Dhaka , Monday, 27 April 2026
নিবন্ধন নাম্বারঃ ১১০, সিরিয়াল নাম্বারঃ ১৫৪, কোড নাম্বারঃ ৯২
শিরোনাম ::
ঢাবিসাসের সাংবাদিকদের ওপর হামলার প্রতিবাদে নজরুল বিশ্ববিদ্যালয়ে মানববন্ধন নোয়াখালীতে ডেঙ্গু প্রতিরোধে খাল পরিস্কার কর্মসূচি নোয়াখালীতে দুই ভাটাকে ৪ লাখ টাকা জরিমানা লালমনিরহাটের মাদক মামলার সাজাপ্রাপ্ত ফেরারি আসামি গ্রেফতার: গাজীপুরে র‍্যাবের ঝটিকা অভিযান রামগঞ্জে নবাগত ইউ এন ওর সাথে সাংবাদিকদের মতবিনিময় অনুষ্ঠিত “এই শহর আমাদের—জনসচেতনতা ছাড়া জলাবদ্ধতা নিরসন সম্ভব নয়”: চসিক মেয়র ডা. শাহাদাত হোসেন মাইক বাজিয়ে আ.লীগের স্লোগান, পুলিশ দেখে পালালো যুবক পরীক্ষার হলে দুর্ঘটনা, রক্তাক্ত হয়েও লিখল উত্তর পত্র চসিকের পরিচ্ছন্ন কর্মীদের আবাসন হবে সম্পূর্ণ সরকারি অর্থায়নে:- একনেক সভায় প্রধানমন্ত্রী রূপগঞ্জে জমিতে কাজ করতে বাধা, প্রাণনাশের হুমকির অভিযোগ তালাবদ্ধ দোকান খুলে দেয়ার দাবি কালেক্টরেট জামে মসজিদ মার্কেটের ব্যাবসায়ীদের পাইকগাছায় শিক্ষার্থীদের মাঝে বাইসাইকেল বিতরণ পাইকগাছায় বাল্যবিবাহের আসর ভেঙে দিল ইউএনও, মোবাইল কোর্টে জরিমানা অবৈধ অস্ত্র-গুলিসহ ১৮ মামলার পলাতক আসামি শীর্ষ সন্ত্রাসী ওসমান গ্রেফতার চান্দগাঁও থানা পুলিশের অভিযানে চোরাইকৃত ২৩ লাখ ৭৩ হাজার ৫১০ টাকা উদ্ধার, চোর চক্রের মূলহোতা গ্রেফতার জেমসের গানে মাতবে লিসবন ; ২৬ জুলাই ” বাংলা লাইভ কনসার্ট ” আয়োজকদের সাংবাদিক সম্মেলন দুর্গাপুরে ডিবি পুলিশের অভিযানে ভারতীয় মদ উদ্ধার, আটক ২ বাকলিয়া এক্সেস রোডে কলেজ শিক্ষার্থী ও সংবাদকর্মীর ওপর হামলার অভিযোগ, থানায় লিখিত অভিযোগ দায়ের কয়রায় মাদরাসার অনুদানের টাকা আত্মসাতের অভিযোগ ঘোড়াশালে পল্লীবিদ্যুতের প্রহরীকে অস্ত্র ঠেকিয়ে তার-যন্ত্রাংশ লুট,পাঁচটি গ্রাম অন্ধকারে বিএইচআরএফ’র আবেদনে ভারতীয় নাগরিক’কে নিরাপদ হেজাজতে দিলেন বিজ্ঞ মহানগর আদালত চট্টগ্রাম চবির বাংলা বিভাগের আয়োজনে ‘বাংলা বিজ্ঞানসাহিত্যের নন্দিত ভুবন’ শীর্ষক অশোক বড়ুয়া পঞ্চম স্মারক বক্তৃতা অনুষ্ঠিত রামগঞ্জ উপজেলা ক্রীড়া সংস্থার কমিটি গঠিত  সড়কের পাশে বালুর স্তুপ, বেপরোয়া ট্রাক চাপায় সিএনজি যাত্রীর মৃত্যু শীর্ষ সন্ত্রাসী দেলোয়ার ইয়াবাসহ ধরা পড়ল ডিবির জালে ঝালকাঠির রাজাপুরে নিয়ন্ত্রণ হারিয়ে ইটবোঝাই ট্রলি খাদে পড়ে হেল্পার নিহত লালমনিরহাটে শিক্ষার্থীদের শিক্ষায় উদ্বুদ্ধ করছে ১৫ বিজিবি: মোগলহাটে শিক্ষা উপকরণ বিতরণ রাউজানে বাবলু হত্যাকাণ্ডে জড়িত এজাহারনামীয় ০২ আসামী গ্রেফতার পূর্ব শত্রুতার জেরে নৃশংসভাবে যুবককে কুপিয়ে হাত-পা বিচ্ছিন্ন। নেত্রকোণায় এমপি মাছুম মোস্তফার গাড়িতে হামলার ঘটনায় মামলা, গ্রেপ্তার ৯

টেকনাফ-সেন্টমার্টিনে নৌরুটে জাহাজ চলাচল ফের শুরু।।

  • Reporter Name
  • আপডেট সময় : 01:33:25 pm, Wednesday, 4 October 2023
  • 233 বার পড়া হয়েছে

টেকনাফ-সেন্টমার্টিনে নৌরুটে জাহাজ চলাচল ফের শুরু।।

কক্সবাজার অফিস ।।

বৈরী আবহাওয়া কেটে যাওয়ায় দুইদিন পর কক্সবাজারের টেকনাফ-সেন্টমার্টিন নৌপথে যান চলাচল শুরু হয়েছে।

সোমবার (২ অক্টোবর) সকালে টেকনাফের দমদমিয়া ঘাট থেকে ‘বার আউলিয়া’ নামের একটি জাহাজ সেন্টমার্টিনের উদ্দেশ্যে ছেড়ে গেছে। তিনদিন আগে দ্বীপে বেড়াতে গিয়ে আটকে পড়া পর্যটকরা এই জাহাজে করে বিকেলে টেকনাফে ফিরবেন বলে জানা গেছে।

বঙ্গোপসাগরে সৃষ্ট লঘুচাপের কারণে সাগর উত্তাল থাকায় গত শনি ও রোববার দুইদিন এই নৌপথে সব ধরনের নৌযান চলাচল বন্ধ করে জেলা প্রশাসন। এতে গত বৃহস্পতিবার ও শুক্রবার সেন্টমার্টিন ভ্রমণে যাওয়া দুই শতাধিক পর্যটক আটকা পড়েন।

এর আগে গত বুধবার প্রায় ৬ মাস পর ৫১৮ জন পর্যটক নিয়ে টেকনাফের দমদমিয়া ঘাট থেকে সেন্টমার্টিনের উদ্দেশ্যে আউলিয়া নামের একটি জাহাজ চলাচল শুরু করে।

বার আউলিয়া জাহাজের পরিচালক হোসাইনুল ইসলাম বাহাদুর জানান, সোমবার সকালে ৩৮৮জন পর্যটক নিয়ে তাদের জাহাজ সেন্ট মার্টিনের উদ্দেশে রওনা করেছে। সব ঠিক থাকলে বিকেলে আটকে পড়া পর্যটকসহ জাহাজটি আবার টেকনাফের দমদমিয়া ঘাটে ফিরবে। বুধবার থেকে আজ সোমবার পর্যন্ত প্রায় আড়াই হাজার পর্যটক সেন্ট মার্টিন ভ্রমণে গেছেন।

টেকনাফ উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মো. আদনান চৌধুরী জানিয়েছেন, আবহাওয়া পরিস্থিতি অনুকূলে আসায় জাহাজ চলাচল শুরু করা হয়েছে। এতে আটকে পড়া পর্যটকরা সেন্ট মার্টিন ছাড়তে পারবেন।

ইউএনও আদনান বলেন, বিশ্ব পর্যটন দিবসকে সামনে রেখে সেন্টমার্টিনে পর্যটক যাতায়াতের জন্য বার আউলিয়া নামের একটি জাহাজ এক সপ্তাহের জন্য অনুমোদন দেওয়া হয়েছিল। আবহাওয়া পরিস্থিতির ওপর জাহাজ চলাচল নির্ভর করবে।

আপনার মতামত লিখুন

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল ও অন্যান্য তথ্য সঞ্চয় করে রাখুন

জনপ্রিয় সংবাদ

ঢাবিসাসের সাংবাদিকদের ওপর হামলার প্রতিবাদে নজরুল বিশ্ববিদ্যালয়ে মানববন্ধন

টেকনাফ-সেন্টমার্টিনে নৌরুটে জাহাজ চলাচল ফের শুরু।।

আপডেট সময় : 01:33:25 pm, Wednesday, 4 October 2023