Dhaka , Thursday, 5 November 2026
নিবন্ধন নাম্বারঃ ১১০, সিরিয়াল নাম্বারঃ ১৫৪, কোড নাম্বারঃ ৯২
শিরোনাম ::
ফেনীর মহিপাল থেকে পরিত্যক্ত অবস্থায় অস্ত্র উদ্ধার করেছে এসআরবি-৭, চট্টগ্রাম শ্রীপুরে এমপি মনোয়ার হোসেন খানের দিনব্যাপী নানা কর্মসূচি পালিত মধুপুরে পুলিশের পৃথক দুই অভিযানে ১৪৩ লিটার চোলাইমদ ও ৯০ লিটার উপকরণ উদ্ধার,গ্রেফতার- ৪ মধুপুরে মাদ্রাসার হেফজখানায় ১১ বছরের ছাত্রের হাত কাটা, রহস্য নিয়ে উদ্বেগ! কালিয়াকৈরে অঙ্গীভূত আনসারের সমাপনী কুচকাওয়াজ, পেশাদারিত্বের আহ্বান মহাপরিচালকের দীঘিনালায় মহিলা মাদ্রাসার ১০ বছর পূর্তি উদ্‌যাপন ২৩ নভেম্বর, থাকছে পুনর্মিলনী ও হাফেজাদের সংবর্ধনা হাম উপসর্গে আরও ৩ শিশুর মৃত্যু, মোট ১২৭২ প্রতিদিন জনভোগান্তি: পরিত্যক্ত সুইমিংপুল ঘীরে বিষাক্ত হচ্ছে জীবনানন্দ দাশ স্টেডিয়ামের আশপাশের পরিবেশ সকালের ধাক্কা সামলে সিলেট টেস্টে ওয়েস্ট ইন্ডিজের লড়াই তাসকিন-হাসানের ইনসুইংয়ে শুরুতেই চাপে ওয়েস্ট ইন্ডিজ কোলকাতায় কয়লার বিস্ফোরণে ছাদ ভেদ করে মহিলার মাথায় পাথর, স্তব্ধ বোনজেমারি ওসিপি রোহিঙ্গা পরিচয়ের অভিযোগে ফায়সালের ভুয়া এনআইডি-পাসপোর্ট, রাঙ্গুনিয়ায় আটক মাদক সেবনের দায়ে রূপগঞ্জ উপজেলা স্বেচ্ছাসেবক দলের সদস্য সচিব আলী আহম্মেদকে ১৫ দিনের কারাদণ্ড ও বহিষ্কার কুড়িগ্রামে ১১৭০ ইয়াবাসহ তিনজন গ্রেপ্তার, একজনের বিরুদ্ধে ২০টি মাদক মামলা ‘এই পৃথিবীর জন্য বড্ড নরম মনের মানুষ আমি’: মেঘনা আলম পাইকগাছায় নাশকতা, জুয়াসহ বিভিন্ন মামলায় আটক- ১৪ বি‌লে‌তের মা‌টি‌তে বর্ণাঢ্য আয়োজনে অনুষ্ঠিত হলো ‘চট্টগ্রাম উৎসব ২০২৬’ ও গুণীজন সম্মাননা ধর্মপাশা সরকারি ডিগ্রি কলেজের প্রভাষককে বিদায় সংবর্ধনা:: সাভার-আশুলিয়ায় শ্রমিক-পুলিশ সংঘর্ষে অর্ধশতাধিক আহত, পুলিশের গাড়িতে আগুন, ৩ প্লাটুন বিজিবি মোতায়েন সিলেট টেস্টে ব্যাটিং অর্ডারে রদবদলের ইঙ্গিত, তিনে নামতে পারেন অধিনায়ক ১৯ বছরেই এমবাপ্পেকে টপকে ইতিহাস গড়লেন ইয়ামাল অস্ত্রের মুখে পদত্যাগে বাধ্য করার অভিযোগ ‘মিথ্যা’: সংবাদ সম্মেলনে সেলিম উদ্দিন খাগড়াছড়িতে ৫৫তম পরিচালনা পর্ষদের সভা অনুষ্ঠিত, ‘গিরিস্বপ্ন ২০২৬’-এর মোড়ক উন্মোচন রূপগঞ্জ পূর্বাচলের ৩০০ ফুটে প্রবাসীর গাড়িতে ডাকাতি \ চালকসহ তিন জন গ্রেফতার সীতাকুণ্ডে ফুটওভারব্রিজ নির্মাণে সচিবকে ডিসির চিঠি, ২৪ ঘণ্টায় নানা পদক্ষেপ আসামে উচ্ছেদ অভিযানে গৃহহীন ৪ হাজার বাঙালি মুসলিম ৫৮ হাজার কোটি টাকার ১৩ প্রকল্প একনেকে অনুমোদন গার্মেন্টস শ্রমিকদের ন্যায্য মজুরি নিশ্চিতের আহ্বান জিএম কাদেরের জয়পুরহাটে দৈনিক অগ্রযাত্রা প্রতিদিনের প্রথম প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন পরীমনির বিরুদ্ধে গ্রেফতারি পরোয়ানা জারি

চমক দেখালেন জেলা প্রশাসক- মরকখোলার মরা খালে পরিচ্ছন্নতা অভিযান।।

  • Reporter Name
  • আপডেট সময় : 11:32:45 am, Thursday, 19 September 2024
  • 201 বার পড়া হয়েছে

চমক দেখালেন জেলা প্রশাসক- মরকখোলার মরা খালে পরিচ্ছন্নতা অভিযান।।

আরিফ আহমেদ
বিশেষ প্রতিবেদক।।
   
সকাল সাড়ে সাতটায় বরিশালের মড়কখোলা পুলের উপর শত শত মানুষের উৎসুক ভিড়। সবাই ঝুঁকে আছেন পুলের নীচের কচুরিপানা ভর্তি মৃতপ্রায় খালটির দিকে। নীচে তখন বরিশালের জেলা প্রশাসকসহ বিডি ক্লিন সংগঠনের শতাধিক কিশোর যুবা এবং বৈষম্য বিরোধী শিক্ষার্থীসহ সিটি করপোরেশনের কয়েকজন পরিচ্ছন্ন কর্মী প্রস্তুতি নিচ্ছেন খালের ময়লা নোংরা এঁটোকাদায় নামতে।
জেলা প্রশাসক নিজেই একটি বাঁশ হাতে নিয়ে আবর্জনার স্তূপ টেনে আনলেন হাতের কাছে। তারপর টেনে তুললেন ময়লা আবর্জনাগুলো। ব্যাস উদ্বোধন হয়ে গেল নগর পরিচ্ছন্নতার নতুন এক দিগন্তের। সিটি করপোরেশনের পরিচ্ছন্ন কর্মীদের সাথে নিয়ে বিডি ক্লিন সদস্যরাও ঝাপিয়ে পরে মড়কখোলা খালটিকে বাঁচানোর প্রতিযোগিতা শুরু হয়ে গেল। উঠে আসছে কচুরিপানা- ময়লা ভরা পলিথিন- পানির বোতলসহ অসংখ্য নিষিদ্ধ বস্তু। চমৎকার দায়িত্ব বন্টন। নোংরা পানিতে নামতে যাদের সমস্যা তারা তীরে দাঁড়িয়ে ময়লা আবর্জনার স্তূপ তুলে দিচ্ছেন ডালা বা বস্তায়। সেই বস্তা বা ডালা আবার সিটি করপোরেশনের ময়লার ট্রাকে তুলে দিচ্ছে একদল। এভাবেই বরিশালের সাতটি খালকে নিয়মিত পরিচ্ছন্ন রাখা হবে বলে জানালেন বরিশালের জেলা প্রশাস। আর চমৎকার ও প্রশংসনীয় এই কাজটি পূর্ব থেকে  ঘোষণা দিয়ে শুরু করে দিলেন বরিশালের নতুন জেলা প্রশাসক দেলোয়ার হোসাইন।  বরিশালের দায়িত্ব গ্রহণ করেই চমক দেখালেন তিনি। চালু করেছেন ফুল নেয়া নয়- দেওয়ার সংস্কৃতি। এরপরই ১৯ সেপ্টেম্বর সকালে নগর পরিচ্ছন্নতার এই কাজের উদ্বোধন করলেন আর বললেন, আমাদের শহর পরিষ্কার রাখার দায়িত্ব আমাদের। তিনি এ বিষয়ে নগরবাসীকে সচেতন ও সহযোগিতার আহ্বান জানিয়ে বলেন, আপনারা পলিথিন ব্যবহার বন্ধ করুন। ময়লাটা যেখানে সেখানে না ফেলে নির্দিষ্ট ডাস্টবিনে ফেলেন। এতে শুধু আপনারই নয়- আপনার সন্তানের সুস্বাস্থ্য নিশ্চিত করা হবে। 
এসময় উৎসুক দর্শকের কয়েকজন বললেন, সাবেক সংসদ সদস্য পানি সম্পদ মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রী সাতটি খাল পুনরুদ্ধারে ১২ শত কোটি টাকা বরাদ্দ এনেছিলেন। যা নিয়ে সংবাদও হয়েছে। দ্বিতীয় মেয়াদ তিনি ও সিটি করপোরেশন যৌথভাবে নগরীর বেশ কয়েকটি খাল পুনরুদ্ধার করলেও এই লাকুটিয়া থেকে জেল খাল পর্যন্ত কোনো কাজই তারা করেননি বলে জানান এলাকাবাসী। এসময় বস্তাভরা ময়লা পলিথিন খালে ফেলার জন্য তারা নতুন বাজারের ব্যবসায়ীদের দায়ী করেন। আবার ব্যবসায়ীরা দায়ী করেন খাল পার জুড়ে গড়ে ওঠা বাসাবাড়ির মালিকদের। 
তাদের থামিয়ে বৈষম্য বিরোধী শিক্ষার্থীদের একজন অপর্ণা  বলেন- এই শহর- এই খাল সবই আমাদের। এর সৌন্দর্য ও রক্ষণাবেক্ষণ আমাদেরই করতে হবে। ঝগড়াঝাটি না করে আসুন আজ থেকে প্রতিজ্ঞা করি- আমরা কোনো ময়লা আবর্জনা আর খালে ফেলবো না। কেউ ফেলতে চাইলে তাকে বাধা দেব। যে ফেলবে তাকে দিয়েই এরপর এই খাল পরিষ্কার করানো হবে বলে নোটিশ ঝুলিয়ে দেয়ার আহ্বান জানান বৈষম্য বিরোধী এই শিক্ষার্থী। 
বরিশাল জেলা প্রশাসনের উদ্যোগে 
ধান-নদী-খাল- এই তিনে বরিশাল শ্লোগানকে সামনে রেখে জেলার খালসমূহের প্রবাহ পূর্বের ন্যায় ফিরিয়ে আনার লক্ষ্যে এই পরিচ্ছন্নতা অভিযান অব্যাহত থাকবে বলে জানান জেলা প্রশাসক। নগরীর ঐতিহ্যবাহী জেল খাল ও লাকুটিয়া খালের সংযোগ স্থল মড়কখোলার পোল থেকে এই খাল পরিষ্কার অভিযানের সূচনা করেন তিনি। বৈষম্য বিরোধী শিক্ষার্থীর বক্তব্যে সহমত পোষণ করে জেলা প্রশাসক বলেন- যে ময়লা ফেলবে- তাকে দিয়েই খাল পরিষ্কার করানো হবে- অন্যথায় আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হবে। এটাই উত্তম প্রস্তাব। খালের পারে দর্শনীয় স্থানে এই নোটিশ ঝুলিয়ে দেয়া হবে বলে সমর্থন জানান বরিশালের জেলা প্রশাসকসহ সিটি করপোরেশনের প্রশাসক বিভাগীয় কমিশনার শওকত আলী দুজনেই। উদ্বোধন সময়ে মড়কখোলার লাকুটিয়া ও জেল খালের সংযোগ স্থানে আরো উপস্থিত ছিলেন স্থানীয় সরকার বিভাগের উপপরিচালক গৌতম বাড়ৈ- অতিরিক্ত জেলা প্রশাসক -সার্বিক- মনদীপ ঘরাই- অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেট লুসি কান্ত হাজন- উপজেলা নির্বাহী কর্মকর্তা মোঃ মাহাবুব উল্লাহ মজুমদার, বিভিন্ন সামাজিক স্বেচ্ছাসেবী সংগঠন, বিডি ক্লিন বরিশাল- বেলা- বাপা- এসএনডিসি- মানবীসহ বিভিন্ন সংগঠন। এছাড়াও বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের নেতৃবৃন্দসহ নানা শ্রেণি-পেশার মানুষ ঐক্যবদ্ধ হয়ে মড়কখোলা খালটি পুনরুদ্ধারে সহযোগিতা করেন।
জেলা প্রশাসক চলে যাওয়ার পর বিডি ক্লিন সদস্য ও শিক্ষার্থীরা সিটি করপোরেশনের পরিচ্ছন্ন কর্মীদের সাথে নিয়ে খালের পরিচ্ছন্নতা কাজ চালিয়ে যেতে দেখা যায়। এসময় বিডি ক্লিন বরিশালের সমন্বয়ক জাহিদ ইরফান বলেন- ২০১৬ সাল থেকে বিডি ক্লিন বরিশাল সহ সারা বাংলাদেশে পরিচ্ছন্নতা নিয়ে কাজ করছে। তৎকালীন সময়ে জেলা প্রশাসক সাইফুজ্জামান এরকম একটি উদ্যোগ নিয়েছিলেন। কিন্তু তা বাস্তবায়নের আগেই তিনি চলে যান। নতুন জেলা প্রশাসক দেলোয়ার হোসাইন সাহেব এসেই এই উদ্যোগটি বাস্তবায়ন শুরু করেছেন। সিটি করপোরেশন আমাদের লজিস্টিক সাপোর্ট দিচ্ছে। আমাদের প্রায় শতাধিক সদস্য এই মুহূর্তে খালের ভিতর ও পাড়ে দায়িত্ব পালন করছে বলে জানান জাহিদ।
পারে অপেক্ষমান নগরীর সচেতন নাগরিক সমাজের প্রতিনিধি রফিকুল আলম, কাজী মিজানুর রহমানসহ অনেকেই এসময় নদী ও খাল দূষণ রোধের জন্য প্রশাসনিক কঠোরতার দাবী জানান। তারাও খাল ও নদী তীরবর্তী চোখে পড়ার মতো স্থানে নোটিশ বোর্ড ঝুলিয়ে দেয়ার পরামর্শ দেন। বলেন- যে বা যারাই ময়লা আবর্জনা নদী বা খালে ফেলবে। তাকে তাৎক্ষণিক শাস্তির আওতায় আনতে হবে। 

আপনার মতামত লিখুন

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল ও অন্যান্য তথ্য সঞ্চয় করে রাখুন

জনপ্রিয় সংবাদ

ফেনীর মহিপাল থেকে পরিত্যক্ত অবস্থায় অস্ত্র উদ্ধার করেছে এসআরবি-৭, চট্টগ্রাম

চমক দেখালেন জেলা প্রশাসক- মরকখোলার মরা খালে পরিচ্ছন্নতা অভিযান।।

আপডেট সময় : 11:32:45 am, Thursday, 19 September 2024