Dhaka , Wednesday, 25 March 2026
নিবন্ধন নাম্বারঃ ১১০, সিরিয়াল নাম্বারঃ ১৫৪, কোড নাম্বারঃ ৯২
শিরোনাম ::
লাখো পর্যটকে টইটম্বুর কক্সবাজার সমুদ্রসৈকত রামগঞ্জে মাদক প্রতিরোধে মিনি ম্যারাথন ও ঈদ আনন্দ অনুষ্ঠান অনুষ্ঠিত পাইকগাছায় লবণ পানি উত্তোলন বন্ধে ইউএনও’র কাছে অভিযোগ মধুপুরে ভয়াবহ অগ্নিকাণ্ডে চারটি দোকান পুড়ে ছাই লাঙ্গলবন্দ স্নানোৎসব উপলক্ষে প্রস্তুতি পরিদর্শনে ডিসি ও প্রশাসন “মুক্তিযুদ্ধের চেতনা ও ইতিহাস সংরক্ষণ করা আমাদের দায়িত্ব:- মেয়র ডা. শাহাদাত হোসেন যে জাতি তার ইতিহাস ভুলে যায়, সে জাতির অস্তিত্ব টিকে থাকতে পারে না—সংস্কৃতি বিষয়ক মন্ত্রী বন্ধ পাটকল চালু করে কর্মসংস্থান সৃষ্টি করা হবে: বস্ত্র ও পাট প্রতিমন্ত্রী রূপগঞ্জে স্বামীর গলায় ছুরি ধরে স্ত্রীকে ধর্ষণের ঘটনায় দুই যুবক গ্রেফতার পাইকগাছায় ইউএনও’র সঙ্গে ঢাবি ছাত্র কল্যাণ সমিতির মতবিনিময় পাইকগাছায় বিশ্ব যক্ষ্মা দিবস পালিত লালমনিরহাট ও কুড়িগ্রামের শিল্পায়নের সম্ভাবনা শীর্ষক সভায় ত্রাণমন্ত্রী ও প্রধানমন্ত্রীর উপদেষ্টা ১৫ বিজিবি’র বিশেষ অভিযানে মাদকসহ আটক ১: ইয়াবা ও বিপুল পরিমাণ সিরাপ জব্দ চট্টগ্রাম প্রেস ক্লাবেও ষড়যন্ত্রের ছায়া:- গিয়াস কাদের চৌধুরী ঈদের ছুটিতে তীর্থস্থানে সনাতনীদের ঢল: ভক্তি, বিশ্বাস ও পূণ্যলাভের মহামিলন চন্দনাইশ প্রেসক্লাবের কমিটি গঠন সভাপতি জাহাঙ্গীর চৌধুরী, সাধারণ সম্পাদক সৈকত দাশ জাজিরায় ঈদের দিনেও দায়ীত্বে, রোগীদের মুখে হাসি ফোটাচ্ছেন দুই চিকিৎসক টিম ওয়ার্কের মাধ্যমে এলাকার উন্নয়ন ও শান্তি বজায় রাখতে হবে….ডাক, টেলিযোগাযোগ তথ্য প্রযুক্তি মন্ত্রী ফকির মাহবুব আনাম ৬ মাসের মধ্যে ভূমি অফিসের দুর্নীতি ‘ওয়ান ডিজিটে’ নামিয়ে আনার প্রত্যয় প্রতিমন্ত্রী ব্যারিস্টার মীর হেলালের ঈদুল ফিতরের শুভেচ্ছা বিনিময়কালে ডা. শাহাদাত হোসেন চট্টগ্রামকে বাসযোগ্য নগরে পরিণত করতে কাজ করছি আসুন সম্প্রীতি ও মানবিকতার সমাজ গড়ে তুলতে ঈদের আনন্দ সবার মাঝে ছড়িয়ে দিই:- ব্যারিস্টার মীর হেলাল উদ্দীন সমাজের অসঙ্গতিগুলো তুলে ধরুন, দুর্গাপুর প্রেসক্লাব এর রজতজয়ন্তীতে ডেপুটি স্পিকার রাঙ্গুনিয়ায় বিএনপি নেতা ওসমানকে এলোপাতাড়ি গুলি, মা-ছেলে গুলিবিদ্ধ লক্ষ্মীপুরে জমি সংক্রান্ত বিরোধে প্রতিপক্ষের হামলায় ১ জন নিহত সিন্দুরমতি দিঘিকে দেশের অন্যতম আকর্ষণীয় দর্শনীয় স্থানে রূপান্তরের নানা পরিকল্পনার কথা জানালেন ত্রাণমন্ত্রী মৌলভীবাজারে পৌর ঈদগাহে তিন জামাত অনুষ্ঠিত, অংশ নিলেন এমপি এম নাসের রহমান সাতকানিয়ায় ব্যবসায়ীর বাড়িতে ডাকাতি: নগদ ৮ লাখ টাকা ও স্বর্ণালংকার লুট  কয়রায় মানবসম্পদ উন্নয়ন ও নিরাপদ অভিবাসন বিষয়ক সেমিনার অনুষ্ঠিত পাইকগাছায় বিশ্ব পানি দিবস পালিত; ওয়াটার সেফটি প্ল্যান নিয়ে আলোচনা পাইকগাছায় আন্তর্জাতিক বন দিবস পালিত

চিলাহাটি স্থলবন্দরে বেড়েছে আমদানি-রপ্তানি ৩ মাসে রাজস্ব ৩ কোটি টাকা

  • Reporter Name
  • আপডেট সময় : 10:19:41 pm, Tuesday, 4 January 2022
  • 505 বার পড়া হয়েছে

চিলাহাটি স্থলবন্দরে বেড়েছে আমদানি-রপ্তানি ৩ মাসে রাজস্ব ৩ কোটি টাকা

আমিরুল হক, নীলফামারী জেলা প্রতিনিধি ।।

নীলফামারীর চিলাহাটি ও কোচবিহারের হলদিবাড়ি স্থলবন্দর চালু হওয়া বেড়েছে আমদানি-রপ্তানি। এতে প্রতিদিন সরকার রাজস্ব আয় করছে ৬ থেকে ১৮ লাখ টাকা। গত তিন মাসে সরকার এই স্থলবন্দর থেকে রাজস্ব আয় করেছে প্রায় তিন কোটি টাকা।
দীর্ঘদিন বন্ধের পর ২০২১ সালে আবারও খুলে দেওয়া হয় নীলফামারীর চিলাহাটি ও কোচবিহারের হলদিবাড়ি স্থলবন্দর। গত ১ আগস্ট এই স্থলবন্দরের রেলপথ দিয়ে বাংলাদেশের পশ্চিমাঞ্চল রেল ও ভারতের উত্তর-পূর্ব সীমান্ত রেলওয়ের মধ্যকার আমদানি-রপ্তানি কার্যক্রম চালু হয়। চিলাহাটি ও হলদিবাড়ি স্থলবন্দর বাংলাদেশ ও ভারতের বাণিজ্য সম্পর্ক নতুন করে চাঙা করছে। রাজস্ব আয় হচ্ছে বেশ। চালুর প্রথম দিনে ভারতের উত্তরবঙ্গের আলিপুর ডিভিশনের ডামডিম রেলস্টেশন থেকে পাথরবোঝাই ৪০টি ওয়াগনের একটি মালবাহী ট্রেন বাংলাদেশে প্রবেশ করে। ভাড়া বাবদ বাংলাদেশ রেলওয়ে ১৫ লাখ টাকা আয় করে। দূরত্ব অনুযায়ী ভাড়া কম-বেশি আদায় করা হয়। নিয়মিতভাবে ভারত থেকে পণ্য এলে চিলাহাটি স্থলবন্দর দিয়ে রেলপথে পণ্য পরিবহনে প্রতিদিন ৬ থেকে ১৮ লাখ টাকা পর্যন্ত আয় করতে পারবে। প্রথম দিনেই বাংলাদেশ রেলওয়ে ও কাস্টম রাজস্ব আয় করে ২৬ লাখ ১ হাজার ২৭৫ টাকা।
চিলাহাটি রেলস্টেশন মাস্টার আশরাফুল হক জানান, ভারত থেকে ভারতীয় রেল ইঞ্জিনের মাধ্যমে ২ হাজার ২৮৫ দশমিক ২০ মেট্রিক টন পাথর নিয়ে মালবাহী ট্রেনটি চিলাহাটি রেলস্টেশন পর্যন্ত আসে। প্রতি ওয়াগনে গড়ে ৫৯ মেট্রিক টন করে পাথর ছিল।
নীলফামারী সদর সার্কেলের (কাস্টমস) রাজস্ব কর্মকর্তা তুষার কান্তি বলেন, গত তিন মাসে তিন কোটি টাকার বেশি আয় করেছে রেলওয়ে। স্থলবন্দর চালুর মাসে ৭টি মালবাহী ট্রেন আসে। যাতে মোট ১২ হাজার ৫২ টন ভারতীয় পাথর এসেছে। এতে রেলওয়ের আয় হয়েছে ৬৫ লাখ ৮৭ হাজার ৫৫২ টাকা।
কাস্টমস সূত্রে জানা গেছে, দিনাজপুরের চায় না সেভেন ইঞ্জিনিয়ারিং কনস্ট্রাকশন লিমিটেড নামের একটি প্রতিষ্ঠান প্রথম দিনে পণ্যবাহী ট্রেনে এই পাথর আমদানি করে। দূরত্ব, সময় ও অর্থ সাশ্রয়ের জন্য এই পথ ব্যবহার করা হচ্ছে। এতে নীলফামারীর চিলাহাটি কাস্টম হাউস রাজস্ব আদায়ে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে।
নীলফামারীর জেলা প্রশাসক হাফিজুর রহমান চৌধুরী বলেন, অগ্রাধিকার ভিত্তিতে সংশ্লিষ্ট কর্তৃপক্ষকে অর্থ বরাদ্দ ও জমি অধিগ্রহণের প্রস্তাব মঞ্জুর করতে বলেছি।

ট্যাগ :

আপনার মতামত লিখুন

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল ও অন্যান্য তথ্য সঞ্চয় করে রাখুন

জনপ্রিয় সংবাদ

লাখো পর্যটকে টইটম্বুর কক্সবাজার সমুদ্রসৈকত

চিলাহাটি স্থলবন্দরে বেড়েছে আমদানি-রপ্তানি ৩ মাসে রাজস্ব ৩ কোটি টাকা

আপডেট সময় : 10:19:41 pm, Tuesday, 4 January 2022