Dhaka , Friday, 1 May 2026
নিবন্ধন নাম্বারঃ ১১০, সিরিয়াল নাম্বারঃ ১৫৪, কোড নাম্বারঃ ৯২
শিরোনাম ::
নজরুল বিশ্ববিদ্যালয়ে নাট্যকলা বিভাগের আয়োজনে হুমায়ূন মেলা ১৪৩৩ সম্পন্ন নোয়াখালী সরকারি কলেজে শিক্ষক হেনস্তার প্রতিবাদে মানববন্ধন, পাল্টাপাল্টি স্লোগানে উত্তেজনা লালমনিরহাট ব্যাটালিয়নের সফল অভিযান: সীমান্তে ১২ কেজি গাঁজা ও বিপুল সিরাপ জব্দ দিনাজপুরে র‍্যাবের বড় মাদক উদ্ধার: ঘর তল্লাশি করে বিপুল পরিমাণ মদ ও ফেন্সিডিল জব্দ, গ্রেপ্তার ১ নরসিংদী রাস্তায় পড়ে থাকা এসএসসি পরীক্ষার ২৬৮ টি উত্তর পএ উদ্ধার গাইয়ার চর সরকারি প্রাথমিক বিদ্যালয়ে সুবিধাবঞ্চিত শিক্ষার্থীদের মাঝে শিক্ষাসামগ্রী বিতরণ। পাইকগাছায় লাইসেন্সবিহীন করাতকল ও বেকারিকে জরিমানা শরীয়তপুরে জেলেদের বকনা বাছুর বিতরণে অনিয়মের অভিযোগ, মানহীন বিতরণে ক্ষুব্ধ জেলেরা মাদকে জিরো টলারেন্স ঘোষিত আড়াইহাজারে মাদক নিয়ন্ত্রণে বড় বাধা পুলিশ ভবিষ্যতে মন্দিরের জন্য বরাদ্দ প্রদানে বিন্দুমাত্র অবহেলা করা হবে না,পুরোহিতদের সঙ্গে সাক্ষাতে ডেপুটি স্পিকার চট্টগ্রাম মা ও হাসপাতালে সন্তান সম্ভবা চিকিৎসকসহ কর্তব্যরত চিকিৎসকদের উপর রোগীর স্বজনদের হামলার ঘটনায় ড্যাব চট্টগ্রাম এর প্রতিবাদ চট্টগ্রামের জলাবদ্ধতা নিরসনে ১৯ সদস্যের সমন্বয় কমিটি গঠন রূপগঞ্জে মাদক ব্যবসায়ীদের হামলায় আহত মৎস্য খামারির মৃত্যু ৩৪৪ বোতল ফেনসিডিলসহ আটক: সারপুকুর ইউপি চেয়ারম্যানের ৫ বছরের জেল রামুতে বন্যহাতির আক্রমনে মা-মেয়ের মর্মান্তিক মৃত্যু র‍্যাব ৭’র অভিযান এক লাখ পিস ইয়াবাসহ ৩ মাদক কারবারি গ্রেফতার চট্টগ্রামের জলাবদ্ধতা নিরসনে সমন্বয় কমিটি করবে সরকার:- প্রতিমন্ত্রী মীর শাহে আলম প্রবাসীদের জন্য প্রথম অনলাইন গণশুনানি, সমস্যার তাৎক্ষণিক সমাধানের নির্দেশ দিলেন চট্টগ্রাম জেলা প্রশাসক সদরপুরে হত্যা চেষ্টা মামলায় বিতর্ক, আসামি তালিকা নিয়ে প্রশ্ন মাদক সেবনে বাধা দেওয়াকে কেন্দ্র রূপগঞ্জে মাদকসেবীদের হামলায় আহত বৃদ্ধের মৃত্যু কালবৈশাখীর তাণ্ডবে বিদ্যালয়ের চাল উড়ে গেল, পাঠদান নিয়ে অনিশ্চয়তা চাঁদাবাজির মামলায় সাবেক ইউপি সদস্যসহ ২ জন কারাগারে ভারতের বিদায়ী সহকারী হাইকমিশনার ডা. রাজীব রঞ্জনের সাথে চসিক মেয়র ডা. শাহাদাত হোসেনের সৌজন্য সাক্ষাৎ পাইকগাছায় রাতে দোকান খোলা রাখায় জরিমানা পাইকগাছায় জাতীয় পুষ্টি সপ্তাহের সমাপনী ও পুরস্কার বিতরণী অনুষ্ঠিত গাজীপুরে ৬৪ কেজি গাঁজা ও ১২ বোতল বিদেশি মদসহ দুই মাদক ব্যবসায়ী গ্রেফতার স্কুলছাত্রী অদিতা হত্যা: গৃহশিক্ষকের ফাঁসির আদেশ গণসচেতনতা বৃদ্ধি পেলে শব্দদূষণ প্রতিরোধ সম্ভব : বিভাগীয় কমিশনার নরসিংদী বৃষ্টির মধ্যে হাঁটু পানির নিচে সড়ক ঢালাই, এলাকাবাসীর ক্ষোভ শিট না আনায় ক্লাস থেকে বের করে দেয় শিক্ষক, প্যানিক অ্যাটাকে মেডিকেলে এক শিক্ষার্থী

জগন্নাথপুর খাদ্যগুদামে জায়গা সংকটে ধান-চাল সংগ্রহ বন্ধ

  • Reporter Name
  • আপডেট সময় : 04:43:56 pm, Monday, 13 June 2022
  • 189 বার পড়া হয়েছে

জগন্নাথপুর খাদ্যগুদামে জায়গা সংকটে ধান-চাল সংগ্রহ বন্ধ

জগন্নাথপুর (সুনামগঞ্জ) প্রতিনিধি।।

সুনামগঞ্জের জগন্নাথপুরে খাদ্যগুদামে জায়গা না থাকায় চলতি মৌসুমে ধান-চাল সংগ্রহ বন্ধ রয়েছে। এতে বিপাকে পড়েছেন কৃষকরা। অসহায় বোধ করছেন সংশ্লিষ্টরা। এ সমস্যা সমাধানে আরেকটি নতুন খাদ্যগুদাম নির্মাণ অতীব জরুরী হয়ে পড়েছে।
জানাগেছে, বিগত এরশাদ সরকারের আমলে জগন্নাথপুর উপজেলা সদরে ৫০০ মেট্রিকটন ধারণ ক্ষমতা সম্পন্ন একটি খাদ্যগুদাম নির্মাণ করা হয়। পুরনো এ খাদ্যগুদামটি এখন প্রায় জরাজীর্ণ হলেও ব্যবহার হচ্ছে। তবে সময়ের ব্যবধানে জগন্নাথপুরে খাদ্যশষ্য উৎপাদন বৃদ্ধি পেয়েছে। ন্যায্যমূল্যে সরকারের কাছে খাদ্যশষ্য হিসেবে প্রতি বছর ধান-চাল বিক্রি করতে আগ্রহী হচ্ছেন কৃষকরা। সরকারও বছর বছর ধান-চাল কেনার চাহিদা বৃদ্ধি করছে। তবে জগন্নাথপুর খাদ্যগুদামে জায়গা সংকটের কারণে প্রতি বছর ধান-চাল সংগ্রহ কমবেশি ব্যাহত হয়। এবার ধান-চাল সংগ্রহ বন্ধ হয়ে পড়েছে।
জগন্নাথপুর উপজেলা খাদ্যগুদাম সূত্র জানায়, এবার কৃষকদের কাছ থেকে ১৬৭৭ মেট্রিকটন ধান ও মিলারদের কাছ থেকে ৭৮২ টন চাল সংগ্রহ করা হবে। গত ১১ মে থেকে ধান-চাল সংগ্রহ শুরু হয়েছে। চলবে আগামী ৩১ আগস্ট পর্যন্ত। এর মধ্যে মাত্র ৩৬৫ টন ধান সংগ্রহ করা হলেও চাল একেবারেই করা হয়নি। শুধু গুদামে জায়গা সংকটের কারণে গত ১৫ দিন ধরে ধান-চাল সংগ্রহ বন্ধ রয়েছে।
১২ জুন রোববার জগন্নাথপুর খাদ্যগুদাম কর্মকর্তা শিমলা রায় জানান, বর্তমানে গুদামে ৫৮৯ টন ধান-চাল মজুদ আছে। গুদামে আর তিল ধারণের জায়গা নেই। যে কারণে গত ১৫ দিন ধরে ধান-চাল সংগ্রহ বন্ধ রয়েছে। এ সময় গুদামে ধান বিক্রি করতে আসা কেশবপুর গ্রামের কৃষক আবদুল মজিদ সহ অনেকে হতাশা প্রকাশ করে বলেন, আমরা অনেক আশা নিয়ে সরকারি গুদামে ধান বিক্রি করতে এসেছিলাম। গুদামে জায়গা না থাকায় সংশ্লিষ্টরা আমাদের ধান কিনছেন না। এতে নিরাশ হয়ে ফিরে যাচ্ছি। তারা আরো জানান, খোলা বাজারে বর্তমানে প্রতি মণ ধানের দাম রয়েছে ৮৫০ থেকে ৯০০ টাকা। আর সরকার কিনছে ১০৮০ টাকায়। এখন সরকারের কাছে ধান বিক্রি করতে না পারায় আমরা ক্ষতিগ্রস্ত হচ্ছি। তাই কৃষকদের বাঁচাতে জগন্নাথপুরে আরেকটি নতুন গুদাম নির্মানের দাবি জানান সচেতন মহলের নেতৃবৃন্দ।
এ বিষয়ে জানতে চাইলে জগন্নাথপুর উপজেলা খাদ্য নিয়ন্ত্রক মোহাম্মদ আবদুর রব জানান, গুদামে জায়গা সংকটে ধান-চাল সংগ্রহ বন্ধ থাকার বিষয়টি আমাদের উধ্বর্তন কর্তৃপক্ষকে জানানো হয়েছে। আশা করছি, কয়েক দিনের মধ্যে গুদামে মজুদ থাকা খাদ্যশষ্য অন্য গুদামে সরিয়ে আবার ধান-চাল সংগ্রহ করা হবে। তবে জগন্নাথপুরে আরেকটি নতুন গুদাম নির্মাণ এখন জরুরী হয়ে পড়েছে।রর

আপনার মতামত লিখুন

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল ও অন্যান্য তথ্য সঞ্চয় করে রাখুন

নজরুল বিশ্ববিদ্যালয়ে নাট্যকলা বিভাগের আয়োজনে হুমায়ূন মেলা ১৪৩৩ সম্পন্ন

জগন্নাথপুর খাদ্যগুদামে জায়গা সংকটে ধান-চাল সংগ্রহ বন্ধ

আপডেট সময় : 04:43:56 pm, Monday, 13 June 2022