Dhaka , Wednesday, 18 March 2026
নিবন্ধন নাম্বারঃ ১১০, সিরিয়াল নাম্বারঃ ১৫৪, কোড নাম্বারঃ ৯২
শিরোনাম ::
বিএনপি নেতার বিরুদ্ধে ধর্ষণের অভিযোগ, ২৪ ঘণ্টায় বিচার না পেলে আত্মহত্যার হুমকি ভুক্তভোগীর রূপগঞ্জে সাংবাদিকদের হুমকি-অপহরণে নারায়ণগঞ্জ সাংবাদিক ফোরামের উদ্বেগ শরীয়াতপুরের পদ্মার বুকে ভাসমান মরদেহ, রহস্যে ঘেরা অজ্ঞাত তরুণের মৃত্যু লালমনিরহাটে পৌর কাউন্সিলর কল্যাণ পরিষদ গঠিত, সভাপতি সালাম, সম্পাদক সেনা নিলক্ষা ইউনিয়নের বিএনপির প্রধান কার্যালয়ে পবিত্র মাহে রমজান উপলক্ষে ইফতার ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে। ঝালকাঠিতে খাল খনন প্রকল্পে অনিয়মের অভিযোগ, ঠিকাদারকে কারণ দর্শানোর নোটিশ, তিন দিনের মধ্যে জবাবের নির্দেশ ঝালকাঠিতে বন বিভাগের গাছ কাটা বন্ধের দাবিতে মানবন্ধন লক্ষ্মীপুরের চন্দ্রগঞ্জে জুয়েলার্স ব্যবসায়ী অপহরণ, উদ্ধারে ১২ ঘণ্টার আল্টিমেটাম মধুপুরে ৩ মাদক কারবারিকে ১ বছরের কারাদণ্ড রূপগঞ্জে পথচারী ও চালকদের মাঝে ইফতার বিতরণ পাইকগাছায় অনুমোদনহীন ক্লিনিকে অভিযান; জরিমানা ও কারাদণ্ড বিজিবির ধাওয়া খেয়ে গাঁজা ফেলে পালালো চোরাকারবারী: অনন্তপুর সীমান্তে বড় সাফল্য মেহনতি মানুষের পাশে প্রধানমন্ত্রী, চট্টগ্রামে পরিচ্ছন্ন কর্মীদের মাঝে প্রধানমন্ত্রীর ঈদ উপহার বিতরণ করলেন ডা. শাহাদাত রূপগঞ্জে বরিশাল ও চাঁদপুরগামী যাত্রীদের বিকল্প নৌপথ উদ্বোধনী অনুষ্ঠানে ঘরমুখী ও কর্মজীবী যাত্রীদের নিরাপদ ও নির্বিঘ্নে নৌযাত্রা নিশ্চিত করতে সরকার বদ্ধপরিকর- নৌ-পরিবহন ও সেতু প্রতিমন্ত্রী ছাদ থেকে পড়ে প্রাণ হারালেন নজরুল বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী হাবিবা চট্টগ্রামের নতুন ডিআইজি মনিরুজ্জামান, সিএমপি’র নতুন কমিশনার শওকত আলী বুড়িমারী স্থলবন্দরে ১১ দিনের বিরতি: বন্ধ থাকছে আমদানি-রপ্তানি স্বপ্ন কেড়ে নিল ঘাতক ট্রাক: পাটগ্রামে একই পরিবারের তিন সদস্যের করুণ মৃত্যু বাস্তুচ্যুত রোহিঙ্গাদের জন্য রমজানের উপহার পাঠালেন আলহাজ্ব শামসুল হক ফাউন্ডেশন চন্দনাইশে ফসলি জমির টপসয়েল কাটায় প্রশাসনের অভিযান: এসকেভেটর জব্দ নগরীর বিভিন্ন মার্কেটে আইন-শৃঙ্খলা পরিস্থিতি সরেজমিনে পরিদর্শন করলেন সিএমপি কমিশনার পাইকগাছায় সমুদ্রগামী জেলেদের মাঝে লাইফ জ্যাকেট বিতরণ পাইকগাছায় প্রতিবন্ধীদের মাঝে হুইলচেয়ার বিতরণ পাইকগাছায় ভিজিএফ কার্ডের চাল বিতরণ চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের নবনিযুক্ত উপাচার্য অধ্যাপক ড. মোহাম্মদ আল ফোরকান রূপগঞ্জের শিমুলিয়া টুরিস্ট ঘাট থেকে চাঁদপুর ও বরিশালগামী বিশেষ লঞ্চ সার্ভিস চালু ॥ খুশি ঘরমুখো যাত্রীরা রূপগঞ্জের সাংবাদিককে প্রাণনাশের হুমকি থানায় জিডি রামগঞ্জের ‎ভাটরা ইউনিয়ন পরিষদে হামলা ও ভাঙচুরের প্রতিবাদে এলাকাবাসীর বিক্ষোভ পবিত্র ঈদ-উল-ফিতর উপলক্ষে বিএএফ শাহীন হাজী আশ্রাফ আলী স্কুলে চতুর্থ শ্রেণির কর্মচারীদের মাঝে ঈদ উপহার বিতরণ উত্তর কাট্টলী ওয়ার্ডে খাল খনন কর্মসূচির উদ্বোধনী অনুষ্ঠানে ডা. শাহাদাত হোসেন

জগন্নাথপুরে বীজ ধান বিক্রির ধুম

  • Reporter Name
  • আপডেট সময় : 07:20:58 pm, Monday, 1 November 2021
  • 408 বার পড়া হয়েছে

জগন্নাথপুরে বীজ ধান বিক্রির ধুম

জগন্নাথপুর (সুনামগঞ্জ) প্রতিনিধি।।

সুনামগঞ্জের জগন্নাথপুরে বীজ ধান বিক্রির ধুম পড়েছে। পছন্দের বীজ ধান কিনতে কৃষকরা হুমড়ি খেয়ে পড়েছেন কৃষকরা।  জগন্নাথপুর পৌর শহরের বিভিন্ন বীজ ডিলারের দোকানে কৃষক ক্রেতাদের উপচেপড়া ভীড় দেখা গেছে। তারা তাদের পছন্দ মতো বীজ কিনতে দামদর কষাকষি করছেন। এবার সরকারি বীজ ব্রি-২৮ ও ব্রি ২৯ ধানের পাশাপাশি হীরা, হীরা-২, হীরা ১৯, হীরা ৬, ছক্কা, জনকরাজ, বৈশাখি, ঝলক, অগ্রণী ৭, যমুনা, দোয়েল, টিয়া, তেজ, শক্তি, সোনার বাংলা, আপ্তাব, নবীন, ইস্পাহানী, গাজীপুরসহ বিভিন্ন কোম্পানীর বাহারি প্যাকেটের বীজ ধান বাজার সয়লাব হয়ে গেছে। এর মধ্যে সরকারি ১০ কেজি বস্তার বীজ বিক্রি হচ্ছে ৪৭০ টাকা দরে। কোম্পানীগুলোর প্রতি কেজি বীজ ২৬০ টাকা থেকে ৩৩০ টাকা পর্যন্ত বিক্রি হচ্ছে। এসব বীজের মধ্যে কম সময়ে বেশি ফলনের আশায় কৃষকরা হাইব্রিড জাতের বীজ বেশি কিনতে দেখা যায়।

কৃষি অফিস সূত্রে জানা যায় গত বছর বোরো ফসল ভাল হওয়ায় কৃষকরা এবার জমি আবাদে আরো বেশি উৎসাহিত হয়েছেন। ইতোমধ্যে হাওর থেকে পানি নামার সাথে সাথে বীজতলা তৈরি করতে ব্যস্ত হয়ে পড়েছেন কৃষকরা। সেই সাথে চলছে বোরো জমি পরিছন্ন করার কাজ। 
কয়েকজন কৃষক ক্রেতা জানান, গত বছর হাইব্রিড জাতের ধানের ফলন ভালো হওয়ায় এবার আমরা এসব বীজ কিনেছি। তবে   মেসার্স বাউধরণ ভেরাইটিজ স্টোরের মালিক আকুল মিয়া জানান, এবার বীজ ধানে বাজার সয়লাব হয়ে গেছে। তাই প্রতিযোগিতা মূলক ব্যবসা করতে গিয়ে আমরা অল্প লাভেই বিক্রি করছি।

জগন্নাথপুর উপজেলা কৃষি কর্মকর্তা মোহাম্মদ শওকত ওসমান মজুমদার জানান, বীজে বাজার সয়লাব হওয়ায় কৃষকরা কিছুটা হলেও কম দামে কিনতে পারছেন। আমরাও সেটা চাই। তবে কেউ উচ্চমূল্যে বীজ বিক্রি করলে কঠোর ব্যবস্থা নেয়া হবে। সরকার অনুমোদনহীন কোন বীজ বিক্রি করা যাবে না। কোন ধরণের অনিয়ম যাতে না হয়, এ জর্ন্য আমরা ডিলারগুলোর নিয়মিত তদারকি করছি।

ট্যাগ :

আপনার মতামত লিখুন

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল ও অন্যান্য তথ্য সঞ্চয় করে রাখুন

জনপ্রিয় সংবাদ

বিএনপি নেতার বিরুদ্ধে ধর্ষণের অভিযোগ, ২৪ ঘণ্টায় বিচার না পেলে আত্মহত্যার হুমকি ভুক্তভোগীর

জগন্নাথপুরে বীজ ধান বিক্রির ধুম

আপডেট সময় : 07:20:58 pm, Monday, 1 November 2021