Dhaka , Wednesday, 25 February 2026
নিবন্ধন নাম্বারঃ ১১০, সিরিয়াল নাম্বারঃ ১৫৪, কোড নাম্বারঃ ৯২
শিরোনাম ::
ভুট্টা ক্ষেত থেকে যুবকের মরদেহ উদ্ধার: এলাকায় শোকের ছায়া লালমনিরহাটে অটোরিকশা চালকদের জিম্মি করে চাঁদাবাজি: ডিবি পুলিশের জালে দুই অপরাধী দেশের ক্রীড়াঙ্গণের সামগ্রিক উন্নয়ন ও খেলোয়াড়দের পেশাদারিত্ব নিশ্চিত করতে ব্যাংক ও আর্থিক প্রতিষ্ঠানসমূহকে সক্রিয় ভূমিকা পালনের আহ্বান জানিয়েছেন যুব ও ক্রীড়া প্রতিমন্ত্রী মো: আমিনুল হক। খালের দখল-দূষণ প্রতিরোধে উদ্যোগ নেওয়া হবে: পানি সম্পদ মন্ত্রী জুনিয়র বৃত্তি ও সমমানের বৃত্তি ও এবতেদায়ি ৫ম বৃত্তি পরীক্ষা-২০২৫ এর ফল প্রকাশঃ প্রাথমিক বৃত্তি পরীক্ষায় সরকারি ও কিন্ডারগার্টেন শিক্ষার্থীদের একীভূত অন্তর্ভুক্তির ঐতিহাসিক সিদ্ধান্ত। ধর্মমন্ত্রী কায়কোবাদের সাথে মালয়েশিয়ার প্রধানমন্ত্রীর দপ্তরের ধর্ম বিষয়ক মন্ত্রীর দ্বিপাক্ষিক সভা/ ধর্ম সংক্রান্ত সহযোগিতা জোরদার করতে সম্মত বাংলাদেশ ও মালয়েশিয়া প্রধানমন্ত্রীর ‘গ্রিন সিটি-ক্লিন সিটি’ বাস্তবায়নে সর্বোচ্চ পেশাদারিত্বের নির্দেশনা ডিএসসিসি প্রশাসকের দায়িত্ব গ্রহণের পরপরই মশক নিধন কার্যক্রম পরিদর্শনে ডিএনসিসি প্রশাসক বাংলাদেশে আরো বেশি হারে চীনা বিনিয়োগের আহ্বান স্বরাষ্ট্রমন্ত্রীর পিলখানা হত্যাকাণ্ডের যথাযথ বিচার করা হবে- স্বরাষ্ট্রমন্ত্রী পাঁচবিবিতে নবনির্বাচিত এমপির সঙ্গে সরকারি দপ্তর প্রধানদের মতবিনিময় সভা পাঁচবিবি বাজারে অসময়ে সজনে কেজি ২০০ টাকা, হতাশ ক্রেতারা কালীগঞ্জে অনলাইন জুয়া ও অবৈধ সিম চক্রের ৫ সদস্যকে গ্রেফতার করেছে ডিবি রূপগঞ্জে ডাকাতি হওয়া ড্রাম ভর্তি তেলের ট্রাক উদ্ধার, অস্ত্রসহ দুই ডাকাত গ্রেপ্তার নোয়াখালীর বেগমগঞ্জে ইনজেকশনে শিশু মৃত্যুর অভিযোগ রাজাপুরে ইয়াবা ও গাঁজা নিয়ে ছাত্রলীগ নেতাসহ আটক দুই কাঁঠালিয়ায় ইয়াবা কারবারি যুবলীগের সদস্যের কামড়ে এসআই আহত, আটক ১ বাকলিয়ার অর্থনৈতিক উন্নয়নে যোগাযোগ ব্যবস্থা ঢেলে সাজাচ্ছি:- মেয়র ডা. শাহাদাত হোসেন পাইকগাছায় ডিজিটাল সংযোগ স্থাপন প্রকল্পের প্রশিক্ষণ সম্পন্ন পাইকগাছায় আইনশৃঙ্খলা কমিটির মাসিক সভা অনুষ্ঠিত বেআইনি ভাবে সরকারি গাছ কাটার অভিযোগে মিঠামইনে বিএনপি সভাপতির হারাতে হলো পদ নিকলীতে নিখোঁজের সাত দিন পর প্রতিবন্ধী নারীর অর্ধগলিত মরদেহ উদ্ধার চকরিয়ায় তিন সাংবাদিকের উপর বালুদস্যুদের হামলারপ্রতিবাদে মানববন্ধন ও সমাবেশ নাইক্ষ্যংছড়ি সীমান্তে আরাকান আর্মির তিন সদস্য আটক করেছে বিজিবি রূপগঞ্জে বিগত ১৭ বছরে সরকারী খালগুলো দখল থেকে পুনরুদ্ধার ও মাদক বন্ধ করা হবে: এমপি দিপু ভুঁইয়া এতিম ও পথশিশুদের মাঝে চবি রিপোর্টার্স ফোরামের ইফতার বিতরণ ফতুল্লায় ভুল চিকিৎসার অভিযোগে ব্যক্তির মৃত্যু, আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন জালকুড়িতে ট্রাক-মাইক্রোর সংঘর্ষ, আহত ২ পাঁচবিবি উপজেলা আইনশৃঙ্খলা সভায় কঠোর বার্তা: মাদক-জুয়া দমনে জোরালো অভিযান পাঁচবিবিতে অনলাইন জুয়ার শিকার যুবকের মর্মান্তিক মৃত্যু

জুনিয়র বৃত্তি ও সমমানের বৃত্তি ও এবতেদায়ি ৫ম বৃত্তি পরীক্ষা-২০২৫ এর ফল প্রকাশঃ প্রাথমিক বৃত্তি পরীক্ষায় সরকারি ও কিন্ডারগার্টেন শিক্ষার্থীদের একীভূত অন্তর্ভুক্তির ঐতিহাসিক সিদ্ধান্ত।

  • Reporter Name
  • আপডেট সময় : 09:47:45 pm, Wednesday, 25 February 2026
  • 2 বার পড়া হয়েছে

নাদিম সরকার,

২০২৬: আজ ২৫ ফেব্রুয়ারি ২০২৬ তারিখ দুপুর ১ টা ৩০ মিনিটে দেশের জুনিয়র বৃত্তি ও সমমানের বৃত্তি ও এবতেদায়ি ৫ম বৃত্তি পরীক্ষা-২০২৫ এর ফলাফল আনুষ্ঠানিকভাবে প্রকাশ করা হয়েছে। শিক্ষা মন্ত্রণালয়ের সভাকক্ষে অনুষ্ঠিত সংবাদ সম্মেলনে শিক্ষা এবং প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রী ড. আ ন ম এহছানুল হক মিলন ও প্রতিমন্ত্রী ববি হাজ্জাজ ফলাফল প্রকাশ ও নীতিগত বিভিন্ন গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত ঘোষণা করেন।

পরীক্ষা সংক্রান্ত বিস্তারিত তথ্য

১. সাধারণ শিক্ষা বোর্ডসমূহ
সারা দেশের ৯টি সাধারণ শিক্ষা বোর্ডের আওতায় জুনিয়র বৃত্তি পরীক্ষা ২০২৫ গত ২৮ ডিসেম্বর ২০২৫ থেকে ৫ জানুয়ারি ২০২৬ পর্যন্ত অনুষ্ঠিত হয়।
মোট ফরম পূরণ: ৩,৪৬,৫৯১ জন
পরীক্ষায় অংশগ্রহণ: ৩,১৫,১৬০ জন
মোট নম্বর: ৪০০
বৃত্তিপ্রাপ্ত শিক্ষার্থী:
মেধাবৃত্তি: ১৪,৭০০ জন
সাধারণ বৃত্তি: ৩১,৫০০ জন
মোট: ৬৮,৭৬৮ জন

২. বাংলাদেশ মাদ্রাসা শিক্ষা বোর্ড
ইবতেদায়ী(৫ম শ্রেণি):
ফরম পূরণ: ৬৯,৬০০
অংশগ্রহণ: ৬৩,৯৩০
দাখিল (৮ম শ্রেণি):
ফরম পূরণ: ৪৮,২৯৩
অংশগ্রহণ: ৪৩,৭০৯
মোট বৃত্তিপ্রাপ্ত:
২২,৩৬০ জন

৩. বাংলাদেশ কারিগরি শিক্ষা বোর্ড
জেএসসি/জেডিসি ভোকেশনাল সমমানের পরীক্ষায়:
ফরম পূরণ: ৩,১০৪
অংশগ্রহণ: ২,৬১১
মোট নম্বর: ৫০০
মোট বৃত্তিপ্রাপ্ত: ২০৮ জন

গত বছর প্রাথমিক বৃত্তি পরীক্ষা শুধুমাত্র সরকারি প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষার্থীদের জন্য নির্ধারিত ছিল। বেসরকারি (কিন্ডারগার্টেন) শিক্ষার্থীদের অন্তর্ভুক্ত না করায় বিষয়টি আদালতে গড়ায়। আদালতের নির্দেশনা ও সমঅধিকারের সাংবিধানিক নীতির আলোকে সরকার নতুন সিদ্ধান্ত গ্রহণ করেছে। সরকারি প্রাথমিক বিদ্যালয়ের জন্য ৮০ শতাংশ ও বেসরকারি প্রাথমিক বিদ্যালয়ের জন্য ২০ শতাংশ কোটা নির্ধারণ করা হয়েছে। সরকারি প্রাথমিক স্কুলের বৃত্তি ইউনিয়ন ও ওয়ার্ডভিত্তিক এবং বেসরকারি প্রাথমিক বিদ্যালয়ের বৃত্তি উপজেলাভিত্তিক হবে। শিক্ষা এবং প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রী আগামী এপ্রিল এর প্রথম সপ্তাহে অর্থাৎ কোরবানি ইদের আগে গতবছরের প্রাথমিক বৃত্তি পরীক্ষা আয়োজন করা হবে বলে জানান।

মোট বৃত্তি: ৮২,৫০০
ট্যালেন্ট পুল: ৩৩,০০০
সরকারি: ২৭,৫০০ (৮০%)
বেসরকারি: ৫,৫০০ (২০%)

সাধারণ বৃত্তি: ৪৯,৫০০
সরকারি: ৪১,২৫০ (৮০%)
বেসরকারি: ৮,২৫০ (২০%)

শিক্ষা এবং প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রী ড. আ ন ম এহছানুল হক মিলন বলেন, “বৃত্তি কেবল আর্থিক সহায়তা নয়- এটি মেধা, অধ্যবসায় ও শৃঙ্খলার স্বীকৃতি। শিক্ষার্থীদের প্রণোদনা বন্ধ নয় বরং আরও বিস্তৃত করার দিকেই সরকার এগোচ্ছে।” মন্ত্রী বলেন, “যে কোনো প্রতিযোগিতামূলক পরীক্ষার ক্ষেত্রে প্রাথমিক বাছাই একটি স্বাভাবিক প্রক্রিয়া। বিসিএসসহ সকল জাতীয় পরীক্ষায় এ ধরনের ধাপ রয়েছে।” মন্ত্রী জোর দিয়ে বলেন- নকল প্রতিরোধে কঠোর ব্যবস্থা অব্যাহত থাকবে। মূল্যায়ন কেন্দ্রে অনিয়ম রোধে নতুন মনিটরিং ব্যবস্থা বিবেচনাধীন। নৈতিক শিক্ষা, ধর্মীয় মূল্যবোধ ও সামাজিক দায়িত্ববোধ প্রাথমিক স্তর থেকেই অন্তর্ভুক্ত করা হবে। আদালতের নির্দেশনার পরও কোথাও অতিরিক্ত অর্থ আদায়ের অভিযোগ প্রমাণিত হলে তাৎক্ষণিক ব্যবস্থা নেওয়া হবে। এ বিষয়ে প্রয়োজনে বিশেষ সেল গঠন করা হবে।

সুষ্ঠুভাবে পরীক্ষা গ্রহণ ও ফলাফল প্রকাশে সহযোগিতার জন্য সংশ্লিষ্ট সকল শিক্ষা বোর্ড, প্রশাসন, আইনশৃঙ্খলা বাহিনী, শিক্ষক, অভিভাবক ও গণমাধ্যমকর্মীদের আন্তরিক ধন্যবাদ জানানো হয়।

শিক্ষা মন্ত্রণালয় দৃঢ়ভাবে বিশ্বাস করে- মেধা ও নৈতিকতার সমন্বয়েই গড়ে উঠবে আগামী বাংলাদেশের নেতৃত্ব।

আপনার মতামত লিখুন

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল ও অন্যান্য তথ্য সঞ্চয় করে রাখুন

জনপ্রিয় সংবাদ

ভুট্টা ক্ষেত থেকে যুবকের মরদেহ উদ্ধার: এলাকায় শোকের ছায়া

জুনিয়র বৃত্তি ও সমমানের বৃত্তি ও এবতেদায়ি ৫ম বৃত্তি পরীক্ষা-২০২৫ এর ফল প্রকাশঃ প্রাথমিক বৃত্তি পরীক্ষায় সরকারি ও কিন্ডারগার্টেন শিক্ষার্থীদের একীভূত অন্তর্ভুক্তির ঐতিহাসিক সিদ্ধান্ত।

আপডেট সময় : 09:47:45 pm, Wednesday, 25 February 2026