরাহ কম থাকায় মাঝেমধ্যে ওষুধের সংকট দেখা দিচ্ছে বলে জানিয়েছেন হাসপাতালের তত্ত্বাবধায়ক ডাক্তার সিরাজুল ইসলাম। আজকের পত্রিকাকে তিনি বলেন- হাসপাতালটি ২৫০ শয্যার হলেও এখানে তিন গুণ বেশি রোগীকে চিকিৎসা দেওয়া হয়। স্যালাইন ও ওষুধের জন্য চাহিদাপত্র দিয়েছি। এটা পেলে সংকট কেটে যাবে।

আপনার মতামত লিখুন

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল ও অন্যান্য তথ্য সঞ্চয় করে রাখুন

জনপ্রিয় সংবাদ

শিবচরে অসহায় ও সুবিধাবঞ্চিত ২০০ পরিবারের মাঝে উন্নত জাতের ছাগল বিতরণ।

ঠাকুরগাঁও জেনারেল হাসপাতালে প্যারাসিটামল ও স্যালাইনের সংকট।।

আপডেট সময় : 02:32:27 pm, Friday, 4 October 2024