Dhaka , Wednesday, 18 March 2026
নিবন্ধন নাম্বারঃ ১১০, সিরিয়াল নাম্বারঃ ১৫৪, কোড নাম্বারঃ ৯২
শিরোনাম ::
বিএনপি নেতার বিরুদ্ধে ধর্ষণের অভিযোগ, ২৪ ঘণ্টায় বিচার না পেলে আত্মহত্যার হুমকি ভুক্তভোগীর রূপগঞ্জে সাংবাদিকদের হুমকি-অপহরণে নারায়ণগঞ্জ সাংবাদিক ফোরামের উদ্বেগ শরীয়াতপুরের পদ্মার বুকে ভাসমান মরদেহ, রহস্যে ঘেরা অজ্ঞাত তরুণের মৃত্যু লালমনিরহাটে পৌর কাউন্সিলর কল্যাণ পরিষদ গঠিত, সভাপতি সালাম, সম্পাদক সেনা নিলক্ষা ইউনিয়নের বিএনপির প্রধান কার্যালয়ে পবিত্র মাহে রমজান উপলক্ষে ইফতার ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে। ঝালকাঠিতে খাল খনন প্রকল্পে অনিয়মের অভিযোগ, ঠিকাদারকে কারণ দর্শানোর নোটিশ, তিন দিনের মধ্যে জবাবের নির্দেশ ঝালকাঠিতে বন বিভাগের গাছ কাটা বন্ধের দাবিতে মানবন্ধন লক্ষ্মীপুরের চন্দ্রগঞ্জে জুয়েলার্স ব্যবসায়ী অপহরণ, উদ্ধারে ১২ ঘণ্টার আল্টিমেটাম মধুপুরে ৩ মাদক কারবারিকে ১ বছরের কারাদণ্ড রূপগঞ্জে পথচারী ও চালকদের মাঝে ইফতার বিতরণ পাইকগাছায় অনুমোদনহীন ক্লিনিকে অভিযান; জরিমানা ও কারাদণ্ড বিজিবির ধাওয়া খেয়ে গাঁজা ফেলে পালালো চোরাকারবারী: অনন্তপুর সীমান্তে বড় সাফল্য মেহনতি মানুষের পাশে প্রধানমন্ত্রী, চট্টগ্রামে পরিচ্ছন্ন কর্মীদের মাঝে প্রধানমন্ত্রীর ঈদ উপহার বিতরণ করলেন ডা. শাহাদাত রূপগঞ্জে বরিশাল ও চাঁদপুরগামী যাত্রীদের বিকল্প নৌপথ উদ্বোধনী অনুষ্ঠানে ঘরমুখী ও কর্মজীবী যাত্রীদের নিরাপদ ও নির্বিঘ্নে নৌযাত্রা নিশ্চিত করতে সরকার বদ্ধপরিকর- নৌ-পরিবহন ও সেতু প্রতিমন্ত্রী ছাদ থেকে পড়ে প্রাণ হারালেন নজরুল বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী হাবিবা চট্টগ্রামের নতুন ডিআইজি মনিরুজ্জামান, সিএমপি’র নতুন কমিশনার শওকত আলী বুড়িমারী স্থলবন্দরে ১১ দিনের বিরতি: বন্ধ থাকছে আমদানি-রপ্তানি স্বপ্ন কেড়ে নিল ঘাতক ট্রাক: পাটগ্রামে একই পরিবারের তিন সদস্যের করুণ মৃত্যু বাস্তুচ্যুত রোহিঙ্গাদের জন্য রমজানের উপহার পাঠালেন আলহাজ্ব শামসুল হক ফাউন্ডেশন চন্দনাইশে ফসলি জমির টপসয়েল কাটায় প্রশাসনের অভিযান: এসকেভেটর জব্দ নগরীর বিভিন্ন মার্কেটে আইন-শৃঙ্খলা পরিস্থিতি সরেজমিনে পরিদর্শন করলেন সিএমপি কমিশনার পাইকগাছায় সমুদ্রগামী জেলেদের মাঝে লাইফ জ্যাকেট বিতরণ পাইকগাছায় প্রতিবন্ধীদের মাঝে হুইলচেয়ার বিতরণ পাইকগাছায় ভিজিএফ কার্ডের চাল বিতরণ চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের নবনিযুক্ত উপাচার্য অধ্যাপক ড. মোহাম্মদ আল ফোরকান রূপগঞ্জের শিমুলিয়া টুরিস্ট ঘাট থেকে চাঁদপুর ও বরিশালগামী বিশেষ লঞ্চ সার্ভিস চালু ॥ খুশি ঘরমুখো যাত্রীরা রূপগঞ্জের সাংবাদিককে প্রাণনাশের হুমকি থানায় জিডি রামগঞ্জের ‎ভাটরা ইউনিয়ন পরিষদে হামলা ও ভাঙচুরের প্রতিবাদে এলাকাবাসীর বিক্ষোভ পবিত্র ঈদ-উল-ফিতর উপলক্ষে বিএএফ শাহীন হাজী আশ্রাফ আলী স্কুলে চতুর্থ শ্রেণির কর্মচারীদের মাঝে ঈদ উপহার বিতরণ উত্তর কাট্টলী ওয়ার্ডে খাল খনন কর্মসূচির উদ্বোধনী অনুষ্ঠানে ডা. শাহাদাত হোসেন

জগন্নাথপুরে ক্যান্সার রোগী নবীন বাঁচতে চায় – সবার কাছে সাহায্যের আবেদন।।

  • Reporter Name
  • আপডেট সময় : 05:23:12 pm, Sunday, 11 July 2021
  • 396 বার পড়া হয়েছে

জগন্নাথপুরে ক্যান্সার রোগী নবীন বাঁচতে চায় - সবার কাছে সাহায্যের আবেদন।।

জগন্নাথপুর (সুনামগঞ্জ) প্রতিনিধি।।

সুনামগঞ্জের জগন্নাথপুর উপজেলার কলকলিয়া ইউনিয়নের জগদিশপুর গ্রামের মৃত আবদুল করিমের ছেলে হতদরিদ্র কৃষক নবীন হোসেন (৪০)। স্ত্রী, ১ ছেলে ও ১ মেয়ে নিয়ে কোন রকমে চলছিল তার সংসার। গত প্রায় ১০ মাস আগে মরণব্যাধি ক্যান্সারে আক্রান্ত হয়ে পড়েন নবীন হোসেন। এতে দুই শিশু সন্তানকে নিয়ে বিপাকে পড়ে যান তার স্ত্রী লাইলী বেগম। কিভাবে করাবেন স্বামীর চিকিৎসা ও কিভাবে জোগাবেন খাবার। এ নিয়ে লাইলী বেগম রীতিমতো দিশেহারা হয়ে পড়েন। ঘুরতে থাকেন এলাকার বিত্তশালী ব্যক্তিদের দ্বারে দ্বারে। এ সময় অসহায় নবীন হোসেনের পরিবারকে অর্থ সহ বিভিন্ন ভাবে সহযোগিতা করেন এলাকার বিশিষ্ট সমাজসেবক সুহেল আহমদ তালুকদার সহ অনেকে।
এদিকে-দিনে দিনে শুকিয়ে হাড্ডিসার হয়ে যান নবীন হোসেন। মরণ যন্ত্রনায় ছটফট করতে থাকেন। অবশেষে ২০২০ সালের ১৭ অক্টোবর সিলেট ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে ক্যান্সার রোগী নবীন হোসেনের গলায় অপারেশন হয়। অপারেশনের পর থেকে গত ৯ মাসে ১৩টি থেরাপি দেয়া হয়েছে। প্রতিটি থেরাপিতে খরচ হয় ৩৫ হাজার টাকা। অপারেশন সহ এ পর্যন্ত খরচ হয়েছে প্রায় ৩ লাখ টাকা। নবীন হোসেনের ভিটেমাটি বিক্রি করে ও বিভিন্ন মানুষের সহায়তায় এসব টাকা জোগাড় করা হয়েছিল। গত প্রায় ১ মাস ধরে টাকার অভাবে নবীন হোসনের সব চিকিৎসা বন্ধ রয়েছে।
১১ জুলাই রোববার সরজমিনে দেখা যায়, নিজের ভিটেমাটি হারিয়ে অন্যের ঘরে বসবাস করছেন নবীন হোসেনের পরিবার। করছেন মানবেতর জীবন-যাপন। গলায় অপারেশন হওয়ায় মুখ দিয়ে খাবার খেতে পারেন না। নাক দিয়ে প্লাষ্টিকের পাইপে চলছে স্যালাইন। তিনি কোন কথা বলতে পারেন না। চলছে শ্বাস-প্রশ্বাস। সারাক্ষণ মৃত্যু যন্ত্রনায় ভোগছেন অসহায় নবীন হোসেন। স্বামীর এমন মরণ যন্ত্রনা দেখে রীতিমতো পাগল প্রায় হয়ে পড়েছেন স্ত্রী লাইলী বেগম। এখন কি করবেন বা কার কাছে যাবেন বুঝতে পারছেন না। শুধু শিশুদের নিয়ে কান্না করছেন।
এ সময় লাইলী বেগম বলেন, আমার স্বামী বাঁচতে চায়। তাঁকে বাঁচাতে আরো উন্নত চিকিৎসার প্রয়োজন। চিকিৎসা করাতে গিয়ে ভিটেমাটি তো আগেই বিক্রি করে দিয়েছি। এলাকার মানুষ কি আর বারবার টাকা দিবে। এখন সম্পদ বলতে কিছুই নেই। শিশু সন্তানদের নিয়ে অনাহারে অর্ধাহারে আছি। চিকিৎসা করানোর আর সামর্থ নেই। যে কারণে গত ১ মাস ধরে চিকিৎসা বন্ধ রয়েছে। তাই আমার স্বামীকে বাঁচাতে দেশ-বিদেশে থাকা সবার কাছে নিরুপায় হয়ে আর্থিক সাহায্যের আবেদন জানাচ্ছি। সাহায্য পাঠাতে ক্যান্সার রোগী নবীন হোসেনের স্ত্রী লাইলী বেগমের মোবাইল নং-০১৭৩১-১৯৩০৬৮ এ যোগাযোগ করার জন্য বিনীত ভাবে অনুরোধ করা হয়েছে।

ট্যাগ :

আপনার মতামত লিখুন

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল ও অন্যান্য তথ্য সঞ্চয় করে রাখুন

জনপ্রিয় সংবাদ

বিএনপি নেতার বিরুদ্ধে ধর্ষণের অভিযোগ, ২৪ ঘণ্টায় বিচার না পেলে আত্মহত্যার হুমকি ভুক্তভোগীর

জগন্নাথপুরে ক্যান্সার রোগী নবীন বাঁচতে চায় – সবার কাছে সাহায্যের আবেদন।।

আপডেট সময় : 05:23:12 pm, Sunday, 11 July 2021